জামাইকার খলিল বিরিয়ানীর মালিকানা নিয়ে মামলা
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫
জামাইকা খলিল বিরিয়ানী হাউজের বিরুদ্ধে মামলা করলেন খলিলুর রহমান। আর এ মামলা হয়েছে জামাইকাস্থ খলিল বিরিয়ানীর বর্তমান স্বত্ত্বাধিকাররী ইমরান হাসান রায়হান ও জুয়েলের বিরুদ্ধে। খলিলের অভিযোগ, তারা চুক্তি অনুসারে তাকে শেয়ার সার্টিফিকেটের শতকরা ৫০ ভাগ দেবার কথা থাকলেও দেয়নি। বরং বিবাদীরা চুক্তি ভঙ্গ করে ব্যাংক একাউন্ট চেঞ্জ করেছে। খলিল ব্রান্ডের সুনাম ক্ষুন্নের অভিযোগও এনেছেন খলিল রহমান। এ ব্যাপারে জামাইকা খলিল বিরানী হাউজের সিইও ইমরান হাসান রায়হান প্রতিবেদককে বলেন, এই বিরিয়ানী হাউজের কোন ইনভেস্টমেন্ট খলিলের নেই। তার দাবি অযৌক্তিক। আর মামলাটি করেছেন খলিল। আমরা কোন মামলা করিনি। আশা করি আদালতেই বিষয়টির ফয়সালা হবে।
এক প্রশ্নের জবাবে রায়হান বলেন, প্রতিষ্ঠানের সুনাম অক্ষন্ন রেখে কাজ করছি। আমরা খাবারের মান ও কাষ্টমার সেবার প্রশ্নে আপোষ করছি না। অসাবধানতাবশত: কোন ত্রুটি থাকলে আমরা শুধরিেেয় এগিয়ে যাব। জামাইকা খলিল বিরিয়ানীর মান উন্নয়নে আমরা পরিশ্রম করে যাচ্ছি। খলিল বিরিয়ানী হাউজ নিউইয়র্ক সিটিতে একটি ব্রান্ড। সুস্বাদু, হালাল ও হাইজ্যানিক খাবারের জন্য বাংলাদেশি কমিউনিটি সহ অন্যান্য জাতি গোষ্ঠীর মধ্যে জনপ্রিয়তা পেয়েছে । ব্রংকসের পার্কচেষ্টারে এর ব্যবসায়িক হাব হলেও জ্যাকসন হাইটস ও জামাইকার হিলসাইডে এই নামে দুটি রেষ্টুরেন্ট রয়েছে। ব্রংকসের খলিল বিরিয়ানীর মান ও সেবা নিয়ে কাস্টমাররা সন্তুষ্ট। কিন্তু জামাইকা শাখা ভোজনবিলাসীদের কাছে আস্থার যায়গাটি তৈরি করতে পারেনি। বিশেষ করে জামাইকার খলিল বিরিয়ানী নিয়ে রয়েছে গ্রাহকদের বিস্তর অভিযোগ। খলিল বিরিয়ানীর মালিকানা ও পার্টনারদের দ্বন্ধের কারনেই জামাইকার খলিলের সুনাম ক্ষুন্ন হবার প্রধান কারন বলে জানা গেছে। এর নিয়ন্ত্রন নিয়ে দীর্ঘদিন ধরে মালিকদের মধ্যে চলছে টানাপোড়েন।
এ ব্যাপারে খলিলুর রহমান খলিল আজকালকে বলেন, আমার রেষ্টুরেন্ট জবরদস্তি করে দখল করে রেখেছে। ১ মিলিয়ন ডলারের রেষ্টুরেন্টের মূল্য ধরা হয় শুরুতে। যার ব্রান্ড ভ্যালু হিসেবে খলিলের বিনিয়োগ ধরা হয় ৫ লাখ ডলার। আর অবশিষ্ঠ ৫ জন পার্টনারের ( রাজ ব্রাদার্স) বিনিয়োগ ৫ লাখ ডলার। এর আড়াই লাখ পজিশনের মূল্য ও আড়াই লাখ ডলার নগদ হিসেবে বিনিয়োগ করেন তারা। চুত্তি অনুযায়ী ৫০ ভাগ মালিকানা আমার। এরপর মে মাসে তারা আলাপ আলোচনার মাধ্যমে দোকান পরিচালনার দায়িত্ব আমাকে সম্পূর্নভাবে প্রদান করে। বিনিময়ে তাদেরকে প্রতিমাসে ১২ হাজার ডলার প্রদানে সিদ্ধান্ত হয়। এ ভাবেই চলছিল। গত ডিসেম্বরে আমি দেশে গেলে অবৈধভাবে তারা রেষ্টুরেন্টের দখল নেয়। আমার অজান্তে ব্যাংক একাউন্ট পরিবর্তন করে। ক্যাশ রেজিস্টার থেকে আমার নাম তুলে নেয়। আমি দেশ থেকে ফিরে তাদের নিয়ম বর্হিভূতকর্মকান্ডের বিরুদ্ধে মামলা করি। মাননীয় আদালত আমার পক্ষে একটি নির্দেশনা প্রদান করেছে। এখন তারা একাউন্ট পরিচালনা করতে পারবে না। আগামী এপ্রিল মামলাটির ওপর পূর্নাঙ্গ শুনানী অনুষ্ঠিত হবে।
খলিল বিরিয়ানী গেল বছর চেইন রেষ্টুরেন্ট এর ফ্রানচাইজ হিসেবে স্টেটের অনুমতি পেয়েছে। বাফেলো, পেনসিলভেনিয়া, ম্যারিল্যান্ড সহ বিভিন্ন শহরে চেইন রেষ্টুরেন্ট খোলার পরিকল্পনা রয়েছে। কিন্তু খলিল রেষ্টুরেন্টের খাবারের মান নিয়ে এমন ব্রিবতকর পরিস্থিতির সৃষ্টি হলে হোঁচট খাবে খলিলের স্বপ্ন। অভিযোগ পেলে বাতিল হয়ে যেতে পারে ফ্রানচাইজের অনুমতি। সিইও হিসেবে খলিলুর রহমানের এখনই প্রয়োজনীয় উদ্যোগ ও সর্তকতা অবলম্বন করতে হবে।
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
