হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফে পৌঁছে গেল মুম্বাই
প্রকাশিত: ৩ মে ২০১৯
চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের পর তৃতীয় দল হিসেবে দ্বাদশ আইপিএলের প্লে-অফে পৌঁছে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। বৃহস্পতিবার ওয়াংখেড়েতে রুদ্ধশ্বাস লড়াই প্রথমে সুপার ওভারে শেষ হয়। শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ টাই করেন দেন মনীশ পাণ্ডে।
সুপার ওভারে প্রথম ব্যাটিং করে মাত্র ৮ রান তোলে হায়দরাবাদ। বুমরাহের প্রথম চার বলে ২ উইকেট হারানোয় শেষ দু’টি বল খেলতে পারেনি সানরাইজার্স। জয়ের জন্য মুম্বাইয়ের টার্গেট ৬ বলে ৯ রান। ক্রিজে হার্দিক পান্ডিয়া ও কাইরন পোলার্ড। বল হাতে রশিদ খান। প্রথম বল ছক্কা হাঁকান পান্ডিয়া। মাত্র ৩ বলেই ম্যাচ জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।
রবিবার কেকেআর'র বিরুদ্ধে শেষ ম্যাচের আগেই ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফের টিকিট হাতে পেয়ে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। আগের ম্যাচে ইডেনে নাইটদের কাছে পর্যুদস্ত হলেও এদিন ঘরের মাঠে সাইনরাইজার্সের বিরুদ্ধে রানে জয় ছিনিয়ে নেয় মুম্বাই। শেষ ২ ওভারে জয়ের জন্য হায়দরাবাদের দরকার ছিল ২৯ রান। ক্রিজে মনীশ পাণ্ডে ও মোহম্মদ নবি। এখান থেকে সানরাইজার্সকে সুপার ওভারে পৌঁছে দেন পান্ডে।
রান তাড়া করতে নেমে মার্টিন গাপ্টিল ও ঋদ্ধিমান সাহার সানরাইজার্সের নতুন ওপেনিং জুটি চার ওভারে ৪০ রান তোলে। কিন্ত ওভারের শেষ বলে ঋদ্ধির উইকেট হারিয়ে ধাক্কা খায় সানরাইজার্স। ১৫ বলে ২৫ রান করে আউট হন ঋদ্ধি। পাওয়ার প্লে-তে ২ উইকেট হারিয়ে ৫৯ রান তোলে হায়দরাবাদ। মনীশ পান্ডে শেষ পর্যন্ত লড়াই করে ম্যাচ সুপার ওভারে পৌঁছে দেন। শেষ পর্যন্ত ৪৭ বলে ২টি ছক্কা ও ৮টি বাউন্ডারি মেরে ৭১ রানে অপরাজিত থাকেন পান্ডে।
‘ডু অর ডাই’ লড়াইয়ে এদিন টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন রোহিত শর্মা। প্রথম তিন ওভারে ১০'র বেশি রান রেট থাকলেও পাওয়ার প্লে'র শেষ ওভারে রোহিতের উইকেট হারায় মুম্বাই। ১৮ বলে পাঁচটি বাউন্ডারিসহ ২৪ রান করে ডাগ-আউটে ফেরেন রোহিত। খলিল আহমেদের বাউন্সার পুল করতে গিয়ে আউট হন ‘হিটম্যান’৷
এরপর সূর্যকুমার ডি’ককের সঙ্গে মুম্বই ইনিংসেক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করন। কিন্তু ১৭ বলে ২৩ রানে সূর্যকুমারও খলিলের বলেই ডাগ-আউটে ফেরেন। এরপর ব্যক্তিগত ১ রানে লুইসকে তুলে নেন নবি। তারপর হার্দিক পান্ডিয়া ১০ বলে ১৮ রান করলেও ভুবনেশ্বর কুমারের শিকার হন। আগের ম্যাচে নাইটদের বিরুদ্ধে ঝড়ো ৯২ রানের ইনিংস খেলে ম্যাচ জমিয়ে।
শেষ পর্যন্ত ৬৯ রানে অপরাজিত থাকেন তিনি। ৫৮ বলের ইনিংসে ২টি ছক্কা ও হাফ-ডজন বাউন্ডারি মারেন ডি’কক। কাইরন পোলার্ডও এদিন বিশেষ সুবিধা করতে পারেননি। ৯ বলে ১০ রান করে আউট হন ক্যারিবিয়ান ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৬২ রান তোলে মুম্বাই।
- বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
- চীনের ‘গুপ্তচর’ হয়ে কাজ করেছেন ক্যালিফোর্নিয়ার মেয়র !
- অটোরিকশায় কুপোকাত এআই ট্রাফিকব্যবস্থা
- যুক্তরাষ্ট্রে মসজিদ কমপ্লেক্সে হামলায় নিহত ৩
- আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার
- ইসরাইলি হামলায় লেবাননের দৈনিক ক্ষতি ৩০ মিলিয়ন ডলার
- মেসিকে ভালোবাসি : পরীমণি
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জ্বালানি চুক্তিতে কী আছে?
- পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা : আরব আমিরাতের হুঁশিয়ারি
- যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন পরিকল্পনা
- ইরানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
- সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- আউট, অর নট-আউট!
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
