সন্ত্রাসীদের কণ্ঠস্বর বন্ধে মিডিয়ার ভূমিকা চান নীল বাসু
প্রকাশিত: ২৩ মার্চ ২০১৯
বিভিন্ন ঘটনার প্রতিবেদনে ‘ক্ষতিকর’ বিভিন্ন বক্তব্য প্রচার করে সন্ত্রাসীদের সাহায্য বন্ধ করতে ব্রিটিশ মিডিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সবচেয়ে জ্যেষ্ঠ কাউন্টার টেরোরিজম অফিসার।
কাউন্টার টেরোরিজম অফিসার নীল বাসু মনে করেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা কিভাবে প্রচার করা উচিৎ তা নিয়ে ‘বিচারবুদ্ধিসম্পন্ন সংলাপের’ দরকার ছিল।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বুধবার জানায়, ব্রিটেনের কয়েকটি সংবাদপত্র ওয়েবসাইট সন্ত্রাসী হামলাকারীর তোলা গুলিবর্ষণের ভিডিও এবং তার ইশতেহার প্রচার করেছে।
বাসু মনে করেন, এক্ষেত্রে ‘মত প্রকাশের স্বাধীনতার’ দোহাই দেয়াটা ভুল।
গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চে দুটি মসজিদে জুমার নামায আদায়রত মুসলিমদের ওপর হামলা চালিয়ে ৫০ জনকে হত্যা করে অস্ট্রেলীয় নাগরিক ব্রেনটন টারান্ট। নিউজিল্যান্ডের ইতিহাসে এটাই ভয়াবহতম হামলার ঘটনা। এতে আহত হন আরও কয়েক ডজন মানুষ।
ওই সন্ত্রাসী সন্ত্রাসী চালানোর সময়ই বন্দুকধারী তার হত্যাযজ্ঞের ভিডিও লাইভ সম্প্রচার করেন ফেসবুকে।
ক্রাইস্টচার্চে পুলিশ সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের ওই ভিডিও বা ব্রেনটনের ইশতেহার শেয়ার না করার অনুরোধ জানিয়েছে।
ইউটিউব ও ফেসবুক ওই ভিডিও সরিয়ে ফেলার জন্য তৎপর হলেও বিশ্বের অন্যতম বৃহত্তম কয়েকটি খবরের ওয়েবসাইটের প্রথম পাতায় এগুলো ফলাও করে প্রচার করা হয়।
এর মধ্যে অস্ট্রেলিয়া ও ব্রিটেনের ওয়েবসাইটও রয়েছে, যারা ঘটনার স্টিল ছবি এবং জিআইএফ এমনকি পুরো ভিডিও প্রচার করেছে।
ব্রিটেনের দ্য সান, ডেইলি মেইল এবং ডেইলি মিরর হত্যাযজ্ঞের ভিডিও এডিট করে পোস্ট করে অনলাইনে। তবে, অল্প সময়ের মধ্যেই তারা এগুলো সরিয়ে নেয়।
দ্য মিররের সম্পাদক লয়েড এম্বলি পরে এজন্য ক্ষমা চান। এক টুইটে তিনি বলেন, ওই ভিডিও প্রচার করা উচিৎ হয়নি। কারণ, সন্ত্রাসীদের প্রোপাগান্ডা প্রচার করা তাদের নীতিতে নেই।
হামলাকারীর বিভিন্ন জিনিস প্রচার করায় অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। তাদের বক্তব্য, সন্ত্রাসী ঠিক এটাই চেয়েছিল।
মেইল অনলাইন সন্ত্রাসীর ডকুমেন্ট তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলে জানিয়েছে, এটা তাদের ভুল ছিল।
এক খোলা চিঠিতে সহকারী কমিশনার বাসু বলেন, ‘সন্ত্রাসবাদের খবর কিভাবে প্রচার করলে সেটা সন্ত্রাসীদের সহায়তা করবে না, সে বিষয়ে বিচক্ষণ সংলাপের সময় এসেছে।’
তিনি বলেন, যেসব মিডিয়া প্রতিষ্ঠানগুলো উগ্রপন্থীদের বিভিন্ন কনটেন্ট দ্রুত সরিয়ে না ফেলায় সোশ্যাল মিডিয়াগুলোর সমালোচনা করেছে, তারাই কথিত ইসলামিক স্টেট বা আইএসের ‘সেন্সরবিহীন প্রোপাগান্ডা’ বা উম্মত্ত খুনির ‘ইশতেহার’ প্রকাশ করেছে, যা সহজে ডাউনলোড করা যায়।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ইতোমধ্যেই প্রতিজ্ঞা করেছেন, তিনি হামলায় হতাহতদের বেদনা নিয়ে কথা বলবেন। কিন্তু, কখনো ওই সন্ত্রাসীর নাম মুখে আনবেন না। কারণ, হামলাকারী যে ‘কুখ্যাতি’ অর্জন করতে চেয়েছিল, তা অর্জনে তিনি তাকে সাহায্য করতে চান না।
তার সতীর্থ রাজনীতিকদেরও জেসিন্ডা একই কাজ করার আহ্বান জানান।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
