ভোট দিতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব প্রমাণ করতে হবে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতি ঠেকাতে মঙ্গলবার নতুন নির্বাহী আদেশ জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আদেশ অনুযায়ী, ভোট প্রদানে এখন থেকে পাসপোর্ট, জন্মসনদ বা কোনো নথির মাধ্যমে নাগরিকত্বের প্রমাণ দেখাতে হবে। এছাড়া, নির্বাচনের দিন নির্ধারিত সময়ের পর ডাকযোগে আসা ভোট গণনা করতে নিষেধ করা হয়েছে ওই আদেশনামায়। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন সহায়তা পরিষদকে নির্দেশনা দিয়েছেন ট্রাম্প।
০৩:১৪ এএম, ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-এর ইফতার ও দোয়া মাহফিল
নিউইয়র্কে গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ মার্চ (বুধবার) জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে এই আয়োজন সম্পন্ন হয়। ইফতার পূর্বে দোয়া মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
০৩:১২ এএম, ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
আমি ‘সুগার মাম্মি’ হওয়ার যোগ্য : পারশা মেহজাবীন
সংগীতশিল্পী পারশা মেহজাবীন পূর্ণি। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের একটি গান দিয়ে আলোচনায় আসেন তিনি। আন্দোলনে সাহসের জোগান দিয়েছিল সে গান। শুধু গানেই নয়, অভিনয়ে নজর কাড়েন পারশা।
০৩:০২ এএম, ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান
বঙ্গভবনে রাষ্ট্রপতিসহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে নামাজে ইমামতি করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
০২:৫০ এএম, ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
নিষেধাজ্ঞা না উঠলে রাশিয়া যুদ্ধবিরতিতে যাবে না
রাশিয়া জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন বিষয়ে ‘গভীর ও কার্যকর’ আলোচনা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সৌদি আরবের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন কৃষ্ণসাগর অঞ্চলে যুদ্ধবিরতির একটি খসড়া পরিকল্পনায় পৌঁছেছে। তবে রাশিয়া স্পষ্টভাবে জানিয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞা পুরোপুরি না উঠলে এই যুদ্ধবিরতি কার্যকর হবে না। বিশেষ করে রাশিয়ার কৃষি খাত সংশ্লিষ্ট ব্যাংকসহ খাদ্য ও সার খাতের ওপর থাকা নিষেধাজ্ঞা তারা তুলে নিতে চায়।
০২:৪২ এএম, ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
ভারতীয় কোম্পানির বিরুদ্ধে ভয়ংকর মাদক পাচারের অভিযোগ যুক্তরাষ্ট্রে
ভারতের একটি রাসায়নিক কোম্পানি এবং এর তিন কর্মকর্তা যুক্তরাষ্ট্রে ভয়ংকর মাদক ফেন্টানিল তৈরির উপকরণ পাচারের অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) মার্কিন বিচার বিভাগ জানায় ওয়াশিংটন ডিসির এক ফেডারেল আদালতে এই অভিযোগ আনা হয়।
০২:৩৮ এএম, ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
মুম্বাইয়ে দুর্ঘটনার কবলে ঐশ্বরিয়ার গাড়ি
বুধবার (২৬ মার্চ) মুম্বাইয়ের ব্যস্ততম সড়কে একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ঐশ্বরিয়ার সম্প্রতি কেনা বিলাসবহুল গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহন করপোরেশনের একটি বাস পিছন থেকে ঐশ্বরিয়ার গাড়িতে ধাক্কা মারে।
০২:৩৪ এএম, ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
ফ্রান্সে প্রশিক্ষণ মহড়ায় দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত
ফ্রান্সের পূর্বাঞ্চলের সেন্ট-ডিজিয়ারে একটি বিমানঘাঁটির কাছে দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
ছয়টি আলফা জেট নিয়ে প্রশিক্ষণ মহড়ার সময় আকাশে দুটি বিমানের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
০২:৩১ এএম, ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
ঈদ পণ্যের দামে ভোক্তার স্বস্তি
রোজার পর এবার বাজারে ঈদ পণ্যের দামেও স্বস্তি বিরাজ করছে। গত বছর রোজার ঈদের তুলনায় প্রতি কেজি পোলাও চাল ৪০ টাকা কমে বিক্রি হচ্ছে। কেজিপ্রতি চিনির দাম কমেছে ২০ টাকা। গতবারের তুলনায় সেমাইও বিক্রি হচ্ছে কম দামে। আর দুধ ও ঘি আগের দামেই বিক্রি হচ্ছে। পাশাপাশি এলাচ বাদে সব ধরনের মসলা পণ্যের দামও স্থিতিশীল।
০২:২৭ এএম, ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
যুক্তরাষ্ট্রে ভারতীয় গোয়েন্দা সংস্থা র`কে নিষিদ্ধ করার সুপারিশ
ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে আনা হয়েছে ভারতের বিপক্ষে। আর সেই কাণ্ডে সরাসরি জড়িত থাকার প্রমাণ মেলায় দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং 'র' এর ওপর নিষেধাজ্ঞা দেয়ার জন্য সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বা ইউএসসিআইআরএফ।
০২:২৪ এএম, ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
ফিলিস্তিনি শিশুদের ‘মৃত্যুদণ্ড’র পরামর্শ, ইসরায়েলি রাষ্ট্রদূতের
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘বন্দুক’ বা ‘গ্রেনেড’ হাত দিয়ে ধরার জন্য ফিলিস্তিনি শিশুদের মৃত্যুদণ্ড কার্যকরের পরামর্শ দিয়েছেন অস্ট্রিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ডেভিড রোয়েট।
০২:২১ এএম, ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র
বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে মার্কিন সামরিক সরঞ্জাম কীভাবে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে, সে বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি কমান্ডিং জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি ২৪ ও ২৫ মার্চ (সোম ও মঙ্গলবার) বাংলাদেশ সফর করেছেন।
০২:১৮ এএম, ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার
মহান স্বাধীনতা দিবস আজ
মহান স্বাধীনতার ৫৪ বছর পূর্ণ হলো আজ। যে আকাঙ্ক্ষায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল তা আজও অধরা বলে মন্তব্য বীর মুক্তিযোদ্ধাদের। তাদের মতে, মানুষ স্বাধীন দেশ পেয়েছে কিন্তু মুক্তির স্বাদ পায়নি। মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সমালোচনা করলে সহ্য করতে হয়েছে জেলজুলুম। হতে হয়েছে গুম। দেশে উন্নয়নের ছোঁয়া লাগলেও অনিয়ম, দুর্নীতি আর লুটপাট ছিল প্রকাশ্যে। দেশের অর্থসম্পদ পাচার হয়ে গেছে বিদেশে। এসবের অনিবার্য পরিণতি ছিল ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ২৪-এর গণ-অভ্যুত্থান।
০৩:৪৬ এএম, ২৬ মার্চ ২০২৫ বুধবার
ভয়ে লোহিত সাগর দিয়ে জাহাজ নেওয়ার সাহস করছে না যুক্তরাষ্ট্র
ইয়েমেনিদের ভয়ে লোহিত সাগর দিয়ে জাহাজ নেওয়ার সাহস করছে না যুক্তরাষ্ট্র। বিষয়টি স্বীকার করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। তিনি বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হামলার ফলে মার্কিন জাহাজগুলো ব্যয়বহুল পথ দিয়ে যেতে বাধ্য হচ্ছে। এই খবর জানিয়েছে দ্য জাপান টাইমস।
০৩:৩৩ এএম, ২৬ মার্চ ২০২৫ বুধবার
মার্কিন পররাষ্ট্র দপ্তরে ফের বাংলাদেশ প্রসঙ্গ
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আবারও বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে। ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বাংলাদেশে চরমপন্থি হামলা এবং সাংবাদিকদের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন করেন। তবে ওই প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস।
০৩:১১ এএম, ২৬ মার্চ ২০২৫ বুধবার
ছোট হয়ে আসছে দেশের শ্রমবাজার, রপ্তানি কমেছে ৩০ শতাংশ
গত এক বছরে বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের জনবল রপ্তানির পরিমাণ প্রায় ৩০ শতাংশ কমেছে। পাশাপাশি গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে দেশের শ্রমবাজার ক্রমেই সংকুচিত হয়ে চলেছে।
বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ থেকে ১০ লাখ ১১ হাজার ৮৬৯ জন কর্মী বিদেশে গিয়েছেন। এর মধ্যে ৯৫ শতাংশ কর্মী গিয়েছেন মাত্র পাঁচটি দেশে—সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাত।
০২:৫৫ এএম, ২৬ মার্চ ২০২৫ বুধবার
সড়ক-নৌ-রেলপথে ভোগান্তি নেই
ঈদুল ফিতর উদযাপনে সড়ক, নৌ ও রেলপথে ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন মানুষ। টার্মিনাল, লঞ্চঘাট ও রেল স্টেশন কোথাও জটলা ও ঝামেলা নেই। বৃহস্পতিবার থেকে দুর্ভোগ বাড়তে পারে এমন শঙ্কায় হাজার হাজার মানুষকে আগেভাগে ঢাকা ছাড়তে দেখা যাচ্ছে। মঙ্গলবার সরেজমিন দেখা যায়, হাজার হাজার পরিবার ট্রেন, বাস ও লঞ্চে করে ঢাকা ছাড়ছেন। কমলাপুর, সদরঘাট, গাবতলী, সায়েদাবাদ ও মহাখালীসহ নগরীর অন্যান্য বাস টার্মিনাল ও বাস কাউন্টারগুলোতে যাত্রীরা তেমন ভোগান্তি ছাড়াই ঢাকা ছেড়ে যাচ্ছেন।
০২:৫৩ এএম, ২৬ মার্চ ২০২৫ বুধবার
ডিসেম্বর জুনের মধ্যে সংসদ নির্বাচন
চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলো তাঁর নেতৃত্বাধীন সরকারের গৃহীত সংস্কার কাজে খুবই ইতিবাচকভাবে সাড়া দিয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি
০২:৫০ এএম, ২৬ মার্চ ২০২৫ বুধবার
অভিনেতা মাহফুজ আহমেদের ব্যাংক হিসাবের তথ্য চায় এনবিআর
জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ও তাঁর স্ত্রী ইসরাত জাহানের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা ইউনিট সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। এ বিষয়ে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে গত শনিবার চিঠি পাঠিয়েছে সিআইসি।
০২:২৯ এএম, ২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার
নিউ মেক্সিকো রাজ্যের পার্কে গোলাগুলি, নিহত ৩
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যের একটি পার্কে গোলাগুলি হয়েছে। একটি অবৈধ গাড়ি প্রদর্শনীতে দুটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। খবর বিবিসির।
শুক্রবার (২১ মার্চ) স্থানীয় সময় রাত ১২টার দিকে লাস ক্রুসেস শহরের ইয়ং পার্কে এই ঘটনা ঘটে। শনিবার (২২ মার্চ) এক সংবাদ সম্মেলনে লাস ক্রুসেস পুলিশ প্রধান জেরেমি স্টোরি এসব তথ্য জানান। তিনি বলেন, কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। তবে সংশ্লিষ্ট বিভাগ প্রকৃত ঘটনা জানতে অনুসন্ধান করছে।
০২:২১ এএম, ২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার
রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে দাবানলের আশঙ্কা বেড়ে যাওয়ায় ২৫ মিলিয়নের বেশি মানুষ রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় রয়েছেন। উষ্ণ, শুষ্ক এবং ঝড়ো বাতাসের কারণে দাবানলের ঝুঁকি আরও বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু অংশ যেমন উত্তর ক্যারোলাইনা, দক্ষিণ ক্যারোলাইনা, এবং জর্জিয়া এই ঝুঁকির মধ্যে রয়েছে। তবে সবচেয়ে বেশি বিপদের আশঙ্কা কেন্দ্রীয় মার্কিন যুক্তরাষ্ট্রের বিস্তৃত অঞ্চলে।
০২:১৫ এএম, ২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার
ঈদের কেনাকাটায় কোন ধরনের পোশাক ক্রেতাদের মন কাড়ছে ?
আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে রাজধানীর বিপণি বিতানগুলোতে চলছে জমজমাট কেনাকাটা। বিশেষ করে নামীদামি ব্র্যান্ডের পোশাকের প্রতি ক্রেতাদের আগ্রহ ও কেনার প্রবণতা বেশি।তবে সাধ ও সাধ্যের মধ্যে ঈদের কেনাকাটা করছে সবাই। ঈদের সময় গরম থাকবে। সে কারণে শাড়ির মধ্যে সুতি শাড়ির প্রাধান্য দেখা গেল। শাড়ির জমিনে হাতের কাজ, মেশিনের কাজ, স্ক্রিন বা ব্লক প্রিন্ট, হ্যান্ড পেইন্টের মাধ্যমে ফুলপাতা আর জ্যামিতিক নকশা।
০২:১২ এএম, ২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার
উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান
সেনাবাহিনীর সদস্যদের নিষ্ঠা, পেশাদারত্ব ও ধৈর্যের প্রশংসা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পরিশ্রমের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এ ছাড়া পবিত্র রমজান মাসে সেনাসদস্যদের অব্যাহত প্রচেষ্টায় সন্তোষ প্রকাশ করে তিনি সবাইকে সতর্ক করে বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের আশঙ্কা রয়েছে। এই সংকটময় সময়ে সবাইকে শান্ত থাকতে হবে।
০২:০৭ এএম, ২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার
ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ
ঈদুল ফিতরের ছুটিতে ব্যাংকগুলোর এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
০১:৫৫ এএম, ২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- নিউইয়র্কে কমলগঞ্জ সোসাইটির বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত
- নিউইয়র্কে ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
- সিলেট সদর থানা এসোসিয়েশনের বনভোজন
- ভার্জিনিয়ায় বাইটপোর মেজবান দর্শক মাতালেন নকীব খান ও প্রতীক হাসান
- সাংবাদিকদের সঙ্গে এহসানুল মাহবুব জুবায়েরের মতবিনিময়
- কুইন্সে মঞ্চস্থ হলো নাটক বিবাহ সমাচার
- জ্যাকসন হাইটসে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান
- শাহ নেওয়াজ গ্রুপের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
- প্রেসিডেন্ট মঈন ও প্রেসিডেন্ট-ইলেক্ট ওয়াসি চৌধুরী
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র স্কুল সাপ্লাই বিতরণ
- চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- দিনাজপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- খান’স টিউটোরিয়াল এর নতুন অফিস উদ্বোধন
- নিরাপরাধরাও আইস পুলিশের হাত থেকে রক্ষা পাচ্ছেন না
- জেমিনি অ্যাওয়ার্ডে সম্মানিত ৩০ প্রবাসী বাংলাদেশি
- নিউইয়র্কে স্কুল খুলছে ১০ সেপ্টেম্বর
- যুক্তরাষ্ট্র ও কানাডার বানিজ্য যুদ্ধ শুরু
- নেপালে লাশ আর লাশ
- ‘তারেকের বহরে ডিম ও জুতো নিক্ষেপের কর্মসূচি নেই’
- দোলাচলে বাংলাদেশ-ভারতের সম্পর্ক
- শিশুদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্ট্রাগ্রাম নিষিদ্ধ হচ্ছে
- ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারনকে হত্যার হুমকি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
























