২৬ মে জ্যাকসন হাইটসে ‘বাংলাদেশ ডে প্যারেড’
আগামী ২৬ মে বাংলাদেশ ডে প্যারেড উদয়াপনের ব্যাপক প্রস্তুতি এগিয়ে চলেছে। লিটল বাংলাদেশ খ্যাত জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউতে এদিন সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ৬৯ থেকে ৮৭ স্ট্রিটের মধ্যে এই প্যারেড অনুষ্ঠিত হবে। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ’র আয়োজনে এই প্যারেডের সামগ্রিক ব্যবস্থাপনায় থাকছে গোল্ডেন এইজ হোম কেয়ার।
০২:২৮ এএম, ১১ মে ২০২৪ শনিবার
রেখা আহমেদ ও মনজুর আহমদ সংবর্ধিত
বাফার আড়ম্বরপূর্ণ বর্ষবরণ
আড়ম্বরপূর্ণ এক বড় অনুষ্ঠানের মধ্যে দিয়ে গত শনিবার শেষ হলো বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস, বাফা’র মাসব্যাপী বাংলা বর্ষবরণ বৈশাখ উদযাপন। ব্রংকসের একটি স্কুলের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা পর্বটি নিবেদিত ছিল সদ্য প্রয়াত রবীন্দ্র সঙ্গীত শিল্পী সাদী মোহাম্মদের ওপর। পুরো মঞ্চজুড়ে সমবেত হওয়া একাডেমীর নানা বয়সের বিপুল সংখ্যক শিল্পী সাদী মোহাম্মদ স্মরণে সমবেতভাবে পরিবেশন করেন ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’। গোলাম মোস্তাফা ও শামীম আরা বেগমের উপস্থাপনায় তিন ঘন্টার এই বর্ষবরণ অনুষ্ঠানে বাফার শিল্পীদের পরিবেশিত নাচ ও গান ছাড়াও একটি পর্ব ছিল বরেণ্য অভিনয়শিল্পী রেখা আহমেদ ও প্রবীণ সাংবাদিক মনজুর আহমদের সংবর্ধনা।
০২:২৬ এএম, ১১ মে ২০২৪ শনিবার
বাংলাদেশি কিশোর হত্যায় সিটি হলে বিক্ষোভ
বাংলাদেশি তরুণ উইন রোজারিও হত্যার প্রতিবাদে গত বুধবার সিটি হলের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে এই হত্যাকান্ডের বিচার এবং হত্যাকারী পুলিশের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানান হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন সিটি কাউন্সিলওম্যান শাহানা হানিফ, বাংলাদেশি আমেরিকান সোসাইটির সেক্রেটারি আমিন মেহেদি, ‘ড্রাম’-এর অর্গানাইজিং ডিরেকটর কাজী ফওজিয়া ও অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ। বাংলাদেশি কমিউনিটি ছাড়াও অন্যান্য কমিউনিটির মানুষেরাও এই সমাবেশে যোগ দেন। তারা মেয়র এরিক অ্যাডামস এবং পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্ন প্লাকার্ড বহন করেন। সিটি হলের দীর্ঘ সিঁড়িতে দাঁড়িয়ে তারা বিক্ষোভ জানাতে থাকেন।
০২:২২ এএম, ১১ মে ২০২৪ শনিবার
আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন
২৫ বছর আগে চিত্রনায়ক সোহেল চৌধুরী খুনের ঘটনায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আবদুল আজিজ, ট্রাম্প ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। তাঁরা তিনজনই পলাতক। বাকি ছয় আসামিকে খালাস দেওয়া হয়েছে।
০২:০৭ এএম, ১১ মে ২০২৪ শনিবার
সোশ্যাল সিকিউিরিটির অর্থ সংকট
২০৩৫ সাল নাগাদ আমেরিকার বিপুল সংখ্যক নাগরিকের সোশ্যাল সিকিউরিটি বেনিফিট বন্ধ হয়ে যেতে পারে। এর প্রধান কারণ হবে অর্থ সংকট। পাশাপাশি বন্ধ হয়ে যেতে পারে মেডিকেয়ার বেনিফিটও।
এমন আশঙ্কা প্রকাশ করে সোমবার ৬ মে ফেডারেল কর্মকর্তারা বলেছেন, সোশাল সিকিউরিটির কম্বাইন্ড রিজার্ভ আগামী এক দশকেই শেষ হয়ে যেতে পারে।
০২:০৬ এএম, ১১ মে ২০২৪ শনিবার
হাডসনের নীচে ৯ মাইল দীর্ঘ নতুন টানেল
হাডসন নদীর নীচ দিয়ে ৯ মাইল দীর্ঘ টানেল তৈরি হচ্ছে। যা নিউইয়র্কের ম্যানহাটান ও নিউজার্সির নর্থ বারগেন পর্যন্ত দির্ঘায়িত হবে। গত বছর নভেম্বর থেকেই এর কাজ শুরু হয়েছে। এই টানেলের জন্য বরাদ্দ ধরা হয়েছে ১৬ বিলিয়ন ডলার। যার ১২ বিলিয়ন ডলার দিচ্ছে ফেডারেল সরকার। বাকী ৪ বিলিয়ন ডলার দেবে নিউইয়র্ক ও নিউজার্সি স্টেট গর্ভনমেন্ট। ব্রীজ ও টানেল নির্মাণে আমেরিকার ইতিহাসে এটিই হবে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প।
০২:০৩ এএম, ১১ মে ২০২৪ শনিবার
মেট্রো নর্থ ট্রেন যাবে পেন স্টেশনে
ব্রংকসে হচ্ছে চারটি নতুন স্টেশন
মেট্রো নর্থ ট্রেন যাবে পেন স্টেশনে। ২০২৭ নাগাদ এ সার্ভিস চালু হবে। এখন এ ট্রেন যাতায়াত করে শুধু গ্রান্ড সেন্ট্রাল স্টেশন পর্যন্ত। পেন স্টেশন পর্যন্ত এ সার্ভিস সম্প্রসারিত হলে ব্রংকসবাসীরা অতিরিক্ত সুবিধা পাবে।
মেট্রো নর্থের নিউ হ্যাভেন লাইনে ব্রংকসের ভেতরে চারটি নতুন স্টেশন তৈরি হচ্ছে।
০২:০১ এএম, ১১ মে ২০২৪ শনিবার
ক্ষুদ্র ব্যবসায়ীদের রক্ষায় আইন
দোকানীদের আঘাত করলে সর্বোচ্চ ৪ বছরের জেল খাটতে হবে। নিউইয়র্ক স্টেটের ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে চুরি ও কর্মচারিদের ওপর হামলা রোধে নিউইয়র্ক স্টেট বাজেটে এ ধরনের বিল সংযুক্ত করা হয়েছে। স্টেট সিনেটর জেসিকা স্কারসেলা স্পানটন এই বিলটি পেশ করেন। গর্ভনর ক্যাথি হোকুল ইতোমধ্যেই আইনটি স্বাক্ষর করেছেন।
০২:০১ এএম, ১১ মে ২০২৪ শনিবার
সিটিতে বাড়ছে পানির বিল
নিউইয়র্ক সিটিতে পানি ও স্যুয়ারেজ বিল বাড়ছে। এতে সিটির বাসিন্দাদের গড়ে ৮ থেকে ১০ ভাগ অতিরিক্ত অর্থ গুণতে হবে পানি ও সুয়ারেজ বিল প্রদানে। মেয়র অফিস জানিয়েছে, সিটির সুয়ারেজ লাইন মেইনট্যানেন্স ও আপগ্রেড করতেই এ বিল বাড়ানো হচ্ছে। এ জন্য খরচ লাগবে ১.৪ বিলিয়ন ডলারের মতো। সিটি কর্মকর্তারা বলেছেন, আমেরিকার অনেক বড় বড় শহরের তুলনায় নিউইয়র্কের পানির বিল অনেক কম। আর গুণ ও মানগত দিক থেকে এই শহরের পানি অন্যানদের তুলনায় উৎকৃষ্ট।
০১:৫৯ এএম, ১১ মে ২০২৪ শনিবার
নিউইয়র্কে রেট না বাড়ায় প্রেরণকারীরা হতাশ
বাংলাদেশে সরকারীভাবে হঠাৎ করে ডলারের দাম বেড়েছে। এক ডলার এখন ১১৭ টাকা। খোলাবাজারে এর দাম আরও বেশি। গত বুধবার এ ঘোষণার একদিন পরও নিউইয়র্কে ডলারের দাম প্রায় আগের মতোই রয়ে গেছে। এতে ডলার প্রেরণকারীরা যথাযথ মূল্য পাচ্ছেন না। এ নিয়ে রেমিট্যান্স প্রেরণকারীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা।
০১:৫৪ এএম, ১১ মে ২০২৪ শনিবার
এই সংখা ৮১৭
‘আজকাল’- এখন বাজারে। সমসাময়িক বিষয়ে বিভিন্ন লেখকদের কলাম, সাহিত্য, স্বাস্থ্য, ধর্ম, খেলা ও বিনোদনের পাতা তো রয়েছেই। আপনার কপিটি সংগ্রহ করুন। পিডিএফ কপি পড়ুন- Weekly Ajkal Issue-817। অনলাইনে পেতে ব্রাউজ করুন : www.ajkalusa.com
০১:৩২ এএম, ১১ মে ২০২৪ শনিবার
মেহেরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে সালেহা খাতুন (৪০) নামের এক নারীকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। নিহত সালেহা খাতুন তিন সন্তানের জননী।
০৪:২৪ পিএম, ১০ মে ২০২৪ শুক্রবার
নাম বদলে গানের প্রতিযোগিতায় ইসরাইলি গায়িকা
ইসরাইলের প্রতিযোগীকে গানের প্রতিযোগিতায় অংশ নিতে দেওয়ায় সুইডেনের মালমোতে ১০ হাজারের বেশি মানুষ প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছেন।
০৪:২২ পিএম, ১০ মে ২০২৪ শুক্রবার
ইসরাইলি গায়িকার বিরুদ্ধে সুইডেনে প্রতিবাদ
ইউরোভিশন সং কনটেস্ট প্রতিযোগিতার উদ্যোক্তা হলো ইউরোপীয় ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ)। সুইডেনের মালমোতে এ প্রতিযোগিতা হচ্ছে। প্রতিযোগিতায় ইসরাইলের অংশগ্রহণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার মালমোতে হাজার হাজার ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন।
০৪:২১ পিএম, ১০ মে ২০২৪ শুক্রবার
ইসরাইলবিরোধী বিক্ষোভকারীদের অজ্ঞ বললেন হিলারি ক্লিনটন
যুক্তরাষ্ট্রে চলমান ফিলিস্তিনপন্থি ছাত্র আন্দোলনের চরম সমালোচনা করলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। শুধু নিন্দা জানিয়েই ক্ষ্যান্ত হননি, বরং ইসরাইলবিরোধী বিক্ষোভকারীদের অজ্ঞ বলেও মন্তব্য করেন তিনি।
০৪:২০ পিএম, ১০ মে ২০২৪ শুক্রবার
জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল
ভারতের দিল্লি রাজ্যের মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছেন দিল্লির সুপ্রিম কোর্ট। ১ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন কেজরিওয়াল।
০৪:১৮ পিএম, ১০ মে ২০২৪ শুক্রবার
বিমানবাহিনীর কর্মকর্তাকে গুলি করে মারল যুক্তরাষ্ট্রের পুলিশ
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সিনিয়র কর্মকর্তাকে তার নিজের অ্যাপার্টমেন্টে ঢুকে পুলিশ গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় বিচারের দাবিতে ক্রমবর্ধমান চাপের মধ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পুলিশ ডেপুটি শেরিফের বডি ক্যামেরার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।
০৪:১৫ পিএম, ১০ মে ২০২৪ শুক্রবার
হিজবুল্লাহর হামলায় ইসরাইলি সেনা নিহত
ইহুদিবাদী ইসরাইলের উত্তরাঞ্চলে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরাইলের মালকিয়া এলাকায় মর্টার ও ক্ষেপণাস্ত্র দিয়ে দখলদার সেনাদের একটি অবস্থানে হামলা চালালে ওই সেনা নিহত হন।
০৪:১৩ পিএম, ১০ মে ২০২৪ শুক্রবার
বাংলাদেশের মতো সম্প্রীতির দেশ বিশ্বের কোথাও নেই: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, বাংলাদেশের মতো সম্প্রীতির দেশ বিশ্বের কোথাও আছে বলে আমার জানা নেই।
০৪:১০ পিএম, ১০ মে ২০২৪ শুক্রবার
জাতিসংঘে উঠছে ফিলিস্তিনের সদস্যপদের আবেদন, আসতে পারে সুখবর
যুগের পর যুগ ধরে জাতিসংঘের সদস্যপদ পেতে চেষ্টা-তদবির করে আসছে ফিলিস্তিন। বিশ্বের বড় বড় দেশ ও নেতাদের অনুরোধ করে আসছেন ফিলিস্তিনি নেতারা। তবে এত বছর পার হলেও শুধু জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দেশটিকে।
০৪:০৭ পিএম, ১০ মে ২০২৪ শুক্রবার
উন্নয়নের নামে বন উজাড়!
উন্নয়ন প্রকল্পের নাম করে কেটে নেওয়া হয়েছে নওগাঁর আলতাদিঘী জাতীয় উদ্যানের গাছ। এর ফলে মরুভূমিতে পরিণত হয়েছে একসময় সবুজে ঘেরা জাতীয় উদ্যানের দিঘি।
০৩:১৯ পিএম, ৯ মে ২০২৪ বৃহস্পতিবার
তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত : পররাষ্ট্রমন্ত্রী
তিস্তা প্রকল্পে ভারত অর্থায়ন করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (৯ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করে তিস্তায় দেশটির অর্থায়নে আগ্রহের কথা জানান।
০৩:১৫ পিএম, ৯ মে ২০২৪ বৃহস্পতিবার
চট্টগ্রামে বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের এক পাইলট নিহত
চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এক পাইলট মারা গেছেন। তার নাম নাম অসীম জাওয়াদ। এ ঘটনায় আরেক পাইলট আহত হয়েছেন।
০৩:১২ পিএম, ৯ মে ২০২৪ বৃহস্পতিবার
রোহিঙ্গাদের ৩০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় নতুন করে ৩০ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৯ মে) ঢাকায় মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
০৩:০৮ পিএম, ৯ মে ২০২৪ বৃহস্পতিবার
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩























