কালবৈশাখীর ঝড়ে ঢাকাসহ সারাদেশে নিহত ১৩
মৌসুমী বায়ু আঁখির প্রভাবে আগাম আঘাত হানলো কালবৈশাখী। ঝড়ের তাণ্ডবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮, মৌলভীবাজারে ২, নেত্রকোনায় ১, সুনামগঞ্জে ১ ও কিশোরগঞ্জে ১ জন নিহত হয়েছেন। এছাড়া ঝড়ের কবলে পড়ে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন অন্তত ২০ জন।
১০:০৪ এএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার
অন্যায়কারী কেউই রেহাই পাবে না: ভূমি মন্ত্রী
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ভূমি মন্ত্রণালয়ে কর্মরতদের আমার সঙ্গে দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়তে থাকতে হবে। যারা এতে ‘কমফোর্ট ফিল’ করবেন না তাদের ঠিক করে ফেলা উচিৎ তারা কি করবেন। যারা অন্যায় করবেন তারা কেউই রেহাই পাবেন না।
১০:০৩ এএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার
বাংলাদেশ-সুইজারল্যান্ডের দ্বিপাক্ষিক বৈঠক মঙ্গলবার
বাংলাদেশ ও সুইজারল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বৈঠক মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হবে।
বৈঠকে অংশ নেয়ার জন্য সুইজারল্যান্ডের একটি প্রতিনিধি দল চারদিনের সফরের রোববার ঢাকা এসে পৌঁছেছেন।
১০:০২ এএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার
২৬ লাখ সিম বন্ধ হচ্ছে এপ্রিলে
বায়োমেট্রিক পদ্ধতিতে একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৫টির বেশি সিম নিবন্ধন করার নিয়ম করে দিলেও তা না মানায় ২৬ লাখ সিম আগামী এপ্রিলের শেষদিকে বন্ধ হচ্ছে।
১০:০১ এএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার
‘১৮তলার অনুমতি নিয়ে ২৩তলা ভবন, জড়িতদের ছাড় নয়’
বনানীর এফ আর টাওয়ার ১৮তলার অনুমতি নিয়ে ২৩ তলা করার পেছনে জড়িতদের ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
রোববার শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে ‘দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৮’ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রেখে সেবা সংস্থাগুলোর কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
১০:০১ এএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার
‘সন্তুষ্ট’ নির্বাচন কমিশন
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার ভোটগ্রহণ শেষে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
০৯:৫৬ এএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার
চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ১০৭টি উপজেলায় রোববার নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থীরা সরাসরি ভোটে জয়ী হয়েছেন ৪৫টি উপজেলায়। আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্র, জাতীয় পার্টি ( জেপি) ও বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৩৩টি উপজেলায়।
০৯:৫৫ এএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার
এইচএসসি পরীক্ষা শুরু আজ
আজ সোমবার থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু যাচ্ছে।
সূচি অনুযায়ী, পহেলা এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত হবে তত্ত্বীয় পরীক্ষা। আর ১২ থেকে ২১ মে এর মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে।
০৯:২১ এএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার
কেক ছুড়লেন প্রিয়াঙ্কা
প্রিয়াঙ্কা-নিকের সম্পর্কে ভাঙন? প্রশ্নটা এখন বলিপাড়ার আনাচে-কানাচে। একটি আন্তর্জাতিক ট্যাবলয়েড দাবি করেছে, প্রিয়াঙ্কা আর নিকের নাকি মোটেই বনিবনা হচ্ছে না। তারপর থেকেই এই গুঞ্জন। তবে শত্রুর মুখে ছাই দিয়ে, যুগলে যে বেশ আছেন, তার প্রমাণ, তাদের মিয়ামিতে ছুটি কাটানোর এইসব ছবি আর ভিডিওগুলো। বর্তমানে মিয়ামিতে ছুটি কাটাচ্ছেন নিক-প্রিয়াঙ্কা। আছেন জোনাস পরিবারের অনেকেই। সেখানে তারা রীতিমতো পার্টি করছেন, হুল্লোড় করছেন আর ভক্তদের কাছে পৌঁছে দিচ্ছেন সেই সব ছবি। প্রিয়াঙ্কা-নিকের ইনস্টাগ্রাম-টুইটার সম্প্রতি এইসব ছবিতে ভর্তি।
০৪:২২ পিএম, ৩১ মার্চ ২০১৯ রোববার
কিভাবে ৩০ কেজি ওজন কমালেন মোনা?
শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন অনেক ফিল্মে। অভিনয় করেছেন কিছু ধারাবাহিকেও। তারপর পড়াশোনার জন্য বারো বছরের লম্বা ব্রেক। সেই ব্রেকের সময়েই যত বিপত্তি! ওজন বেড়ে দাঁড়ালো ৮০ কেজি! তারপর কী করলেন মোনা দত্ত?
০৪:২১ পিএম, ৩১ মার্চ ২০১৯ রোববার
‘মি টাইম’ কাটাতে ক্যালিফোর্নিয়ায় হুমা
কাজের ফাঁকে ছুটি নিলে কাজের মান ভাল হয় এমনটাই মনে করেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। তাই মাঝেমধ্যেই ছুটি নিয়ে বেড়াতে যান তিনি। এবার ছুটিতে ‘মি টাইম’ কাটাতে ক্যালিফোর্নিয়া পাড়ি দিলেন অভিনেত্রী।
০৪:২০ পিএম, ৩১ মার্চ ২০১৯ রোববার
‘বাবার আগেই বিজেপি ছাড়া উচিত ছিল!’
শুক্রবার একটি অনুষ্ঠানে সোনাক্ষী সিনহাকে জিজ্ঞাসা করা হয় তার বাবার বিজেপি ছাড়া নিয়ে তার কী মত। এর উত্তরে সোজা সাপটা জবাব দেন সোনাক্ষী। বলেন, ভারতীয় জনতা পার্টি থেকে পদত্যাগ ও কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্তে তিনি বাবার পাশেই আছেন। জানান, এই সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিৎ ছিল তার।
০৪:১৯ পিএম, ৩১ মার্চ ২০১৯ রোববার
বরুণ-আলিয়ার আদুরে রোমান্স
বলিউডের এই দুই তারকার প্রেমে ভক্তরা এমনিই পাগল। আর তারা যদি একসঙ্গে রূপলি পর্দায় ধরা দেন, তাও আবার রোমান্টিক দৃশ্যে বিষয়টা কী রকম হবে ভেবে দেখেছেন? ঠিক এই কাজই করলেন আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান।
০৪:১৮ পিএম, ৩১ মার্চ ২০১৯ রোববার
শুধু দাঁত নয়, টুথব্রাশেরও যত্ন নিন
মুখ ও দাঁতের যত্নে আমরা কত কিছুই না ব্যবহার করি। কিন্তু, দাঁতের যত্নের জন্যে ব্যবহৃত যে টুথব্রাশ, তারও তো যত্ন নেওয়া চাই! সকালে উঠেই ব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত পরিষ্কার সেরে ফেলেন৷ তারপর ব্রাশটা যথাস্থানে রেখে দিলেন৷ কিন্তু জানেন কি? এই ব্রাশ যদি যত্ন না রাখেন, তাহলে কিন্তু এই ব্রাশ থেকেই রোগ হতে পারে! আসুন, জেনে নিই টুথব্রাশের যত্ন নেওয়ার টুকিটাকি।
০৪:১৭ পিএম, ৩১ মার্চ ২০১৯ রোববার
চিকেন উইথ অনিয়ন সস
আজকাল অনেক রাঁধুনিই বিদেশি রেস্তরাঁর খাবারগুলো ঘরে রান্না করে থাকেন। আমরা আজ নিয়ে এসেছি একদমই ভিন্ন স্বাদের একটি চিকেন রেসিপি যা কেবল বড় বড় বিদেশি রেস্তোরাঁতেই মেলে। খুব সহজে হাতে গোনা কয়েকটি উপাদানে ভিন্ন স্বাদের এই চিকেন ডিশটি চেখেই দেখুন, দুর্দান্ত লাগবে খেতে।
০৪:০৬ পিএম, ৩১ মার্চ ২০১৯ রোববার
ছেলেদের কিছু হেয়ারস্টাইল
সেজে গুজে বের হলেন। পারফেক্ট মেকআপ পারফেক্ট ড্রেস। ঠিক কিন্তু কোথায় যেন ঘাটতি। হ্যা ঠিক। চুলের কাট যদি মুখের সাথে মানানসই না হয় তাহলে সব সাজ এ মাটি। তাই জেনে নিন মুখের সাইজ অনুযায়ী মানানসই চুলের কাট। কোন মুখে কেমন চুল|
০৪:০৬ পিএম, ৩১ মার্চ ২০১৯ রোববার
ডিম ও মধুর তৈরি ন্যাচারাল কন্ডিশনার
বাজারে বিভিন্ন ধরনের কন্ডিশনার কিনতে পাওয়া গেলেও ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই বেশ কার্যকর ডিপ কন্ডিশনিং কন্ডিশনার তৈরি করা সম্ভব। রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে ডিম ও মধু দিয়ে ঘরোয়া কন্ডিশনার তৈরির পদ্ধতি দেওয়া হল।
০৪:০৩ পিএম, ৩১ মার্চ ২০১৯ রোববার
নেইল পলিশ দেয়ার সঠিক পদ্ধতি
সুন্দর করে সাজগোজের পরে যদি দেখা যায় হাতের নেইল পলিশ টাই হয়ে আছে এবড়ো- থেবড়ো তাহলে তো পুরো সাজটাই মাটি। তাছাড়া সুন্দর করে নেইল পলিশ দেয়াটাও কিন্তু একটি গুণের মধ্যে পড়ে, আর যারা নিজের সাজগোজ নিয়ে একটু খুঁতখুঁতে তাদের তো একটি পারফেক্ট ম্যানিকিউর দরকারই।নেইল পলিশ তো আমরা সবাইই লাগাই কিন্তু নেইল পলিশ লাগানোরও যে কিছু পদ্ধতি আছে সেগুলো কয়জনই বা জানি? এছাড়াও সব সাজগোজের জিনিসেই কিছু না কিছু কেমিকেল থাকে সেই মতে নেইল পলিশেও কিছু কেমিকেলের উপস্থিতি রয়েছে। সঠিকভাবে এর প্রয়োগ না করলে সেটা আপনার নখকে ক্ষতিগ্রস্থ করে তুলতে পারে। তাই আসুন জেনে নেই নেইল পলিশ দেওয়ার সঠিক পদ্ধতি।
০৪:০২ পিএম, ৩১ মার্চ ২০১৯ রোববার
প্রসাধনীর যত্নে করণীয়
প্রসাধনী কথাটা শুনলেই সবার আগে মাথায় আসে সাজের কথা। নিজেকে সাজের মাধ্যমে ফুটিয়ে তুলতে যেমন প্রসাধনীর প্রয়োজন, তেমনি প্রসাধনীর যত্নাআত্তিও নেয়া প্রয়োজন। আর শখের প্রসাধনীগুলোর সঠিক যত্ন নিলে এগুলো দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আর সঠিকভাবে যত্ন না নিলে খেয়াল না রাখলে তা আপনার ত্বক, চুলসহ অনেক কিছুর ক্ষতি পর্যন্ত করতে পারে। তাই চলুন জেনে নেই কীভাবে আপনি আপনার প্রসাধনীর যত্ন নেবেন।
০৪:০১ পিএম, ৩১ মার্চ ২০১৯ রোববার
ভিন্ন স্বাদে গ্রিন স্প্যাগেটি
যারা মসলাদার খাবার পছন্দ করেন তাদের জন্য গ্রিন স্প্যাগেটি একদম আদর্শ খাবার। স্প্যাগেটি মূলত এক ধরনের পাস্তা। এর সাথে কিছু মসলা ও পনির দিয়ে গ্রিন স্প্যাগেটি তৈরি করা হয়। এই খাবারে অতিরিক্ত ঝালযুক্ত মরিচের পরিবর্তে মাঝারি ঝালের কাঁচামরিচ ব্যবহার করা হয়, যাতে ছোট বড় সকলেই খেতে পারেন।
০৪:০০ পিএম, ৩১ মার্চ ২০১৯ রোববার
পারফেক্ট পাস্তা রান্নার ৫টি টিপস
পাস্তা খুব জনপ্রিয় এক ইতালিয় খাবার। কিন্তু ইতালি তথা গোটা ইউরোপের গণ্ডি পেরিয়ে এখন বাংলাদেশেও অনেক জনপ্রিয়।কিন্তু এই পাস্তা যদি ঠিক-ঠাক ভাবে রান্না না করা যায় তবে এর আসল স্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন। তাহলে আর দেরি না করে জেনে নিন পারফেক্ট পাস্তা রান্নার টিপস।
০৩:৫৯ পিএম, ৩১ মার্চ ২০১৯ রোববার
রান্নার স্বাদ বাড়াতে গোপন মন্ত্র
বলা হয়ে থাকে রান্না করা নাকি শিল্পসম। অর্থাৎ যেকোনো শিল্পকর্মের মতো এটিও শিল্পেরই অংশ। তাই একটু এদিক-সেদিক হলেই খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়। রান্নার সময় কিছু বিষয়ে মনোযোগী না হলেই নয়, অন্যথায় খাবারের স্বাদ কমে যেতে পারে। জেনে নিন কিছু বিষয়।
০৩:৫৪ পিএম, ৩১ মার্চ ২০১৯ রোববার
স্পেশাল ‘কাসুন্দি মুরগি’
ছুটির দিন। অফিস নেই। বাড়িতেই আছেন? এ দিনে খাবারের বৈচিত্র থাকবে ভাবছেন এমনটাই। আপনি যদি এমনই ভেবে থাকেন তাহলে অনায়াসেই রান্না করতে পারেন মুরগির স্পেশাল একটি পদ। আপনার রান্নার কথা বিবেচনা করে আমাদের আজকের আয়োজনে থাকছে কাসুন্দি মুরগি। আসুন দেখে নেয়া যাক রান্নার উপকরণও প্রণালি।
০৩:৫১ পিএম, ৩১ মার্চ ২০১৯ রোববার
ভারতের সেরা দম্পতি শাহরুখ-গৌরি
বলিউডের সবচেয়ে আদর্শ দম্পতি মানা হয় শাহরুখ খান ও তার স্ত্রী গৌরি খানকে। ২৭ বছরের দাম্পত্য জীবনে নেই কোনো কলঙ্কের দাগ। আর এই বর্ণিল দম্পতির অর্জনের তালিকায় যুক্ত হলো নতুন সাফল্য।
০৩:৫০ পিএম, ৩১ মার্চ ২০১৯ রোববার
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯৩৮
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
























