ভারতগামী ট্রেন সার্ভিস বন্ধ করলো পাকিস্তান
কাশ্মীর নিয়ে সীমান্ত নিয়ে উত্তেজনার জেরে ভারতগামী ট্রেন সার্ভিস বন্ধ করে দিয়েছে পাকিস্তান।
বৃহস্পতিবার সকাল ৮টায় পাকিস্তানের লাহোর থেকে পাঞ্জাবের অমৃতসারের উদ্দেশ্যে ছাড়ার কথা ছিল সমঝোতা এক্সপ্রেসের। কিন্তু ট্রেনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
০৪:০৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত
এখনো উত্তপ্ত ভারত-পাকিস্তান। আতঙ্কে ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের গ্রামবাসী। এ কারণে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে রাখতে পাকিস্তান সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত। খবর রয়টার্স ও ডেইলি মেইল।
সোমবার রাতে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বালাকত শহরে জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদের বেশ কয়েকটি ঘাঁটিকে লক্ষ্য বিমান হামলা চালানোর পর উত্তেজনা আরো বাড়তে থাকে।
০২:৪৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ভারতের মেট্রো স্টেশনগুলোতে রেড এলার্ট
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় দিল্লির পর মুম্বাইয়ের সব মেট্রো স্টেশনে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া
বৃহস্পতিবার মুম্বাইয়ের মেট্রো কর্তৃপক্ষ এক টুইট বার্তায় বলেছেন, ‘নিরাপত্তাজনিত কারণে মুম্বাইয়ের ১২টি মেট্রো স্টেশনের সবগুলোর ওপর রেড অ্যালার্ট জারি করা হলো। আশা করি সবাই আমাদের এই সিদ্ধান্তকে সমর্থন ও সহযোগিতা করবেন।’
০২:৪১ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
যুদ্ধে জড়ালে সমুচিত জবাব দেবে পাকিস্তান : শোয়েব
পাকিস্তান যুদ্ধ চায় না, শান্তি চায়, তবে আক্রমণ করলে তার সমুচিত জবাব দেবে দেয়া হবে। এমনটি জানিয়েছেন, পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার।
টুইটারে শোয়েব আখতার লেখেন, প্রধানমন্ত্রী ইমরান খান এবং সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর আগেই জানিয়েছেন পাকিস্তান যুদ্ধ চায় না, যুদ্ধের জন্য উত্তেজনাও বাড়াতে চায় না। তবে পাকিস্তানকে চ্যালেঞ্জ করলে সমুচিত জবাব দেবে।
০১:৩০ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
প্রথম দিনের বৈঠক শেষ করলেন কিম ও ট্রাম্প
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে প্রথম দিনের বৈঠক শেষে মেট্রোপোল হোটেল ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নৈশভোজে দুই নেতা একসঙ্গে ১ ঘণ্টা ৪২ মিনিট কাঁটানোর পর হোটেল ছেড়ে যান ট্রাম্প। খবর -বিবিসি’র
০১:২৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
পাকিস্তানি সেনার জিজ্ঞাসাবাদে মুগ্ধ ভারতীয় পাইলট
পাকিস্তানে বিমান হামলা চালাতে গিয়ে আটক হওয়া ভারতের বিমান বাহিনীর এক পাইলটের জবানবন্দির ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে পাকিস্তানি সেনাদের ব্যবহারের প্রশংসা করেছে আটক ওই ভারতীয় পাইলট।
০১:২৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
পাইলটকে মুক্তির দাবি জানালো ভারত
পাকিস্তান থেকে ভারতের যুদ্ধ বিমানের পাইলট উইং কমান্ডার অভিনন্দনকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছে ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে বলা হয়েছে যে পাকিস্তান ভারতীয় বিমান বাহিনীর একজন আহত ব্যক্তিকে 'অশোভনভাবে' উপস্থাপন করেছে। পাশাপাশি পাকিস্তান আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ করা হয়েছে।
০১:২৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়া হবে: ফিলিপাইনের প্রেসিডেন্ট
আবারো রোহিঙ্গাদের নিজ দেশে আশ্রয় দেয়ার পাশাপাশি নাগরিকত্ব দেয়ার কথা জানালেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। বাংলাদেশ সংবাদ সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফিলিপাইনের ম্যানিলা হোটেলে লিগ অব মিউনিসিপালিটিস কনভেনশনে এক অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার তিনি এ আগ্রহের কথা জানান। এ সময় দুতার্তে জানান, আমি রোহিঙ্গাদের গ্রহণে আগ্রহী।
০১:২২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ভারতে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭
ভারত নিয়ন্ত্রীত জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় বুদগাম গ্রামে দেশটির একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় বিমানবাহিনীর কর্মকর্তা ও এক বেসামরিক নিহত হয়েছেন।
বুধবার সকালে বুদগ্রামের গারেন্দ কালান গ্রামের কাছে খোলা একটি মাঠে রাশিয়ার তৈরি ভারতীয় বিমানবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। - খবর এনডিটিভি’র
০১:২১ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
পরমাণু চুক্তিকে সর্বাত্মক সফল করার অঙ্গীকার কিমের
পারমাণবিক নিরস্ত্রীকরণ ইস্যু নিয়ে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে দ্বিতীয় ও শেষ দিনের চূড়ান্ত বৈঠক শুরু হয়েছে।
বুধবার দুই নেতার মধ্যে দ্বিতীয়বারের মত সাক্ষাৎ ও ডিনারের পর তারা আজ বৃহস্পতিবার তাদের মধ্যকার চূড়ান্ত বৈঠক শুরু করেছেন।
০১:১৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
পাক-ভারত সংঘাত, বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি
ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত নিয়ে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় বাংলাদেশে সীমান্তে সতর্কতা জারি করেছে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)।
এক কর্মকর্তার বরাতে পিটিআইয়ের খবরে বলা হয়েছে, বিএসএফ সতর্কতা জারি করেছে। ভারত-বাংলাদেশ সীমান্তে সব ধরনের নিবৃত্তিমূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে।
০১:১৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ভারতের বিমান হামলায় ইসরাইলি মারণাস্ত্র ব্যবহার!
কাশ্মীরের পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার পর থেকে পাকিস্তানকে সমুচিত জবাব দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছিল ভারত। অপরদিকে ইসলামাবাদ আক্রান্ত হলে নয়া দিল্লিকেও দেখে নেয়ার পাল্টা হুমকি দিয়েছিল ইসলামাবাদ।
০১:১৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
হাসপাতাল ছেড়েছে সবচেয়ে কম ওজনের শিশুটি
জাপানের টোকিওতে জন্ম নেয়া একটি বড় পেঁয়াজের সমান ওজনের শিশু সুস্থাবস্থায় হাসপাতাল ছেড়েছে। এতো ছোট আকৃতির কোনও শিশুর সুস্থাবস্থায় হাসপাতাল ছাড়ার ঘটনা এটি একটি রেকর্ড।
০৪:২১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
কাশ্মীরে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে একটি ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সকাল ১০টা ৫ মিনিটে বুদগামের গারেন্ড কালান গ্রামের কাছে একটি উন্মুক্ত স্থানে ওই বিমানটি বিধ্বস্ত হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
০৪:১১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান, আটক ১
গুলি করে দুটি ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত করার খবর নিশ্চিত করেছে পাকিস্তান। বুধবার পাকিস্তান জানায়, তারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিমান হামলা চালিয়ে দুটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে।
০৪:১১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্র ও বিজ্ঞাপন বন্ধ ঘোষণা
পাকিস্তানে ভারতীয় সব চলচ্চিত্র মুক্তি দেয়া বন্ধ ঘোষণা করেছে দেশটির সিনেমা অ্যাসোসিয়েশন। পাক তথ্যমন্ত্রী ফুয়াদ চৌধুরির ঘোষণা পর এক বিবৃতিতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভারতীয় ফিল্ম ও ভারতের যেকোনো বিজ্ঞাপন ইলেক্ট্রনিক মাধ্যমগুলোতে প্রদর্শন বন্ধ ঘোষণা করে। পাকিস্তানি গণমাধ্যম ডন এ খবর প্রকাশ করে।
০৩:৪৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
পাকিস্তানে জরুরি সতর্কতা, বিমান চলাচল বন্ধ
পাকিস্তানের আকাশসীমায় আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষ। বুধবার এক টুইটের মাধ্যমে এ ঘোষণা দেয় তারা। খবর দ্য ডনের।
০৩:৩৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
ভারত-পাকিস্তানকে আলোচনার আহ্বান যুক্তরাষ্ট্রের
হামলা পাল্টা হামলা না চালিয়ে ভারত ও পাকিস্তানকে আলোচনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে এ আহ্বান জানান।
০৩:১৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
ভারত-পাকিস্তান যুদ্ধ বাধলে কে জিতবে?
ভারত-পাকিস্তানের মধ্যে আবার যুদ্ধ বাধলে কে জিতবে? এই মুহূর্তে সবচেয়ে বেশি কথিত প্রশ্ন এটি। আলোচ্য বিষয়ও বটে! তবে উত্তরটা সঠিক বলতে পারবে না কেউই। দুই দেশেরই রয়েছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র। এক দেশ থেকে আরেক দেশে ভয়াবহ আঘাত করতে সক্ষম এসব অস্ত্র।
১২:৪৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
নাইজেরিয়ায় নির্বাচনী সহিংসতায় ৩৯ জনের প্রাণহানী
নাইজেরিয়ায় শনিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতায় ৩৯ জনের প্রাণহানী ঘটেছে। দেশটির বেসরকারি ও মানবাধিকার সংগঠনসমূহ এ তথ্য জানিয়েছে।
১২:০৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ পদত্যাগ করেছেন। সোমবার রাতে ইনস্টাগ্রামের এক পোস্টে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান তিনি।
১২:০৫ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
ভারতকে জবাব দিতে পুরো প্রস্তুত পাকিস্তান
পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।
১২:০০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন: ইমরান খান
ভারতের এয়ার স্ট্রাইকের পর তড়িঘড়ি বৈঠকে বসে পাকিস্তানের প্রশাসনিক ও সেনাবাহিনীর কর্তারা। পাক প্রধানমন্ত্রী ইমরান খান ছিলেন সেই বৈঠকের নেতৃত্বে। বৈঠকে তিনি যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছেন।
১১:৫৮ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
৯০ বছর বয়সে কোরআন হেফজ করে বিশ্বরেকর্ড
ইরাকের দক্ষিণাঞ্চলে বসরার একবেরের এক বাসিন্দা ৯০ বছর বয়সে কোরআন হেফজ করেছেন। ১৯২৯ সালে বসরার দক্ষিণে অবস্থিত আল-মুদাইনায় জন্ম হয় ৯০ বছর বয়সের হামাদিয়া জায়ায়ের।
১১:৫৭ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩


































