নাটোরে কুপিয়ে ক্ষতবিক্ষত বিএনপি নেতার হাত-পা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩ জুলাই ২০২৪
নাটোরে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিএনপির সমাবেশে যাওয়ার পথে জেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চুকে কুপিয়েছে যুবলীগের নেতাকর্মীরা। এতে তার দুই হাতের কবজি ও পায়ের গোড়ালি ক্ষতবিক্ষত হয়ে ঝুলে পড়ে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া সমাবেশে হামলায় বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৭ জন আহত হয়েছেন। পটুয়াখালীতেও বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলা হয়েছে। এতে ৫ নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া বাগেরহাটে পুলিশি বাধায় দলটির সমাবেশ পণ্ড হয়ে যায়। প্রতিনিধিদের পাঠানো খবর-
নাটোর : সকাল সাড়ে ৯টায় শহরের পশ্চিম আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করা হয়। এদিন সকাল থেকেই আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্যের অনুসারীরা মোটরসাইকেলবহর নিয়ে এলাকায় শোডাউন দিতে থাকে। সকাল ৯টায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু শহরের ফৌজদারিপাড়ার নিজ বাসা থেকে বিএনপি অফিসে যাওয়ার সময় নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে এমপি সমর্থিত যুবলীগের নেতাকর্মীরা। বাচ্চুকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করে রাস্তার কাদামাটিতে ফেলে যায় তারা। পুলিশ তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় পাঠানো হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, ধারালো অস্ত্রের আঘাতে তার দুই পায়ের গোড়ালি ও দুই হাতের কবজি ক্ষতবিক্ষত হয়ে ঝুলে পড়ে। সমাবেশে আসার পথে জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাব্বির হোসেন চপলকেও মারধর করে হামলাকারীরা। পরে সমাবেশ শুরু হলে পুলিশের সামনেই হামলা করা হয়। এতে বুলবুলসহ আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন পৌর বিএনপির ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিপলুও।
এছাড়া সমাবেশে যোগ দিতে আসা আরও অনেক নেতাকর্মীর ওপর শহরের বিভিন্ন স্থানে হামলা করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, যারা হামলা করেছে তারা সরকারি দলের চিহ্নিত সন্ত্রাসী। নাটোরে একের পর এক হামলার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় এসব সন্ত্রাসী সাহস পাচ্ছে। হামলার সময় পুলিশ নির্লিপ্ত থাকারও অভিযোগ করেন তিনি। সমাবেশের সময় হামলাকারীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গুলির অভিযোগ করেছেন যুগ্ম সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহিন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা যুবলীগের সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া বলেন, এই হামলার সঙ্গে যুবলীগ জড়িত নয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান বলেন, যারা এই হামলার ঘটনা ঘটিয়েছে সম্প্রতি তারা স্থানীয় এমপির মাধ্যমে বিএনপি থেকে আওয়ামী লীগে এসেছে। অতি উৎসাহী হয়ে তারা নিজেদের খাঁটি আওয়ামী লীগ প্রমাণ করতে মাঠে সক্রিয় রয়েছে।
পটুয়াখালী : সকাল সাড়ে ১০টায় পৌর শহরের স্বনির্ভর সড়কে সমাবেশ ছিল বিএনপির। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দিতে যাওয়ার সময় দফায় দফায় হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে বিএনপির অন্তত ৫ নেতাকর্মী আহত হয়েছেন। পরে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি প্রমুখ।
বাগেরহাট : সমাবেশকে কেন্দ্র করে সকালে জেলা বিএনপি কার্যালয় ঘিরে রাখে পুলিশ। এছাড়া মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে বিএনপির নেতাকর্মীদের গতিরোধ করা হয়। এতে সমাবেশ পণ্ড হয়ে যায়। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশের বাধার অভিযোগ করেন কেন্দ্রীয় বিএনপির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান। শহরের হরিণখানায় জেলা বিএনপি আহ্বায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিমের বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান
- প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ
- ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা
- তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল
- এশিয়ার অর্থনীতিতে জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা আসছে
- হান্টাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য
- বছরের ব্যবধানে দ্বিগুণ সরকারের ব্যাংকঋণ
- ৪ মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে কিয়ার স্টারমার
- দম্ভ ছেড়ে শি জিনপিংয়ের দরবারে যাচ্ছেন ট্রাম্প
- আমি আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ: সিদ্দিকুর রহমান
- রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং
- ঘরের মাঠে পাকিস্তানকে উড়িয়ে টাইগারদের ইতিহাস
- হাম ওয়ার্ডে ধুঁকছে শিশু বাড়ছে মৃত্যু, আহাজারি
- ৫৮ ঘণ্টা চুমুর রেকর্ড, ভাঙল সেই দম্পতির সংসার
- পড়ে থাকা আম কুড়ালে ৫ লাখ টাকা জরিমানা
- মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার পুলিশ সুপার
- বরেণ্য অভিনেতা আতাউর রহমান আর নেই
- ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা `সাজানো` মনে করেন অনেক মার্কিন নাগরিক
- সড়কে অটোরিকশার নৈরাজ্য
- বাংলাদেশ কখনোই ভারতের জন্য হুমকি ছিল না
- আইআরজিসির অর্থের উৎস জানতে কোটি ডলারের পুরস্কার ঘোষণা
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ : ট্রাম্প
- ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত
- হামে কেন এত মৃত্যু
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
