বাংলাদেশ সীমান্তে হত্যা নিয়ে কঠোর বার্তা মমতার
ভারত-বাংলাদেশ সীমান্তে মানুষ হত্যা নিয়ে ফের বিএসএফের বিরুদ্ধে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বলেছেন, যদি কেউ অন্যায় করে থাকে তবে তার বিরুদ্ধে বিএসএফ আইনানুগ ব্যবস্থা নিক, মামলা করুক, কিন্তু তা না করে কেন খুন করা হলো? এ হত্যার জন্য বিএসএফের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নেওয়া হবে না সেই প্রশ্নও তুলেছেন মমতা।
০৩:৪৩ পিএম, ৯ মার্চ ২০২৪ শনিবার
১৫৯ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি
সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ফেব্রুয়ারি মাসে ১৫৯ কোটি ৪ লাখ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসবের মধ্যে অবৈধ অস্ত্র ও গোলাবারুদও রয়েছে।
০৩:৪০ পিএম, ৯ মার্চ ২০২৪ শনিবার
‘বাংলাদেশিরা একটি উজ্জ্বল কমিউনিটি’
নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামস গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর বাসভবন গ্রেসি ম্যানশনে ‘বাংলাদেশি হেরিটেজ এবং স্বাধীনতা দিবস’ উদযাপন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কন্সাল জেনারেল এবং বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক আমন্ত্রিত অতিথি যোগ দেন।
০৪:৪৮ এএম, ৯ মার্চ ২০২৪ শনিবার
পানি বিশেষজ্ঞ ড. সুফিয়ানের ইন্তেকাল
বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী, মার্কিন কংগ্রেস কর্তৃক বিশেষ সম্মাননাপ্রাপ্ত ড. সুফিয়ান এ খন্দকার ইন্তেকাল করেছেন। গত ৩ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় হৃদরোগে আক্রান্ত হয়ে এস্টোরিয়ায় মাউন্ট সাইনাই হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। ড. সুফিয়ান এ খন্দকারের মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
০৪:৪৬ এএম, ৯ মার্চ ২০২৪ শনিবার
মহাকাশে যাচ্ছেন প্রথম আরব নারী আল মাতরুশি
নোরা আল মাতরুশি সংযুক্ত আরব আমিরাতের পতাকাধারী নীল ফ্লাইট স্যুটে মহাকাশ অভিযানে যাওয়ার পরিকল্পনা করছেন। আরব আমিরাতের মহাকাশচারী নোরা আল মাতরুশি তার পূর্বপুরুষদের মতো নিজের জীবনের বেশিরভাগ সময় আকাশে তারার দিকে তাকিয়ে এবং চাঁদে ওড়ার স্বপ্ন দেখে কাটিয়েছেন। চলতি সপ্তাহে তিনি নাসার প্রশিক্ষণ প্রোগাম থেকে স্নাতক হওয়া প্রথম আরব মহিলা নভোচারী হিসেবে মহাকাশ যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
০৪:৪৬ এএম, ৯ মার্চ ২০২৪ শনিবার
আর্ত মানবতার সেবা অব্যাহত থাকবে
নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব ডিষ্ট্রিক্ট ২০-আর ২-এর নিয়মিত মাসিক সভা গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি শাহ নেওয়াজের সভাপতিত্বে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন লায়ন্সের ডিষ্ট্রিক্ট গর্ভনর রেমন স্মিথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত ডিষ্ট্রিক্ট ৩১৫এর ফার্স্ট গভর্নর মোহাম্মদ হানিফ, ডিষ্ট্রিক্ট ২০-আর ২-এর সাবেক গভর্নর এমাদু সাই ও মাদাদি সাই। এছাড়া সভায় বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট রকি আলিপন, লায়ন মোহাম্মদ সাঈদ, লায়ন আসেফ বারী টুটুল, লায়ন আহসান হাবিব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লায়ন জেএফএম রাসেল।
০৪:৪৫ এএম, ৯ মার্চ ২০২৪ শনিবার
গোল্ডেন এজ হোম কেয়ারের ইফতার পার্টি ২৩ মার্চ
নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটিতে মানবতার সেবায় এগিয়ে থাকা গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে একটি ইফতার পার্টি আগামী ২৩ মার্চ শনিবার উডসাইডের গুলশান টেরেসে (৫৯-১৫ ৩৭ এভিনিউ, কুইন্স) অনুষ্ঠিত হবে। সাপ্তাহিক আজকাল সম্পাদক, গোল্ডেন এজ-এর প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ এবং ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ কমিউনিটির সদস্যদের এ ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেবার আহবান জানিয়েছেন।
০৪:৪৩ এএম, ৯ মার্চ ২০২৪ শনিবার
ট্রাম্পের বিজয়ে শংকিত অভিবাসীরা
সুপার টিউসডে প্রাইমারি নির্বাচনে বিজয়ী হয়েছেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই বিজয়ের পর নিজ দলে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বি নিকি হ্যালি নির্বাচনী দৌঁড় থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে ডোনাল্ড ট্রাম্পই রিপাবলিকান দলের একমাত্র প্রেসিডেন্ট প্রার্থী। বড় কোনো অঘটন না ঘটলে ক্ষমতাসীন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের আবারও মুখোমুখি হচ্ছেন ট্রাম্প। ট্রাম্পের এই মনোনয়ন প্রাপ্তিতে শংকিত অভিবাসীরা। ইতোমধ্যে ক্ষমতায় এলে অভিবাসীদের তাড়ানোর ঘোষণা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট।
০৪:৪২ এএম, ৯ মার্চ ২০২৪ শনিবার
ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নিন
যুক্তরাষ্ট্রে ১০ মার্চ থেকে শুরু হচ্ছে ‘ডে লাইট সেভিং টাইম’ কার্যক্রম। আগামীকাল ৯ মার্চ দিবাগত রাত দুইটায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে যাবে। অর্থাৎ ওইদিন রাত দুইটায় অর্থাৎ ১০ মার্চ প্রথম প্রহরে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে তিনটা করতে হবে। সে অনুযায়ী ১০ মার্চ থেকে ‘ডে লাইট সেভিং’ সময় শুরু হচ্ছে।
০৪:৪০ এএম, ৯ মার্চ ২০২৪ শনিবার
যুক্তরাষ্ট্রে নানা আয়োজন ঐতিহাসিক ৭ই মার্চ উদ্যাপন
নানা আয়োজনে যুক্তরাষ্ট্রে উদযাপিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক দিন ৭ই মার্চ। দিবসটি ইউনেস্কো’র ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃত। এদিন বাংলাদেশের জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে স্বাধীনতার প্রারম্ভিক ডাক দিয়েছিলেন।
০৪:৩৬ এএম, ৯ মার্চ ২০২৪ শনিবার
মেয়রের শীর্ষ সহযোগী উইনির বাসায় তল্লাশি
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামসের প্রধান এইড উইনি গ্রিকোর বাসা ও অফিসে তল্লাশি চালিয়েছে। গত বৃহস্পতিবার ভোরে গোয়েন্দা সংস্থার সদস্যরা একযোগে এ অভিাযান চালায়। বাড়ি দুটি ব্রংকস ও ব্যক্তিগত অফিস কুইন্সের ফ্লাশিং-এ অবস্থিত। বিষয়টি এফবিআই এর কর্মকর্তারা নিশ্চিত করেছেন। নিউইয়র্ক টাইমস, এএম, নিউইয়র্ক পোস্ট শুক্রবার ফলাও করে এ সংবাদ পরিবেশন করেছে।
০৪:৩৫ এএম, ৯ মার্চ ২০২৪ শনিবার
নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র মাস রমজান। পবিত্র রমজান মুসলমানদের অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এ মাসে সূর্য়োদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা রোজা পালন করেন। মাসব্যাপী সিয়াম সাধনার পর তাদের উৎসবের দিন ঈদুল ফিতর উদযাপন করেন।
০৪:২১ এএম, ৯ মার্চ ২০২৪ শনিবার
সাবওয়েতে ন্যাশনাল গার্ড মোতায়েন
ক্রমেই অবনতি ঘটতে থাকা নিউইয়র্ক সিটির সাবওয়ের আইন-শৃঙ্খলা রক্ষায় ন্যাশনাল গার্ড নিয়োগ দিলেন গভর্নর ক্যাথি হোকুল। গত বুধবারই তাদের বিশ্বের বৃহত্তম এই সাবওয়ে সিস্টেমে মোতায়েন করা হয়েছে। সাবওয়ের ভেতরে হত্যাকান্ড, গোলাগুলি ও সাধারণ যাত্রীদের ওপর হামলার সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে নিউইয়র্ক স্টেট এ পদক্ষেপ নিল।
০৪:১৯ এএম, ৯ মার্চ ২০২৪ শনিবার
হোয়াইট হাউজের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন তারা
ইউক্রেইনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা ও রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির স্ত্রীকে স্টেইট অফ ইউনিয়নে আমন্ত্রণ জানানো হলেও তারা অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।
০৪:১৮ এএম, ৯ মার্চ ২০২৪ শনিবার
যুক্তরাষ্ট্রকে আবারও স্যাংশন দেওয়ার হুমকি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, র্যাব মানুষের অধিকার সংরক্ষণে কাজ করেছে তাদের ওপর কীভাবে স্যাংশন আসে। স্যাংশন কখনো এক তরফা হয় না, দরকার হলে আমরাও স্যাংশন দিতে পারি। গত বুধবার র্যাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন।
০৪:১৫ এএম, ৯ মার্চ ২০২৪ শনিবার
আবারও লড়াইয়ে বাইডেন-ট্রাম্প!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও মুখোমুখি হচ্ছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। সুপার টিউসডে প্রাইমারি নির্বাচনে বিপুল বিজয়ের পর রিপাবলিকান দলে ট্রাম্পের একমাত্র প্রতিদ্বন্দ্বি নিকি হ্যালি প্রেসিডেন্ট পদে মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বাইডেন-ট্রাম্পের লড়াই দেখতে যাচ্ছে বিশ্ব।
০৪:১৩ এএম, ৯ মার্চ ২০২৪ শনিবার
গাজায় ত্রাণ পাঠাতে বন্দর নির্মাণ করবে যুক্তরাষ্ট্র
সাগরপথে ত্রাণসহায়তা পাঠাতে ফিলিস্তিনের গাজার উপকূলে বন্দর নির্মাণ করবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বৃহস্পতিবার রাতে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘোষণা দিয়েছেন।
০৪:১২ এএম, ৯ মার্চ ২০২৪ শনিবার
নিউইয়র্কে লক্ষাধিক কবরের ‘বাংলাদেশ সেমিটারি’
বাংলাদেশিদের জন্য একক সর্ববৃহৎ কবরস্থান স্থাপনের জন্য জায়গা কিনেছে বৃহত্তর নোয়াখালী সোসাইটি। অন্তত এক লাখ কবরের স্থান হবে এই কবরস্থানে। জায়গার পরিমাণ ১২৬ একর। স্থানটি নিউইয়র্কের আপস্টেটের মিডল টাউনে। সিটি থেকে মিডল টাউনের দূরত্ব ৭০ মাইল। সোসাইটি সূত্রে জানান হয়েছে, আগামী আগস্ট-সেপ্টেম্বর নাগাদ ৪০ হাজার কবরের স্থান তৈরি হয়ে যাবে। বাকি ৬০ হাজার কবরের স্থান তৈরি হতে আরও বছর খানেক সময় লাগতে পারে
০৪:১১ এএম, ৯ মার্চ ২০২৪ শনিবার
তারাবি নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা
আসন্ন রমজান মাসে তারাবিহ পড়ার ব্যাপারে নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশনে। শুক্রবার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
০৭:১১ পিএম, ৮ মার্চ ২০২৪ শুক্রবার
আমরা কারও কাছে মাথা নত করব না : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, জয় বাংলা স্লোগান নিয়ে তৎকালীন তরুণ প্রজন্ম মহান মুক্তিযুদ্ধ করেছিল। সারা দেশের লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছিল সেই যুদ্ধে। যারা আমাদের অসম যুদ্ধে প্রাণ নাশ করেছিল, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছিল জয় বাংলা স্লোগান শুনে তাদের বুক কেঁপে উঠত।
০৭:১০ পিএম, ৮ মার্চ ২০২৪ শুক্রবার
টপলেস ছবি ফাঁস, নিউইয়র্ক পুলিশের বিরুদ্ধে নারী কর্মকর্তার মামলা
নিউইয়র্কের পুলিশ বিভাগের বিরুদ্ধে মামলা করলেন এক মার্কিন নারী পুলিশ কর্মকর্তা। তিনি অভিযোগ করেছেন, ১২ বছর আগে তোলা তার একটি টপলেস বা উন্মুক্ত বক্ষের ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সহকর্মীদের মধ্যে। নিউইয়র্ক পুলিশ বিভাগের সঙ্গীরাই ষড়যন্ত্র করে ছবিটিকে বার বার শেয়ার করেছেন বলে অভিযোগ তার। এর পরেই আদলতের দ্বারস্থ হয়ে মানহানির মামলা করেছেন।
০৭:০৭ পিএম, ৮ মার্চ ২০২৪ শুক্রবার
নারীদের সুযোগ দিলে তারা সবই পারে: প্রধানমন্ত্রী
নারীদের সুযোগ দিলে তারা সবই পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, প্রশাসন, বিচার অঙ্গন, খেলাধুলাসহ সব জায়গায় তারা নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখছে।
০৭:০৫ পিএম, ৮ মার্চ ২০২৪ শুক্রবার
জয়িতা সম্মাননা পেলেন সংগ্রামী ৫ নারী
হাজারো বাধা-বিপত্তি উপেক্ষা করে এগিয়ে যাওয়ায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচজন জয়িতাকে (অদম্য নারী) সম্মাননা দেওয়া হয়েছে।
০৭:০২ পিএম, ৮ মার্চ ২০২৪ শুক্রবার
খেজুর রপ্তানি বেড়েছে সৌদির, ১১৯ দেশে বিক্রি
রমজান মাসে মুসলিম দেশগুলোতে খেজুরের চাহিদা বাড়ে। সৌদি আরবও এর ব্যতিক্রম নয়। দেশটিতে বছরের প্রায় ৪০ শতাংশ খেজুরের ব্যবহার হয় এই মাসে।
০৭:০০ পিএম, ৮ মার্চ ২০২৪ শুক্রবার
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ২০০ বছরের ইতিহাস ভেঙে মার্কিন মুদ্রায় বসল জীবিত প্রেসিডেন্টের ছবি
- কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি ইরানের
- যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন স্বর্ণ লন্ডনে নিল নেদারল্যান্ডস
- নগদের মালিকানায় আবুল খায়ের গ্রুপ
- ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা
- ভেনেজুয়েলায় এখনও নির্বাচনের পরিবেশ দেখছেন না ট্রাম্প
- বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি
- যেভাবে খুঁজে বের করা হলো মন্ত্রীর ব্যবহৃত গাড়ির নম্বর
- মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার
- যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
- রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?
- জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
- চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
- নেপালে বিপর্যয়
জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে - হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প
- নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ
- বিমানের কাউন্টারে টাকার খেলা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা




















