সেলিম-আলী প্যানেলের পরিচিতি সভা
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৪
বাংলাদেশ সোসাইটির নির্বাচন
আগামী ২৭ অক্টোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদেও আমব্রেলা সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন। নির্বাচনে অংশগ্রহণকারী ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীদের প্রাথমিক পরিচিত সভা গত বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি প্রার্থী সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমকে ও সাধারণ সম্পাদক প্রার্থী সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী সহ ১৯ প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কটিশ পার্লামেন্টের সদস্য বাংলাদেশী-বৃটিশ ফয়সল চৌধুরী। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন খান, ডা. চৌধুরী সারোয়ারুর হাসান, আলী ইমাম শিকদার, ডা. মাসুদুর রহমান, মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, আব্দুর রহীম হাওলাদার, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, জুনায়েদ চৌধুরী, বদরুন্নাহার খান মিতা, আমীন মেহদেী বাবু, সালেহ আহমেদ মানিক, নাঈম টুটুল ও রেজাউল আলম অপু।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন জামিল আনসারী। এরপর গীতা পাঠ ও যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
প্যানেলের ১৯টি পদে প্রতিদ্বন্দ্বিাকারীদের নাম ঘোষণা করেন প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাহ নেওয়াজ। প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি পদে আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি- মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি- কামরুজজামান কামরুল, সাধারণ সম্পাদক- মোহাম্মদ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক- আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ- মফিজুর ইসলাম ভুইয়া রুমী, সাংগঠনিক সম্পাদক- ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক- অনিক রাজ, প্রচার ও জনসংযোগ সম্পাদক- রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক- জামিল আনসারী, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ এ আখতার বাবুল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- আশরাফ আলী খান লিটন, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক- হাসান জিলানী এবং কার্যকরী সদস্য যথাক্রমে মোহাম্মদ সাদিক, আবুল কাশে চৌধুরী, মনসুর আহমেদ, আল হারুন, জাহাঙ্গীর সেহরাওয়ার্দী ও হাসান খান।
আমন্ত্রিত অতিথি ফয়সল চৌধুরী বলেন, আমি হবিগঞ্জ থেকে গিয়ে ব্রিটিশ মেইন স্ট্রিম রাজনীতি করে পার্লামেন্টে জায়গা করে নিয়েছি। আমি চাই সব জায়গায় বাংলাদেশিরা এমন ভাবে এগিয়ে যাক। সবাই মিলে কাজ করলে কমিউনিটিও এগিয়ে যাবে। একই সঙ্গে নিউইয়র্কের মূলধারায় কংগ্রেসমেনহ গুরুত্বপূর্ণ জায়গা করে নিতে পারবেন। আপনাদের আগামী প্রজন্মের মঙ্গলের জন্যই মূলধরারর রাজনীতিতে আপনাদের অংশগ্রহণ বাড়াতে হবে। আশা করি নির্বাচিত হলে আপনারা কমিউনিটির জন্য কাজ করে যাবেন।
শাহ নাওয়াজ বলেন, এই প্যানেল সাধারণ ভোটারদের প্যানেল। নির্বাচিত হলে সোসাইটিকে আরো এগিয়ে নিতে কাজ করবেন তারা। কার্যক্রমে আরো জবাবদিহিতা, সততা ও স্বচ্ছতা নিয়ে আসবেন। তাই এ প্যানেলকে জয়ী করে আনতে হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সাঈদ তারেক, বদরুল হোসেন খান, কাজী আজহারুল ইসলাম মিলন, তোফায়েল আহমেদ চৌধুরী, ফারুক চৌধুরী, মোস্তফা কামাল, আহসান হাবীব ও রাব্বী সৈয়দ। এছাড়াও ইশতিয়াক রুমী ও মোহাম্মদ সাদেক সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তোফায়েল আহমেদ চৌধুরী ছাড়াও মোহাম্মদ আলী, মহিউদ্দিন দেওয়ান ও মফিজুল ইসলাম রুমী।
অভিবাসীদের সুযোগ-সুবিধার কথা মাথায় রেখে ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয় ‘বাংলাদেশ সোসাইটি’। অতীতে সংগঠনের নেতৃত্ব ও ভূমিকা নিয়ে প্রবাসীদের অভিযোগ থাকলেও এবার তহবিল খরচে স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। এমন প্রেক্ষাপটে আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে সোসাইটির নির্বাচন। এবার সোসাইটির ভোটার সংখ্যা ১৮ হাজার ৬১৩ জন। এর মধ্যে সাধারণ ভোটার ১৭ হাজার ৭৫৯ এবং আজীবন সদস্য ৮৫৪ জন। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে রয়েছেন জামাল আহমেদ জনি। অন্য নির্বাচন কমিশনরা হচ্ছেন মোহাম্মদ এ. হাকিম মিয়া, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ হেলাল উদ্দিন ও আহবাব চৌধুরী।
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
