রাশিয়ার সঙ্গে আপস করতে প্রস্তুত নয় ইউক্রেন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩ জুলাই ২০২৪
রাশিয়ার সঙ্গে আপস করতে প্রস্তুত নয় ইউক্রেন। যুদ্ধ শেষে কোনো অঞ্চল ছেড়ে দিতেও চায় না দেশটি। গতকাল মঙ্গলবার ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি খুব তাড়াতাড়ি এ সংঘাতের (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ) অবসান ঘটাতে পারবেন। তাঁর এ বক্তব্য নিয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা ইউক্রেনের অবস্থান স্পষ্ট করেন।
ওয়াশিংটন সফরকালে ইউক্রেনের প্রসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ অ্যান্ড্রি ইয়ের্মাক সাংবাদিকদের বলেন, ‘যুদ্ধে শুধু শান্তি প্রতিষ্ঠার প্রশ্নে যেকোনো পরামর্শ শুনতে রাজি আছে কিয়েভ। তবে আমরা মূল্যবোধ, স্বাধীনতা, মুক্তি, গণতন্ত্র, আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্বসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আপস করতে প্রস্তুত নই।’
যুক্তরাষ্ট্রের রাজধানীতে আগামী সপ্তাহে ন্যাটোর শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে ইউক্রেন ইস্যু আলোচনার মূল বিষয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়কে কেন্দ্র করেই ইয়ের্মাক ওয়াশিংটন সফর করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে গত সপ্তাহে দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে জো বাইডেনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ট্রাম্প বলেন, নভেম্বরের নির্বাচনে তিনি আবার নির্বাচিত হলে জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের আগেই এই যুদ্ধের সমাধান করবেন। তবে কীভাবে তিনি সমাধান করবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের প্রধান দুই উপদেষ্টা তাঁর কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন। রাশিয়ার সঙ্গে কিয়েভ সমঝোতায় না এলে যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তা বন্ধ করে দেবে বলে উল্লেখ করা হয়েছে ওই পরিকল্পনায়।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোর দাবি করা ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে চারটি অঞ্চল ছেড়ে দিতে রাজি হলে এই যুদ্ধের ইতি টানবে রাশিয়া। তবে পুতিনের এই শর্ত মেনে নেননি ট্রাম্প।
যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে ট্রাম্পের বক্তব্যকে কীভাবে দেখছে ইউক্রেন, জানতে চাইলে অ্যান্ড্রি ইয়ের্মাক বলেন, ‘সত্যি বলতে, আমি জানি না, দেখা যাক।’
- সৌদি আরবে জমি কেনার সুযোগ
- ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি
- গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
- একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি
- পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
- তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা
- কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো
- ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা
- যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল
- যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ
- বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে
- গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব?
- ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা
- ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
- ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন
- সোসাইটির ভোটার সংখ্যা নিয়ে বাকবিতন্ডা
- যুক্তরাষ্ট্র আ.লীগ ও জাসদের প্রতিবাদ সভা
- জুলাই নিয়ে রাজনৈতিক বিভাজন
- আদালত কর্তৃক ট্রাম্পের জরিমানা ৫ মিলিয়ন ডলার
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- জ্যাকসন হাইটসে পবিত্র আশুরা পালিত
- আসেফ বারীর বিদায়ী অনুষ্ঠান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নতুন জীবন পেলেন রোনালদো
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর
- বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত
- ১৮ অক্টোবর সোসাইটির নির্বাচন!
- যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহালে অভিবাসীদের স্বস্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
