দুর্বল হচ্ছে দাবানল, স্বস্তি মিলেছে ক্যালিফোর্নিয়ায়
বাতাসের তীব্রতা কমে আসায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দাবানল থেকে সাময়িক স্বস্তি পাওয়া গেছে। স্থানীয় সময় গতকাল বুধবার কিছু সময়ের জন্য দাবানল স্তিমিত হয়ে আসে। এতে ভয়াবহ এই দাবানল নিয়ন্ত্রণে বিরামহীন চেষ্টা চালিয়ে যাওয়া অগ্নিনির্বাপণকর্মীদের মনে আশার সঞ্চার হয়েছে।
০২:৩৫ এএম, ১৭ জানুয়ারি ২০২৫ শুক্রবার
বিজ্ঞাপন নাকি হুমকি, পাকিস্তানের এয়ারলাইন্স নিয়ে বিতর্ক
আইফেল টাওয়ারের দিকে উড়োজাহাজ ছুটে যাচ্ছে; বিজ্ঞাপনে এমন চিত্র দেখিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে পাকিস্তানের পতাকাবাহী এয়ারলাইন্স পিআইএ।
ফ্রান্সের রাজধানীতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) ফ্লাইট ফের চালু হচ্ছে, এটা প্রচারের উদ্দেশ্যে দেওয়া বিজ্ঞাপনটির ক্যাপশনে লেখা ছিল- ‘প্যারিস, আজ আমরা আসছি।’
০২:২৬ এএম, ১৭ জানুয়ারি ২০২৫ শুক্রবার
বাজারে ভোক্তার নীরব কান্না
বাজারে দামের চাপে ভোক্তার নাভিশ্বাস অবস্থা। তিন বছর ধরে ব্যয়ের তুলনায় আয় না বাড়ায় অনেকে পাত সাজাচ্ছেন নিম্নমানের তরকারি দিয়ে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন করের বোঝা নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর আরও চাপ বাড়িয়েছে।
০২:১৮ এএম, ১৭ জানুয়ারি ২০২৫ শুক্রবার
যুক্তরাষ্ট্রে বিপজ্জনক অলিগার্কির উত্থানের আশঙ্কা বাইডেনের
যুক্তরাষ্ট্রে ‘বিপজ্জনক’ অলিগার্কির উত্থানের আশঙ্কা জানিয়ে তাদের বিরুদ্ধে প্রহরীর ভূমিকা নিতে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন।
জাতির উদ্দেশে দেওয়া বিদায়ী ভাষণে তিনি এই আহ্বান জানান।
০২:১০ এএম, ১৭ জানুয়ারি ২০২৫ শুক্রবার
শিশুর ভালো চোখে অস্ত্রোপচার করে চিকিৎসক বললেন, ‘সরি’
বাম চোখের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় এক শিশুকে। কিন্তু ডান চোখ অস্ত্রোপচার করেন চিকিৎসক। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমণ্ডির আই হাসপাতালে এ ঘটনা ঘটে। স্বজনরা বিষয়টি জানালে আবার রোগীর বাম চোখে অস্ত্রপচার করা হয়।
০২:৩২ এএম, ১৬ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
‘পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের ফল, নারীর শরীরের বিনিময়’
অভিনেত্রী হিসেবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে দশে দশ দেবে অনেক দর্শক। তবে, ঠোঁটকাটা স্বভাবের জন্য ভারতের পশ্চিমবঙ্গের এই অভিনেত্রীকে নিয়ে বিতর্কও কম হয় না। আগে পিছে না ভেবে যখন যা মনে আসে তাই বলতে বেশি পছন্দ করেন তিনি।
০২:৩১ এএম, ১৬ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
শাহবাগে মেট্রো স্টেশনের নিচে ১০ বছরের শিশুকে ধর্ষণ
রাজধানীর শাহবাগে মেট্রো স্টেশনের নিচে (১০) বছরের এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে শাহবাগ মেট্রোরেল স্টেশন বারডেম হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
০২:২৮ এএম, ১৬ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
সঞ্চয়পত্রে বেড়েছে মুনাফার হার
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচিগুলোর মুনাফার হার বাড়িয়েছে সরকার। স্কিমের ধরন অনুযায়ী, নতুন মুনাফার হার ১২ দশমিক ২৫ শতাংশ থেকে ১২ দশমিক ৫৫ শতাংশ পর্যন্ত করা হয়েছে। গত ১ জানুয়ারি থেকেই এ মুনাফার হার কার্যকর হয়েছে। গতকাল বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
০২:১৭ এএম, ১৬ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত ইসরায়েল-হামাস
অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস। আজ বুধবার উভয় দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়।
বিশ্বস্ত সূত্রে বিবিসিকে জানায়, কাতারের প্রধানমন্ত্রীর মধ্যস্তততায় এই চুক্তি সম্পন্ন হয়েছে। তিনি হামাস ও ইসরায়েলের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন। পরে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়।
০২:০৮ এএম, ১৬ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
অবশিষ্ট ডাটা নিয়ে নতুন নির্দেশনা দিল বিটিআরসি
মোবাইল অপারেটর কোম্পানির ইন্টারনেট পরিষেবা সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এতে উল্লেখ করা হয়েছে, ইন্টারনেট প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডাটা বা অবশিষ্ট ডাটা শুধু ওই প্যাকেজেই নয়, বরং নতুন যেকোনো প্যাকেজ কিনলেও তা সংযুক্ত হবে।
০৮:০৪ পিএম, ১৫ জানুয়ারি ২০২৫ বুধবার
পুতুলকে ‘হু’ থেকে অপসারণে অনলাইনে চলছে গণস্বাক্ষর, ব্যাপক সাড়া
পতিত স্বৈরাচার শেখ হাসিনার কন্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে ‘হু’ থেকে অপসারণের পক্ষে একটি পিটিশন ক্যাম্পেইন চালু করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেল পর্যন্ত প্রায় ২৪শ মানুষ সাইন করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে জরুরি অপসারণের দাবিতে খোলা পিটিশনটিতে।
০৮:০৩ পিএম, ১৫ জানুয়ারি ২০২৫ বুধবার
অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ সব আসামি খালাস
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে তাকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি খালাস পেয়েছেন।
০৭:৫৮ পিএম, ১৫ জানুয়ারি ২০২৫ বুধবার
কাঁটাতারের বেড়ায় এবার মদের বোতল ঝুলাচ্ছে বিএসএফ
স্থানীয় বাসিন্দা ফরিদুল ইসলাম বলেন, ‘বিএসএফ কাঁটাতারের বেড়া দিয়েছে। এমনিতেই আমরা আতঙ্কে আছি। এর মধ্যে হঠাৎ কাঁটাতরের বেড়ায় মদের খালি বোতল ঝুলিয়ে দিয়েছে। এর মধ্যে আমরা নতুন করে আতঙ্কে পড়েছি।’
০৭:৩০ পিএম, ১৫ জানুয়ারি ২০২৫ বুধবার
ট্রাম্পের অভিষেক উপলক্ষে সর্বোচ্চ সতর্কতা ওয়াশিংটনে
আগামী ২০ জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে গোটা ওয়াশিংটন।
জানা গেছে, ওয়াশিংটনে স্থাপন করা হয়েছে কালো রঙের ৩০ মাইল (৪৮ কিলোমিটার) দীর্ঘ ও উঁচু অস্থায়ী বেড়া। মোতায়েন করা হয়েছে ২৫ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা। লাখ লাখ দর্শকের জন্য বসানো হয়েছে নিরাপত্তাচৌকি। সর্বোপরি ব্যাপক সতর্কতার মধ্য দিয়ে অভিষেক হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের।
০৭:২৭ পিএম, ১৫ জানুয়ারি ২০২৫ বুধবার
জুলাই ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক : মাহফুজ আলম
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সর্বদলীয় বৈঠক হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
০২:৩০ এএম, ১৫ জানুয়ারি ২০২৫ বুধবার
রেমিট্যান্স পাঠানো দেশের তালিকায় যুক্তরাষ্ট্র এখন শীর্ষে
রেমিট্যান্স পাঠানো দেশের তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র এখন শীর্ষে। সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) পেছনে ফেলে সবচেয়ে বেশি প্রবাসী আয় পাঠানো দেশের তালিকায় উঠে এসেছে দেশটি। গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর পরই যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় আসা বেড়ে গেছে, সেই ধারা অব্যাহত রয়েছে।
০২:২৯ এএম, ১৫ জানুয়ারি ২০২৫ বুধবার
আরও তীব্র হওয়ার আশঙ্কা ক্যালিফোর্নিয়ার দাবানল
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল আরও তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে সেখানকার আবহাওয়া দফতর। আরও বাতাসের গতিবেগ বৃদ্ধির কারণে এই দাবানল আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে সংস্থাটি। ইতোমধ্যে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু অংশে বিরল ‘বিশেষ বিপজ্জনক পরিস্থিতি’ দেখা দিয়েছে। কর্তৃপক্ষ ওই এলাকায় ‘রেড ফ্ল্যাগ’ সতর্কতা জারি করেছে।
০১:৫৭ এএম, ১৫ জানুয়ারি ২০২৫ বুধবার
ভারতীয়দের জন্য ভিসা প্রক্রিয়া কঠোর করল সৌদি
ভারতীয় কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া কঠোর করেছে সৌদি আরব। ভারতীয় কর্মীদের ভিসা প্রদানের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হয়েছে। এখন থেকে যেসব ভারতীয় কর্মীরা সৌদি যেতে ইচ্ছুক তাদের পেশা ও শিক্ষাগত যোগ্যতা প্রমাণে প্রাক-যাচাইয়ের মধ্যে দিয়ে যেতে হবে। নতুন এই নিয়ম মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকেই কার্যকর হয়েছে।
০১:৫৫ এএম, ১৫ জানুয়ারি ২০২৫ বুধবার
কক্সবাজারের তরুণীকে মুক্ত করতে হাইকোর্টে মার্কিন যুবক
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর মার্কিন যুবক হারুন আসাদ মির্জার সঙ্গে বন্ধুত্ব হয় কক্সবাজারের পাহাড়তলীর এক তরুণীর (১৮)। পরিচয়ের পর ঘনিষ্ঠতা বাড়ে দুজনের। তবে তরুণীর পরিবার সম্পর্কের বিষয়টি জেনে যাওয়ায় বেঁকে বসেছে। দুজনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। মেয়েটিকে বাড়ির বাইরেও যেতে দেওয়া হচ্ছে না। এমনই অভিযোগ নিয়ে হাইকোর্টের দারস্থ হয়েছেন ওই মার্কিন যুবক। তরুণীকে বন্দিদশা থেকে মুক্ত করতে দায়ের করেছেন রিট আবেদন।
০১:৫৪ এএম, ১৫ জানুয়ারি ২০২৫ বুধবার
বিপু-ববির ভাই-বন্ধুদের দখলে বাণিজ্য
আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুতের প্রিপেইড মিটার বাণিজ্যের পুরোটাই নিয়ন্ত্রণে নিয়েছিলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির ভাই-বন্ধুরা।
০১:৪৬ এএম, ১৫ জানুয়ারি ২০২৫ বুধবার
বিয়ে করলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নীলা
বছরের শুরুতে দেশের শোবিজ অঙ্গনে বিয়ের হিড়িক। সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান মাসের শুরুতেই রূপসজ্জাকর রোজা আহমেদকে বিয়ে করেছেন। এবার বিয়ের পিঁড়িতে বসেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩‘ শাম্মী ইসলাম নীলা।
০১:৪৫ এএম, ১৫ জানুয়ারি ২০২৫ বুধবার
পরিত্যক্ত বিমানবন্দর চালুর তোড়জোড়
অর্থনীতিকে আরও চাঙ্গা করার জন্য দেশের পরিত্যক্ত বিমানবন্দরগুলো সচল করার উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। দীর্ঘদিন ধরে ছয়টি বিমানবন্দর অকেজো রয়েছে। এসবের একটি বিমানবন্দর চালু করতে মন্ত্রণালয় ও বেবিচক দফায় দফায় বৈঠক করছে। বিমানবন্দর চালুর তোড়জোড় শুরু করেছে। অর্থ বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠিও পাঠানো হয়েছে। ছয় মাসের মধ্যে বগুড়া বিমানবন্দর চালু করার চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ। এজন্য ১ হাজার ২০০ কোটি টাকার বাজেট ধরা হয়েছে।
০১:৪০ এএম, ১৫ জানুয়ারি ২০২৫ বুধবার
জয়ের গাড়িবিলাস যুক্তরাষ্ট্রে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর সাবেক আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে বিলাসী জীবনযাপন করছেন। তাঁর মালিকানায় রয়েছে বিলাসবহুল আটটি গাড়ি। পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে রয়েছে তাঁর আর্থিক সম্পৃক্ততা। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পাচার করেছেন ৩০০ মিলিয়ন (প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা) ডলার। মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। তবে এফবিআইয়ের প্রতিবেদনকে মিথ্যা ও বানোয়াট দাবি করেছেন সজীব ওয়াজেদ জয়।
০১:৩৮ এএম, ১৫ জানুয়ারি ২০২৫ বুধবার
রাশিয়া, চীন ও ইরানের বিরুদ্ধে বাইডেনের কঠোর বার্তা
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক ভাষণে দাবি করেছেন, আমেরিকা এখন আগের চেয়ে অনেক শক্তিশালী এবং চীন কখনো আমেরিকাকে ছাড়িয়ে যেতে পারবে না। সোমবার পররাষ্ট্র দপ্তরে দেওয়া ভাষণে বাইডেন তার চার বছরের আন্তর্জাতিক অর্জন তুলে ধরেন এবং রাশিয়া, চীন ও ইরানের বিরুদ্ধে কঠোর বার্তা দেন।
০১:৩৪ এএম, ১৫ জানুয়ারি ২০২৫ বুধবার
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- যেসব কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা
- মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পকে নিয়ে কমেডিয়ানদের ‘ব্যঙ্গ’
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়
- সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২২৫—উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যা
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
























