কম বয়সে সেঞ্চুরির রেকর্ডে তামিমেরও পরে আফ্রিদি!
এতদিন সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদির বয়স ক্রিকেটভক্তদের কাছে ছিল এক অদ্ভুত রহস্য। এবার সেই রহস্যের পর্দা নিজেই ফাঁস করেছেন তিনি। এই সপ্তাহেই প্রকাশিত নিজের আত্মজীবনী ‘গেম চেঞ্জার’এ আসল বয়স সম্পর্কে তিনি সত্যটা প্রকাশ করেছেন। তার বর্তমান বয়স আসলে যা বলা হয় তার চেয়ে ৫ বছর বেশি।
০৩:৫৫ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার
২১ বছরের বুটজোড়া তুলে রাখছেন জাভি
বার্সেলোনা থেকে অবসর নিয়েছেন চার বছর আগে। ক্যাম্প ন্যু অধ্যায় ছেড়ে খেলে যাচ্ছিলেন কাতারের ক্লাব আল সাদ এসসি’র হয়ে। এবার ২১ বছরের পেশাদার ফুটবল জীবনের ইতি টানছেন জাভি হার্নান্দেজ। চলতি মৌসুম শেষে চিরতরের জন্য বুটজোড়া তুলে রাখছেন এই কিংবদন্তি স্প্যানিশ মিডফিল্ডার।
০৩:৫৪ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশ দশম
টি-টোয়েন্টি এখনো রপ্ত করে উঠতে পারেনি টাইগাররা। টেস্ট কিংবা ওডিআই উভয় সংস্করণে বাংলাদেশ আগেই নিজেদের জানান দিয়েছে। আর এটা ভালো মতই বোঝা যায়, আইসিসির ঘোষিত নতুন টি-টোয়েন্টি র্যাংকিং দেখে। যেখানে বাংলাদেশের অবস্থান দশ নম্বরে।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে পাকিস্তানের অবস্থান সবার উপরে। তিন ধাপ পিছিয়ে ভারতের অবস্থান পাঁচ নম্বরে, আর আফগানিস্তান এক ধাপ এগিয়ে সাতে।
০৩:১৭ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার
সুপার ওভারে হায়দরাবাদকে হারল মুম্বাই
আইপিএলে সুপার ওভারে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এ জয়ে প্লে অফ নিশ্চিত করলো রোহিত শর্মার দল। বৃহস্পতিবার রাতে শ্বাসরূদ্ধকর এ ম্যাচে জয় পায় তারা।
০৩:১৬ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার
ফাইনালের পথে আর্সেনাল
ইউরোপা লিগে সেমিফাইনালের প্রথম লেগে বড় জয়ে ফাইনালের পথে এক পা দিয়ে রাখলো আর্সেনাল।
০৩:১৬ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার
বিতর্কের অবসান ঘটিয়ে পেল বিশ্বকাপ জার্সি
সব বিতর্কের অবসান ঘটিয়ে চূড়ান্ত হল বাংলাদেশের বিশ্বকাপ জার্সি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি দ্বিতীয় দফায় জার্সি বদলের বিষয়টি নিশ্চিত করেছে। নতুন জার্সিতে শুধু বুকের ওপর লাল রঙ ব্যবহার করে ‘বাংলাদেশ’ লেখাটা রাখা হয়েছে। আর হোম জার্সিতে সবুজের ব্যাকগ্রাউন্ডে সাদা হরফে ‘বাংলাদেশ’ লেখা। তবে পেছনে খেলোয়াড়দের নাম সবুজের ওপর সাদা হরফেই লেখা আছে।
০৩:১৪ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার
অবসরে যাচ্ছেন ফুটবলার জাভি
স্পেন ও বার্সেলোনার কিংবদন্তী ফুটবলার জাভি হার্নান্দেজ ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন। চলতি মৌসুম শেষে পেশাদার ফুটবলার হিসেবে অবসর নেবেন তিনি। এর ফলে ফুটবলের সঙ্গে ২১ বছরের পথচলার ইতি টানতে যাচ্ছেন জাভি।
০৩:১০ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার
মেসি-রোনালদোর তুলনা নিয়ে বালোতেল্লির `অন্যরকম` বার্তা
গত এক যুগ ধরে ফুটবল বিশ্ব শাসন করছেন আমাদের গ্রহের দুই মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। তাদের মধ্যে কে সেরা তাই নিয়ে তর্ক-বিতর্ক নতুন কিছু নয়। কিন্তু অন্তত ফুটবলের স্বার্থে এবার দুই মহাতারকার তুলনা বন্ধ রাখতে অনুরোধ করেছেন মারিও বালোতেল্লি।
০৩:০৯ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার
বয়স নিয়ে কারচুপি, বাতিল হতে পারে আফ্রিদির রেকর্ড!
ক্রিকেট বিশ্বের আলোচিত-সমালোচিত তারকাদের মধ্যে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি অন্যতম। বিভিন্ন সময় মাঠ কিংবা মাঠের বাইরের নানা কারণে তর্ক-বিতর্কের কেন্দ্রে এসেছেন তিনি। সেই ধারাবাহিকতায় আবারও বিশ্ব ক্রিকেটের আলোচনায় এই ক্রিকেট তারকা।
০৩:০২ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার
নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ এন্ডারসন
২০১৯-২০২০ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার কোরি এন্ডারসন। নতুন মৌসুমে জাতীয় দলের সঙ্গে চুক্তিভুক্ত নন এন্ডারসন।
০৩:০১ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার
র্যাঙ্কিংয়ে পয়েন্ট কমলো টাইগারদের
টেস্ট ও ওয়ানডেতে আইসিসির বার্ষিক র্যাঙ্কিং হালনাগাদে পয়েন্ট কমেছে বাংলাদেশের। তবে ওয়ানডে ও টেস্ট র্যাঙ্কিংয়ের বার্ষিক এ হালনাগাদে নিজেদের শীর্ষ অবস্থান ধরে রেখেছে যথাক্রমে ইংল্যান্ড ও ভারত।
০৩:০০ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার
ভ্যালেন্সিয়াকে গুঁড়িয়ে ফাইনালের পথে আর্সেনাল
ইউরোপিয়ান ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ আসর ইউরোপা লিগে সেমিফাইনালের প্রথম লেগে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল।
০৩:০০ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার
হারলেই প্লে-অফ শেষ, ‘ডু অর ডাই’ লড়াইয়ে মুখোমুখি শাহরুখ-প্রীতি
গত রবিবার ইডেনে ‘মুম্বাই বধ’ করে চলতি আইপিএলে প্লে-অফের আশা ধরে রেখেছে কলকাতা। চার বছর পর মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় লাভ করে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে শুক্রবার মোহালিতে নামছে দীনেশ কার্তিকরা। প্রীতি জিন্তার কিংস ইলেভেন পাঞ্জাব ও শাহরুখ খানের কলকাতা নাইট রাইজার্সের কাছেই এই লড়াই ‘ডু অর ডাই’৷
০২:৫৯ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার
ধোনির অবসরের পর কে হবেন চেন্নাইয়ের অধিনায়ক?
ধোনির অবসরের পর চেন্নাইয়ের অধিনায়ক কে হবেন? রায়নার পাল্লাই ভারি। বাঁহাতি ব্যাটসম্যান নিজেই দিচ্ছেন ইঙ্গিত। চলতি আইপিএলে দুটো ম্যাচ ধোনি খেলতে পারেননি। জ্বর ও কোমরে টান ধরায়। দুটি ম্যাচেই অধিনায়কত্ব করেছিলেন রায়না। কিন্তু দুটি ম্যাচেই চেন্নাইকে হারতে হয়েছে।
০২:৫৮ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার
হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফে পৌঁছে গেল মুম্বাই
চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের পর তৃতীয় দল হিসেবে দ্বাদশ আইপিএলের প্লে-অফে পৌঁছে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। বৃহস্পতিবার ওয়াংখেড়েতে রুদ্ধশ্বাস লড়াই প্রথমে সুপার ওভারে শেষ হয়। শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ টাই করেন দেন মনীশ পাণ্ডে।
০২:৫১ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার
বিশ্বের সবচেয়ে দামি গাড়ি রোনালদোর দখলে!
বিশ্বের সবচেয়ে দামি গাড়ি। বুগাত্তি। দাম ১১ মিলিয়ন ইউরো। টাকার হিসাবে যার দাম প্রায় ৮৬ কোটি টাকা। যে গাড়ির মালিক এখন ক্রিশ্চিয়ানো রোনালদো।
০২:৫০ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার
জন্মদিনে লারাকে মাছ খাওয়ালেন শচীন
শচীন না লারা? ব্যাট হাতে বাইশ গজে কে সেরা? এই প্রশ্নে নানা জনের নানা মত। একইসঙ্গে কারণ হিসেবে রয়েছে একাধিক যুক্তিও। কিন্তু নব্বয়ের দশকের গোড়ার দিকে বাইশ গজে যখন একে অপরের প্রতিপক্ষ, তখন থেকেই অভিন্ন হৃদয় বন্ধু শচীন টেন্ডুলকার ও ব্রায়ান চার্লস লারা। সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্ব যেমন আরও গাঢ় হয়েছে, তেমনই হয়তো খাবার মেনুতে মাছের প্রতি ভালোবাসা বেড়েছে এই দুই কিংবদন্তীর।
০২:৪৯ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার
ধোনির বাড়িতে চুরি
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নয়ডার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবারের ওই ঘটনায় একটি এলসিডি টেলিভিশন খোয়া গেছে।
০২:৪৮ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার
সুস্থ আছেন ক্যাসিয়াস
আপাতত শারীরিকভাবে ‘সবকিছু নিয়ন্ত্রণে’ আছে বলে জানিয়েছেন ২০১০ বিশ্বকাপজয়ী স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস।
০২:৩৮ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার
বার্সার জার্সিতে মেসির ৬০০ গোলের চূড়া স্পর্শ
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে লিভারপুলকে গুঁড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। লিওনেল মেসির ম্যাচে জোড়া গোলে ৩-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে বার্সা। আর তারই মধ্য দিয়ে অনন্য এক কীর্তিতে নাম লিখিয়েছেন এই আর্জেন্টাইন ফুটবল জাদুকর। এই নিয়ে বার্সার জার্সিতে ৬০০ গোলের চূড়া স্পর্শ করা হয়ে গেল তার।
০২:৩৪ পিএম, ৩ মে ২০১৯ শুক্রবার
ম্যাচ সেরার পুরস্কারের টাকা নিয়ে সানজিদার জবাব ভাইরাল
কিরগিজস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বঙ্গমাতা আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। গত শুক্রবারের নিয়ম রক্ষার ওই ম্যাচে কিরগিজদের ২-১ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমির টিকেট নিশ্চিত করেছিল বাংলার মেয়েরা।
০৪:২১ পিএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের দল ঘোষণা
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের অর্ধেক ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে ৩ মে একমাত্র ওয়ানডেতে এই দল নিয়ে মাঠে নামবে দেশটি।
০৪:২১ পিএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
বিশ্বকাপে সুজন, ত্রিদেশীয় সিরিজে নান্নু দলের ম্যানেজার
আগামী ৫ মে থেকে আয়ারল্যান্ডে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। আর এই সিরিজের জন্য ম্যানেজারের দায়িত্ব দেয়া হয়েছে দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে।অন্যদিকে ক্রিকেটের সর্বোচ্চ আসর বিশ্বকাপে দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন।
০৩:২৯ পিএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
এএফসি কাপে আজ আবাহনীর মুখোমুখি চেন্নাই
ফুটবলে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামছে আবাহনী। আবাহনীর প্রতিপক্ষ ভারতের চেন্নাই এএফসি।
০৩:২৮ পিএম, ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬



































