রেখা আহমেদ ও মনজুর আহমদ সংবর্ধিত
বাফার আড়ম্বরপূর্ণ বর্ষবরণ
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১১ মে ২০২৪
আড়ম্বরপূর্ণ এক বড় অনুষ্ঠানের মধ্যে দিয়ে গত শনিবার শেষ হলো বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস, বাফা’র মাসব্যাপী বাংলা বর্ষবরণ বৈশাখ উদযাপন। ব্রংকসের একটি স্কুলের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা পর্বটি নিবেদিত ছিল সদ্য প্রয়াত রবীন্দ্র সঙ্গীত শিল্পী সাদী মোহাম্মদের ওপর। পুরো মঞ্চজুড়ে সমবেত হওয়া একাডেমীর নানা বয়সের বিপুল সংখ্যক শিল্পী সাদী মোহাম্মদ স্মরণে সমবেতভাবে পরিবেশন করেন ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’। গোলাম মোস্তাফা ও শামীম আরা বেগমের উপস্থাপনায় তিন ঘন্টার এই বর্ষবরণ অনুষ্ঠানে বাফার শিল্পীদের পরিবেশিত নাচ ও গান ছাড়াও একটি পর্ব ছিল বরেণ্য অভিনয়শিল্পী রেখা আহমেদ ও প্রবীণ সাংবাদিক মনজুর আহমদের সংবর্ধনা।
‘শঙ্খ বাজে চিত্ত মাঝে’ শীর্ষক সাংস্কৃতিক পরিবেশনায় তানভীর তমালের পরিচালনায় ‘আগুনের পরশমনি’ সমবেত সঙ্গীতের পর বাফার শিক্ষার্থীরা ‘আহা কি আনন্দ আকাশে বাতাসে’ ও ‘আমরা নতুন যৌবনের দূত’ গানের সাথে উপস্থাপন করে দলীয় নৃত্য। পরিচালনায় ছিলেন রাসেল আহমেদ। এরপর শচী পেনীর পরিচালনায় শিশু শিল্পীরা পরিবেশন করে ক্ল্যাসিকাল নৃত্য।
এই পর্যায়ে অনুষ্ঠিত হয় রেখা আহমেদ ও মনজুর আহমদের সংবর্ধনা জ্ঞাপন পর্ব। এই পর্বের সূচনায় খ্যাতিমান অভিনয় শিল্পী শিরীন বকুল পরিবেশন করেন রেখা অহমেদ বিরচিত ও তাঁর একক অভিনয়ে সমৃদ্ধ নিউইয়র্কে বহুবার মঞ্চস্থ হওয়া ‘বীরাঙ্গনা সখিনা’ নাটকটি। পরিবেশনা শেষে তিনি রেখা আহমেদের পরিচিতি তুলে ধরে নাটকে তার সারা জীবনের অবদানের কথা উল্লেখ করেন এবং ঢাকা থেকেই তার সাথে সম্পর্কের কথা উল্লেখ করে নাটকের ক্ষেত্রে তাকে ‘গুরু মা’ বলে অভিহিত করেন। এই আবহের মধ্যেই তিনি এই বর্ষিয়ান অভিনেত্রীকে মঞ্চে ডেকে নেন। রেখা আহমেদ মঞ্চে ওঠার পর শিরীন বকুল সালাম করেন এবং রেখা আহমেদ তাকে বুকে টেনে নিলে মিলনায়তনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
রেখা আহমেদ মঞ্চে আসন নেয়ার পর সাপ্তাহিক বাঙ্গালী সম্পাদক কৌশিক আহমেদ প্রবীণ সাংবাদিক মনজুর আহমদের পরিচিতি তুলে ধরে সাংবাদিকতায় তাঁর দীর্ঘ জীবনের অবদানের কথা উল্লেখ করেন। এই দুই শ্রদ্ধেয় অগ্রজকে ফুলের স্তবক দিয়ে সম্মাননা জানান বাফা পরিচালনা পর্ষদের সদস্য মুনিরা ও ফারজানা এবং নৃত্য বিভাগের শিক্ষার্থী অস্মিতা ও জান্নাত। দুজনকে দেয়া দুটি মানপত্র পাঠ করেন খ্যাতিমান আবৃত্তিশিল্পী ক্লারা রোজারিও ও প্রখ্যাত নাট্যাভিনেতা খাইরুল ইসলাম পাখি। তাদেরকে উত্তরীয় পরিয়ে দেন সাহিত্য সংগঠক মোশাররফ হোসেন ও জুলফিকার হোসেন বকুল। তাদের হাতে ক্রেস্ট তুলে দেন নাট্য ব্যক্তিত্ব মুজিব বিন হক ও কৌশিক আহমেদ। মানপত্র তুলে দেন বাফার কর্ণধার ফরিদা ইয়াসমিন ও শামীম আরা বেগম।
ফরিদা ইয়সমিন নিউইয়র্কের এই দুই বরেণ্য ব্যক্তিত্বকে সংবর্ধিত করে বলেন, অভিনয় শিল্পী রেখা আহমেদ ও বর্ষিয়ান সাংবাদিক মনজুর আহমদকে সংবর্ধনা জানাতে পেরে বাফা গর্বিত। বাফার শিক্ষার্থীরা বিশেষ করে নতুন প্রজন্ম তাদের দৃষ্টান্ত অনুসরণ করে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে। সংবর্ধনার জবাবে রেখা আহমেদ ও মনজুর আহমদ সংক্ষিপ্ত বক্তব্যে এমন একটি সংবর্ধনা প্রাপ্তিতে তাদের আবেগাপ্লুত অনুভূতির কথা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানের পর নৃত্য পরিবেশন করেন বাফার শিল্পীরা। তারা পরিবেশন করেন পুতুল নাচ এবং বিভিন্ন গানের সাথে বিভিন্ন আঙ্গিকের নৃত্য। হেই সামালো ধান হো, নিটোল পায়ে রিনিঝিনি, বাংলাদেশের ঢোল প্রভৃতি গানের সাথে তাদের নাচ দর্শকদের অকুন্ঠ প্রশংসা অর্জন করে। এসব নাচের কোরিওগ্রাফি করেছেন রাসেল আহমেদ। নৃত্য পরিবেশনায় ছিল সারাফ, কথা, নাসিমা, অদ্বিতিয়া, জয়িতা, আবৃত্তি, তনুশ্রী, শুভশ্রী, মিথিলা, আরিশা, এলিজা, রায়না, ইশারা, শেয়শী, তাহনিয়াত, জ্বারা, রাজবিকা, দিশিতা, অধরা, বর্তিকা, শ্রীময়ী, অস্মিতা, জান্নাতুল, লাইসা, আজওয়া, বৃন্দা, সময়, সৃজিতা, ইরাম ও রাসেল আহমেদ।
এএফএম আফতাবুজ্জামান স্পন্দনের নেতৃত্বে শিল্পী ইফতির সাথে সমবেতভাবে গীটার পরিবেশন করে মিলনায়তন মাতিয়ে রাখেন বাফার গিটার বিভাগের শিল্পীরা। এরপর একক সঙ্গীত পরিবেশন করেন বুলা আফরোজ।
সমবেত সঙ্গীত ও গীটার বাদনে অংশ নেয়া শিল্পীরা ছিলেন ইরাম, আজওয়া, প্রীতম, বৃয়ানা, আর্শি, আরোহী, ইনারা, শন, অর্জুন, তুরহান, বৃন্দা, সময়, সুহানা, শ্রীময়ী, শ্রীজিতা, শান্তলিকা, পারিসা নাজ, তনুশ্রী, শুভশ্রী, আয়মান, জয়িতা, সানবি, মানব, পার্থ, রাধিকা, রিসব, শাওন, শ্যাম, তামজিদ, আলভিরা, আরাফ, আহনাফ, আরিয়ান, অর্জুন, মৃদুলা, রোদেলা, নবব, নেহা, সাইফ, সামান্তা, সুচি, জারা, তরুন চন্দ, শম্পা রহমান, পাপড়ি, রেক্সোনা, বুলা, শারমিন, বিথী, অর্পণা, দিশা, হীরা, মিতু, ববি, পলি, সীমা, আসমা, সুমনা, শর্মি, অলকা, তারেক, এবং প্রশিক্ষক তানভীর তমাল। তবলায় ছিলেন আরিফ হাসান, মৃদঙ্গ ও পার্কশনে আদি পল, কীবোর্ডে রবিউল হাসান রুবেল, গীটারে স্পন্দন।
অনুষ্ঠানে বিশেষ সহযোগিতায় ছিলেন, মনিরা নূর, ফারজানা ইয়াসমিন, আনোয়ারুল হক লাভলু, শিরীন বকুল, কে সি মং, সামিউল ইসলাম ও ইয়াকুব আলী মিঠু। সমগ্র অনুষ্ঠানে মূল ভাবনা ও তত্ত্বাবধানে ছিলেন ফরিদা ইয়াসমিন।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
