পাকিস্তান দিবসে প্যারেডে অংশ নিলেন মাহাথির
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মুহাম্মাদ পাকিস্তান দিবসে প্যারেডে অংশ নিয়েছেন এবং তিনদিনের সফর শেষে তিনি আজই মালয়েশিয়া ফিরে গেছেন। পাকিস্তানের গণমাধ্যম মাহাথিরের এ সফরকে সফল বলে মন্তব্য করেছে।
১১:৫৯ এএম, ২৪ মার্চ ২০১৯ রোববার
ইসলাম ধর্ম গ্রহণ করবেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবেন। এমনটিই জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু। পররাষ্ট্রমন্ত্রী মেভলুতকে বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ‘গেজেট দুভার’।
১১:৫৮ এএম, ২৪ মার্চ ২০১৯ রোববার
চীনের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের মহড়া যুক্তরাষ্ট্রের
মার্কিন কমান্ডো বাহিনী চীনের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের মহড়া চালিয়েছে। ভারত এবং প্রশান্ত মহাসাগরে চীনের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রতি লক্ষ্য রেখে একটি দ্বীপ দখলের মাধ্যমে এ মহড়া চালানো হয়েছে। মহড়ার অংশ হিসেবে মার্কিন কমান্ডো বাহিনী জাপানের একটি ক্ষুদ্র দ্বীপ দখল করে নিয়েছে।
১১:৫৬ এএম, ২৪ মার্চ ২০১৯ রোববার
চীনে পর্যটকবাহী চলন্ত বাসে আগুন, নিহত ২৬
চীনের হুনান প্রদেশের একটি মহাসড়কে পর্যটকদের বহনকারী চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। এছাড়া অন্ততপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
১১:৫৫ এএম, ২৪ মার্চ ২০১৯ রোববার
নিউজিল্যান্ডে নিহতদের গণকবরে দাফন
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলায় নিহতদের গণকবরে দাফন করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রথমে এক কবরে একজন কিংবা দুজন করে দাফন করা হলেও শুক্রবার জুমার নামাজের পর বাকি বাকি লাশগুলোকে গণকবরে দাফন করা হয়।
১১:৫৪ এএম, ২৪ মার্চ ২০১৯ রোববার
নামাজের জন্য খুলে দেওয়া হলো নিউজিল্যান্ডের সেই আল-নূর মসজিদ
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার শিকার সেই আল-নূর মসজিদটি নামাজের জন্য খুলে দেওয়া হয়েছে।
ঘটনার আট দিন পর শনিবার নামাজের জন্য মসজিদটি খুলে দেয় দেশটির নিরাপত্তা বাহিনী।
এ সময় মসজিদটির সামনে জড়ো হন অনেক নারী-পুরুষ।
১১:৫২ এএম, ২৪ মার্চ ২০১৯ রোববার
এবার ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন এরদোগান
বিশ্বব্যাপী ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। খবর আলজাজিরার।
১১:৫১ এএম, ২৪ মার্চ ২০১৯ রোববার
নিউজিল্যান্ডে মসজিদে হামলায় নিহতদের স্মরণে ‘মার্চ ফর লাভ’
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে ভালোবাসার পদযাত্রা ‘মার্চ ফর লাভ’ পালন করেছে দেশটির জনগণ।
১১:৫০ এএম, ২৪ মার্চ ২০১৯ রোববার
`আস্টানা` থেকে `নুরসুলতান`
কাজাখাস্তানের মানুষ যখন এই সপ্তাহটা শুরু করেন, তখন তাদের একজন প্রেসিডেন্ট ছিলেন, যার নাম ছিল নুরসুলতান। তাদের রাজধানীর নাম ছিল আস্টানা। সেখান থেকে দেশ শাসন করতেন নুর সুলতান।
১১:৪৯ এএম, ২৪ মার্চ ২০১৯ রোববার
তালেবান নেতাদের হত্যার প্রস্তাব
আবুধাবির যুবরাজ মুহাম্মাদ বিন যায়েদ তালেবান নেতাদের হত্যা করার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর কাছে প্রস্তাব দিয়েছেন। এজন্য তিনি গোপন কর্মসূচি চালুর কথা বলেছেন।
১১:৪৮ এএম, ২৪ মার্চ ২০১৯ রোববার
বিড়াল ধরতে খরচ লাখ টাকা, রাজভবনে হইচই
রাজভবন জুড়ে বিড়ালের উৎপাত। নাজেহাল রাজ্যপালের পরিবারের সদস্যরা। বিড়ালের উৎপাতে বাড়ির পোষ্য কুকুরগুলোরও বেহাল অবস্থা। শেষে সুরাহা পেতে বিচিত্র পথ নিল বেঙ্গালুরু প্রশাসন।
১১:৪৪ এএম, ২৪ মার্চ ২০১৯ রোববার
ধর্ষণ না করেও ৩৬ বছর কারাবাস
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় ব্যাটন রাগে এক নারীকে ধর্ষণ এবং ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত হয়ে ৩৬ বছর কারাভোগ করেছেন অর্চি উইলিয়ামস (৫৮)।
গত বৃহস্পতিবার মুক্তি পান তিনি। কিন্তু ৩৬ বছর পর প্রমাণ হলো যে ওই অপরাধে উইলিয়ামস জড়িতই ছিলেন না।
১০:০১ এএম, ২৪ মার্চ ২০১৯ রোববার
পিৎজা ডেলিভারি বাইকে মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে যাত্রা শুরুর প্রথম সপ্তাহেই পিৎজা সরবরাহের রেকর্ড করেছে ডোমিনোজ। এ উপলক্ষে শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে ডোমিনোজের রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
০৩:০৯ পিএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার
ওয়াশিংটনকে তালেবান নেতাদের হত্যার প্রস্তাব আবুধাবির
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির যুবরাজ মুহাম্মাদ বিন যায়েদ তালেবান নেতাদের হত্যা করার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর কাছে প্রস্তাব দিয়েছেন। এ জন্য তিনি গোপন কর্মসূচি চালুর কথা বলেছেন।
১২:১৪ পিএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার
৭১-এ গোপনে ভারতে অস্ত্র পাঠায় ইসরাইল
গোল্ডা মেয়ারকে বলা হত ইসরাইলের দাদিমা। পুরনো আমলের যে রকম স্কার্ট আর কোট পরতেন নারীরা, গোল্ডা মেয়ারেরও পছন্দ ছিল সেরকমটাই। সব সময় কালো জুতা পরতেন তিনি। আর সঙ্গে থাকত পুরনো একটা হ্যান্ড ব্যাগ।
১২:০৮ পিএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার
সন্ত্রাসীদের কণ্ঠস্বর বন্ধে মিডিয়ার ভূমিকা চান নীল বাসু
বিভিন্ন ঘটনার প্রতিবেদনে ‘ক্ষতিকর’ বিভিন্ন বক্তব্য প্রচার করে সন্ত্রাসীদের সাহায্য বন্ধ করতে ব্রিটিশ মিডিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সবচেয়ে জ্যেষ্ঠ কাউন্টার টেরোরিজম অফিসার।
১২:০৭ পিএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার
গোপন ক্যামেরায় পর্নোগ্রাফির শিকার হোটেলের অতিথিরা
দক্ষিণ কোরিয়াতে হোটেল রুমে অতিথিদের ব্যক্তিগত মুহূর্ত গোপনে ধারণ করা, এরপর সেই ফুটেজগুলো মোটা অংকের বিনিময়ে একটি ওয়েবসাইটের মাধ্যমে বিক্রির অভিযোগ উঠেছে।
১২:০৬ পিএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার
স্বেচ্ছায় ক্ষমতা ছাড়লেন নাজারবায়েভ
টানা তিন দশক ক্ষমতায় থাকার পর স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ার ঘোষণা দিয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ। ১৯৯০ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে পৃথক রাষ্ট্র গঠিত হওয়ার পর থেকেই দেশটির ক্ষমতায় ছিলেন নাজারবায়েভ। তিনিই সেদেশের প্রথম প্রেসিডেন্ট।
১২:০৫ পিএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার
মোদি-খানের শান্তির বার্তা বিনিময়
গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলাকে কেন্দ্র করে পাক-ভারত উত্তেজনা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। তারই অংশ হিসেবে শুক্রবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে পাকিস্তান ডে তথা পাকিস্তানের জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। পাক প্রধানমন্ত্রীও মোদিক ধন্যবাদ দিয়েছেন।
১১:৫৬ এএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার
আফগানিস্তানে দুই মার্কিন সেনা নিহত
আফগানিস্তানে অভিযান চলাকালে দেশটিতে দায়িত্বরত দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। শুক্রবারের ওই অভিযানে মার্কিন সেনা নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো। তবে ন্যাটো বিস্তারিত কিছু জানায়নি।
১১:৫৪ এএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার
কলকাতায় কালবৈশাখী ঝড়ে দুই জনের মৃত্যু
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের এলাকায় শুক্রবার কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। রাজ্যের আবহাওয়া দফতর ঝড়ের গতিবেগ হিসাব করে এটিকে কালবৈশাখী ঝড় হিসেবে অভিহিত করেছে। বেশ কিছু অঞ্চলে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
১১:৫২ এএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার
টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে ক্রাইস্টচার্চ হামলা
নিউজিল্যান্ডে মসজিদে বন্দুক হামলায় নিহত ৫০ মুসল্লিকে উৎসর্গ করে নিজেদের প্রচ্ছদ তৈরি করেছে বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম। টাইম ম্যাগাজিনের এই প্রচ্ছদ তৈরি করেছেন নিউজিল্যান্ডের ২৫ বছর বয়সী শিল্পী রুবি জোনস। দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১১:৫১ এএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার
ঘানায় বাসের সংঘর্ষে নিহত ৬০
পশ্চিম আফ্রিকার দেশ ঘানার পূর্বাঞ্চলীয় বনো এলাকায় যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে অন্তত ৬০ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় আনুমানিক রাত দুটায় বাস দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১১:৫০ এএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার
ব্রিটিশ প্রধানমন্ত্রীকে দুই সপ্তাহ সময় দিল ইইউ
ব্রেক্সিট সমস্যা সমাধানে ও চুক্তিবিহীন ব্রেক্সিট ঠেকাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’কে আরও দুই সপ্তাহ সময় বাড়িয়ে দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। ব্রেক্সিট কার্যকরের নির্ধারিত তারিখের ছয়দিন আগে সময় বাড়ানোর ব্যাপারে ইইউ নেতাদের সম্মতি পেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
১১:৫০ এএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩


































