বাংলাদেশির বাসায় দুর্ধর্ষ চুরি
নিউইয়র্কের জ্যামাইকার ১৬১ স্ট্রিটে এক বাংলাদেশির বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে। ফায়ারের সিঁড়ি দিয়ে উপর থেকে নেমে জানালা দিয়ে বাসায় ঢুকে চুরি করে দুষ্কৃতকারী আবার একই পথে পালিয়ে গেছে বলে মনে করা হচ্ছে। চুরির সময় তিন তলার এই বাসায় কেউ ছিলেন না। পরিবারের সবাই এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন।
০৩:১২ এএম, ৬ জুলাই ২০২৪ শনিবার
বাংলাদেশে ফের বিতর্ক
ভারতকে নতুন করে আরও রুটে ট্রানজিট সুবিধা দেয়ার পর বিষয়টি নিয়ে ফের রাজনৈতিক অঙ্গনে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ^ায়নের যুগে দরোজা বন্ধ রাখা সম্ভব নয়। অপরদিকে, বিরোধী বিএনপি নেতারা বলছেন, ট্রানজিটের নামে বাংলাদেশ ভারতকে করিডোর দিচ্ছে। অর্থাৎ ভারতের এক অংশ থেকে আরেক অংশে সরাসরি ট্রেন যাচ্ছে। ট্রানজিটে সাধারণত তৃতীয় দেশে যাওয়া যায়। করিডোর দিয়ে মালবাহী ট্রেনে ভারত উত্তর-পূর্বাঞ্চলে অস্ত্র নেয়ার কাজে বাংলাদেশকে ব্যবহার করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
০৩:১০ এএম, ৬ জুলাই ২০২৪ শনিবার
হাসিনার চীন সফর
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরের প্রতি তীক্ষè দৃষ্টি রাখছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন দীর্ঘ দিন ধরেই অভিযোগ করছে যে, শেখ হাসিনার সরকার অতিমাত্রায় চীনের প্রতি ঝুঁকে আছে। সেখান থেকে সরাতে ওয়াশিংটন চেষ্টাও কম করেনি। শুধু যুক্তরাষ্ট্রই নয়; গোটা পশ্চিমা দুনিয়া ঢাকা-বেইজিং ‘ডি কাপলিং’ তথা ছাড়াছাড়ির চেষ্টায় মত্ত। কিন্তু হাসিনার প্রশাসন ‘বিকল্প উইন্ডো’ চীনকে দূরে সরানোর এসব পরামর্শে কান দিচ্ছে না।
০৩:০৮ এএম, ৬ জুলাই ২০২৪ শনিবার
আমেরিকাজুড়ে আঁতশবাজি উৎসব
যুক্তরাষ্ট্রের ২৪৮তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফোরথ অব জুলাইয়ে আমেরিকাজুড়ে ছিল বর্ণাঢ্য আয়োজন। ১৭৭৬ সালের এই দিনে ব্রিটিশ শাসন থেকে আমেরিকার ১৩টি রাজ্যের নেতারা স্বাধীনতা ঘোষণা করেন। ১৭৭৭ সালের ৮ জুলাই যুক্তরাষ্ট্রের বোস্টন ও ফিলাডেলফিয়ায় ৪ জুলাই প্রথম স্বাধীনতা দিবস উদযাপিত হয়।
০৩:০৬ এএম, ৬ জুলাই ২০২৪ শনিবার
আজকাল ৮২৫ সংখ্যা
সারাবিশ্বে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে প্রকাশিত হয়েছে আজকাল ৮২৫ সংখ্যা। আপনার কপিটি পেতে আজই যোগাযোগ করুন সাপ্তাহিক আজকালের সঙ্গে আর ভিজিট করুন https://www.ajkalusa.com
০৩:০৩ এএম, ৬ জুলাই ২০২৪ শনিবার
জেএফকে’তে তোলপাড়
৭০ জন অসুস্থ যাত্রীকে নিয়ে একটি বিমানের ইমার্জেন্সি ল্যান্ডিংকে কেন্দ্র করে জেএফকে’তে তোলপাড় হয়ে গেছে গত বুধবার ভোরে। এই অসুস্থ যাত্রীদের নিয়ে একটি আন্তর্জাতিক ফ্লাইটের পাইলট জেএফকে’তে জরুরী অবতরণে বাধ্য হয়। এসব অসুস্থ যাত্রীকে সুস্থ করতে জরুরী চিকিৎসক টিম, ১০টি অ্যাম্বুলেন্স, সিডিসি এবং এফডিএনওয়াই সংস্থার কর্মীদের কর্মতৎপরতায় বিমানবন্দরের স্বাভাবিক কাজ প্রায় অচলাবস্থার সৃষ্টি হয়। বিমানে পরিবেশিত খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। জরুরীভাবে যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনার পর তাদেরকে সুস্থ রাখাই ছিল বড় চ্যালেঞ্জ।
০৩:০২ এএম, ৬ জুলাই ২০২৪ শনিবার
সিনিয়র হোমের গার্ড প্রত্যাহার হচ্ছে না
বাজেট ঘাটতির কারণে নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি সিনিয়র হোম সার্ভিস থেকে সিকিউরিটি গার্ড প্রত্যাহারের যে সিদ্ধান্ত নিয়েছিল তা বাতিল হয়েছে। এর জন্য প্রয়োজনীয় ৭ মিলিয়ন ডলারের সংস্থান করেছে হাউজিং অথরিটি।
০৩:০০ এএম, ৬ জুলাই ২০২৪ শনিবার
বাড়ি বিক্রি নিয়ে সক্রিয় প্রতারক দল
বাড়ি হাতিয়ে নেবার এক অভিনব প্রতারণায় নেমেছে এক শ্রেণীর স্ক্যামার। এ ব্যাপারে নাগরিকদের সতর্ক করে দিয়েছে নিউইয়র্ক স্টেট পুলিশ ডিপার্টমেন্ট। পুলিশ বলছে, স্ক্যামারদের খপ্পরে পড়ে আপনার স্বপ্নের বাড়িটি মুহূর্তের মধ্যে হাতছাড়া হয়ে যেতে পারে। সামান্য অসাবধানতায় হারাতে পারেন মিলিয়ন ডলারের সম্পদ। যা আপনি যক্ষের ধনের মতো গড়ে তুলেছেন। আর তা উদ্ধারে আপনার ওয়ালেট থেকে খরচ করতে হতে পারে লাখো ডলার। তাই সাবধান!
০২:৫৮ এএম, ৬ জুলাই ২০২৪ শনিবার
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন কিয়ের স্টারমার
যুক্তরাজ্যে জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া লেবার পার্টির নেতা কিয়ের স্টারমারকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন ব্রিটেনের রাষ্ট্রপ্রধান রাজা দ্বিতীয় চার্লস। কিয়ার স্টারমার শুক্রবার বাকিংহাম প্রাসাদে রাজার সঙ্গে দেখা গেলে তিনি তাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন।
০৬:৪১ পিএম, ৫ জুলাই ২০২৪ শুক্রবার
যুদ্ধের দুর্ভোগের মধ্যেই নতুন সংকটে গাজাবাসী
সারা গায়ে গুটি গুটি লাল ছোপ। চুলকানো ও ব্যথা। সারা রাত ঘুমাতে পারে না ওয়াফা এলওয়ানের ৫ বছর বয়সি ছোট্ট ছেলে। অবুঝ শিশুটির চিৎকারে গোমট হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। আশ্রয়কেন্দ্রে কাটানো দিনগুলো আরও কষ্টকর হয়ে উঠেছে ওয়াফার জন্য।
১২:২৩ এএম, ৫ জুলাই ২০২৪ শুক্রবার
বাইডেনের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হোয়াইট হাউস
জো বাইডেনের হতাশাজনক বিতর্কের পারফরম্যান্সে হতবাক ডেমোক্র্যাটরা। মঙ্গলবার (২ জুন) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে তার মানসিক সুস্থতার ব্যাপারে স্বচ্ছ হওয়ার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাটের দুই আইনপ্রণেতা। নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য বাইডেনের নিজের দলের পক্ষ থেকে প্রথম আহ্বানের মুখোমুখি হওয়ার পর ডেমোক্র্যাটরা মানসিক সুস্থতার ব্যাপারে স্বচ্ছ হওয়ার এ আহ্বান জানালেন।
১২:২১ এএম, ৫ জুলাই ২০২৪ শুক্রবার
বাইডেনের প্রতি আস্থা নেই এক-তৃতীয়াংশ ডেমোক্র্যাটের
রয়টার্সের একটি জরিপে দেখা গেছে, চলতি বছর প্রথম প্রেসিডেনশিয়াল বিতর্কে হতাশাজনক পারফরম্যান্সের পর প্রতি তিনজন ডেমোক্র্যাটের একজন ভাবছেন যে পুনরায় নির্বাচন থেকে বাইডেনের এখন সরে দাঁড়ানো উচিত। জরিপে এও উঠে এসছে, এখন পর্যন্ত ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অন্য কোনও নির্বাচিত ডেমোক্র্যাট বাইডেনের চেয়ে ভালো ফল করতে পারেননি
১২:১৬ এএম, ৫ জুলাই ২০২৪ শুক্রবার
বয়স ঠেকাতে কত খরচ করেছেন বাইডেন-ট্রাম্প
বয়সের কারণে আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের সরে দাঁড়ানোর দাবি যখন জোরালো হচ্ছে- এর মধ্যেই এলো এক চাঞ্চল্যকর খবর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বেভারলি হিলসের শীর্ষ একজন সার্জন দাবি করেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বাইডেন বেশি কসমেটিক সার্জারি করেছেন বলে মনে হয়। সেইসঙ্গে এই সার্জনের দাবি, বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের চেয়ে ট্রাম্পের বুড়িয়ে যাওয়া বেশি 'স্বাভাবিক'।
১২:১৪ এএম, ৫ জুলাই ২০২৪ শুক্রবার
কর্মীদের ‘শ্রম অধিকার’ সম্পর্কে জানানো বাধ্যতামূলক করলো নিউইয়র্ক
নিউইয়র্কে কর্মীদের ‘শ্রম অধিকার’ সম্পর্কে জানানো বাধ্যতামূলক করেছে ভোক্তা ও কর্মী সুরক্ষা বিভাগ। একাধিক ভাষায় জুলাই থেকে এই বিধান জারি করেছে সংশ্লিষ্ট প্রশাসন।
১২:০৭ এএম, ৫ জুলাই ২০২৪ শুক্রবার
স্বেচ্ছাসেবক লীগ নেতা স্বপন তালুকদারের সংবর্ধনা
ব্রঙ্কসের প্রিয়মুখ ,সুন্দরবন গ্রোসারীর স্বত্বাধিকারী স্বেচ্ছাসেবকলীগ নেতা স্বপন তালুকদারকে ফুলেল সংবর্ধনা দিয়েছে তার বন্ধুমহল । ১ জুলাই সোমবার সন্ধ্যায় খলিল বিরিয়ানী হাউসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১১:৪৯ পিএম, ৪ জুলাই ২০২৪ বৃহস্পতিবার
কানাডা টরন্টোর সাহিত্য উৎসবের উদ্বোধনে থাকবেন তিন ইমেরিটাস পোয়েট
আগামী ২০ জুলাই কানাডা জার্নালের উদ্যোগে টরন্টোর শহরের সেন্ট পল ইউনাইটেড চার্চে অনুষ্ঠিত হতে চলেছে কানাডায় থাকা বাঙালি লেখকদের নিয়ে কানাডীয় বাঙালি সাহিত্য উৎসব। ছয় ঘন্টাব্যাপী এই সাহিত্য উৎসবের উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন টরন্টো শহরের তিন খ্যাতিমান ইমেরিটাস পোয়েট লরিয়েট।
১১:৪৫ পিএম, ৪ জুলাই ২০২৪ বৃহস্পতিবার
নিউইয়র্কের ম্যানহাটনে জীবনযাত্রার মান উন্নত করতে জোট চালু
নিউইয়র্ক শহরের বাসিন্দাদের জীবনযাত্রার মানকে উন্নত করতে একটি নতুন জোট গঠন করা হয়েছে। নবগঠিত এই জোট শহরের পরিচ্ছন্নতা, আইন-শৃঙ্খলা দেখাশোনা করবে।
১১:৩৬ পিএম, ৪ জুলাই ২০২৪ বৃহস্পতিবার
‘পুলিশ নিরপেক্ষ হয়ে গেলে আমরা কোথায় পালাব’ যুবলীগ নেতার ভয়
আমরা যদি প্রশাসন, পুলিশ নির্ভরশীল থাকি তাহলে কিন্তু আমাদের দল চলবে না। পুলিশ যদি নিরপেক্ষ হয়ে পড়ে তখন আমরা পালাব কোথায়? এমন বিস্ফোরক মন্তব্য করেছেন মানিকগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুল রাজ্জাক রাজা।
১১:৫১ পিএম, ৩ জুলাই ২০২৪ বুধবার
নাটোরে কুপিয়ে ক্ষতবিক্ষত বিএনপি নেতার হাত-পা
নাটোরে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিএনপির সমাবেশে যাওয়ার পথে জেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চুকে কুপিয়েছে যুবলীগের নেতাকর্মীরা। এতে তার দুই হাতের কবজি ও পায়ের গোড়ালি ক্ষতবিক্ষত হয়ে ঝুলে পড়ে।
১১:৪৯ পিএম, ৩ জুলাই ২০২৪ বুধবার
যে শর্তে ইসরাইলে হামলা বন্ধের ঘোষণা দিল হিজবুল্লাহ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় পূর্ণ যুদ্ধবিরতি হলে ইসরাইলের সঙ্গে লড়াই বন্ধ করবে লেবাননে ইরান সমার্থিত প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। সংগঠনের উপপ্রধান শেখ নাইম কাসেম এই ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর রাজনৈতিক কার্যালয়ে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
১১:৪৬ পিএম, ৩ জুলাই ২০২৪ বুধবার
রাশিয়ার সঙ্গে আপস করতে প্রস্তুত নয় ইউক্রেন
রাশিয়ার সঙ্গে আপস করতে প্রস্তুত নয় ইউক্রেন। যুদ্ধ শেষে কোনো অঞ্চল ছেড়ে দিতেও চায় না দেশটি। গতকাল মঙ্গলবার ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি খুব তাড়াতাড়ি এ সংঘাতের (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ) অবসান ঘটাতে পারবেন। তাঁর এ বক্তব্য নিয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা ইউক্রেনের অবস্থান স্পষ্ট করেন।
১০:৫৫ পিএম, ৩ জুলাই ২০২৪ বুধবার
তাপ সুরক্ষা নীতি প্রণয়নের উদ্যোগ বাইডেনের
প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এবং ইউএস ডিপার্টমেন্ট অফ লেবর মঙ্গলবার তীব্র তাপপ্রবাহের প্রভাব থেকে কর্মী ও কমিউনিটিগুলোকে সুরক্ষার জন্য প্রথমবারের মতো এই সংক্রান্ত নীতি প্রণয়নসহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। ইউএস ডিপার্টমেন্ট অফ লেবার এর অকুপেশনাল সেইফটি অ্যান্ড হেল্থ অ্যাডমিনিস্ট্রেশন তাপপ্রবাহ থেকে কর্মীদের সুরক্ষায় একটি নীতি প্রস্তাব করেছে। চূড়ান্ত হলে এটি হবে এই সংক্রান্ত প্রথম কোন অ্যামেরিকান সুরক্ষা নীতি।
১০:৫৪ পিএম, ৩ জুলাই ২০২৪ বুধবার
ট্রাম্পের ‘হাশ মানি’ মামলার সাজা ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত
নিউ ইয়র্কে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘হাশ মানি’ ট্রায়ালের বিচারক সাজা ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছেন। এর আগে অ্যামেরিকান সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আইনজীবীরা হাশ মানি মামলার রায় বাতিল ও চলতি মাসে তার আসন্ন সাজা প্রাপ্তির বিষয়টি বিলম্বিত করার জন্য আবেদন করেছেন।
১০:৪৯ পিএম, ৩ জুলাই ২০২৪ বুধবার
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩





















