আইনপ্রণেতা ফয়ছল চৌধুরীকে গ্লোবাল এনআরবি চেম্বারের সংবর্ধনা
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৪
স্কটল্যান্ডের পার্লামেন্টে নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভুতি প্রথম আইনপ্রণেতা ফয়ছল চৌধুরী এমবিইকে সংবর্ধনা দিয়েছে গ্লোবাল এনআরবি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান গ্লোবাল এনআরবি চেম্বারের সভাপতি শাহ নাওয়াজসহ অন্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খলিল বিরিয়ানির কর্ণধার খলিলুর রহমান, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম কামরুজজামান কামরুল, দাদা হোম কেয়ারের কর্ণধার খোকন ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্লোবাল এনআরবি চেম্বারের নির্বাহী সদস্য মশিউর রহমান মজুমদার।
শাহ নাওয়াজ বলেন, বাংলাদেশী বংশোদ্ভুত কোন ব্যক্তি অন্য দেশের পার্লামেন্ট সদস্য হওয়া আমাদের জন্য গর্বের। তবে নিউইয়র্কে আমরা অনেক পিছিয়ে রয়েছি। এখানে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের পদযাত্রা মাত্র শুরু হয়েছে। ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা শক্ত অবস্থানে থাকতে পারব।
খলিল বিরিয়ানির কর্ণধার খলিলুর রহমান বলেন, ফয়সাল ভাই শুধু সংসদ সদস্যই নয় তিনি ইউরোপ এন্ড ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিভাগের ছায়া মন্ত্রীও। ব্রিটেনে মূল ধারার রাজনীতিতে বাংলাদেশিদের সুনাম রক্ষায় তিনি অনন্য ভূমিকা রাখছেন।
সংবর্ধনার জবাবে ফয়সাল চৌধুরী বলেন, প্রবাসেও দেশীয় রাজনীতি নিয়ে সবাই নানা ধারায় বিভক্ত। এখানে কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কিংবা জাতীয় পার্টি হয়ে গেছে। কেউই বাংলাদেশি পরিচয় দেয় না। বাংলাদেশি খুঁজে পাওয়া যায় না। জাতিগতভাবে ঐক্যবদ্ধ হতে পারছি না বলে সমাজে নিজের অধিকার ও মর্যাদা আদায়ে সক্ষম হচ্ছি না। অথচ আগামী প্রজন্ম ও বাংলাদেশের কল্যাণে মূলধারার রাজনীতিতে অধিষ্ঠিত হবার বিকল্প নেই। নির্বাচনে জয়ের পর আমার এলাকার স্থানীয় বাংলাদেশিরা আমাকে সংবর্ধধনা দেয়। সেখানে প্রায় ১৮০০ বৃটিশ বাংলাদেশি ভোটার রয়েছেন। অথচ কাউন্সিলর হতে মাত্র ৯০০ ভোট প্রয়োজন। তারা জানাল, সেখানে বাংলাদেশি কেউ দাঁড়ালে অন্যরা ভোট দেয় না। সিলেটি দাঁড়ালে ঢাকাইয়ারা ভোট দেন না, বরিশাইল্যা দাঁড়ালে চাঁটগাইয়ারা অথবা নোয়াখালিরা ভোট দেন না। ফলে তাদের কাউন্সিলর ব্রিটিশ। পরে বাংলাদেশি একজন কাউন্সিলর প্রার্থী হয়ে জয়ী হয়। শুধু তাই নয় কোন আসনে লেবার পার্টি থেকে কেউ প্রার্থী হলে, তার বিরুদ্ধে কঞ্জারভেটিভ পার্টি থেকে আরেক বাংলাদেশি দাঁড়িয়ে যান। ফলে অন্য পার্টির ব্রিটিশ প্রার্থীরা জয়ী হয়ে যান। এমনকি মসজিদ কমিটি করতে গেলেও আমরা বিভক্ত হই।
নিউইয়র্ক প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী থেকে পার্লামেন্ট সদস্য হতে পারলে আপনারাও পারবেন। আপনারা ঐক্যবদ্ধ হলে ইউএস কংগ্রেসে জায়গা করে নিতে পারবেন। শুধু তাই নয়, যে হারে কম্যুনিটি সমৃদ্ধ হচ্ছে, তার মাধ্যমে নিজেরাই শুধু নন, আগামী প্রজন্মকেও মার্কিন রাজনীতির শীর্ষে অধিষ্ঠিত হবার পথ সুগম করতে পারবেন। কারণ এখানে রাজনীতি করা খুবই সোজা। রাজনীতি করতে টাকা খরচ করতে হয় না, একটু কঠোর পরিশ্রম করতে হয়। তবে সততা থাকতে হবে। আমি আশা করছি পরবর্তীতে যখন নিউইয়র্ক আসবো তখন সিনেটর অথবা কংগ্রেসম্যান হিসেবে কাউকে দেখবো।
উল্লেখ্য, লেবার পার্টির এ আইন প্রণেতা এডিনবরাতে বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট ও সামাজিক কর্মকান্ডের সফল সংগঠক হিসেবে সুপরিচিত। সামাজিক ও আন্তর্জাতিক কাজের স্বীকৃতি স্বরূপ ব্রিটেনের রাণী এলিজাবেথের কাছ থেকে তিনি সম্মানজনক রাজকীয় উপাধি মেম্বার অব ব্রিটিশ এম্পায়ার (এম.বি.ই) লাভ করেন। তিনি এডিনবরা ও লুদিয়ান্স রিজিওন্যাল ইকুয়ালিটি কাউন্সিলের চেয়ারম্যান। বাংলাদেশে তার বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বদরদী গ্রামে।
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
