আলবেনিতে গভর্নর হাউজে ৭এপ্রিল অনুষ্ঠান বাংলা বর্ষবরণে ইতিহাস রচিত
বাঙালি জীবনে নতুন এক ইতিহাস রচিত হতে যাচ্ছে আগামী ৭ এপ্রিল ২০২৫। এদিন নিউইয়র্কের রাজধানী আলবেনীর গভর্নর হাউজে আন্তর্জাতিক বলয়ে বাংলা বর্ষবরণের নতুন ইতিহাস উদযাপিত হতে যাচ্ছে। গত ২২ জানুয়ারি নিউইয়র্ক স্টেটের সর্বোচ্চ আইনপ্রণয়নকারী সংস্থা স্টেট সিনেট সর্বসম্মত সিদ্ধান্তে পহেলা বৈশাখকে এই অঙ্গরাজ্যের বাংলা নববর্ষ হিসাবে স্বীকৃতি প্রদান করে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাংস্কৃতিক বৈচিত্রের স্বীকৃতি হিসাবে ও এই রাজ্যে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি দৃঢ় করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত গৃহীত হয়।
০১:৫৬ এএম, ৮ মার্চ ২০২৫ শনিবার
মুনা কনভেনশন ৮, ৯ ও ১০ আগস্ট
মুসলিম উম্মাহ নর্থ আমেরিকা মুনা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত ৪ মার্চ, জ্যাকসন হাইটস-এর একটি রেস্টুরেন্টে। এ সময় মুনার কর্মকর্তারা বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ৮, ৯ এবং ১০ আগস্ট ২০২৫ ফিলাডেলফিয়ায় অবস্থিত পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে মুনা কনভেনশন-২০২৫ আয়োজন করতে যাচ্ছে। এই কনভেনশন মুসলিম জীবনে বিশেষ করে বাংলাদেশি আমেরিকান পরিবারের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে আমরা বিশ্বাস করি। মুনা আমেরিকার একটি দাওয়াতি ও সামাজিক সংগঠন। মানুষের ব্যক্তিগত নৈতিক ও সামাজিক মানোন্নয়নের জন্য সার্বিক প্রচেষ্টা চালানোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠিত হয় মুনা।
০১:৫৩ এএম, ৮ মার্চ ২০২৫ শনিবার
জালালাবাদ এসোসিয়েশেনের ইফতার পার্টি
প্রবাসের অন্যতম বড় আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইফতার ও দোয়া মাহফিল গত ৩ মার্চ উডসাইডের গুলশান ট্যারেসে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতিত্ব বদরুল হোসেন খানের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম।
০১:৫২ এএম, ৮ মার্চ ২০২৫ শনিবার
নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের ইফতার অনুষ্ঠিত
নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো গত রোববার ২ মার্চ। জামাইকার আল আকসা রেষ্টুরেন্টে সংগঠনের সভাপতি ডা. সারওয়ারুল হাসান এতে সভাপতিত্ব করেন। পরিচালনা করেন সাধারন সম্পাদক মোজাফ্ফর হোসেন।
০১:৫০ এএম, ৮ মার্চ ২০২৫ শনিবার
মুন্সীগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশনের সাধারন সভা ৬ এপ্রিল
মুন্সীগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশন উদ্যোগে গত ২৪ই ফেব্রুয়ারী ২০২৫ হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্ট এস্টোরিয়ায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন জয়নাল আবদিন আমান। পরিচালনা করেন সাধারণ স¤পাদক জহুরুল ইসলাম বিল্টু।
০১:৪৮ এএম, ৮ মার্চ ২০২৫ শনিবার
বাংলাদেশ সোসাইটির সভাপতির সাথে অসৌজন্যমূলক আচরণ
মোহাম্মদ আজিজের বিরুদ্ধে সর্বসম্মত নিন্দা প্রস্তাব পাস করেছে বাংলাদেশ সোসাইটি। গত ২ রোববার মার্চ সংগঠনের কার্যকরি কমিটির সভায় এ প্রস্তাব গৃহীত হয়। গত ২৬ মার্চ কমিউনিটির বিভিন্ন সংগঠন নিয়ে সোসাইটির ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান (বিদায়ী) মোহাম্মদ আজিজের অসদাচারন ও সভাপতি আতাউর রহমান সেলিমকে নাজেহাল করায় এ নিন্দা প্রস্তাব আনা হয়।
০১:৩৮ এএম, ৮ মার্চ ২০২৫ শনিবার
যুক্তরাষ্ট্রে গ্রেফতার আতঙ্কে তটস্থ লক্ষাধিক প্রবাসী
যুক্তরাষ্ট্রে কংগ্রেস অতিরিক্ত বরাদ্দের বিল অনুমোদনের পর অবৈধ অভিবাসী গ্রেফতার ও বহিষ্কারের প্রক্রিয়া জোরদার হয়েছে। এর ফলে নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, নিউজার্সি, মিশিগান, ইলিনয়, আলাবামা, পেনসিলভেনিয়া, টেক্সাস, ম্যাসাচুসেট্স, ফ্লোরিডা, জর্জিয়া ও ওয়াশিংটন মেট্র এলাকাসহ বিভিন্ন স্থানে লক্ষাধিক প্রবাসী দিশেহারা হয়ে পড়েছেন। কারণ, তাদের বিরুদ্ধে বহুবছর আগেই যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের নির্দেশ জারি হয়েছে। অর্থাৎ তারা সর্বোচ্চ পর্যায়ে আইনি লড়াই চালিয়েও স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাননি।
১২:২০ এএম, ৮ মার্চ ২০২৫ শনিবার
গ্র্যান্ড মার্শাল শাহ নেওয়াজ
বাংলাদেশ সোসাইটির সমন্বয়ে আগামী ১৩ এপ্রিল রোববার জ্যাকসন হাইটসের অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ডে প্যারেড। সোসাইটির সঙ্গে এ আয়োজনে সার্বিক সহযোগীতায় থাকবে বাংলাদেশের প্রায় অর্ধশতাধিক সংগঠন। সর্বসম্মতভাবে এ বাংলাদেশ ডে প্যারেডের গ্র্যান্ড মার্শাল নির্বাচিত হয়েছেন আজকাল সম্পাদক ও প্রকাশক, গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও এবং কমিউনিটির প্রিয়মুখ শাহ নেওয়াজ। ডে প্যারেডের চীফ অ্যাডভাইজার হিসাবে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা গিয়াস আহমেদ।
০২:২৯ এএম, ১ মার্চ ২০২৫ শনিবার
জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস
২০২৫-২৬ সালের জন্য জামালপুর জেলা সমিতি ইউএসএ ইনকের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নব-নির্বাচিত যুগ্ম সম্পাদক ও সাপ্তাাহিক আজকালের জেনারেল ম্যানেজার মো. আবু বকর সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মশিউর রহমান জাস্টিস।
০৮:১৯ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার
কমিউনিটির সমর্থন চাইলেন মূলধারার প্রার্থীরা
বাঙালি কমিউনিটিকে মুলধারার রাজনীতির সাথে যুক্ত করতে অনুষ্ঠিত হয় লিডারশীপ সামিট। এতে আসন্ন সিটি নির্বাচনে নিউইয়র্ক সিটির বিভিন্ন পদে মূল ধারার প্রাথীরা তাদের পরিকল্পনা নিউইয়র্কের বাংলাদেশি আমেরিকান সম্প্রদায়ের কাছে তুলে ধরেন। একই সঙ্গে নির্বাচনে জয়ী হতে বাংলাদেশি কমিউনিটির সমর্থন চাওয়ার পাশাপাশি জয়ী হলে কমিউনিটির পাশে থাকার অঙ্গিকার করেন।
০৮:১৭ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার
ইমিগ্রেশন নিয়ে সোসাইটির বিশেষজ্ঞ সভা
যুক্তরাষ্ট্র সরকারের ইমিগ্রেশন সংক্রান্ত সাম্প্রতিক তৎপরতায় আতঙ্কিত প্রাবসী বাংলাদেশিদের আতঙ্কিত না হওয়েয় সচেতন ও সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিলেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। একই সঙ্গে এ ধরনের কোন পরিস্থিতিতে পড়লে দ্রুত আইনজীবির সঙ্গে যোগাযোগের কথা বলেছেন তারা।
০৮:০৪ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার
এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
২০২৫-২৬ সালের নতুন গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নব-নির্বাচিত যুগ্ম সম্পাদক ও সাপ্তাাহিক আজকালের জেনারেল ম্যানেজার মো: আবু বকর সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মশিউর রহমান জাস্টিস।
০২:২৭ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
আবারো আজকালের মার্কেটিং ম্যানেজার অনিসুর রহমান
নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকালের মার্কেটিং ম্যানেজার হিসাবে আবারো যোগ দিয়েছেন মো. আনিসুর রহমান (আনিস)। এর আগে তিনি ২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত আজকালের শুরু দিনগুলোতেও সাফলতার সাথে মার্কেটিং বিভাগের দায়িত্ব পালন করেছিলেন।
১০:৪৫ এএম, ১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার
জন্মদিনের শুভেচ্ছায় অভিসিক্ত শাহ নেওয়াজ
আনন্দমুখর পরিবেশে উদযাপিত হলো বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, প্রথিতযশা ও সফল ব্যবসায়ী, নেতা, উদ্যোক্তা, সমাজ সেবক, গোল্ডেন এজ হোমকেয়ারের প্রেসিডেন্ট ও সিইও এবং সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ্ নেওয়াজের জন্মদিন।
১০:৪১ এএম, ১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার
বর্ণাঢ্য আয়োজনে টাইম টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বর্ণাঢ্য আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা পত্রিকা’র ২৮ বছর পূর্তী এবং টাইম টেলিভিশনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে লাখো দর্শক-শ্রোতার নিরন্তর ভালোবাসায় আবারো সিক্ত হলো উত্তর আমেরিকার সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল টাইম টেলিভিশন।
১০:৩৬ এএম, ১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার
৩৯তম ফোবানা কনভেনশন বাফেলোর নায়াগ্রায়
চলতি বছরের ৩৯তম ‘ফেডারেশন অব বাংলাদেশ এসোসিয়েশনস অব নর্থ আমেরিকা’, ফোবানা সম্মেলন-২০২৫ আগামী নিউইয়র্কের বাফেলো শহরের নায়াগ্রা ফলস এলাকায় হোটেল শেরাটনে আগামী ২৯-৩১ আগস্ট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষ্যে এ ঘোষণা দেন কাজী সাখাওয়াত হোসেন আজম
১০:২৮ এএম, ১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার
শপথ নিলেন জর্জিয়া স্টেট সিনেটর নাবিলা
দ্বিতীয় মেয়াদে জর্জিয়া স্টেট সিনেটর হিসাবে শপথ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নাবিলা ইসলাম। গত ৫ নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জর্জিয়ার ৭ম সিনেট জেলা থেকে তিনি নির্বাচিত হন। গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার নাবিলা তার স্বামী পার্কেস এবং নবজাতক ছেলে আহসানকে সঙ্গে নিয়ে শপথ গ্রহণ করেন। তিনি ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান, শিশু ও পরিবার, বিজ্ঞান ও প্রযুক্তি, এবং প্রাক্তন সেনা, সামরিক ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক সিনেট কমিটিগুলিতে মনোনীত হয়েছেন।
১০:২৩ এএম, ১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার
যুক্তরাষ্ট্র বিএনপি বাংলাদেশ ভ্যাকেশনে
বাংলাদেশ ভ্যাকেশনে যুক্তরাষ্ট্র বিএনপি। দলটির অধিকাংশ নেতাই এখন বাংলাদেশে রয়েছেন। কেউ কেউ দল বেঁেধ বাংলাদেশে গিয়েছেন। নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ আতিকুর রহমান ও সাধারন সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, সিনিয়র সহসভাপতি জসিম উদ্দীন ভিপি’র নেতৃত্বে প্রায় পুরো কমিটিই ঢাকায়।
০৬:২০ এএম, ২৫ জানুয়ারি ২০২৫ শনিবার
অবৈধ বাংলাদেশিরা আত্মগোপনে
বাংলাদেশি কমিউনিটিতে আতংক ও উদ্বেগ বিরাজ করছে। কাগজপত্রহীন অবৈধ ইমিগ্রান্টরা অনেকেই সাময়িক আড়ালে চলে গেছেন। বিশেষ করে যাদের নামে ডিপোর্টেশন অর্ডার রয়েছে তারা লোক সমাগমে আসছেন না। জ্যাকসন হাইটস, জামাইকা, ব্রংকসের পার্কচেষ্টার কিংবা ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডসের রেষ্টুরেন্টগুলোতে আড্ডা কমে গেছে।
০৬:১৯ এএম, ২৫ জানুয়ারি ২০২৫ শনিবার
ধরপাকড় শুরু, নিউইয়র্কে গ্রেপ্তার চার বাংলাদেশি
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর পরই দেশটির বিভিন্ন রাজ্যে নথিপত্রহীন অভিবাসীদের ধরপাকড় শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ। এরই মধ্যে নিউইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকায় সাদা পোশাকে অভিযান চালিয়ে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্ট (আইস)।
০১:৪৪ এএম, ২৩ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
যুক্তরাষ্ট্রে ট্যাক্স ফাইলিংয়ের শুরু ২৭ জানুয়ারী
চলতি জানুয়ারী মাসের ২৭ তারিখ থেকে যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের ট্যাক্স ফাইলিং শুরু হচ্ছে। কোন প্রকার জরিমানা ছাড়াই আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ২০২৪ সালের ট্যাক্স বছরের ব্যক্তিগত ট্যাক্স ফাইলিং করা যাবে। তবে কেউ এই সময়ের মধ্যে ফাইল করতে না পারলে ইন্টারন্যাল রেভিনিউ সার্ভিসের (আইআরএস) কাছে আবেদন করে সময় বাড়াতে পারবেন।
১০:৩৭ এএম, ২০ জানুয়ারি ২০২৫ সোমবার
সিডিপ্যাপ জটিলতা কাটছে না
সেবাদাতা প্রতিষ্ঠান ও সেবার ধরন পরিবর্তনসহ নিউইয়র্ক সিটির নতুন সিদ্ধান্তের কারণে কনজ্যুমার ডাইরেক্টেড পারসোনাল অ্যাসিসটেন্ট প্রোগ্রামের (সিডিপ্যাপ) সৃষ্ট জটিলতা কাটছে না। এর ফলে সিডিপ্যাপ সেবা গ্রহীতারা জটিলারও অবসান হচ্ছে না। দিন যতই ঘনিয়ে আসছে। ততই দুশ্চিন্তা বাড়ছে সেবা দাতা ও সেবা গ্রহীতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে। শুধুমাত্র সিডিপ্যাপ সেবা দেয় এমন শত-শত প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পাশাপাশি শত-শত সেবাদানকারীও চাকুরি হারানোর সম্ভাবনা রয়েছে।
০২:০৪ এএম, ১৮ জানুয়ারি ২০২৫ শনিবার
কাউন্সিলম্যান পদপ্রার্থী শহীদুল হকের ফান্ডরেইজিং ডিনার
আসন্ন নিউইয়র্ক সিটি নির্বাচনে রিপাবলিকান কাউন্সিলম্যান প্রার্থী শাহ্ শহীদুল হকের ফান্ড রেইজিং ডিনার গত ৭ জানুয়ারী জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে অনুষ্ঠিত হয়েছে। সিটি নির্বাচনে জ্যাকসন হাইটস, উডসাইড এবং ইস্ট এলমহাস্ট এলাকার ডিসট্রিক্ট ২৫ এর সিটি কাউন্সিলম্যান প্রার্থী হিসাবে কমিউনিটির প্রিয়মুখ হিসেবে প্রতিনিধিত্ব করবেন।
০৩:০৬ এএম, ১১ জানুয়ারি ২০২৫ শনিবার
বাংলাদেশ সোসাইটি কিনবে নতুন ভবন
দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যকরী পরিষদের সভায় বাংলাদেশিদের জন্য নতুন বাংলাদেশ সেন্টার বা ভবন কেনার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসের মাদার সংগঠন বাংলাদেশ সোসাইটি। এছাড়া যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন, আগামী রমজানে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনেরও সিদ্ধান্ত হয়। গত ৫ জানুয়ারি বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম মাসিক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
০৩:০৪ এএম, ১১ জানুয়ারি ২০২৫ শনিবার
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
































