আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬
কেউ ভাবতেই পারেননি এমন বেদনাদায়ক একটি দিন অপেক্ষা করছে। এমন ১১ সেপ্টম্বর ২০০১ সালের সকাল ৮টা ৪৬ মিনিটে আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ১১ নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর টাওয়ারে আঘাত হানলো। ১৭ মিনিট পর, সকাল ৯টা ৩ মিনিটে ইউনাইটেড এয়ারলাইনসের ফ্লাইট ১৭৫ আঘাত করে দক্ষিণ টাওয়ারে। ততক্ষণে মানুষের চোখ চলে গেছে টেলিভিশনের পর্দায়। কিন্তু মিডিয়াসহ কেউ বুঝে উঠতে পারেনি আসলে কী ঘটছে এসব! এরপরই তৃতীয় আঘাত। সকাল ৯টা ৩৭ মিনিটে ওয়াশিংটনের পেন্টাগনে আছড়ে পড়ে আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৭৭। আর চতুর্থ উড়োজাহাজ, ইউনাইটেড এয়ারলাইনসের ফ্লাইট ৯৩, যাত্রীদের প্রতিরোধের পর সকাল ১০টা ৩ মিনিটে পেনসিলভানিয়ার শ্যাঙ্কসভিলের কাছে একটি মাঠে বিধ্বস্ত হয়। ধারণা করা হয়, ছিনতাইকারীরা সেটি ওয়াশিংটনের আরেকটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় আছড়ে ফেলতে চেয়েছিল। চারটি উড়োজাহাজে ছিলেন ২৪৬ জন। তাদের কেউ আর বেঁচে ঘরে ফেরেননি। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, পেন্টাগন এবং পেনসিলভানিয়ার সেই মাঠ মিলিয়ে নিহত হন মোট ২ হাজার ৯৭৭ জন। ৯/১১ মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়ামের হিসাবে, নিহতদের তালিকায় ছিলেন ৯০টি দেশের মানুষ। নিউ ইয়র্কের আকাশে সেদিন ধোঁয়ার কুণ্ডলী উঠছিল। ধসে পড়ছিল টুইন টাওয়ার। পেন্টাগনের দেয়ালে আগুন জ্বলছিল। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিল মানুষ। পরের ২৫ বছরে সেই ধ্বংসস্তূপের বিস্তার ঘটেছে আফগানিস্তান থেকে ইরাক, পাকিস্তান থেকে সিরিয়া, ইয়েমেন থেকে সোমালিয়া, সাহেল থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত। একটি সন্ত্রাসী হামলার জবাবে শুরু হয়েছিল ‘সন্ত্রাসের বিরুদ্ধে’ আমেরিকার যুদ্ধ। সেই যুদ্ধ বদলে দিয়েছে যুদ্ধের সংজ্ঞা। বদলে দিয়েছে নিরাপত্তার ধারণা। বদলে দিয়েছে নাগরিকের ওপর রাষ্ট্রের নজরদারির ধরণ। কিন্তু এই ২৫ বছরে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এই পৃথিবীকে কতটা নিরাপদ করতে পেরেছে?
আল-কায়েদার কেন্দ্রীয় নেতৃত্ব ভেঙে পড়েছে, ওসামা বিন লাদেন ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন স্পেশাল ফোর্সের অভিযানে নিহত হয়েছেন। ৯/১১-এর মত বিশাল মাত্রার হামলা যুক্তরাষ্ট্রের মাটিতে আর ঘটতে পারেনি। কিন্তু মুদ্রার উল্টো পিঠের চিত্র আরও ভয়াবহ। আফগানিস্তানে দুই দশকের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে সেই তালেবানই আবার ক্ষমতায় ফিরেছে। ইরাক যুদ্ধ পশ্চিম এশিয়ার ক্ষমতার ভারসাম্যকে চুরমার করে দিয়েছে; সেই যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে জন্ম নিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) মত আরও ভয়ংকর গোষ্ঠী। আল-কায়েদা এখন আর আফগানিস্তানের গুহায় সীমাবদ্ধ নেই, তারা ছড়িয়ে পড়েছে আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নানা প্রান্তে।
৯/১১ হামলার ২৫ বছর পূর্তি উপলক্ষে কাউন্সিল অন ফরেন রিলেশনস ১৫ দেশের ১৬ জন বিশেষজ্ঞের একটি মূল্যায়ন প্রকাশ করেছে। তাদের মতামতের একটি অভিন্ন সুর হল সন্ত্রাসবিরোধী লড়াইয়ে কিছু কৌশলগত সাফল্য এলেও, ৯/১১ পরবর্তী সামরিক প্রতিক্রিয়া অনেক ক্ষেত্রেই তার দীর্ঘমেয়াদি রাজনৈতিক লক্ষ্য অর্জনে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। আর ২৫ বছর পর, যুক্তরাষ্ট্র আবারও পশ্চিম এশিয়ায় এক দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়েছে। রয়টার্সের এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে ডনাল্ড ট্রাম্প প্রশাসনের বর্তমান যুদ্ধকে অনেক বিশ্লেষকই আফগানিস্তান ও ইরাকের সেই দীর্ঘ ‘ফরএভার ওয়ার’-এর সঙ্গে তুলনা করছেন।
৯/১১-এর হামলার পর তখনকার মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সামনে প্রথম লক্ষ্য ছিল স্পষ্ট। হামলার পরিকল্পনাকারীদের খুঁজে বের করা। আল-কায়েদাকে ধ্বংস করা। ওসামা বিন লাদেনকে বিচারের মুখোমুখি করা। আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেন তখন আফগানিস্তানে। তালেবান সরকার তাকে আশ্রয় দিয়েছিল। যুক্তরাষ্ট্রের দাবি ছিল, তাকে হস্তান্তর করতে হবে।
তাতে রাজি না হওয়ায় ২০০১ সালের ৭ অক্টোবর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে। ‘অপারেশন এন্ডিওরিং ফ্রিডম’ নামের সেই অভিযানে খুব দ্রুতই তালেবান সরকারের পতন ঘটে। আল-কায়েদার ঘাঁটিগুলোতে হামলা হয়। বিন লাদেন ও সংগঠনের অন্য নেতারা আফগানিস্তান ছেড়ে পালিয়ে যান।
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- ইরান যুদ্ধের অবসান মধ্যবর্তী নির্বাচনের পরঃ ট্রাম্প
- ট্রাম্প ইরানে অন্তহীন যুদ্ধের পথে হাঁটছেন!
- আজকাল ৯৩৯
- নাটালিসহ চারজনকে ১ লাখ ৫৫ হাজার ডলার `হলিডে গিফট` দিলেন ট্রাম্প
- ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি
- অবহেলায় রুগ্ণ বাপেক্স
- ইরাকের ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার করে দেবেন ট্রাম্প !
- ‘মাননীয়’ বাদ দেয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই বাস্তবায়ন
- আমাকে সংসদে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে: রুমিন ফারহানা
- বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
- দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
