ওজনপার্কে রুহুল-জাহিদ পরিষদের সভা
রুহুল-জাহিদ পরিষদ সিটিলাইনের (ওজনপার্ক ) লাবন্য পার্টি হলে প্যানেল পরিচিতি সভার আয়োজন করে গত ১৪ অক্টোবর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার সমিতির সাবেক প্রধান নির্বাচন কমিশনার মহিউদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন বিয়ানীবাজার সমিতির কোষাধ্যক্ষ আব্দুল হান্নান দুখু।
০১:২৮ এএম, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার
মুজিবকে জাতির জনক মনে করে না সরকার
বাংলাদেশের স্বাধীনতার কারো একক কৃতিত্ব নয়, বরং ধাপে ধাপে অনেক মানুষের ত্যাগের বিনিমিয়ে তা এসেছে। তাই অন্তর্বর্তীকালীন সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক মনে করে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। গত বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এদিকে আওয়ামী লীগের দলীয় দিবসগুলো যা জাতীয় দিবস হিসেবে মানুষে উপর চাপিয়ে দেয়া হয়েছে সেগুলোও বাতিল করেছে সরকার।
০১:২৬ এএম, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার
সাকিবের দেশে ফেরা হলো না!
ঢাকার মিরপুরে আয়োজিত শেষ টেস্টে খেলতে চাওয়া ক্রিকেটার সাকিব আল হাসানের ইচ্ছে পূরণ হচ্ছে না। বুধবার রাতে সাকিবের দেশে ফেরা অনিশ্চিত হয়ে যাবার কারণে তার অংশগ্রহণও অনিশ্চিত হয়ে গেলো। ‘ইএসপিএন ক্রিকইনফো’কে সাকিব নিজেই জানালেন, দেশে আপাতত তার আর ফেরা হচ্ছে না। আলাপে সাকিব বলেন, ‘আমি নিশ্চিত নই এখন কোথায় যাবো কিন্তু এটা মোটামুটি নিশ্চিত যে দেশে আমি ফিরছি না।’
এর আগে ভারত সফরে গিয়ে টেস্ট থেকে বিদায়ের ঘোষণা দেন সাকিব। মিরপুরে আগামী ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। এরপর নানা পথ ঘুরে অবশেষে সাকিবের মিরপুরে খেলার সবুজ সংকেত দেয় সরকার ও বিসিবি।
০১:২৪ এএম, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার
২০২৫ সালেই নির্বাচন
২০২৫ সালের মধ্যে নির্বাচন দেয়া হয়ত সম্ভব হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার রাতে মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর উপস্থাপনায় চ্যানেল আই'র আজকের সংবাদপত্র অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন। তিনি নির্বাচন নিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সময়ের আভাস দেয়ার পর এই কোনো উপদেষ্টা নির্বাচনের সময় নিয়ে সরাসরি কথা বললেন।
০১:২১ এএম, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার
সাবেক মেয়র আতিকসহ তিন নেতা কারাগারে
আওয়ামী লীগ সরকারের পতনের পর পলাতক এবং পৃথক হত্যা মামলার আসামি ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়া পৃথক হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার এ আদেশ দিয়েছেন। তারা তিনজনই হাসিনা সরকারের শীর্ষ নেতাদের অন্যতম ছিলেন।
০১:২০ এএম, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার
ডাকার অধীনে আর নতুন আবেদন নয়
রিপাবলিকান পার্টির শাসনাধীন নয়টি রাজ্য ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস (ডাকা) প্রোগ্রাম বন্ধ করার আহ্বান জানিয়েছিল। কিন্তু গত ১০ অক্টোবর একটি ফেডারেল আপিল আদালত তা না করে ওবামা যুগের প্রোগ্রামের ভাগ্য বিবেচনা করেছে এবং ড্রিমারদের পক্ষে রায় দিয়েছে। এর ফলে বর্তমানে পাঁচ লাখের বেশি কাগজপত্রবিহীন অভিবাসী শিশু যুক্তরাষ্ট্রে বসবাস এবং নির্বাসনের ভয় ছাড়াই কাজ করার অনুমতি পেল।
০১:১৭ এএম, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার
হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে তার বিরুদ্ধে এই আদেশ। ট্রাইব্যুনালের নিদেশ মোতাবেক, আগামী ১৮ই নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে ট্রাইব্যুনালের সামনে হাজির করার জন্যে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
০১:১৫ এএম, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার
‘আজকাল’ - ৮৪০সংখ্যা
‘আজকাল’ - ৮৪০সংখ্যা এখন বাজারে। সমসাময়িক বিষয়ে বিভিন্ন বিভিন্ন লেখকদের কলাম, সাহিত্য, স্বাস্থ্য, ধর্ম, খেলা ও বিনোদনের পাতা নিয়ে প্রকাশিত । আজকের কপিটি সংগ্রহ করুন - www.ajkalusa.com থেকে
০১:১০ এএম, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার
যে অনুষ্ঠানের কারণে ইলন মাস্কের সম্পদ কমল দেড় হাজার কোটি ডলার
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানের আয়োজন করে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের কোম্পানি টেসলা। সেখানে রোবোট্যাক্সি ও রোবোভ্যানের আদিরূপ বা প্রোটোটাইপ উন্মোচন করেন প্রতিষ্ঠানটির সিইও এবং মালিক ইলন মাস্ক। যদিও ‘উই রোবট’ নামের এ অনুষ্ঠানে রোবোট্যাক্সি ও রোবোভ্যানের বাজারজাতের কোনো তথ্য জানানো হয়নি। আর এতে খুবই হতাশ হয়েছেন টেসলার বিনিয়োগকারীরা।
০২:১১ এএম, ১৭ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
আশুলিয়ায় আ.লীগ কর্মীদের ধাওয়ায় পালালেন বিএনপি নেতা (ভিডিও)
বুধবার (১৬ অক্টোবর) বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া এলাকার দ্য রোজ গার্মেন্টস লিমিটেডের সামনে এ ঘটনা ঘটে।
০২:০৮ এএম, ১৭ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
হুন্ডিতে বিপুল ডলার নিয়ে যাচ্ছেন আওয়ামী নেতারা
বাজারে পণ্যের সরবরাহ বাড়লে দাম কমে। কিন্তু বাংলাদেশের বাজারে ডলারের সরবরাহ বাড়লেও সেই হারে দাম কমেনি। অন্যদিকে প্রত্যাশিত বিনিয়োগ কমায় ব্যাপক হারে শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানি কমেছে। অথচ এখানেই ডলারের প্রয়োনীয়তা সবচেয়ে বেশি।
০১:৫৭ এএম, ১৭ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
ববির কারণে ৩০ লাখ টাকার ক্ষতি, নায়িকা বললেন ‘মিথ্যা’
চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে নিয়ে প্রশ্ন তুলেছেন নির্মাতা জয় সরকার। তার দাবি, ৪ লাখ টাকা নিয়েও ‘আমার হৃদয়ের কথা’ সিনেমাটি করেননি ববি। আর সে কারণে প্রযোজকের ক্ষতি হয়েছে প্রায় ৩০ লাখ টাকা।
১২:৫৬ এএম, ১৭ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
ফেসবুকে নতুন ছবি জয়ার, ভক্তরা যা বলছেন
দুই বাংলার গুণী অভিনেত্রী জয়া আহসান। অভিনয় করেছেন বেশ কিছু ছবিতে। তবে ছাত্র আন্দোলনের সময় চুপচাপই ছিলেন। এজন্য অবশ কম কথা শোনেননি।
সামাজিক মাধ্যমে পড়েছিলেন তোপের মুখেও। তবে সেসব কাটিয়ে আস্তে ধীরে সামাজিক মাধ্যমে সরব হচ্ছেন এই অভিনেত্রী। গতকাল বেশ কয়েকটি ছবি দিয়েছেন ফেসবুকে।
১২:৫৫ এএম, ১৭ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
রিপাবলিকান শিবিরে সর্বোচ্চ ৭ কোটি ডলার দিলেন মাস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইনের জন্য প্রায় সাড়ে সাত কোটি ডলার অনুদান দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। মঙ্গলবার প্রকাশিত রাষ্ট্রীয় নথিপত্রে দেখা যায়, গত তিন মাসে ট্রাম্পপন্থি ‘ব্যয় গোষ্ঠীকে’ (স্পেন্ডিং গ্রুপ) এই পরিমাণ আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।
১২:৫৩ এএম, ১৭ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
হিজবুল্লাহকে যেভাবে বোকা বানিয়েছিল ইসরায়েল
ফিলিস্তিনের গাজার পাশাপাশি যুদ্ধ ছড়িয়ে পড়েছে লেবাননেও। ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলিদের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছিল হিজবুল্লাহ। ইসরায়েলও পাল্টা হামলা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বরে হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে ব্যাপক আগ্রাসন শুরু করে ইসরায়েল।
১২:৪৭ এএম, ১৭ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
টাকার জাজিমে ঘুমাতেন আমু
টাকার জাজিমে (তোশক) না শুলে ঘুম আসত না আমির হোসেন আমুর। তিনি ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সমন্বয়ক। নতুন টাকার বান্ডিল আর স্বর্ণের নৌকা ছিল তার প্রথম পছন্দ। যে কোনো অনুষ্ঠানে গেলে তাকে স্বর্ণের তৈরি নৌকা দিতে হতো। আর তদবিরের জন্য দিতে হতো ‘নতুন টাকার বান্ডিল’। নতুন টাকার বান্ডিল দিয়ে জাজিম বানিয়ে ঘুমাতেন তিনি।
১২:৪৪ এএম, ১৭ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
বাড়তে পারে ঈদ ও পূজার ছুটি
ঈদুল আজহা ও ঈদুল ফিতরের ছুটি পাঁচদিন এবং পূজার ছুটি দুই দিন করার পরিকল্পনা করছে সরকার। এ সংক্রান্ত প্রস্তাব আগামীকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠতে পারে।
প্রধান উপদেষ্টার কার্যালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
০৯:২৪ পিএম, ১৬ অক্টোবর ২০২৪ বুধবার
সাকিবকে নিয়েই মিরপুর টেস্টের দল ঘোষণা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে রয়েছেন সাকিব আল হাসান, যিনি মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলবেন। বিসিবি সাকিবকে রেখেই তাই দল ঘোষণা করেছে।
০৯:২১ পিএম, ১৬ অক্টোবর ২০২৪ বুধবার
উত্তপ্ত রাখাইন, বিস্ফোরণের তীব্রতায় টেকনাফের বাড়িঘরে ফাটল
মিয়ানমারের রাখাইন রাজ্য পুরোপুরি দখল নিতে দেশটির বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি ও সরকারি বাহিনীর সঙ্গে লড়াই আবারও তীব্র হয়েছে। তিনদিন ধরে মর্টারশেলের বিস্ফোরণ ও যুদ্ধবিমান থেকেও গোলা ফেলা হচ্ছে। রাখাইন সীমান্তের ওপারে একটানা প্রচণ্ড বিস্ফোরণে টেকনাফ সীমান্তে বসবাসকারী মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
০৯:১৫ পিএম, ১৬ অক্টোবর ২০২৪ বুধবার
৮ জাতীয় দিবস বাতিল করে আদেশ জারি
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি এক বৈঠকে জাতীয় আট দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আজ বুধবার এ বিষয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
০৯:১২ পিএম, ১৬ অক্টোবর ২০২৪ বুধবার
মতিয়া চৌধুরী মারা গেছেন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। বুধবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।
০৯:১০ পিএম, ১৬ অক্টোবর ২০২৪ বুধবার
সাবেক মেয়র আতিক গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
বুধবার (১৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়। আতিকুল ইসলামের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
০৯:০৮ পিএম, ১৬ অক্টোবর ২০২৪ বুধবার
চাকরিতে প্রবেশের বয়সসীমা সবারই ৩৫ বছর হচ্ছে
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সবার জন্যই ৩৫ বছর করা হচ্ছে। নারী ও পুরুষের একই বয়সসীমা নির্ধারণ করে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিন্যানশিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া চূড়ান্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অনুমোদনের জন্য আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রস্তাবিত অধ্যাদেশটির খসড়া উপস্থাপন করা হতে পারে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র নিশ্চিত করেছে। তবে বিষয়টি নিয়ে দায়িত্বশীল কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।
০৩:২৭ এএম, ১৬ অক্টোবর ২০২৪ বুধবার
‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’
ইতিমধ্যে জমে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একে অপরের তীব্র সমালোচনা করছেন। পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী প্রচারণায় কমলা হ্যারিস তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ফের সমালোচনা করেন।
০৩:২৫ এএম, ১৬ অক্টোবর ২০২৪ বুধবার
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি
- ৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
























