অবৈধ এসাইলাম প্রার্থীদের ডিপোর্ট করতে কানাডা-যুক্তরাষ্ট্র ঐকমত্য
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩
জো বাইডেন ও জাস্টিন ট্রুুডো’র বৈঠক আজ
আজকাল রিপোর্ট
যুক্তরাষ্ট্র ও কানাডা উভয় দেশই সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করা এসাইলাম প্রার্থীদের ফেরত পাঠাতে সম্মত হয়েছে। অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্র থেকে কানাডায় কিংবা কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী এসাইলাম প্রার্থীদের ক্ষেত্রে নতুন ব্যবস্থা প্রযোজ্য হবে। বিশেষ করে তা হবে আমেরিকার উত্তর সীমান্ত জুড়ে। অনুমোদন ছাড়া আমেরিকায় প্রবেশকারী এসাইলাম প্রার্থীদের নিরুৎসাহিত করাই দুই নেতার এই সিদ্ধান্তের লক্ষ্য। এই সমঝোতা অনুসারে আমেরিকা বা কানাডার সীমান্ত দিযে ১৪ দিনের মধ্যে অবৈধভাবে প্রবেশ করলে সংশ্লিষ্ট দেশ তাদের ফেরত বা ডিপোর্ট করতে পারবে। উভয় পক্ষই প্রত্যাশা করছেন, এর ফলে সীমান্তে অনুপ্রবেশ কমবে। সম্প্রতি উভয় দেশের সীমান্ত দিয়ে অবৈধদের প্রবেশের হার বেড়ে যাওয়ায় দু’দেশ দ্রুত এ সমঝোতায় পৌঁছলো। আমেরিকায় বিশেষ করে দক্ষিন সীমান্ত দিয়ে প্রবেশ করে উত্তর সীমান্ত পার হয়ে এসাইলাম প্রার্থীরা কানাডায় ঢুকছে।
কানাডার রাজধানী অটোয়াতে আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো’ বৈঠকে বসছেন। বৈঠক থেকে ইমিগ্রেশন সংক্রান্ত এ বিষয়টির চূড়ান্ত ঘোষণা আসবে। লসএঞ্জেলস টাইম গতকাল বৃহস্পতিবার ২৩ মার্চ এ বিষয়ে আগাম তথ্য প্রকাশ করেছে। ২০০৪ সালে সম্পাদিত চুক্তির আপডেটের মধ্য দিয়ে নতুন ডিল করলো উভয় দেশ। সাম্প্রতিককালে কানাডা থেকে কাগজপত্রহীনদের আমেরিকায় প্রবেশের হার তুলনামূলক কম। বরং যুক্তরাষ্ট্র থেকে কানাডায় প্রবেশের হার বেশি। গত ৬ মাসে কানাডা থেকে আমেরিকায় অবৈধভাবে প্রবেশ করেছে ২ হাজার ৮ শত ৫৬ জন। পক্ষান্তরে আমেরিকা থেকে কানাডায় ঢুকেছে ৪০ হাজার অবৈধ মাইগ্র্যান্ট।
উল্লেখ্য, কানাডায় প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে প্রেসিডেন্ট বাইডেন গতকাল বিকেলে অটোয়া পৌঁছেছেন।
কানাডার প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, সীমান্তে অবৈধভাবে প্রবেশের হার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। দেশের ইমিগ্রেশন সার্ভিস তা হ্যান্ডেল করতে পারছে না। পরিস্থিতি সামাল দিতে এ সমঝোতার বিকল্প ছিল না।
ইমেগ্রেশন এডভোকেটরা এ সংবাদে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেছেন, বাইডেন তার নির্বাচনী প্রতিশ্রুতি ইমিগ্রেশন বান্ধব ভূমিকা থেকে অনেকে দূরে সরে গেছেন। কানাডার সাথে তার এই চুক্তি প্রমাণ করে বাইডেন উল্টো পথে হাঁটছেন। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়েও তিনি কম যাচ্ছেন না।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
