কানাডা টরন্টোর সাহিত্য উৎসবের উদ্বোধনে থাকবেন তিন ইমেরিটাস পোয়েট
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৪ জুলাই ২০২৪
আগামী ২০ জুলাই কানাডা জার্নালের উদ্যোগে টরন্টোর শহরের সেন্ট পল ইউনাইটেড চার্চে অনুষ্ঠিত হতে চলেছে কানাডায় থাকা বাঙালি লেখকদের নিয়ে কানাডীয় বাঙালি সাহিত্য উৎসব। ছয় ঘন্টাব্যাপী এই সাহিত্য উৎসবের উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন টরন্টো শহরের তিন খ্যাতিমান ইমেরিটাস পোয়েট লরিয়েট। অ্যান মাইকেলস, এ এফ মরিৎস এবং জর্জ এলিয়ট ক্লার্কের মতো কানাডীয় সাহিত্যের তিন খ্যাতিমান সাহিত্যিকের উপস্থিতি এই সাহিত্য উৎসবের ব্যাপারে পুরো বাঙালি কমিউনিটিকে আগ্রহী করে তুলেছে। এই পর্বটি পরিচালনা করবেন বিশিষ্ট অনুবাদক শ্রেয়সী বোস দত্ত।
উল্লেখ করা যেতে পারে ২০০১ সাল থেকে টরন্টো শহরের ভাষা, সাহিত্য ও সংস্কৃতির অভিভাবক হিসেবে একজন করে বিখ্যাত কবিকে টরন্টো পোয়েট লরিয়েট হিসেবে অভিষিক্ত করা হয়। প্রথম পোয়েট লরিয়েটের দায়িত্ব পালন করেন কবি ডেনিস লী। কবি ও ঔপন্যাসিক অ্যান মাইকেলস দায়িত্ব পালন করেন ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত। অধ্যাপক এ এফ মরিৎস এই দায়িত্বে ছিলেন ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত। অন্যদিকে জর্জ এলিয়ট ক্লার্কের দায়িত্বকাল ছিল ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত।
উল্লেখ করা যেতে পারে যে, জর্জ এলিয়ট ক্লার্ক পার্লামেন্টারি পোয়েট লরিয়েট হিসেবেও ইতোমধ্যে দায়িত্ব পালন করেছেন। অটোয়াতে পোয়েট লরিয়েট হিসেবে জর্জের সময়কাল ২০১৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত। এ প্রসঙ্গে আরও স্মরণ করা যেতে পারে যে, কানাডার প্রথম পার্লামেন্টারি পোয়েট লরিয়েট ছিলেন বিখ্যাত কবি জর্জ বাওয়ারিং। আয়োজকদের পক্ষে জানানো হয়েছে যে, সাহিত্য উৎসবে কানাডার তিন খ্যাতিমান সাহিত্যককে মঞ্চে পরিচয় করাবেন বাঙালি কমিউনিটির তিন নন্দিত লেখক ও অনুবাদক। অ্যান মাইকেলসকে নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইয়েটস গবেষক সুজিত কুসুম পাল, ,এ এফ মরিৎসকে নিয়ে কথা বলবেন মরিৎসের কবিতার অনুবাদক মম কাজী এবং জর্জ এলিয়ট ক্লার্ককে নিয়ে বলবেন লেখক ও উপস্থাপক তাসমিনা খান।
আরও জানানো হয়েছে আয়োজন স্থলে থাকবে দুটি কক্ষ। মেইন ফ্লোরের মূল মিলনায়নে থাকবে সকল আনুষ্ঠানিকতার ব্যবস্থা। উপস্থিত সকল লেখকের জন্য নিচতলার গ্রন্থকুঞ্জে থাকবে একটি করে নির্ধারিত চেয়ার। লেখকেরা যাতে তাদের বই প্রদর্শন ও বিক্রয় করার সুযোগ পান এবং ব্যক্তিগত পর্যায়ে ভাব বিনিময়ের সুযোগ পান তার জন্যেই এই ব্যবস্থা। যে লেখকেরা বই নিয়ে উপস্থিত থাকতে চান তাদেরকে মম কাজীকে ফোনে টেক্সট করে (ফোন নম্বর ৬৪৭-৭৭৯-৮২৪০) নিজের নাম জানিয়ে রাখতে অনুরোধ করা হয়েছে।
মহতী এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে কানাডার প্রথম চব্বিশ ঘন্টার টেলিভিশন চ্যানেল এনআরবি এবং সবচেয়ে জনপ্রিয় বাংলা সাপ্তাহিক বাংলা মেইল। উৎসব স্থলের ঠিকানা St Paul’s United Church (200 McIntosh Street, Scarborough, ON M1M 3Z3)। অনুষ্ঠানে আরও থাকবে বাংলা ভাষা ও সাহিত্য এবং বাঙালির ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নিয়ে প্রবাসে বেড়ে ওঠা কিশোর-তরুণদের জন্য কুইজ। ইংরেজি ভাষায় এই কুইজ পর্বটি পরিচালিত হবে কাহুত মাধ্যমে। কমিউনিটির সকল অভিভাবককে এই বিষয়টি নিজ নিজ সন্তানকে জানাতে আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
