সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ
সাংবাদিকদের জন্য অধিক বিপজ্জনক দেশের তালিকা প্রকাশ করেছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রভাবশালী সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)। বিপজ্জনক এসব দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।
০২:৩৮ এএম, ১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার
২ ফুট তুষারে ডুবতে পারে নিউইয়র্ক
নিউইয়র্কের বাসিন্দাদের আগামী বুধবারের আসন্ন তুষার ঝড়ের কবল থেকে সতর্কভাবে থাকার আহবান জানিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। এ সময় নিউইয়র্কে ২ ফুটের বেশি তুষারপাত হতে পারে। ডুবে যেতে পারে বিস্তির্ণ এলাকা। শীতকালীন ঝড়ের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন গভর্নর। ইতিমধ্যে পাঁচটি বরোতে ভারী বৃষ্টি এবং তীব্র বাতাসের প্রভাব অনুভব করছেন নগরবাসি।
০২:৩৬ এএম, ১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার
হাসিনা ও রেহানার ব্যাংক হিসাব তলব
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ। এছাড়া ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ এবং চৌধুরী জাফরউল্লাহ সরাফতের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। পাঁচদিনের মধ্যে লেনদেন, হিসাব খোলার ফরম, কেওয়াইসিসহ যাবতীয় তথ্য পাঠাতে হবে।
০২:০১ এএম, ১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার
‘অধিকাংশ নিউইয়র্কার অবৈধদের ডিপোর্টেশনের পক্ষে’
অধিকাংশ নিউইয়র্কার অবৈধদের ডিপোর্টেশনের পক্ষে।নিউ ইয়র্কের বেশিরভাগ বাসিন্দা নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ লক্ষ কাগজপত্রবিহীন অভিবাসীদের নির্বাসনের পরিকল্পনাকে সমর্থন করে । যার অর্ধেকই ল্যাটিনো। গত মঙ্গলবার, সিয়েনা কলেজের জরিপে এ তথ্য বের হয়েছে। নিউইয়র্ক পোস্ট তা প্রকাশ করেছে।
০২:০০ এএম, ১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার
হাসিনা এখন ভারতের গলার কাঁটা
শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত উভয় সঙ্কটে পড়েছে। ভারতের অকৃত্রিম বন্ধু হিসাবে বিপদের দিনে তাকে ফেলে দিতে পারছে না। আবার তাকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের অর্ন্তবর্তি সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে গিয়ে সমস্যা হচ্ছে। ফলে একদা বন্ধু হলেও শেখ হাসিনা এখন ভারতের গলার কাঁটা।
০১:৫৯ এএম, ১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার
মোদির কাছে ভারতীয় ব্যবসায়ীদের ধর্ণা
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অবনতিতে ধাক্কা লেগেছে ভারতীয় ব্যবসা বানিজ্যে। ২০ বিলিয়ন ডলারের বাজার তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। বাংলাদেশের সাবেক ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করেই দু দেশের সম্পর্কের অবনতি। রফতানী ও মেডিক্যাল ব্যবসায় বড় ধাক্কা খেয়েছে ভারত। প
০১:৫৩ এএম, ১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার
মহান বিজয় দিবসে সম্পাদকের শুভেচ্ছা
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর। ১৯৭১ সালে বাঙালি জাতি পাক হানাদার বাহিনীর বর্বর হামলার বিরুদ্ধে রুখো দাঁড়িয়েছিল। ছিনিয়ে এনেছিল লাল সবুজের বিজয় পতাকা। সমগ্র বাঙালি জাতির গর্ব ও অহংকারের দিন ১৬ ডিসেম্বর। গর্বিত এই দিনটির জন্য সারা দেশের মানুষ বছরব্যাপি অপেক্ষায় থাকেন। প্রবাসি বাংলাদেশিরা এদিনটি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপন করে থাকেন। মহান বিজয় দিবসে নিউইয়র্ক থেকে প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক আজকালের সম্পাদক ও প্রকাশক হিসেবে আমি শাহ নেওয়াজ সকল সম্মানিত পাঠক, বিজ্ঞাপনদাতা এবং অগণিত শুভান্যুধায়িদের শুভেচ্ছা জানাচ্ছি। ‘আমরা প্রবাসে আমাদের মাতৃভূমির লাল সবুজের এই পতাকার মর্যাদা শীর্ষে তুলে ধরবো। দুর্বার গতিতে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ।’
০১:৫১ এএম, ১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার
‘আজকাল’-৮৪৮ সংখ্যা
‘আজকাল’-৮৪৮ সংখ্যা এখন বাজারে। সমসাময়িক বিষয়ে বিভিন্ন লেখকদের কলাম, সাহিত্য, স্বাস্থ্য, ধর্ম, খেলা ও বিনোদনের পাতা নিয়ে প্রকাশিত হয়েছে আজকের সংখ্যাটি। আপনার কপিটি সংগ্রহ করুন। পিডিএফ কপি পড়ুন- Weekly Ajkal Issue-848। অনলাইনে পেতে ব্রাউজ করুন : https://www.ajkalusa.com/
০১:৪৫ এএম, ১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার
শেখ পরিবারের সিনেমায় ৩৭৮ কোটি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের নিয়ে সিনেমা বানাতে ৫৭৪ কোটি টাকার প্রকল্প নিয়েছিল তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়। এর মধ্যে ১০টি সিনেমা নির্মাণের ব্যয় ধরা হয়েছিল ৩৭৮ কোটি টাকা। বাকি ১৯৬ কোটি টাকা খরচ হতো ওই সব চলচ্চিত্র নির্মাণ তদারকির জন্য। আওয়ামী লীগ সরকারের আমলে ভবিষ্যৎ প্রকল্পর তালিকায় এ প্রকল্প স্থান পায়।
০২:১৭ এএম, ১২ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
শীতে কাহিল উত্তরের মানুষ, সূর্যের দেখা নেই
দেশের উত্তরাঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা। মেঘলা আকাশ আর কুয়াশার কারণে কোথাও কোথাও সূর্যের দেখা মিলছে না। ভোর রাত থেকে বৃষ্টির মতো পড়ে কুয়াশা। কয়েকদিন ধরে অব্যাহতভাবে তীব্র শীত ও ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শীতের দাপটে কাবু হয়ে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন। ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁয় ১১.৭ ডিগ্রি সেলসিয়াস। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।
০২:১৫ এএম, ১২ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
তরুণরা আক্রান্ত হচ্ছে স্ট্রোকে
সিরাজগঞ্জের বেলকুচিতে তাঁতে কাজ করতেন সিদ্দিক আলী (২৩)। লুঙ্গি বুনতে বুনতেই হঠাৎ অচেতন হয়ে পড়েন। স্থানীয় হাসপাতালে নেওয়ার পর জ্ঞান ফিরলেও শরীরের এক পাশ অবশ হয়ে যায়। চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত সিরাজগঞ্জ থেকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে নিয়ে আসা হয়।
০২:১৩ এএম, ১২ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
কাজ করছেনা ফেসবুক-ইনস্টাগ্রাম
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রাম কাজ করছেনা। বাংলাদেশ সময় বুধবার রাত ১১টা ৫৫মিনিট থেকে অনেক ব্যবহারকারী এ দুটি প্লাটফর্ম ব্যবহার করতে পারছেন না। বাংলাদেশ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশের হাজার হাজার ব্যবহারকারীও একই সমস্যার সম্মুখীন হচ্ছেন।
০২:১১ এএম, ১২ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
বিদেশি ঋণের বিশাল বোঝা
বিদেশি ঋণের বিশাল বোঝা বাংলাদেশের ঘাড়ে। বিগত শেখ হাসিনা সরকারের ১৪ বছরে ঋণ বেড়েছে ২৮২ শতাংশ। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১০ সাল শেষে বিদেশি ঋণের পরিমাণ ছিল ২৬ দশমিক ৫৭২ বিলিয়ন ডলার। ২০২৩ সাল শেষে বেড়ে দাঁড়ায় ১০১ দশমিক ৪৪৭ বিলিয়ন ডলার। মেগা প্রকল্পগুলোর ঋণের কিস্তি পরিশোধ শুরু হওয়ার পর বাইরের যে পরিমাণ ঋণ পাওয়া যাচ্ছে তা পরিশোধের চেয়ে কম।
০২:০৫ এএম, ১২ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার
বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ ভারতে বেচতে ছাড় চায় আদানি
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের গড্ডা বিদ্যুৎ কেন্দ্রের জন্য দেশটির সরকারের কাছে নতুন করে সুবিধা চেয়েছে ব্যবসায়ী গৌতম আদানির মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি আদানি পাওয়ার। ঝাড়খণ্ডের ২ বিলিয়ন ডলারের কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রের কর পরিশোধের ক্ষেত্রে দেশটির সরকারের কাছে নতুন করে এই ছাড় চেয়েছে কোম্পানিটি।
০২:৩৬ এএম, ১১ ডিসেম্বর ২০২৪ বুধবার
ঢাকার বায়ুমান ঝুঁকিপূর্ণ, সবাইকে মাস্ক পরার পরামর্শ
রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকার বায়ুমান বর্তমানে মাঝে মাঝে অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে যাচ্ছে। এ অবস্থায় বাড়ির বাইরে সবাইকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সংবেদনশীল ব্যক্তিকে অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।
০২:৩২ এএম, ১১ ডিসেম্বর ২০২৪ বুধবার
সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মাদ আল-বশির
দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এই সরকারের প্রধান হিসেবে মোহাম্মাদ আল-বশিরকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আসাদবিরোধী বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন। খবর আলজাজিরার।
০২:১০ এএম, ১১ ডিসেম্বর ২০২৪ বুধবার
সরকার বদলের পর ব্যাংকে কমছে কোটিপতি গ্রাহক
ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে টানা প্রায় ১৬ বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে। গত সরকারের সীমাহীন দুর্নীতি আর লুটপাটের কারণে আর্থিক সংকটে পড়েছে দেশ। এর সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির চাপে পড়ে ব্যাংকে টাকা জমানোর পরিমাণ কমেছে। এমন পরিস্থিতিতে দেশের ব্যাংকগুলোতে কোটি টাকা রয়েছে, এমন অ্যাকাউন্টের (হিসাব) সংখ্যাও কমেছে।
০২:০৬ এএম, ১১ ডিসেম্বর ২০২৪ বুধবার
একযোগে প্রত্যাহার হচ্ছেন ২০ দেশের রাষ্ট্রদূত
বাংলাদেশের মিশনগুলোতে রদবদলের অংশ হিসেবে আরও ২০ দেশে রাষ্ট্রদূত পরিবর্তন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য দেন।
০১:৫৯ এএম, ১১ ডিসেম্বর ২০২৪ বুধবার
র্যাবের বিলুপ্তি চায় বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের সময় ২০০৪ সালে যাত্রা শুরু করেছিল পুলিশের বিশেষায়িত ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সন্ত্রাস দমনে নিজেদের গড়া সেই বাহিনীকে বিলুপ্ত করার সুপারিশ করেছে দলটি। বিএনপির পক্ষ থেকে পুলিশ সংস্কার কমিশনের কাছে ৬ ডিসেম্বর দাখিল করা সুপারিশমালায় এ প্রস্তাব করা হয়েছে। রাজনৈতিক প্রভাবমুক্ত, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী গড়তে এবং মানবাধিকারের প্রতি আরও সচেতন করতে মোট ১৭ দফা সুপারিশ করেছে বিএনপি। এতে পুলিশের অযৌক্তিক বলপ্রয়োগ এবং নিষ্ঠুর আচরণের পুনরাবৃত্তি ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণেরও প্রস্তাব করা হয়েছে।
০৩:২৩ এএম, ১০ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার
আসাদের পতনে বিপদে ইরান, সামনে কী?
তেহরানের ঘনিষ্ঠ মিত্র বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার নতুন নেতৃত্বে আসা বিদ্রোহীদের সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করেছে ইরান। বছরের পর বছর ধরে চলে আসা সিরিয়া সংঘাতে জড়িত সব দেশের মাঝে বৈরী গতিপথ ঠেকানোর প্রচেষ্টা হিসাবে এই যোগাযোগ চালু করা হয়েছে। সোমবার ইরানের সরকারি জ্যেষ্ঠ এক কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।
০৩:২০ এএম, ১০ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার
ভরিতে ১ হাজার ৬৬৬ টাকা বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ এক হাজার ৬৬৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ ৩৮ হাজার ৩৩৯ টাকা—যা রবিবারও ছিল এক লাখ ৩৭ হাজার ২২৭ টাকা।
০৩:১৪ এএম, ১০ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার
ব্রহ্মাণ্ডে অপ্রত্যাশিত কিছু ঘটছে, ধরা পড়েছে নাসার টেলিস্কোপে
বিজ্ঞানীরা জানিয়েছেন, ব্রহ্মাণ্ডের প্রতিনিয়ত সম্প্রসারণে একটি অজানা বৈশিষ্ট্য কাজ করছে। এই বৈশিষ্ট্যটি আমাদের বর্তমান ধারণাকে প্রশ্নবিদ্ধ করছে।
০৩:০৮ এএম, ১০ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার
দেশের অবকাঠামো উন্নয়নে এডিবির ১০ কোটি ডলার ঋণ অনুমোদন
দেশের বেসরকারি খাতের অবকাঠামো উন্নয়নে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। এই ঋণ দেশের বেসরকারি আর্থিক ইউনিটগুলোর অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে।
০৩:০৫ এএম, ১০ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার
পোশাক শ্রমিকদের বেতন বাড়ছে
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধি বা ইনক্রিমেন্ট হবে ৯ শতাংশ। মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে দীর্ঘ দর–কষাকষির পর বিষয়টি চূড়ান্ত হয়েছে। নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত পোশাকশ্রমিকেরা নিয়মিত ৫ শতাংশের
০২:৫২ এএম, ১০ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি
- ৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ





















