কুয়েতে ১৩০ বাংলাদেশি শ্রমিক বিপাকে
কুয়েতে পরিচ্ছন্নতা সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ক্যাপ টেক’-এ কর্মরত ১৩০ জন বাংলাদেশি শ্রমিক চার মাস ধরে বেতন না পাওয়ায় কর্মবিরতি পালন করেন। এ কারণে দেশটির শ্রম আইনের আওতায় তাদের আটক করে প্রত্যাবাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।
০১:৪৮ এএম, ১ আগস্ট ২০২৫ শুক্রবার
ইলিশ যেন বিলাসী পণ্য
সাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ। বাজারেও সরবরাহ একেবারে কম নয়। মাঝারি থেকে বেশ বড় সাইজের ইলিশও বাজারে উঠছে। কিন্তু দাম যেন আকাশচুম্বী। ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশের দাম দেড় হাজার টাকা কেজি। ৭৫০ গ্রাম থেকে ১ কেজি কম ওজনের ইলিশের কেজি ২০০০ টাকা। ১ কেজি হলেই সেটার দাম হাঁকানো হচ্ছে ২৩০০-২৫০০ টাকা। ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে গেছে ইলিশ। তাদের পাতে আর উঠছে না অতি সুস্বাদু এই মাছটি। চলতি মৌসুমে ইলিশ যেন এক বিলাসী পণ্যে পরিণত হয়েছে। রাজধানীর রামপুরা, খিলগাঁও, সেগুনবাগিচা, কারওয়ান বাজার, মালিবাগসহ বিভিন্ন বাজার ঘুরে ও ক্রেত-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
০১:৪৭ এএম, ১ আগস্ট ২০২৫ শুক্রবার
যুক্তরাষ্ট্রে ২০২৫ সালের প্রথমার্ধেই শুল্ক আয়ে রেকর্ড
২০২৫ সালের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রে শুল্ক থেকে রাজস্ব আদায়ের পরিমাণ ২০২৪ সালের পুরো বছরের চেয়েও বেশি হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগের তথ্য সংকলিত করে এএফপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
০১:৩৭ এএম, ১ আগস্ট ২০২৫ শুক্রবার
ঢাকায় আ.লীগের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ২২
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে ‘গোপন বৈঠক’ আয়োজনের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ২২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এক মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়ে তদন্ত করছে সেনাবাহিনী।
০১:৩৫ এএম, ১ আগস্ট ২০২৫ শুক্রবার
জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনী শীর্ষস্থানে
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন বলেছেন, জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনী মানের দিক থেকে শীর্ষস্থানে। জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনী প্রেরণে বিশ্বের শীর্ষ ৩ দেশের মধ্যে বাংলাদেশ সবসময় থাকে। বর্তমানে শান্তিমিশনে কর্মরত রয়েছেন প্রায় ১ হাজার ৮০০ নারী সেনাসদস্য।
০১:২৪ এএম, ৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার
ভারতের ওপর এবার ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে দীর্ঘ সময় ধরে আলোচনার অধীনে থাকা বাণিজ্য চুক্তি যদি চূড়ান্ত না হয়, তাহলে ভারতের পণ্যে শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ পর্যন্ত করা হবে।
০১:২১ এএম, ৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার
গাজায় নিহত প্রায় ১৯ হাজার শিশুর নাম প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট
২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার যুদ্ধে প্রায় ১৯ হাজার শিশু নিহত হয়েছে। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম এসব শিশুর তালিকা করে তাদের নাম প্রকাশ করেছে।
০১:১৭ এএম, ৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা ১৫ দেশের বড় পদক্ষেপ
ইসরায়েলের লাগাতার আগ্রাসনে বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা আজ মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধ এখনো থামেনি। গেল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬০ হাজার ৩৪ ফিলিস্তিনি।
০১:১৫ এএম, ৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার
যৌথভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করল ভারত ও যুক্তরাষ্ট্র
ভারত ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বুধবার একটি শক্তিশালী নতুন আর্থ মনিটরিং রাডার স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এটি পৃথিবীর ভূমি ও বরফ-পৃষ্ঠের সূক্ষ্ম পরিবর্তন শনাক্ত করতে পারবে এবং প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয় পূর্বাভাসে সহায়তা করবে।
০১:১০ এএম, ৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার
৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প, ১৪ দেশে সুনামি সতর্কতা
রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পনের পর এখন পর্যন্ত বিশ্বের অন্তত ১৪টি দেশ ও অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৮। এর প্রভাবে ওশেনিয়া অঞ্চলের ৩টি দেশ—পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ এবং ভানুয়াতুকে সুনামির উচ্চ ঝুঁকির আওতায় রাখা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া কর্তৃপক্ষ।
০১:০৭ এএম, ৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার
জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে। জরুরি ভিত্তিতে তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন জামায়াত আমিরের পিএস মোহাম্মদ নজরুল ইসলাম।
০১:০৩ এএম, ৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার
মুরাদনগরে আসিফ মাহমুদ ও কায়কোবাদ অনুসারীদের সংঘর্ষ, আহত ৭১
কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
০১:০২ এএম, ৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার
৩ আগস্ট নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা
আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সেদিন সবাইকে শহীদ মিনারে যোগদানের আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা সেদিন সঙ্গে থাকলে সকল দাবি আমরা আদায় করে ছাড়ব।’
১২:৫৯ এএম, ৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার
ওমানপ্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর
ওমানে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর। দেশটির সরকার প্রবাসীদের বৈধকরণের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছেন। বুধবার (৩১ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এসব তথ্য জানিয়েছেন।
১২:৫৮ এএম, ৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার
শেখ হাসিনাকে রাতের ভোটের পরামর্শ দেন জাবেদ পাটোয়ারী
২০১৮ সালের নির্বাচনে রাতেই বাক্সে ৫০ শতাংশ ব্যালট রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারী। পরে সরকারের পক্ষ থেকে মাঠপর্যায়ে বাক্সে ব্যালট রাখার নির্দেশনা দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় চলতি বছরের ২৪ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আরেক সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পাঁচ পৃষ্ঠার জবানবন্দিতে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।
১২:৫৭ এএম, ৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার
দিদারুলকে ‘বীর’ বলল নিউ ইয়র্ক পুলিশ
নিউ ইয়র্ক সিটির একটি ব্যস্ত এলাকায় ভবনে গুলি চালানোর ঘটনায় নিহত ৪ জনের মধ্যে একজন পুলিশ অফিসার ছিলেন ৩৬ বছর বয়সী দিদারুল ইসলাম। হত্যার কয়েক ঘণ্টা পর ঘুমন্ত ব্রঙ্কস এলাকার রাস্তায় আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং মুসলিম সম্প্রদায়ের নেতারা তার প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হন।
০১:০১ এএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার
গাজায় ‘দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি’,নিহতের সংখ্যা ৬০ হাজার
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে মঙ্গলবার ৬০ হাজার ৩৪ জনে পৌঁছেছে। ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এদিন আলজাজিরা এ খবর জানিয়েছে।
১২:৫৯ এএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার
নিউইয়র্কে গুলিতে দিদারুলের নিহতের খবর শুনে তার বাবা স্ট্রোক করেছে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে একটি বহুতল ভবনে বন্দুকধারীর গুলিতে নিউইয়র্ক পুলিশের সদস্য বাংলাদেশি দিদারুল ইসলাম রতন নিহত হয়েছেন। দিদারুলের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকায়।
১২:৫৬ এএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার
রাউজানে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ-গুলি, আহত ৩০
চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারসহ দুইপক্ষের ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার গহিরা ইউনিয়নের সত্তারঘাট এলাকায় সংঘর্ষের এই ঘটনা ঘটে।
১২:৫৪ এএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার
বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হানডা
বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে হংকংভিত্তিক টেক্সটাইল ও পোশাক শিল্প প্রতিষ্ঠান হানডা।
১২:৫৩ এএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার
সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য, আছে শর্ত
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। অবশ্য এর জন্য কিছু শর্তও দিয়েছেন তিনি।
১২:৫০ এএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার
বন্দুকধারীর হামলায় বাংলাদেশি পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত
২৮ জুলাই, সোমবার বিকেলে নিউইয়র্ক নগরীর পার্ক অ্যাভিনিউতে ঘটে যায় এক হৃদয়বিদারক ও ভয়াবহ ঘটনা। নিউইয়র্ক শহরের অন্যতম ব্যস্ত ও সম্মানজনক এলাকা, মিডটাউনের ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে অবস্থিত ব্ল্যাকস্টোন ও এনএফএল-এর সদরদপ্তরে এক যুবক আগ্নেয়াস্ত্র হাতে ঢুকে নির্বিচারে গুলি চালায়। মুহূর্তেই শহরের অভিজাত কর্মস্থল রূপ নেয় এক মৃত্যুকূপে।
১২:৪৯ এএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার
ডেঙ্গু আক্রান্ত ছাড়াল ২০ হাজার, মৃত্যু ৭৯ জনের
ডেঙ্গু আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৩ জন রোগী এবং মৃত্যু হয়েছে একজনের। এ নিয়ে চলতি বছরে মোট মৃত্যু ৭৯ জনে দাঁড়িয়েছে। এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার ৩১৬। চলতি মাসে রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ২০ জন।
১২:৪৭ এএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার
‘প্রলয়’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত
নিজেদের স্বল্পমাত্রার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত। প্রলয় নামের এই ক্ষেপণাস্ত্র ১৫০ থেকে ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
১২:৪৬ এএম, ৩০ জুলাই ২০২৫ বুধবার
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- ইরানে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন লাতিনো
- দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
- বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা
- হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক
- বৃহত্তর জাতীয় সরকার গঠনে রাজি নেতানিয়াহু, থাকতে চান প্রধানমন্ত্রী
- জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা
- ই-রিকশার নিবন্ধন কীভাবে, কারা পাবেন জেনে নিন
- হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ
- টিন নিয়ে বিপাকে? বাতিল করতে পারবেন যেসব শর্তে
- ফ্রান্সে স্কুল ছুটি শেষে আবার বিক্ষোভ
- ইরানে ফের মার্কিন হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
- ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ভোট বাতিলে ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ
- হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- হ্যাকের পর বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
- ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর
- আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
- রেকর্ড ভেঙে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
























