এখনো তৎপর মালয়েশিয়ার সিন্ডিকেট
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫
♦ ২৫ হাজার কোটি টাকা লুটপাট
♦ ৫ কোটির নিচে মিলত না লাইসেন্স
♦ সিন্ডিকেটকে দিতে হতো কর্মীপ্রতি ১ লাখ ৫২ হাজার টাকা চাঁদা
♦ সিন্ডিকেট থেকে মুক্তি চায় ৪৫৩ রিক্রুটিং এজেন্সি
মালয়েশিয়ার শ্রমবাজার থেকে ২৫ হাজার কোটি টাকা লুট করে নেওয়ার পরে এখনো তৎপর ফ্যাসিস্ট সরকারের সিন্ডিকেট। পলাতক আওয়ামী লীগের নেতারা মালয়েশিয়াসহ বিভিন্ন জায়গায় অবস্থান করে বর্তমান সময়ে রাজনৈতিকভাবে প্রভাবশালী কিছু নেতাকে নিয়ে আগের মতো সিন্ডিকেট তৈরির অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। তারা সরকারকে বোঝানোর চেষ্টা করছেন সিন্ডিকেট ছাড়া মালয়েশিয়া কর্মী নেবে না। অসত্য এ যুক্তি মালয়েশিয়ার শ্রমবাজার চালুর ক্ষেত্রে বাধা তৈরি করছে। গত সপ্তাহে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের কাছে দেওয়া এক স্মারকলিপিতে বলা হয়, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের প্রত্যক্ষ মদতে বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন ও মালয়েশিয়ায় বাংলাদেশি বংশো™ভূত দাতো আমিনের নেতৃত্বে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, শেখ রেহানা, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন চৌধুরী নাসিম, সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল ও তার পরিবার, সাবেক মন্ত্রী ইমরান আহমেদ, সাবেক সচিব ড. মনিরুস সালেহীন, সাবেক এমপি বেনজীর আহমেদ, সাবেক এমপি লেফটেন্যান্ট জেনারেল মাসুদ, সাবেক এমপি নিজাম হাজারী, বায়রার সাবেক সভাপতি আবুল বাসার, বায়রার সাবেক মহাসচিব আলি হায়দার চৌধুরীসহ সাবেক সরকারের প্রভাবশালী নেতাদের যোগসাজশে মালয়েশিয়া শ্রমবাজারে চরম অরাজকতা, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে সিন্ডিকেট করে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন। বাংলাদেশ থেকে মালয়েশিয়াগামী প্রত্যেক কর্মীকে বাধ্যতামূলকভাবে অতিরিক্ত ১ লাখ ৫২ হাজার টাকা চাঁদা দিতে হতো। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অনলাইন ফি ৫ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত বা ১ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হলেও কর্মীদের গুনতে হতো ৪-৫ লাখ টাকা। অতিরিক্ত এ টাকা যেত স্বৈরাচার সরকারের মদতপুষ্ট এসব মন্ত্রী-এমপির পকেটে। বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও সরকারকে চরম বিব্রত করার জন্য বিদেশে বসে পুনরায় বর্তমান প্রভাবশালী রাজনৈতিক নেতাদের নিয়ে মালয়েশিয়া শ্রমবাজারে আবারও সিন্ডিকেটের অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। স্মারকলিপিতে আরও বলা হয়, বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ান নাগরিক দাতো আমিনের মালয়েশিয়ান আইটি কোম্পানি বেসটিনেটের মাধ্যমে মালয়েশিয়া সরকারের সঙ্গে শুধু বিদেশ থেকে কর্মী আনার অনলাইন সাপোর্টের জন্য চুক্তি করে। কিন্তু আমিন দুই দেশের সরকারের অসাধু লোকদের ও তার পার্টনার রুহল আমিন স্বপনকে নিয়ে পদ্ধতির অপব্যবহার করে কর্মী পাঠানোর সব নিয়ন্ত্রণ নেন। এরপর তারা বাংলাদেশ সরকারকে বলেন, শ্রমশক্তি রপ্তানিতে মালয়েশিয়া সিন্ডিকেট চায়। অন্যদিকে মালয়েশিয়া সরকারকে বলেন, বাংলাদেশ সরকার সিন্ডিকেট চায়। এভাবেই তারা বারবার সিন্ডিকেট তৈরি করেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উদ্দেশ্যপ্রণোদিত ও সুপরিকল্পিতভাবে দুই দেশের মধ্যে স্বাক্ষর হওয়া সমঝোতা স্মারকে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়া সরকারকে সিলেকশন করার দায়িত্ব প্রদানের মাধ্যমে এ সিন্ডিকেটের বীজ বপন করা হয়।
৫ কোটির নিচে মিলত না লাইসেন্স : রিক্রুটিং এজেন্সির লাইসেন্স পেতে রুহুল আমিন স্বপন ও দাতো আমিনকে ৫ কোটি টাকা দিতে হতো। অনলাইন পদ্ধতি ব্যবহার করে দাতো আমিনের বাংলাদেশের পার্টনার রুহুল আমিন স্বপন ২০১৬-১৮ এবং ২০২২-২৪ সালে মালয়েশিয়া যাওয়া শ্রমিকদের থেকে ১২ হাজার ৩৪০ কোটি টাকা চাঁদা নিয়েছেন। যদিও বর্তমানে নতুন সিন্ডিকেটে অন্তর্ভুক্তির জন্য ৫ মিলিয়ন রিঙ্গিত বা প্রায় ১৫ কোটি টাকা দাবি করা হচ্ছে। বিগত সরকারের আমলে মালয়েশিয়ার শ্রমবাজার এ দুজন ব্যক্তির হাতে জিম্মি ছিল। এর ফলে তাদের সুনজর পাওয়া রিক্রুটিং এজেন্সি ছাড়া বাকিরা বৈষম্যের শিকার হয়েছেন। এছাড়াও তারা প্রত্যেক কর্মীর কাছ থেকে অন্তত দেড় লাখ টাকা চাঁদা আদায় করতেন। তাদের এসব অনিয়ম, দুর্নীতি ও টাকা পাচারের কারণে বারবার শ্রমবাজার বন্ধ হয়েছে।
এর ফলে কেবল গত বছরই বহির্গমন প্রক্রিয়া সম্পন্ন হওয়া ১৭ হাজার কর্মীসহ মোট ৫০ হাজার কর্মী মালয়েশিয়া যেতে পারেননি। এসব অনিয়মের কারণে অসংখ্য কর্মী চাকরি, বেতন ও বাসস্থান না পেয়ে মালয়েশিয়ায় মানবেতর জীবনযাপন করেছেন। এর বিপরীতে উন্মুক্ত রিক্রুটমেন্ট পদ্ধতির দাবি জানিয়েছেন বায়রা নেতারা। তারা বলছেন, এসব সিন্ডিকেট বন্ধ হলে কর্মীরা কম খরচে বিদেশ যেতে পারবেন। পাশাপাশি সব বৈধ রিক্রুটিং এজেন্সি যার যার যোগ্যতা, অভিজ্ঞতা ও সক্ষমতার বিধিতে কর্মী পাঠাতে পারবে। বারবার শ্রমবাজার বন্ধ হবে না ও কম সময়ে বেশি লোক যেতে পারবে এবং জনশক্তি রপ্তানিতে অরাজকতা, অনিয়ম, দুর্নীতি ও টাকা পাচার বন্ধ হবে। স্মারকলিপিতে বায়রা নেতারা সিন্ডিকেটের মূল হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তি, বিতর্কিত পদ্ধতি বাতিল, সমঝোতা স্মারকের সংশোধন এবং সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য শ্রমবাজার উন্মুক্ত করার দাবি জানিয়েছেন। সিন্ডিকেটের বিরুদ্ধে থাকা ৪৫৩ রিক্রুটিং এজেন্সির মালিক এ স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন। এর মধ্যে আছেন- বায়রার সদ্য সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিয়াজুল ইসলাম ও নোমান চৌধুরী, সাবেক যুগ্ম মহাসচিব আকবর হোসেন মঞ্জু ও ফখরুল ইসলাম, সাবেক সদস্য খন্দকার আবু আশরাফ, সাবেক সহসভাপতি মোয়াজ্জেম হোসেন, সাবেক কার্যনির্বাহী সদস্য মোস্তফা মাহমুদ প্রমুখ।
- ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা
- আবারও যুদ্ধ ও অবরোধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
- পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর
- এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
- এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি
- নিউইয়র্কে ভাড়া স্থিতিশীল রাখার দাবিতে বিক্ষোভ
- শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড
- পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, পাবে বিপুল বিনিয়োগ
- বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা
- ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে, অভিযোগ এইচআরডব্লিউর
- মোদি শান্ত ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই:ট্রাম্প
- জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের
- ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে
- দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
- প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে কালিমার সম্মান
- অস্ট্রেলিয়ায় সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা বাড়াচ্ছে চীন
- হরমুজে মার্কিন বাহিনীকে রুখে দেয় ইরানের ‘মশা নৌবহর’
- আমি আজীবনের আর্জেন্টিনা: পরীমনি
- ইসরায়েল ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয় : বেন-গভির
- দুই ছেলের নামের সঙ্গে ইউনিয়নের নামে মিল
- আমেরিকা-ইরান চুক্তি: মধ্যস্থতা করে বিশ্বজুড়ে প্রশংসিত পাকিস্তান
- যদি মন্ত্রী বলে থাকেন টাকা নিয়ে ঘুরেছি, তাকেই প্রমাণ দিতে হবে
- প্রাণঘাতী হয়ে উঠছে সাধারণ জ্বর
- দিল্লির ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
- রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
- যুদ্ধ বন্ধ হলে ট্রাম্পের ইরান চুক্তির আসল পরীক্ষা হবে
- বেনজীরের গ্রেপ্তারের খবরে কী বললেন পরীমণি
- তৈরি হচ্ছে বেনজীরকে দেশে আনার প্রস্তাব
- লেবাননে ইসরাইলি হামলা কোনোভাবেই উচিত হয়নি: ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
