আমি রাজনৈতিক বন্দি: যুক্তরাষ্ট্রে গ্রেফতার ফিলিস্তিনি শিক্ষার্থী
যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তাদের হাতে গ্রেফতার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ খলিল নিজেকে রাজনৈতিক বন্দি হিসেবে দাবি করেছেন। মার্কিন প্রশাসনের অভিবাসীদের এভাবে আটকে রাখার প্রক্রিয়াকে ইসরায়েলের বিচারবহির্ভূত আটক ব্যবস্থার সঙ্গে তুলনা করেছেন এই ফিলিস্তিনি যুবক।
০১:৫২ এএম, ২০ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
টিউলিপকে দুদকের চিঠি, যা লেখা আছে তাতে
জানুয়ারিতে লেবার মন্ত্রিসভার ইকনোমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টারের পদ থেকে সরে দাঁড়ান টিউলিপ সিদ্দিক। ওই পদে তার কাজ ছিল যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া।
দুদকের পক্ষ থেকেও চিঠির একটি জবাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। যেখানে বলা হয়েছে যে টিউলিপ আওয়ামী লীগের ‘দুর্নীতি থেকে লাভবান হয়েছেন’।
সেখানে আরও বলা হয়, হাসিনার শাসনামল সম্পর্কে তার (টিউলিপ সিদ্দিকের) অজ্ঞতার দাবি ‘বিশ্বাস করা কঠিন’।
০১:৪৯ এএম, ২০ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
গাজায় ৪৮ ঘণ্টায় ৯৭০ জনকে হত্যা করেছে ইসরায়েল
যুদ্ধবিধ্বস্ত গাজায় নতুন করে হামলা চালিয়ে গত ৪৮ ঘণ্টায় ৯৭০ ফিলিস্তিনিকে জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। বুধবার (১৯ মার্চ) হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গাজায় অবস্থিত জাতিসংঘের ভবনে হামলায় বিদেশি এক জাতিসংঘ কর্মী নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
০১:৪৭ এএম, ২০ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধ
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের স্বার্থসংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা ফ্রিজ (অবরুদ্ধ) করা হয়েছে।
০৩:১৮ এএম, ১৯ মার্চ ২০২৫ বুধবার
গাজার ‘প্রধানমন্ত্রীকে’ হত্যা ইসরায়েলের
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রী ইশাম দা-লিসকে হত্যা করেছে দখলদার ইসরায়েল।
০৩:১২ এএম, ১৯ মার্চ ২০২৫ বুধবার
হুতিদের আক্রমণ ইরানের হামলা হিসেবে দেখবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ইরান-সমর্থিত হিসেবে আখ্যায়িত করে তেহরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হুতি বিদ্রোহীদের চালানো যেকোনো আক্রমণকে ইরানের হামলা হিসেবে গণ্য করা হবে। তাদের প্রতিটি গুলিকে ইরানের অস্ত্রভান্ডার থেকে চালানো গুলি হিসেবে ধরা হবে। আর এর পরিণতি তেহরানকে ভোগ করতে হবে, যা হবে ভয়াবহ। গত সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এসব কথা বলেন ট্রাম্প।
০৩:১০ এএম, ১৯ মার্চ ২০২৫ বুধবার
পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণে অভিযুক্তকে পিটিয়ে হত্যা
রাজধানীর খিলক্ষেতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করে নিয়ে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় উত্তেজিত জনতা।
এসময় গণপিটুনিতে অভিযুক্ত কিশোরের মৃত্যু হয় বলে জানা গেছে। মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
০৩:০৭ এএম, ১৯ মার্চ ২০২৫ বুধবার
এক টাকা আয় করতে আড়াই টাকা ব্যয়
রেলসেবা খাতে দিনদিন লোকসান বাড়ছেই। এ গণপরিবহন পরিচালনায় ব্যয়ের পরিমাণ বাড়লেও আয় বাড়েনি। বরং আয়ের তুলনায় ব্যয় আড়াই গুণ। শিডিউল বিপর্যয় যেন নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে ট্রেনে। নিয়মিত ট্রেন লাইনচ্যুত হচ্ছে। বিলম্বের কারণে ভোগান্তি যেন সঙ্গী হয়েছে যাত্রীদের। নানা ভোগান্তির কথা চিন্তা করে অনেকে মুখ ফিরিয়ে নিয়েছেন রেল থেকে। বাংলাদেশ রেলওয়ের তথ্যমতে, বর্তমানে এক টাকা আয় করতে দুই টাকা ৫৬ পয়সা ব্যয় করছে রেল। গত ১৫ বছরে রেলে লোকসান হয়েছে প্রায় ২১ হাজার কোটি টাকা। অর্থাৎ রেলকে প্রতি বছর গড়ে লোকসান গুনতে হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা।
০৩:০১ এএম, ১৯ মার্চ ২০২৫ বুধবার
খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি
রাজধানীর খিলক্ষেতে সাত বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে আহত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) রাতে খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার ওই কিশোরকে আটক করতে গেলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা পুলিশের উপর হামলা চালিয়ে একটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান আশিকসহ পাঁচজন আহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
০২:৫৯ এএম, ১৯ মার্চ ২০২৫ বুধবার
গাজায় ইসরায়েলি হামলা: দেশে দেশে নিন্দার ঝড়
গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (১৮ মার্চ) অবরুদ্ধ গাজায় চালানো হামলায় কয়েকশ হতাহতের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের মধ্যে রয়েছে নারী ও শিশুও।
যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলের পরিচালিত এমন প্রাণঘাতী হামলার পর দেশে দেশে নিন্দার ঝড় উঠেছে। তীব্র সমালোচনা করা হচ্ছে ইসরায়েলের।
০২:৫৪ এএম, ১৯ মার্চ ২০২৫ বুধবার
৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া নিয়ে যা জানা গেল
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে, ‘জুনের মধ্যে বাংলাদেশি পাসপোর্ট পাচ্ছেন সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গা’। এসব পোস্টে দাবি করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকার সৌদিতে অবস্থারত রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
০২:৫৩ এএম, ১৯ মার্চ ২০২৫ বুধবার
আরসার প্রধানকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার
মায়ানমারের সশস্ত্র গ্রুপ আরসার প্রধানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। তার নাম আতাউল্লাহ আবু জুনুনী। বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১১।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার আরসার প্রধান গ্রেপ্তার হয়েছেন বলে কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।
০২:৪৮ এএম, ১৯ মার্চ ২০২৫ বুধবার
যুদ্ধ বন্ধে ট্রাম্প-পুতিনের প্রায় দুই ঘণ্টা ফোনালাপ
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধের উদ্দেশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় দুই ঘণ্টা কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিন বছর আগে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৮টার (বাংলাদেশ সময়) দিকে তারা ফোনে কথা বলা শুরু করেন। এই দুই নেতার মধ্যে টানা দুই ঘণ্টা আলাপ হয়।
০২:৩৯ এএম, ১৯ মার্চ ২০২৫ বুধবার
‘হিন্দুদের ওপর আক্রমণ ধর্মীয় নয়, রাজনৈতিক’
গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের হিন্দুদের ওপর সংঘটিত আক্রমণ ধর্মীয় নয় বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্সকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
০২:৩৮ এএম, ১৯ মার্চ ২০২৫ বুধবার
যুক্তরাষ্ট্রে ‘নতুন মহামারির’ হানা, মৃত্যুহার ৩৯ শতাংশ
যুক্তরাষ্ট্রে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে নতুন ফ্লু। ২০১৭ সালের পর প্রাণঘাতী এইচ৭এন৯ বার্ড ফ্লুর ব্যাপক প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। ছড়িয়ে পড়া এ ফ্লুতে মৃত্যুহার ৩৯ শতাংশ।
মঙ্গলবার ( ১৮ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
০২:৩৫ এএম, ১৯ মার্চ ২০২৫ বুধবার
ট্রাম্পের ‘শুল্কাঘাত’ ঠেকাতে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি
কৌশলগত কারণে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সোমবার (১৭ মার্চ) রাজধানীতে ‘বাংলাদেশে তুলা চাষের সম্ভাবনা ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের গুরুত্ব’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
০৩:২৭ এএম, ১৮ মার্চ ২০২৫ মঙ্গলবার
ডিপসিকের খরচের তুলনায় লাভ ৫৪৫ শতাংশ!
নতুন বছরের শুরুতেই এআইর জগতে আলোড়ন তৈরি করেছে চীনের স্টার্টআপ প্রতিষ্ঠান ডিপসিক। আর ওয়ানও ভিথ্রি মডেল দুটিতে সমৃদ্ধ ডিপসিক এআই অ্যাসিস্ট্যান্ট নামের চ্যাটবট নিয়ে আসার মাধ্যমে চ্যাটজিপিটির মতো শীর্ষ চ্যাটবটের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে ডিপসিক। উপরন্তু মাত্র ৬ মিলিয়ন ডলারে তৈরি এই মডেলগুলো। যেখানে বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে আমেরিকান এআই প্রতিষ্ঠানগুলো। এবার জানা গেল, প্রতি ১ ডলার খরচের বিপরীতে ডিপসিকের মুনাফা ৫৪৫ ডলার!
০৩:২৪ এএম, ১৮ মার্চ ২০২৫ মঙ্গলবার
হামজায় ভর করে দিনবদলের স্বপ্ন– কতটা বাস্তব, কতটা কঠিন
শেষবার বাংলাদেশে ফুটবল নিয়ে এতটা উন্মাদনা কবে দেখেছেন আপনি? উত্তরটা সবারই জানা। ২০১১ সালের ৫ সেপ্টেম্বর। সর্বকালের সেরাদের তালিকায় থাকা লিওনেল মেসি তার আর্জেন্টাইন সতীর্থদের নিয়ে যেদিন পা রেখেছিলেন ঢাকায়। এরপর নারী দল সাফ জিতেছে, বয়সভিত্তিক পর্যায়ে এসেছে সাফল্য। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সাংবাদিক দুনিয়া। কিংবা পাড়ার চায়ের টং দোকান থেকে ঘরের বসে থাকা দুই কিশোর ভাইয়ের আলাপচারিতা… সবখানে নাম একটাই হামজা চৌধুরী।
০৩:২৩ এএম, ১৮ মার্চ ২০২৫ মঙ্গলবার
ঢাকাকে অস্থিতিশীল করতে ৩০০ ডাকাত ভাড়া করেছিলো আওয়ামী লীগ
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঢাকায় ভয় ও অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ৩০০ পেশাদার ডাকাত নিয়োগ করে সন্ত্রাসী কর্মকাণ্ডের আয়োজন করেছিল। সোমবার (১৭ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন মন্তব্য করেছেন অনলাইন এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।
০২:৪২ এএম, ১৮ মার্চ ২০২৫ মঙ্গলবার
হিন্দুত্ববাদের এবারের টার্গেট সম্রাট আওরঙ্গজেবের মাজার
ভারতে এবার মুঘল সম্রাট আওরঙ্গজেবের মাজার ভেঙে ফেলার হুমকি দিয়েছে একাধিক হিন্দুত্ববাদী দল। আওরঙ্গজেবের মাজার সরিয়ে নেওয়া না হলে সেখানে বাবরি মসজিদের মতো পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল। মহারাষ্ট্রের সম্ভাজিনগর (আগের নাম আওরঙ্গবাদ) জেলার খুলদাবাদে রয়েছে সর্বশেষ মুঘল সম্রাট আওরঙ্গজেবের মাজার। সেখান থেকে মাজার উচ্ছেদের দাবিতে সোমবার মহারাষ্ট্রের নাগপুর জেলায় বিক্ষোভ করে বজরং দলের সমর্থকরা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
০২:৩০ এএম, ১৮ মার্চ ২০২৫ মঙ্গলবার
স্ট্যাচু অব লিবার্টি ফেরত চান ফরাসি আইনপ্রণেতা
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অব লিবার্টি। ফ্রান্সের পক্ষ থেকে ১৮৮৫ সালে উপহার হিসেবে দেওয়া এই ভাস্কর্য এখন দেশটিতে ফেরত চাওয়ার দাবি তুলেছেন এক ফরাসি আইনপ্রণেতা।
ফরাসি সংবাদমাধ্যমের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ফ্রান্সের পার্লামেন্ট সদস্য রাফায়েল গ্লাকসম্যান দাবি তুলেছেন, যুক্তরাষ্ট্র আর সেই মূল্যবোধ ধারণ করে না, যার প্রতীক হিসেবে এই মূর্তিটি দেওয়া হয়েছিল।
০২:০৭ এএম, ১৮ মার্চ ২০২৫ মঙ্গলবার
ট্রাম্পের ট্রুথ সোশ্যালে অ্যাকাউন্ট খুলে কী দেখলেন মোদি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে অ্যাকাউন্ট খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে মোদির একটি পডকাস্ট শেয়ার করেছিলেন। মূলত এরপরই নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট খোলেন নরেন্দ্র মোদি। আজ সোমবার অ্যাকাউন্ট খুলেই দুটি ট্রুথ শেয়ার করেন তিনি। যার মধ্যে একটি তাঁর বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তোলা ছবি এবং অন্যটি তাঁর ৩ ঘণ্টার পডকাস্টের লিংক।
০১:৫৭ এএম, ১৮ মার্চ ২০২৫ মঙ্গলবার
জুলাই অভ্যুত্থানে হামলায় অভিযুক্ত ঢাবির ১২৮ শিক্ষার্থীকে বহিষ্কার
ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় হামলাসংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
০১:৫৪ এএম, ১৮ মার্চ ২০২৫ মঙ্গলবার
মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্যের কোনো ভিত্তি নেই : প্রেস উইং
বাংলাদেশে ‘সংখ্যালঘু নির্যাতন’ হচ্ছে এমন অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড আজ সোমবার এনডিটিভি ওয়ার্ল্ডকে বলেছেন, ট্রাম্প প্রশাসন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সবেমাত্র আলোচনা শুরু করেছে। কিন্তু এটি (চরমপন্থা এবং সন্ত্রাসী উপাদানের উত্থান) এখনো উদ্বেগের একটি কেন্দ্রীয় বিষয়। তার এ মন্তব্যে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার গভীর উদ্বেগ ও মর্মাহত।
০১:২৩ এএম, ১৮ মার্চ ২০২৫ মঙ্গলবার
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- নিউইয়র্কে কমলগঞ্জ সোসাইটির বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত
- নিউইয়র্কে ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
- সিলেট সদর থানা এসোসিয়েশনের বনভোজন
- ভার্জিনিয়ায় বাইটপোর মেজবান দর্শক মাতালেন নকীব খান ও প্রতীক হাসান
- সাংবাদিকদের সঙ্গে এহসানুল মাহবুব জুবায়েরের মতবিনিময়
- কুইন্সে মঞ্চস্থ হলো নাটক বিবাহ সমাচার
- জ্যাকসন হাইটসে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান
- শাহ নেওয়াজ গ্রুপের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
- প্রেসিডেন্ট মঈন ও প্রেসিডেন্ট-ইলেক্ট ওয়াসি চৌধুরী
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র স্কুল সাপ্লাই বিতরণ
- চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- দিনাজপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- খান’স টিউটোরিয়াল এর নতুন অফিস উদ্বোধন
- নিরাপরাধরাও আইস পুলিশের হাত থেকে রক্ষা পাচ্ছেন না
- জেমিনি অ্যাওয়ার্ডে সম্মানিত ৩০ প্রবাসী বাংলাদেশি
- নিউইয়র্কে স্কুল খুলছে ১০ সেপ্টেম্বর
- যুক্তরাষ্ট্র ও কানাডার বানিজ্য যুদ্ধ শুরু
- নেপালে লাশ আর লাশ
- ‘তারেকের বহরে ডিম ও জুতো নিক্ষেপের কর্মসূচি নেই’
- দোলাচলে বাংলাদেশ-ভারতের সম্পর্ক
- শিশুদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্ট্রাগ্রাম নিষিদ্ধ হচ্ছে
- ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারনকে হত্যার হুমকি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
























