মার্কিন ডিটেনশন সেন্টারের ভয়াবহ চিত্র ফাঁস
প্রকাশিত: ৩০ জুন ২০২৫
ছয় মাসে ১০ মৃত্যু সাতজনের কক্ষে ৪২ জন নেই ঘুমানোর বিছানাও
সারা বিশ্বের মানবতা নিয়ে সবক প্রদানকারী যুক্তরাষ্ট্রের ডিটেনশন সেন্টারসমূহে অভিবাসীদের মানবেতর জীবনযাপনের অবিশ্বাস্য বিবরণী ফাঁস হয়েছে। জানা গেছে, গত ছয় মাসে ডিটেনশন সেন্টারে মারা গেছেন ১০ অভিবাসী। এর আগে প্রেসিডেন্ট জো বাইডেনের আমলের চার বছরে মারা গেছেন ২৮ অভিবাসী। ১৫ জুন সর্বশেষ তথ্য অনুযায়ী, ৪১ হাজারের ধারণ ক্ষমতাসম্পন্ন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে ৫৬ হাজার অভিবাসীকে। এর ফলে অনেকেই ঘুমানোর বিছানা দূরের কথা একটি বালিশও পাচ্ছেন না। সাতজনের একটি কক্ষে ৪২ জনকে রাখা হয়েছে কংক্রিটের মেঝের ওপর এবং সেই ছোট্ট কক্ষেই প্রস্রাব-পায়খানা করতে হচ্ছে খোলা টয়লেটে।
দায়িত্বশীল সূত্রে জানা গেছে, কোনো ধরনের গুরুতর অপরাধে বন্দিরা আটক হননি। শুধু অভিবাসনের আইন লঙ্ঘনের অপরাধে তাদের আটক হতে হয়েছে। ডিটেনশন সেন্টারে অনেক অভিবাসী সাত দিনে একবার স্নানেরও সুযোগ পাচ্ছেন না। উচ্চ রক্তচাপ অথবা ডায়াবেটিসে আক্রান্তরা ওষুধ পাচ্ছেন না। এদিকে লসএঞ্জেলেস এবং নিউইয়র্কের ইমিগ্রেশন অ্যাটর্নিরা জানিয়েছেন, তাদের অসংখ্য মক্কেলের হদিস পাচ্ছেন না। ফেডারেল সিস্টেমেও পাওয়া যাচ্ছে না। অর্থাৎ আটকের পর অনেক অভিবাসীকে নানা স্থানে স্থানান্তর করা হচ্ছে। আরিজোনা ও ক্যালিফোর্নিয়ার ডিটেনশন সেন্টারের অভিবাসীদের কাছে মাঝেমধ্যেই কারারক্ষী এবং আইসের এজেন্টরা প্রস্তাব দিচ্ছেন যে, স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে চাইলে নগদ ১ হাজার ডলার পকেট খরচ বাবদ এবং ফ্রি টিকিট দেওয়া হবে। ডিটেনশন সেন্টারে অসহনীয় অবিশ্বাস্য দুঃখকষ্টে থাকা অভিবাসীর কেউই এমন প্রস্তাবে সায় দেননি। ফ্লোরিডার ‘আমেরিকান্স ফর ইমিগ্র্যান্ট জাস্টিস’র পরিচালক অ্যাটর্নি পোল শ্যাভেজ বলেন, গত ২০ বছরের কর্মজীবনে এমন নিদারুণ অবস্থা কখনো দেখিনি। সভ্য সমাজে এমন আচরণকে মেনে নেওয়া যায় না। নিউইয়র্ক অঞ্চলে অভিবাসন বিষয়ক খ্যাতনামা আইনজীবী এবং ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার মঈন চৌধুরী জানান, দিন যত যাচ্ছে ততই বাড়ছে ডিটেনশন সেন্টারে অমানবিক আচরণের পরিধি। এমনকি, আমরা চেষ্টা করেও আটক অনেকের হদিস পাচ্ছি না।
উল্লেখ্য, গত মে মাসে প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক দৈনিক অন্তত : ৩ হাজার অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের টার্গেট নির্ধারণ করে দেওয়ার পরই এ অবস্থা তৈরি হয়েছে। আমেরিকার ‘ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন’র পরিচালক অ্যাটর্নি মঈন চৌধুরী আরও জানান, ভাবতেও অবাক লাগে, অনেকে পূর্বনির্ধারিত তারিখে কোর্টে হাজিরা দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন। অর্থাৎ অভিবাসীরা আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম সুযোগও পাচ্ছেন না। আটক অনেকে তার স্ত্রী/স্বামী-সন্তানের সঙ্গে সাক্ষাতের সুযোগও পাচ্ছেন না।
ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত কংগ্রেসওম্যান জুডি চু সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, এডেলান্ট নামক স্থানের একটি ডিটেনশন সেন্টার ভিজিটের সময় তিনি দেখেছেন দুর্গন্ধ বিরাজ করছে এমন একটি বদ্ধ কক্ষে কিছু অভিবাসীকে রাখা হয়েছে, তারা অ্যাটর্নির সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছেন না। আত্মীয়-স্বজনকেও সাক্ষাতের অনুমতি দেওয়া হচ্ছে না। তারা গত ১০ দিন ধরে তাদের আন্ডারওয়েরও পরিবর্তনের সুযোগ পাননি।
লসএঞ্জেলেস সিটিতে অবস্থিত ফেডারেল ভবনের একটি বেসমেন্টে বেশ কজন অভিবাসীকে রাখা হয়েছে, সেখানে আলো-বাতাস প্রবেশ করতে পারে না। এভাবে কঠিন একটি পরিস্থিতি সইতে হচ্ছে তাদের।
স্বেচ্ছাসেবী সংস্থা ‘পাবলিকস কাউন্সেল’র অ্যাটর্নি মার্ক রোজেন বাম বলেছেন, ওদের এমনভাবে রাখা হয়েছে যেন সবাই ভয়ংকর অপরাধে দোষী। অথচ কেউই ক্রিমিনাল মামলায় অভিযুক্ত নন।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
