ট্রাম্পের হুমকি ‘মার্কিন গণতন্ত্রের ওপর আক্রমণ’
নিউইয়র্কের মেয়র পদে ডেমোক্র্যাটিক মনোনীত নতুন প্রার্থী জোহরান মামদানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'গ্রেপ্তার এবং নির্বাসনের' হুমকির নিন্দা করেছেন। ট্রামের মন্তব্যকে তিনি 'গণতন্ত্রের ওপর আক্রমণ' বলে অভিহিত করেছেন এবং এই 'ভয় দেখানো মেনে না নেওয়ার' অঙ্গীকার করেছেন।
০২:২০ এএম, ৩ জুলাই ২০২৫ বৃহস্পতিবার
স্ত্রীর কাছ থেকে কিডনি পেয়েই পরকীয়ায় জড়ালেন স্বামী!
সংসার মানেই ভালোবাসা, যত্ন আর বোঝাপড়ার এক চমৎকার জগৎ। সেখানে একজন স্ত্রী শুধু একজন সঙ্গীই নন- তিনি হয়ে ওঠেন পরিবারের প্রাণ, সন্তানদের অভিভাবক এবং স্বামীর পরম যত্নশীল একজন সাথি। সংসারে একজন স্ত্রী নিজেকে বিলিয়ে দেয়। তেমনি এক গল্প ৩৫ বছর বয়সী নারী উম্মে সাহেদীনা টুনির । যিনি নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছিলেন। তবে সেই স্বামী সুস্থ হয়ে উল্টা পরকীয়া ও অনলাইন জুয়ায় জড়িয়ে পড়লেন । শুধু তা-ই নয়, বরং স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে প্রেমিকার সঙ্গে তিনি বসবাস করছেন ।
০২:১৭ এএম, ৩ জুলাই ২০২৫ বৃহস্পতিবার
হরমুজ প্রণালি বন্ধের প্রস্তুতি নিয়েছিল ইরান
গত মাসে ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি অবরোধ ও সেখানে মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্র। আর ইরানের হরমুজ প্রণালি অবরোধের দিকে এগোনোর এই বিষয়টি ওয়াশিংটনের উদ্বেগ বাড়িয়ে দিয়েছিল।
০২:১৫ এএম, ৩ জুলাই ২০২৫ বৃহস্পতিবার
শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যা বললেন মিরাজ
কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের ৪৯.২ ওভারে ২৪৪ রানে গুঁড়িয়ে দিয়ে রান তাড়ায় উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। এক উইকেটে ১০০ রান করে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। এরপর লংকান লেগ স্পিনার ওয়ানেন্দু হাসারাঙ্গা আর অফ স্পিনার কামিন্দু মেন্ডিসের ঘুর্ণি বলে বিভ্রান্ত হয়ে মাত্র পাঁচ রানের ব্যবধানে সাত উইকেট হারিয়ে লজ্জার রেকর্ড গড়ে টাইগাররা। ৭৭ রানের জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল শ্রীলঙ্কা।
০২:১৪ এএম, ৩ জুলাই ২০২৫ বৃহস্পতিবার
দেশের স্বার্থে সবচেয়ে বেশি ‘স্যাক্রিফাইস’ করেছে বিএনপি
বিএনপি দেশের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে সবসময়ই সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “দল বড় হলে দায়িত্ব বেশি, সমস্যা বেশি, আর স্যাক্রিফাইসটাও বেশি হয়। গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, বিএনপি-ই প্রথম রাজপথে নেমেছে।”
০২:১১ এএম, ৩ জুলাই ২০২৫ বৃহস্পতিবার
ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে মেয়েরা
এএফসি উইমেন্স এশিয়ান কাপের বাছাইপর্বে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়েই এশিয়ান কাপে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। দিনের অপর ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তান ২-২ গোলে সমতা করায় এশিয়ান কাপে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
০২:০৯ এএম, ৩ জুলাই ২০২৫ বৃহস্পতিবার
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২ জুলাই) রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১২:২০ এএম, ৩ জুলাই ২০২৫ বৃহস্পতিবার
সঞ্চয়পত্রে কমল মুনাফার হার
আগামী ছয় মাসের জন্য সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমিয়েছে সরকার। সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এক জানুয়ারি সঞ্চয়পত্রের সুদহার ৫ বছর এবং ২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের গড় সুদের হার (সর্বশেষ ৬ মাসের নিলামের ভিত্তিতে) নির্ধারণ কার্যকর করা হয়। বর্তমানে এ দুই ক্ষেত্রে সুদহার কমায় পরবর্তী ছয় মাসের জন্য সঞ্চয়পত্রেও মুনাফা হার কমানো হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এটি ১ জুলাই থেকে কার্যকর হবে।
০১:৩৩ এএম, ১ জুলাই ২০২৫ মঙ্গলবার
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার হলেন ১ হাজার ৬৯০ জন
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ১ হাজার ৬৯০ জনকে ক্যাডার পদে নিয়োগ দিতে সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার পর পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
০১:৩২ এএম, ১ জুলাই ২০২৫ মঙ্গলবার
বছর ঘুরে ফিরল সেই জুলাই
আজ জুলাই মাসের ১ তারিখ। মাসটির গুরুত্ব ও তাৎপর্য বাংলাদেশের ইতিহাসে অনেক, যা গত জুলাইয়ের আগেও ছিল না। কারণ, জুলাইয়ের সঙ্গে যুক্ত হয়েছে গণ-অভ্যুত্থান, বিপ্লব। যে অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে ১৫ বছরের স্বৈরাচারী শাসনের। ক্ষমতাচ্যুত হয় ফাঁকা মাঠে গোলের নির্বাচনে জেতা, ‘আমি-ডামি ভোটে’ নির্বাচিত সরকারের।
০১:৩১ এএম, ১ জুলাই ২০২৫ মঙ্গলবার
রাশিয়ার মিসাইল হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমান বিধ্বস্ত
রাশিয়ার ব্যাপক মিসাইল ও ড্রোন হামলার মধ্যে ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। একইসঙ্গে নিহত হয়েছেন ওই বিমানের পাইলটও। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এই যুদ্ধবিমানগুলো হাতে পায় কিয়েভ।
০১:৫১ এএম, ৩০ জুন ২০২৫ সোমবার
সরকারি স্কুলের গাছ কেটে বাড়ি নিলেন বিএনপির নেতা
নেত্রকোনার আটপাড়া উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণের গাছ কেটে বাড়িতে নিয়ে গেছেন স্থানীয় বিএনপির এক নেতা। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় ঘটনাটি ঘটলেও বিষয়টি জানাজানি হয় রবিবার সকালে।
০১:৫০ এএম, ৩০ জুন ২০২৫ সোমবার
মার্কিন ডিটেনশন সেন্টারের ভয়াবহ চিত্র ফাঁস
সারা বিশ্বের মানবতা নিয়ে সবক প্রদানকারী যুক্তরাষ্ট্রের ডিটেনশন সেন্টারসমূহে অভিবাসীদের মানবেতর জীবনযাপনের অবিশ্বাস্য বিবরণী ফাঁস হয়েছে। জানা গেছে, গত ছয় মাসে ডিটেনশন সেন্টারে মারা গেছেন ১০ অভিবাসী।
০১:৪৯ এএম, ৩০ জুন ২০২৫ সোমবার
নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে: আসিফ মাহমুদ
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, ‘নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণঅভ্যুত্থানের নেতৃত্বের ওপরে যেভাবে হত্যাচেষ্টা চালানো হয়েছে কয়েক দফা তাতে রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অস্ত্র রাখা।’
০১:৪১ এএম, ৩০ জুন ২০২৫ সোমবার
ইরানে স্টারলিংক ব্যবহারে হতে পারে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি
স্যাটেলাইট ইন্টারনেট স্টারলিংকসহ অনুমোদনহীন যেকোনো বৈদ্যুতিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে কঠোর শাস্তির বিধান আরোপ করেছে ইরান। নতুন আইনের আওতায় এই প্রযুক্তি ব্যবহারকে অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং অপরাধের মাত্রা অনুযায়ী কারাদণ্ড থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা হতে পারে।
০১:২৮ এএম, ৩০ জুন ২০২৫ সোমবার
এনবিআরের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের ‘শাটডাউনসহ’ সব কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
রোববার (২৯ জুন) রাতে এ তথ্য জানিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার।
০১:২৫ এএম, ৩০ জুন ২০২৫ সোমবার
এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ ও সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কারের দাবিতে আজ কমপ্লিট শাটডাউন ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। এ কর্মসূচি আগামীকাল রোববারও চলবে বলে জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
০১:৩৮ এএম, ২৯ জুন ২০২৫ রোববার
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৩ সেনা নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে খাইবার ক্রনিকলস এ তথ্য জানিয়েছে।
০১:২৭ এএম, ২৯ জুন ২০২৫ রোববার
ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ১ লাখ ফিলিস্তিনি নিহত : হারেৎজ
গাজায় ইসরায়েলি হামলা নিয়ে ভয়াবহ তথ্য দিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় প্রায় এক লাখ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
০১:২৫ এএম, ২৯ জুন ২০২৫ রোববার
মার্কিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিলেন ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প। তিনি অথবা পরিবারের অন্যকোনো সদস্য ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ পূর্ণ হওয়ার পর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দেন।
০১:২৩ এএম, ২৯ জুন ২০২৫ রোববার
খামেনির প্রাণ বাঁচালাম, ধন্যবাদটুকুও দিলো না: ট্রাম্প
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে লজ্জাজনক মৃত্যুর হাত থেকে রক্ষা করলেও, খামেনি তাকে ধন্যবাদও জানাননি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি খামেনির প্রতি অকৃতজ্ঞতার অভিযোগ এনে হুঁশিয়ারি দেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র নির্মাণের দিকে এগোয়, তাহলে তিনি আরও বোমা হামলার নির্দেশ দেবেন।
০১:২১ এএম, ২৯ জুন ২০২৫ রোববার
দুর্বল ১২ ব্যাংক পেল ৫৩ হাজার কোটি টাকা
টাকা ছাপিয়ে দুর্বল ১২ ব্যাংককে প্রায় ৫৩ হাজার কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বছরের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত গ্যারান্টি ও বিশেষ সুবিধার আওতায় এসব ঋণসহায়তা দেওয়া হয়। তবুও ঘুরে দাঁড়াতে পারছে না ব্যাংকগুলো।
০১:১৬ এএম, ২৯ জুন ২০২৫ রোববার
কেন্দ্রে প্রবেশ নিয়ে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
চলমান এইসএসসি পরীক্ষা কেন্দ্রের আশপাশের এলাকায় যানজট ও জনদুর্ভোগ এড়াতে শুধুমাত্র ঢাকার পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্র চত্বরে প্রবেশ করানোর নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
০১:১৫ এএম, ২৯ জুন ২০২৫ রোববার
পিআর পদ্ধতিতে নির্বাচন কেন চান না, জানালেন সালাহউদ্দিন
বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন উপযুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কেউ কেউ রাজনৈতিক দাবি হিসেবে, দলের অবস্থান থেকে সেটা চাইতেই পারেন, উত্থাপন করতে পারেন- সেটা তাদের রাজনৈতিক অধিকার। তবে সেটা সবার ওপরে চাপিয়ে দেওয়ার কোনো মানে নেই। আমরা অনেক আগেই নির্বাচনের জন্য এই পদ্ধতি প্রত্যাখ্যান করেছি।
১২:৫৯ এএম, ২৯ জুন ২০২৫ রোববার
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- ইরানে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন লাতিনো
- দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
- বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা
- হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক
- বৃহত্তর জাতীয় সরকার গঠনে রাজি নেতানিয়াহু, থাকতে চান প্রধানমন্ত্রী
- জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা
- ই-রিকশার নিবন্ধন কীভাবে, কারা পাবেন জেনে নিন
- হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ
- টিন নিয়ে বিপাকে? বাতিল করতে পারবেন যেসব শর্তে
- ফ্রান্সে স্কুল ছুটি শেষে আবার বিক্ষোভ
- ইরানে ফের মার্কিন হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
- ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ভোট বাতিলে ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ
- হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- হ্যাকের পর বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
- ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর
- আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
- রেকর্ড ভেঙে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
























