বাংলা বর্ষবরণে ঊনবাঙালের ভিন্ন আয়োজন
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫
১৪৩২ বাংলা বর্ষবরণ ঊনবাঙাল গত ২০ এপ্রিল রোববার নিউইয়র্কের একটি রেস্টুরেন্টের অডিটোরিয়ামে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করে। লাইবেরিয়াতে জন্ম নেয়া লাল টুকটিকে শাড়ি পরা ৯ বছরের তাহিরা এবং বাংলাদেশ থেকে আগত সত্তরের দশকের কবি মুনির সিরাজ যৌথভাবে বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। সঙ্গে ছিলেন লেখক, সাংবাদিক আনোয়ার হোসেইন মঞ্জু। এই সময়ের বরেণ্য কবি কাজী জহিরুল ইসলাম, ঊনবাঙালের সভাপতি মুক্তি জহির, বর্ষবরণ উদযাপন কমিটির সমন্বয়ক মুন্না চৌধুরী, পরিবেশ কর্মী সৈয়দ ফজলুর রহমান, নারী উদ্যোক্তা সেলিনা উদ্দিন, কম্যুনিটি লিডার আহসান হাবিব, চিকিৎসক মুশফিক চৌধুরী, ঊনবাঙাল-সভা ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম, সাংবাদিক ও এক্টিভিস্ট রওশন হক, ঊনবাঙাল-সঙ্গীত বিভাগের প্রধান সৈয়দ মাসুদুল ইসলাম টুটুল প্রমূখ।
কবি মুনির সিরাজ বলেন, ঢাকায় অনেক বড়ো বড়ো অনুষ্ঠান হয় কিন্তু এই অনুষ্ঠানে যে আন্তরিকতা ও ভালোবাসার স্পর্শ পেলাম তা আর কোথাও পাইনি। কবি কাজী জহিরুল ইসলাম বাংলা নববর্ষের ইতিহাস ব্যাখ্যা করে বলেন, বিভ্রান্ত হবার কোনো সুযোগ নেই যে আজ থেকে ৪৪১ বছর আগে, ১৫৮৪ খ্রিস্টাব্দে, যখন হিজরি সাল ছিল ৯৯১, তখনই বঙ্গাব্দের প্রবর্তন করেন সম্রাট আকবর। ৯৯১ হিজরি সালকেই ৯৯১ বঙ্গাব্দ ধরে সৌর-পঞ্জিকাটি তৈরি করেন সম্রাট আকবরের অনুরোধে পারস্য জ্যোতির্বিদ আমীর ফতেহুল্লাজ সিরাজী। রাজা শশাঙ্কের আমলে এই পঞ্জিকা শুরু হয়েছিল বলে যে বিভ্রান্তি আছে সেটি নিছকই বিভ্রান্তি, ইতিহাসে এর কোনো সত্যতা নেই।
আয়োজনে সকলের জন্য পান্তা-ইলিশ, নানান রকমের পিঠা, পায়েশ, ভর্তা, মিষ্টান্ন, চা, নাশতা ও পান সুপারির ব্যবস্থা ছিল। ঊনবাঙালের শিল্পীরা ৬টি দলীয় সঙ্গীত ও বেশ কিছু একক সঙ্গীত পরিবেশন করেন। দলীয় সঙ্গীতের মধ্য দিয়েই অনুষ্টজান শুরু হয়। এই পর্বে অংশ নেন মিতা হোসেন, মুক্তি জহির, নজরুল ইসলাম, মুন্না চৌধুরী, রেণু রোজা, সাঈদা রুনু, নাসির উদ্দিন, চমক ইসলাম, সৈয়দ মাসুদুল ইসলাম টুটুল প্রমূখ। তবলায় সঙ্গত করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তবলা শিল্পী দেবু চৌধুরী।
দলীয় সঙ্গীতের পরেই ছিল কবিতা আবৃত্তি। এতে অংশ নেন আহসান হাবিব, দিমা নেফারতিতি, সুমন শামসুদ্দিন, মুক্তি জহির, মুন্না চৌধুরী, জিএম ফারুক খান, ফরিদা ইয়াসমিন, মোহাম্মদ শানু, রাশিদা আক্তার। স্বরচিত কবিতা পাঠ পর্বে অংশ নেন কাজী জহিরুল ইসলাম, শেলী জামান খান, দেওয়ান নাসের রাজা, রেণু রোজা, রওশন হক, সালেহা ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম। কিসসা বলেন গুলশান আরা চৌধুরী এবং কাওসার পারভীন চৌধুরী। পুঁথিপাঠ করেন সৈয়দ রাব্বী। একটি কথিকা পড়ে শোনান ওয়াহেদ হোসেন। লুডু, কুতকুত এবং ধাপ্পা খেলারও ব্যবস্থা ছিল।
সবচেয়ে আকর্ষণীয় ছিল অনুষ্ঠানস্থলের সাজ-সজ্জা। ঝাঁকি জাল, বাবুই পাখির বাসা, হুক্কা, হারিকেন, পলো, নানান রকমের মুখোশ ইত্যাদি দিয়ে সাজানো আঙিনাটি যেন হয়ে উঠেছিল বাংলাদেশের কোনো এক নিভৃত গ্রাম। দর্শকদের উদ্দাম নৃত্য এবং মুহুর্মুহু করতালির মধ্যে মরিয়ম একে একে ৬টি গান পরিবেশন করেন। এরপর একক গান করেন সৌভিক, ড. রূমা চৌধুরী, মোহাম্মদ শানু, নজরুল ইসলাম, মিতা হোসেন এবং সৈয়দ মাসুদুল ইসলাম টুটুল। উপস্থিত ছিলেন, মানবাধিকার কর্মী কাজী ফৌজিয়া, মুন্না চৌধুরী এবং ড্রামের একদল সদস্য। অনুষ্ঠানে অংশ নিয়ে উচ্ছাস ও সন্তুষ্টি ব্যক্ত করেন সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ড. ওয়াজেদ খান, ড. ইমরান আনসারী, সাংবাদিক শেখ সিরাজ, মমতাজ খান, কম্যুনিটি অ্যাক্টিভিস্ট আল আমিন রাসেল, অধ্যাপক ইমাম চৌধুরী, রাজনৈতিক ব্যক্তিত্ব রীটা রহমান, সাদিক খানসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
- ঢাকা জেলা এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল
- বিয়ানীবাজার সমিতির সম্পাদক অপুর পিতার ইন্তেকাল
- কবিরহাট সমিতির নাসির উদ্দিনের স্ত্রীর ইন্তেকাল
- ক্যালিফোর্নিয়ায় ইরানের ড্রোন হামলার আশংকা!
- অধিকার আদায়ে সংঘবদ্ধ হওয়ার আহবান
- একধাপ এগিয়ে গ্লোবাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস
- গ্রি মেকানিক্যাল এর জমজমাট ইফতার
- মঈন চৌধুরীর উদ্যোগে হবিগঞ্জের ৯ সংগঠনের মিলনমেলা
- নিজেকে নির্দোষ দাবি করলেন জাকির চৌধুরী
- জালালাবাদ এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আমেরিকান ট্রাভেল এজেন্টদের ইফতার পার্টি
- অলকাউন্টি হোম কেয়ারের ইফতার
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের জমজমাট ইফতার
- আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে: রাষ্ট্রপতি
- বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
- ট্রাম্পের কাছে ১৩.৫ বিলিয়ন ডলার ফেরত চাইলেন হোকুল
- গণতন্ত্রের শৃঙ্গ জয়ের অভিযাত্রা
- কমিউনিটির ভালবাসায় অভিসিক্ত শাহ নেওয়াজ গ্রুপ
- আজকাল ৯১৩
- এভারকেয়ারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস
- ১ কোটি ৬৪ লাখ টাকায় দ্য হানড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, আহত দুই সেনা
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে ‘প্রতারণা’ করেছেন ট্রাম্প
- তেলের দাম বাড়লে লাভবান হয় যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প
- আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো
- বেঁচে আছেন খামেনির স্ত্রী— ইরানি গণমাধ্যম
- বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের
- প্রাণবন্ত সূচনা
- সৌদি আরব থেকে আসা খেজুর কোন জেলায় কত বরাদ্দ, দেখে নিন
- ‘তেলের দাম ২৪ হাজার টাকা হওয়ার জন্য প্রস্তুত থাকুন’
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
