বাংলাদেশ-ভারত খেলা ১ জুন
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসরের আগে ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, সেটি জানা গিয়েছিল আগেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার ব্যাপারে বিসিবির আপত্তি ছিল, এর আগে এমন জানা গেলেও আইসিসির প্রকাশিত আনুষ্ঠানিক সূচিতে রাখা হয়েছে সে ম্যাচ।
০৩:৪৭ এএম, ২৫ মে ২০২৪ শনিবার
নিউইয়র্ক সভা-সমাবেশে মাস্ক নিষিদ্ধ হচ্ছে!
নিউইয়র্কে মাস্ক পড়ে সমাবেশ, মিছিল, মিটিং বা কোন আন্দোলন নিষিদ্ধ করার উদ্যোগ নেয়া হচ্ছে! এই মর্মে স্টেট সিনেটে একটি বিল তোলা হচ্ছে। এ আইন অমান্যকারীদের ক্রিমিনাল মামলায় বিচার করা হবে। যার সর্বোচ্চ শাস্তি হবে ৯০ দিনের জেল। মাস্ক পরে কোন ব্যক্তি আন্দোলনে অংশ নিয়ে যদি কাউকে আহত কিংবা ভাংচুর করে তবে তার শাস্তি আরও বেশি হবে।
০৩:৩২ এএম, ২৫ মে ২০২৪ শনিবার
এই সংখা ৮১৯
‘আজকাল’- এখন বাজারে। সমসাময়িক বিষয়ে বিভিন্ন লেখকদের কলাম, সাহিত্য, স্বাস্থ্য, ধর্ম, খেলা ও বিনোদনের পাতা তো রয়েছেই। আপনার কপিটি সংগ্রহ করুন। পিডিএফ কপি পড়ুন- Weekly Ajkal Issue-819। অনলাইনে পেতে ব্রাউজ করুন : https://www.ajkalusa.com
১০:২৯ পিএম, ২৪ মে ২০২৪ শুক্রবার
টাইগারদের হারিয়ে ইতিহাস গড়লো যুক্তরাষ্ট্র
বাংলাদেশ ক্রিকেট দলকে হারিয়ে ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্র। ক্রিকেটের তিন সংস্করণের কোনো একটিতে এই প্রথম তারা টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সিরিজ জয়ের নজির গড়ল। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৪৪ রান করে যুক্তরাষ্ট্র।
১০:২৫ পিএম, ২৪ মে ২০২৪ শুক্রবার
যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ কার্যত ডেড হর্স। তাই তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তেমন আমলে নিচ্ছে না বাংলাদেশ। তাছাড়া, নিষেধাজ্ঞা ঘোষণার আগে বাংলাদেশ সরকারকে জানিয়েছিল যুক্তরাষ্ট্র। বাংলাদেশে বিরোধী পক্ষকে খুশি করতে অনেকটা আইওয়াশ ধরনের অ্যাকশনে খুব বেশি আপ্লুত নয় বিএনপি। একথা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই স্বীকার করেছেন।
১০:২০ পিএম, ২৪ মে ২০২৪ শুক্রবার
সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ
সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তার ২৭টি ব্যাংক অ্যাকাউন্টসহ আর্থিক লেনদেনকারী মোট ৩৩টি অ্যাকাউন্ট জব্দ থাকবে।
দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা হাফিজুল ইসলামের পক্ষে দুদকের পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীরের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত গোপালগঞ্জে তার ৮৩টি দলিলের সম্পদ জব্দের আদেশ দেন।
১০:১৩ পিএম, ২৪ মে ২০২৪ শুক্রবার
যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি
দেশে-প্রবাসে নানা বিতর্ক সৃষ্টি করে বাংলাদেশের ২৬টি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) দল বেঁধে এখন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। তারা এমন এক সময়ে এসেছেন যখন বাংলাদেশের ব্যাংকগুলো ডলার এবং নগদ অর্থের অভাবে এক ভয়াবহ দুর্গতিতে রয়েছে। মানুষ ব্যাংকে টাকা পাচ্ছে না। সফররত এই এমডি’রা দেশে ডলার প্রবাহ বাড়াতে ‘অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট’ নামে রেমিট্যান্সের একটি নতুন প্রস্তাব প্রবাসীদের কাছে তুলে ধরতে চান। ডলার পাঠাবার এই নতুন উদ্ভাবিত প্রক্রিয়াকে বলা হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত সতর্কভাবে এবং যত্ন সহকারে বিশেষভাবে তৈরি। পাঁচটি ব্যাংকের এমডি মিলিতভাবে এ আয়োজন করছেন।
১০:০৮ পিএম, ২৪ মে ২০২৪ শুক্রবার
নেশার টাকা না পেয়ে মায়ের সঙ্গে ঝগড়া করে যুবকের আত্মহত্যা
রাজধানীর ওয়ারীতে নেশার টাকা না পেয়ে মায়ের সঙ্গে ঝগড়া করে অরিত্র সাহা (২১) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
০৭:৩২ পিএম, ২৩ মে ২০২৪ বৃহস্পতিবার
অভিবাসী কর্মীদের সুরক্ষিত রাখতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী
অভিবাসী কর্মীদের প্রবাসে এবং প্রত্যাবাসন পরবর্তী সময়ে দেশে সুরক্ষিত জীবনমান নিশ্চিতে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
০৭:৩০ পিএম, ২৩ মে ২০২৪ বৃহস্পতিবার
বাফুফের দুই কর্মকর্তাকে ফিফার নিষেধাজ্ঞা, মুর্শেদীর জরিমানা
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আর্থিক বিষয়াদি নিয়ে তদন্ত করেছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেই তদন্তে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল। সোহাগ ছাড়াও আরও কয়েকজনের ওপর তদন্ত অব্যাহত রেখেছিল ফিফা।
০৭:২৮ পিএম, ২৩ মে ২০২৪ বৃহস্পতিবার
১২০ কি.মি গতিতে বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামী ২৫ মে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)। পরের দিন ২৬ মে (রোববার) সন্ধ্যায় ‘রেমাল’ নাম নিয়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। ওই সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার।
০৭:২৫ পিএম, ২৩ মে ২০২৪ বৃহস্পতিবার
গাজাকে কবরস্থানে পরিণত করেছে ইসরাইল: এরদোগান
গাজায় শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা হয়েছে বলে ইসরাইলের তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেন, যে দেশগুলো মানবাধিকার ও আন্তর্জাতিক আইন সম্পর্কে অন্যদের বক্তৃতা দিচ্ছে, তারাই অস্ত্র এবং কূটনৈতিক সমর্থন দিয়ে সহায়তা করছে ইসরাইলকে।
০৭:২২ পিএম, ২৩ মে ২০২৪ বৃহস্পতিবার
মেক্সিকোতে নির্বাচনী প্রচারণার মঞ্চ ধসে নিহত অন্তত ৫
মেক্সিকোতে দমকা বাতাসে নির্বাচনী প্রচারণার মঞ্চ ধসে পড়লে অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং আরও প্রায় ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে এএফপি।
০৭:১৫ পিএম, ২৩ মে ২০২৪ বৃহস্পতিবার
দুর্নীতির দায়ে রুশ সামরিক বাহিনীর উপ-প্রধান গ্রেপ্তার
রাশিয়া দেশটির সেনাবাহিনীর উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল ভাদিম শামারিনকে ঘুষ নেওয়ার দায়ে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রুশ গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
০৭:১২ পিএম, ২৩ মে ২০২৪ বৃহস্পতিবার
তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া ‘উদ্বেগজনক’: যুক্তরাষ্ট্র
আজ সকাল থেকে তাইওয়ানের চারপাশে বড় আকারে সামরিক মহড়া শুরু করেছে চীন। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
০৭:০৯ পিএম, ২৩ মে ২০২৪ বৃহস্পতিবার
বাংলাদেশ-আমেরিকা সিরিজ দেখা যাবে যেভাবে
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্রে। জুনের ১ তারিখ থেকে শুরু হওয়া এই বিশ্বকাপের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে মঙ্গলবার।
০৬:১৫ পিএম, ২৩ মে ২০২৪ বৃহস্পতিবার
নিউইয়র্কে নিরাপত্তা দাবিতে প্রবাসীদের সমাবেশ
নিউইয়র্ক সিটির কুইন্সের জনপদ নিরাপত্তাহীনতায় নিপতিত হয়েছে। একাকী পথ চলতে অনেকে স্বাচ্ছন্দবোধ করেন না। এমন কী দোকানের ভেতরেও স্বস্তিতে দায়িত্ব পালন করতে পারছেন না মালিক-কর্মচারিরা। বিশেষ করে ওজোনপার্ক যেন দুবৃত্তদের অভয়ারণ্য। প্রায় দিনই এই এলাকায় প্রবাসীরা আক্রান্ত হচ্ছেন দিন-দুপুরে এবং রাতের আধারে।
০৬:১২ পিএম, ২৩ মে ২০২৪ বৃহস্পতিবার
নিউইয়র্কে ২৪ মে থেকে ৪ দিনব্যাপী বাংলা বইমেলা
নিউইয়র্কে চার দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হচ্ছে ২৪ মে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাইরে বাংলা বই, ভাষা ও সংস্কৃতির বৃহত্তম এই বইমেলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশের লেখক ও সাহিত্যমোদীরা অংশ নেবেন।
০৬:০৭ পিএম, ২৩ মে ২০২৪ বৃহস্পতিবার
এপ্রিলে ৬৮৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৭০৮ জন
এপ্রিল মাসে ৬৮৩টি সড়ক দুর্ঘটনায় ৭০৮ জন নিহত এবং ২৪২৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।
০৪:১১ পিএম, ২২ মে ২০২৪ বুধবার
টার্বুলেন্সে সিঙ্গাপুর এয়ারলাইনসে যাত্রীর মৃত্যু, ব্যাংককে জরুরি
মাঝ আকাশে ভয়াবহ টার্বুলেন্সের কারণে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটের এক যাত্রী মারা গেছেন এবং অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।
০৩:০৫ পিএম, ২২ মে ২০২৪ বুধবার
ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ে
তিন ইউরোপীয় রাষ্ট্র নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন বুধবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। বুধবার এই তথ্য জানিয়েছে এএফপি। ঘোষণার পরই তিন দেশ থেকে কূটনৈতিক প্রতিনিধি প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল।
০৩:০৪ পিএম, ২২ মে ২০২৪ বুধবার
ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ে
তিন ইউরোপীয় রাষ্ট্র নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন বুধবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। বুধবার এই তথ্য জানিয়েছে এএফপি। ঘোষণার পরই তিন দেশ থেকে কূটনৈতিক প্রতিনিধি প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল।
০৩:০৩ পিএম, ২২ মে ২০২৪ বুধবার
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর সূচি
নবমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ঘোষিত হয়েছে টাইগারদের ১৫ সদস্যের স্কোয়াড।
০২:৫৯ পিএম, ২২ মে ২০২৪ বুধবার
চীনা বৈদ্যুতিক গাড়ির শুল্ক তুলে নেয়া উচিত
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রবন্ধে বলা হয়েছে, চীনে তৈরি বৈদ্যুতিক গাড়ির ওপর থেকে শুল্ক তুলে নেয়া উচিত।
০২:৫৭ পিএম, ২২ মে ২০২৪ বুধবার
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪






















