যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে ‘বেঞ্চ ওয়ারেন্ট’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০২৪
নারী নির্যাতনের দায়ে যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে ‘বেঞ্চ ওয়ারেন্ট’ জারি করেছে দেশটির আদালত। এছাড়া ‘বেঞ্চ ওয়ারেন্টের’ কপি পাঠিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। গৌরব সাঞ্জারি নামের ওই যুবক যুক্তরাষ্ট্রের যে কোন বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করার নির্দেশও দিয়েছেন আদালত।
জানা গেছে, ২০২৩ সালের ১৬ নভেম্বর থেকে গৌরব সাঞ্জারির বিরুদ্ধে ৮টি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন নিউজার্সির ক্যামডেন সুপরিয়র আদালত।
নিউজার্সির ক্যামডেন কাউন্টির প্রসিকিউটর গ্রেস সি. ম্যাকওলে জানান, আদালতের জারি করা ৮টি গ্রেপ্তারি পরোয়ানার পলাতক আসামি গৌরব সাঞ্জারিকে ধরতে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরের কর্তৃপক্ষদেরকে অবহিত করা হয়েছে।
নিউজার্সির বার্লিন টাউনশীপ পুলিশ ডিপার্টমেন্টের গোয়েন্দা বিভাগের প্রধান লেফটেন্যান্ট এড গ্রামলি জানান, গৌরব সাঞ্জারি তার অধিনস্ত এলাকা ওয়েস্ট বার্লিনে স্ত্রীর সাথে বসবাস করতেন। দেশে পালিয়ে যাবার আগে বেশ কয়েকবার স্ত্রীকে মারধর করেন। ২০২২ সালের ২৪ জুলাই তার স্ত্রী কনিকাকে ব্যাপক মারধর করেন এবং হত্যাচেষ্টা করেন। এসব নিয়ে তার বিরুদ্ধে নিউজার্সির বার্লিন টাউনশীপ পুলিশের কাছে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। সর্বশেষ তাকে গ্রেপ্তারের দুইদিন পর জামিনে বের হন।
গৌরবের স্ত্রী কনিকা মজুমদার বলেন, গৌরব সাঞ্জারি চট্টগ্রামের জুবলি রোডের বাসিন্দা শিবু শীলের ছেলে। যুক্তরাষ্ট্রে পুনরায় গ্রেপ্তারের ভয়ে নিউইয়র্কে কিছুদিন আত্মগোপনে থাকার পর প্রায় ১ বছর আগে তিনি বাংলাদেশে পালিয়ে যান। সেখান থেকেই আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
এ বিষয়ে জানতে গৌরব সাঞ্জারিকে ফোন দিলে তিনি রিসিভ করেননি।
উল্লেখ্য, ২০১৮ সালের নভেম্বরে আমেরিকায় যাওয়ার পথে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে নিউইয়র্কগামী একটি ট্রানজিট (সংযোগ) বিমানে গৌরব-কনিকার দেখা হয়। ওই সময় বোর্ডিং লাইনে গৌরব ও তার মা ছবি শীলের সঙ্গে পরিচয় হয়েছিল কনিকা মজুমদারের। এরপর ২০১৯ সালের ১৩ নভেম্বর গৌরব-কনিকার বিয়ে হয় তাদের।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
