মেরিল্যান্ডে লেবার উইকেন্ডে ৩৮তম ফোবানা সম্মেলন
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৪
আগামী ৩০ আগষ্ট থেকে ১ সেপ্টেম্বর মেরিল্যান্ডের হোটেল হিলটন গেইদারসবার্গে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে মূল অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি, উন্নয়ন, ইমিগ্রেশন, জাদু প্রদর্শনী, প্রবাস ও নতুন প্রজন্ম বিষয়ক বেশ কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হবে।
গত রোববার ৪ আগষ্ট জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফোবানার স্টিয়ারিং কমিটি ও হোস্ট কমিটির নেতৃবৃন্দ আসন্ন সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন। ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শাহ নেওয়াজ ও হোস্ট কমিটির আহবায়ক জাহাঙ্গীর কবির বাবলু সম্মেলনের প্রস্তুতির আগ্রগতির কথা উল্লেখ করেন তাদের লিখিত বক্তব্যে। তারা বলেন, মেরিল্যান্ডের এই ফোবানা সম্মেলন হবে ভিন্নধর্মী। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখার লক্ষ্যে কমিউনিটিকে এগিয়ে নিতে এই সম্মেলন বিশেষ ভূমিকা রাখবে বলে তারা উল্লেখ করেন।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন স্টিয়ারিং কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি কাজি সাখাওয়াত হোসেন আজম। মঞ্চে ফোবানা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন খান, আলী ইমাম শিকদার, ড.আবু যোবায়ের দারা, ফিরোজ আহমেদ, সারওয়ার মিয়া, শরাফত হোসেন বাবু, নিশান রহিম, মামুন মোতালেব, আনোয়ার হোসেন জিন্নাহ, খোরশেদ আলম ও সাব্বির হোসেন।
সংবাদ সম্মেলনে শাহ নেওয়াজ বলেন, আমাদের সম্মেলনের প্রস্তুতি এগিয়ে চলেছে। কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ২৩টি স্টেট থেকে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনে মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি, উন্নয়ন, ইমিগ্রেশন, প্রবাস ও নতুন প্রজন্ম বিষয়ক বেশ কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, আমাদের মনন ও চিন্তায় সবসময়ই প্রিয় বাংলাদেশ। দেশের শুভ সংবাদে আমরা আন্দোলিত হই। মঙ্গলের জন্য প্রার্থনা করি। প্রবাস থেকে লাখ লাখ ডলার পাঠিয়ে দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখি। শেঁকড়ের টানে আমরা বারবার ছুটে যাই। এই দেশটি ভালো না থাকলে আমরাও ভালো থাকি না। বাংলাদেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। কয়েক শত শিক্ষার্থী ও সাধারন মানুষ মারা গেছেন। দেশের জানমালের ক্ষতিতে প্রবাসীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা প্রত্যাশা করছি, সবাই সহনশীলতা প্রদর্শন করে একটি স্থিতিশীল বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করবেন।
এক প্রশ্নের জবাবে শাহ নেওয়াজ বলেন, এটর্নি আলমগীরের নেতৃত্বাধীন ফেবানার সাথে ঐক্য করার ব্যাপারে আমরা নীতিগতভাবে একমত হয়েছিলাম। তারা এই ঐক্য প্রক্রিয়ায় থাকবেন বলে কথাও দিয়েছিলেন। এ নিয়ে দুবাই ও নিউইয়র্কে কয়েক দফা আলোচনাও হয়েছিল। এখন শুনছি, তারা নাকি এ ব্যাপারে আগ্রহী নয়। ঐক্যের কথা বলে তারা এক ধরনের চালাকি করেছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, এতে আমাদের কিছু যায় আসে না। খোলা মন নিয়ে যে কারও সাথে আমাদের ঐক্যের দরজা খোলা। তিনি বলেন, তবে এককভাবে আমরা শক্তিশালী।
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
