যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের স্বাধীনতা দিবস পালন
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ইফতার ও দোয়া অনুষ্ঠান গত ২৫ মার্চ জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয়।
সঞ্চালনা করেন নুরুল আমিন বাবু
০৫:১০ এএম, ২৯ মার্চ ২০২৫ শনিবার
পোস্টাল সার্ভিসে কর্মরত বাংলাদেশিদের ইফতার
পবিত্র রামজান উপলক্ষে ইউনাইটেড স্টেট পোস্টাল সার্ভিস, কুইন্স পিএন্ডডিসি ফ্লাশিং নিউ ইয়র্কের বাংলাদেশী মুসলিম কর্মকর্তা/কর্মচারীরা গত ১৫ মার্চ ইফতার মাহফিলের আয়োজন করে।
০৫:০৮ এএম, ২৯ মার্চ ২০২৫ শনিবার
জামাইকার খলিল বিরিয়ানীর মালিকানা নিয়ে মামলা
জামাইকা খলিল বিরিয়ানী হাউজের বিরুদ্ধে মামলা করলেন খলিলুর রহমান। আর এ মামলা হয়েছে জামাইকাস্থ খলিল বিরিয়ানীর বর্তমান স্বত্ত্বাধিকাররী ইমরান হাসান রায়হান ও জুয়েলের বিরুদ্ধে। খলিলের অভিযোগ, তারা চুক্তি অনুসারে তাকে শেয়ার সার্টিফিকেটের শতকরা ৫০ ভাগ দেবার কথা থাকলেও দেয়নি।
০৫:০৭ এএম, ২৯ মার্চ ২০২৫ শনিবার
মেডোব্রুক মর্টগেজ ব্যাংকের ইফতার পার্টি
মেডোব্রুক মর্টগেজ ব্যাংকের বাংলাদেশি ব্রাঞ্চ ম্যানেজার আকিব হোসেন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তি এবং মেডোব্রুকের গ্রাহকদের জন্য ইফতার পার্টি ও মিলনমেলার আয়োজন করেন। গত ২০ মার্চ ইফতার পার্টি অনুষ্ঠিত হয় ফ্রেশমেডোর সিরাজি রেস্টুরেন্টে। আকিব হোসেনের দেয়া ইফতার মাহফিলে সমাগম ঘটেছিল বিভিন্ন শ্রেনী-পেশার বিপুলসংখ্যক রোজাদারের।
০৫:০৪ এএম, ২৯ মার্চ ২০২৫ শনিবার
জামাইকা বাংলাদেশ এসোসিয়েশনের ইফতার
জামাইকা বাংলাদেশ এসোসিয়েশনের ইফতার ও মিলাদ মাহফিল গত ২২ মার্চ কুইন্সের আগ্রা প্যালেসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। এতে কমিউনিটির সর্বস্তরের মানুষ অংশ নেয়। উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিক ও নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু।
০৫:০১ এএম, ২৯ মার্চ ২০২৫ শনিবার
মেয়র অফিস দখলের লড়াই
নিউইয়র্ক সিটির আগামী মেয়র নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি। আগামী ২৪ জুন মেয়র প্রার্থীদের মধ্যে প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে। কার্যত এ নির্বাচন হবে ডেমোক্র্যাটিক প্রার্থীদের মধ্যেই। রিপাবরিকান দলের একজনই প্রার্থীতা ঘোষণা করেছেন। আর তিনি হলেন কার্টিস সিলওয়াল
০৩:৪৫ এএম, ২৯ মার্চ ২০২৫ শনিবার
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পাশে থাকবো : ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।
০৩:৪৩ এএম, ২৯ মার্চ ২০২৫ শনিবার
আদালতে ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা
ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল-১৫ এর (যুগ্ম জেলা জজ প্রথম আদালত) বিচারক মো. নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। ২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিতর্কিত নির্বাচনের ফল বাতিল করে এই রায় দেওয়া হলো। ব্যাপক কারচুপির অভিযোগে ওই নির্বাচনের ফল বর্জন করেছিল বিএনপিসহ অন্যান্য দল। আওয়ামী লীগের নিয়ন্ত্রিত এই নির্বাচনের আগেই অনেকটা ফল নির্ধারিত হয়ে যায়। নির্বাচনের অনিয়মের বিরুদ্ধে আপিল ট্রাইব্যুনালে আবেদন করলেও আওয়ামী লীগ সরকারের সময়ে তা নিষ্পত্তির কোনো উদ্যোগ নেয়া হয়নি।
০৩:৪০ এএম, ২৯ মার্চ ২০২৫ শনিবার
আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে মামলা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ মুহাম্মদ আশরাফুল আলম খোকন ও তার স্ত্রীর নামে দুটি পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের প্রধন কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
০৩:৩৯ এএম, ২৯ মার্চ ২০২৫ শনিবার
বাংলাবাজার মসজিদের ইমামকে অপহরণের চেষ্টা
নিউইয়র্কের ব্রঙ্কসের ‘বাংলাবাজার মসজিদ’-এ তারাবির নামাজের ইমাম ওমর ফারুক (২২) কে কয়েকজন স্থানীয় যুবক রাতের বেলায় অপহরণের চেষ্টা করে। পেনসিলভানিয়ার প্লেট লাগানো একটি গাড়ীতে ইমাম ওমর ফারুকে তুলে নিয়ে যাবার চেষ্টা করা হয়।
০৩:৩৭ এএম, ২৯ মার্চ ২০২৫ শনিবার
সিডিপ্যাপ রেজিস্ট্রেশনের মেয়াদ একমাস বাড়ল
কনজিউমার ডাইরেক্টেড পারসোনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (সিডিপ্যাপ) ট্রানজিশন প্রক্রিয়ায় রেজিস্ট্রেশনের মেয়াদ একমাস বাড়ানো হয়েছে জানিয়েছেন নিউইয়র্ক স্টেট হেলথ কমিশনার জেমস ম্যাকডোনাল্ড।
গত ২৪ মার্চ এক সংবাদ সম্মেলনে স্টেট হেলথ কমিশনার জেমস ম্যাকডোনাল্ড বলেন, এপ্রিল ১ তারিখের মধ্যে সব কর্মী পিপিএলের সঙ্গে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন না। তবে, এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য ৩০ দিনের গ্রেস পিরিয়ড ঘোষণা করা হয়েছে। যার মাধ্যমে কর্মীরা এপ্রিল মাসের বেতন রেট্রোঅ্যাকটিভভাবে পাবেন।এটি কোনো ‘ডিলে’ বা ‘এক্সটেনশ’” নয়, বরং একটি অতিরিক্ত সময় যাতে সবাই সঠিকভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারে।
০৩:৩৬ এএম, ২৯ মার্চ ২০২৫ শনিবার
পোস্টাল সার্ভিসের বেসরকারিকরণে প্রতিবাদ
যুক্তরাষ্ট্রব্যাপী হাজার হাজার পোস্টাল কর্মী ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিস এর বেসরকারীকরণ এবং পুনর্গঠন প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ লেটার ক্যারিয়ারস এ প্রতিবাদ আয়োজন করে। ২০০টিরও বেশি শহরে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।পোস্টাল কর্মীরা সতর্ক করে বলেছেন যে, পোস্টাল সার্ভিসের বেসরকারীকরণ বা পুনর্গঠন কর্মসংস্থান এবং জনগণের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। যুক্তরাষ্ট্র পোস্টাল সার্ভিস দীর্ঘ সময় ধরে তহবিল সংকটের মুখে পড়েছে। এর কর্মী সংখ্যা ৬ লাখেরও বেশি।
০৩:৩৫ এএম, ২৯ মার্চ ২০২৫ শনিবার
মার্কিন জেনারেলের বাংলাদেশ সফর নিয়ে ব্যাপক কৌতুহল
সম্প্রতি বাংলাদেশ সফর করে গেলেন ইউএস আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি ভাউয়েল। তার আগমন ও প্রস্থান অনেকটা গোপনেই ঘটলো। যদিও এমন একটা সফরের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আগেই চাউর হয়েছে। কিন্তু তিনি সফর শেষ করে যাবার পূর্ব পর্যন্ত বাংলাদেশ কিংবা যুক্তরাষ্ট্র কোনও পক্ষই তা প্রকাশ করেনি। তবে তিনি সফর শেষ করার পর ঢাকায় মার্কিন দূতাবাস একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তার সফরে কী কী বিষয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে খানিকটা উল্লেখ করেছে।
০৩:৩৪ এএম, ২৯ মার্চ ২০২৫ শনিবার
হাসিনা, রাব্বি ও ডা. মাসুদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা
‘জয় বাংলা ব্রিগেড’ নামে অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা ও বর্তমান সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, এবং এতে দ্বিতীয় আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি মিশিগান নিবাসী, খুলনার দিঘলিয়ার সন্তান ড. রাব্বি আলমকে।
০৩:২৯ এএম, ২৯ মার্চ ২০২৫ শনিবার
বিএনপি-এনসিপি মুখোমুখি
শেখ হাসিনার সরকারকে উৎখাতে একত্রে আন্দোলন করলেও এখন বিএনপি ও এনসিপি মুখোমুখি। কোনও কোনও জায়গায় অবস্থা এমন দাঁড়িয়েছে যে, দুই দলের মধ্যে সংঘর্ষও হচ্ছে। সম্প্রতি নোয়াখালিতে বিএনপি ও এনসিপি সংঘর্ষে এনসিপি নেতা হান্নান মাসউদ আহত হয়েছেন। নির্বাচনী প্রচার মাঠ বিএনপি’র দখলে। সেখানে এনসিপি খুব কমই ঠাঁই পেয়েছে। যেখানেই কর্মসূচি করতে যাচ্ছে সেখানেই বিএনপি বাঁধা দিচ্ছে।
০৩:২৬ এএম, ২৯ মার্চ ২০২৫ শনিবার
রোহিঙ্গারা সশস্ত্র যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে
লন্ডনের ‘দ্য ইনডিপেনডেন্ট’ এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ডজনখানেক সশস্ত্র গোষ্ঠী রয়েছে। বাংলাদেশে ঢুকে পড়া ১৭ লাখ রোহিঙ্গার মধ্যে ২ হাজারের বেশি রোহিঙ্গা এখন সামরিক প্রশিক্ষণ নিচ্ছে পাহাড়ি কয়েকটি ক্যাম্পে।
০৩:২৩ এএম, ২৯ মার্চ ২০২৫ শনিবার
ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আয়োজনসহ আজকাল ৮৬৩ সংখ্যা
‘আজকাল’- এখন বাজারে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ আয়োজনসহ সমসাময়িক বিষয়ে বিভিন্ন লেখকদের কলাম, সাহিত্য, স্বাস্থ্য, ধর্ম, খেলা ও বিনোদনের পাতা নিয়ে আজকের আজকাল ৮৬৩ সংখ্যা। আপনার কপিটি সংগ্রহ করুন। পিডিএফ কপি পড়ুন- Weekly Ajkal Issue-863। অনলাইনে পেতে ব্রাউজ করুন : https://www.ajkalusa.com/
০৩:১৪ এএম, ২৯ মার্চ ২০২৫ শনিবার
সামাজিক যোগাযোগমাধ্যম নীতির ফাঁদে গ্রিনকার্ড প্রত্যাশীরা
ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একটি নতুন নীতির প্রস্তাব করেছে, যেখানে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসরত গ্রিন কার্ড আবেদনকারীদের তাদের সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল পর্যালোচনার জন্য জমা দিতে হবে। এর আগে কেবলমাত্র দেশের বাইরে থেকে আসা ভিসা আবেদনকারীদের এই তথ্য সরবরাহ করতে হতো।
০৩:৪৯ এএম, ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
তুরস্কে বিক্ষোভ শেষ, টিকে গেল এরদোগানের মসনদ
ইস্তাম্বুলের মেয়র ইকরাম ইমামোগলুকে গ্রেফতার করার পর তুরস্কজুড়ে যে নজিরবিহীন বিক্ষোভ শুরু হয়েছিল, তা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। গত ১৯ মার্চ থেকে টানা ৭ দিন আন্দোলন করার পর বিক্ষোভকারীরা বাড়ি ফিরে গেছে।
০৩:৪৫ এএম, ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
‘কত বছর ধরে ইন্ডাস্ট্রি ডুবাচ্ছেন সেটা একবার ভাবেন’
জি ছোট্ট আপা,একদম ঠিক! সঠিক বলেছেন আপনি। একটা সময় থাকে- দেখতে নায়িকা নায়িকা লাগে (আপনার ভাষ্যমতে), দেখতে সুন্দর লাগে পর্দাতে। ওকে! কিন্তু আপা, আপনার বাচ্চা বড় হওয়ার সাথে পর্দাতে হিরোইন লাগার কোন ব্যাপারই নেই। কারণ আপনি এটা করার অপচেষ্টা যে করে গেছেন সেটা আজীবনই রয়ে যাবে।
০৩:১৫ এএম, ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
ভোট দিতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব প্রমাণ করতে হবে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতি ঠেকাতে মঙ্গলবার নতুন নির্বাহী আদেশ জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আদেশ অনুযায়ী, ভোট প্রদানে এখন থেকে পাসপোর্ট, জন্মসনদ বা কোনো নথির মাধ্যমে নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে। এছাড়া, নির্বাচনের দিন নির্ধারিত সময়ের পর ডাকযোগে আসা ভোট গণনা করতে নিষেধ করা হয়েছে ওই আদেশনামায়। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন সহায়তা পরিষদকে নির্দেশনা দিয়েছেন ট্রাম্প।
০৩:১৪ এএম, ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-এর ইফতার ও দোয়া মাহফিল
নিউইয়র্কে গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ মার্চ (বুধবার) জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে এই আয়োজন সম্পন্ন হয়। ইফতার পূর্বে দোয়া মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
০৩:১২ এএম, ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
আমি ‘সুগার মাম্মি’ হওয়ার যোগ্য : পারশা মেহজাবীন
সংগীতশিল্পী পারশা মেহজাবীন পূর্ণি। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের একটি গান দিয়ে আলোচনায় আসেন তিনি। আন্দোলনে সাহসের জোগান দিয়েছিল সে গান। শুধু গানেই নয়, অভিনয়ে নজর কাড়েন পারশা।
০৩:০২ এএম, ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান
বঙ্গভবনে রাষ্ট্রপতিসহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে নামাজে ইমামতি করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
০২:৫০ এএম, ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- যেসব কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা
- মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পকে নিয়ে কমেডিয়ানদের ‘ব্যঙ্গ’
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়
- সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২২৫—উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যা
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩



















