বুধবার   ১১ মার্চ ২০২৬   ফাল্গুন ২৭ ১৪৩২   ২২ রমজান ১৪৪৭

সর্বশেষ:
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
১৭৪

পরমাণু চুক্তিকে সর্বাত্মক সফল করার অঙ্গীকার কিমের

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৯  

পারমাণবিক নিরস্ত্রীকরণ ইস্যু নিয়ে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে দ্বিতীয় ও শেষ দিনের চূড়ান্ত বৈঠক শুরু হয়েছে।

বুধবার দুই নেতার মধ্যে দ্বিতীয়বারের মত সাক্ষাৎ ও ডিনারের পর তারা আজ বৃহস্পতিবার তাদের মধ্যকার চূড়ান্ত বৈঠক শুরু করেছেন। 

গেল বছরের জুনে সিঙ্গাপুরে এ দুই নেতার প্রথম ঐতিহাসিক বৈঠকের পর থেকে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে অল্পই অগ্রগতি হয়েছে, তাই এবারের বৈঠকে দৃঢ় কোনো পদক্ষেপের বিষয়ে দুই নেতার মধ্যে কোনো সমঝোতা হয় কি না তা দেখার অপেক্ষায় আছে গোটা বিশ্ব।

বৈঠক শুরুর আগে কিমকে পাশে নিয়ে ট্রাম্প বলেছেন, “কোনো তাড়াহুড়া নেই। আমরা সঠিক চুক্তিটাই করতে চাইছি।”

আর কিম জানিয়েছেন, আমরা এখন পর্যন্ত অনেক কাজ করেছি। এবার হ্যানয়ে বসে চমৎকার এই সংলাপ শুর করেছি। আমি আশ্বস্ত করতে চাই যে আজ ভালো কোনও ফলাফলে আমি সর্বচ্চো চেষ্টা করবো।

তিনি আরো জানান, পারমাণবিক নিরস্ত্রীকরণের কোনো উদ্দেশ্য না থাকলে আমি এখন এ বৈঠকে উপস্থিত হতাম না।

কোরীয় উপদ্বীপ থেকে পারমাণবিক অস্ত্র সরিয়ে নেওয়ার জন্য একটি রোডম্যাপের বিষয়ে তারা আলোচনা করবেন, এমন প্রত্যাশা থাকলেও আলোচনার টেবিলে আরও অন্যান্য বিষয়ও থাকতে পারে, যেগুলোকে নিজেদের বিজয় বলে দাবি করতে পারে দুই পক্ষের যে কেউ।

হোয়াইট হাউসের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার দু’নেতা হ্যানয়ের মেট্রোপোল হোটেলে ধারাবাহিক কয়েকটি বৈঠক করবেন যা শুরু হবে দুই নেতার মধ্যে ৪৫ মিনিটের একটি একান্ত বৈঠক দিয়ে। 

এসব বৈঠক শেষে একটি ‘যৌথ সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠান’ হবে এবং এরপর হ্যানয়ের স্থানীয় সময় ৩টা ৫০ মিনিটে ট্রাম্পের একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

ওই যৌথ সমঝোতায় কী থাকতে পারে তা পরিষ্কার নয়। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কর্মকর্তা পর্যায়ে বিভিন্ন বৈঠক হয়েছে এবং যৌথ সমঝোতায় ওই বৈঠক থেকে অর্জিত বিভিন্ন বিষয় থাকতে পারে।

গেল জুনে সিঙ্গাপুরে ট্রাম্প ও কিমের মধ্যে প্রথম শীর্ষ বৈঠক হয়েছিল। এর আগে বেশ কয়েকমাস দু’নেতার মধ্যে উত্তপ্ত কথা চালাচালি হয়েছিল। তারপর তাদের ওই বৈঠকটি ছিল ঐতিহাসিক।

কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরিয়ার কোনো নেতার সেটিই ছিল প্রথম বৈঠক। এখন সমালোচকদের জবাব দিতে তাদের বাস্তব কিছু অগ্রগতির নমুনা দেখাতে হবে এ বিষয় উভয় নেতাই সচেতন বলে জানিয়েছে বিবিসি।

আগে ওয়াশিংটন বলতো, নিষেধাজ্ঞা থেকে ছাড় পেতে হলে উত্তর কোরিয়াকে অবশ্যই বিনাশর্তে পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে হবে। কিন্তু ওই শর্তে উত্তর কোরিয়াকে টলানো যাবে না এটি জানাই ছিল।

হ্যানয়ে বৈঠকে মিলিত হওয়ার আগে পাশাপাশি বসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দুই নেতা।

এ সময় ট্রাম্প বলেছেন, কিমের প্রতি তার ‘অনেক শ্রদ্ধা’ রয়েছে এবং তাদের সম্পর্ক ‘খুব শক্তিশালী’। আলোচনা চলমান থাকলে উত্তর কোরিয়া ‘অর্থনৈতিক শক্তিকেন্দ্র’ হয়ে উঠতে পারে বলে ফের মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের পরের মন্তব্যে তাদের গত বৈঠকের সাফল্য ও অগ্রগতির ধারা নিয়ে সন্দেহের ইঙ্গিত পাওয়া গেল; তিনি বলেন, “প্রথম থেকেই আমি এটি বলে আসছি, গতি আমার কাছে কোনো কোনো গুরুত্বপূর্ণ বিষয় না।”

এদিকে বিদেশি কোনো সাংবাদিকের প্রশ্নে তার প্রথম উত্তর বলে ধরে নেওয়া জবাবে কিম বলেন, ‘বলাটা আগাম হয়ে যায়, কিন্তু আমার স্বজ্ঞা থেকে অনুভব করছি ভাল ফলাফল হবে।’

বুধবার নৈশভোজে মিলিত হয়ে দুনেতার মধ্যে উষ্ণ কথাবার্তা হয়। কিমকে ‘মহান নেতা’ বলে সম্বোধন করেন ট্রাম্প, প্রতিউত্তরে ট্রাম্পকে ‘সাহসী নেতা’ অভিহিত করেন কিম।

ডিনারে দু’নেতা মার্কিন সারয়ন স্টেক ও পিয়ার কিমচি দিয়ে আহার সারেন। এ সময় কিমের সঙ্গে তার প্রধান উপদেষ্টা কিম ইয়ং চোল ও ট্রাম্পের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উপস্থিত ছিলেন।

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর