৭ গোলের রোমাঞ্চকর জয় পেল লিভারপুল
প্রকাশিত: ৩ অক্টোবর ২০১৯
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সালসবুর্কের বিপক্ষে জয় পেয়েছে লিভারপুল। ‘ই’ গ্রুপে ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে ৪-৩ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। নিজেদের প্রথম ম্যাচে নাপোলির বিপক্ষে ২-০ গোলে হেরেছিল তারা।
লিভারপুলের হয়ে জোড়া গোল করেন মোহামেদ সালাহ। একটি করে গোল করেন সাদিও মানে ও অ্যান্ড্রু রবার্টসন। অস্ট্রিয়ার দলটির হয়ে জালের দেখা পান হি-চান হওয়াং, তাকুমি মিনামিনো ও আর্লিং হলান্ড।
আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকে জমে ওঠা ম্যাচে বারবার দুই দলের রক্ষণকে দিতে হয় পরীক্ষা। এর মধ্যে নবম মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন মানে। ব্রাজিল ফরোয়ার্ডের কাছ থেকে বল পেয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জাল খুঁজে নেন সেনেগালের ফরোয়ার্ড মানে।
২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। দুই ডিফেন্ডারের দারুণ বোঝাপড়ার ফসল এই গোল। জর্ডান হেন্ডারসনের কাছ থেকে বল পেয়ে নিচু ক্রসে রবার্টসনকে খুঁজে পান রাইট ব্যাক ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড। বাকিটা সারেন স্কটিশ লেফট ব্যাক রবার্টসন।
৩৬তম মিনিটে গোলের দেখা পেয়ে যান সালাহ। মানের ক্রসে ফিরমিনোর হেড কোনোমতে ঠেকান সালসবুর্কের গোলরক্ষক। ফিরতি বলে সালাহর বুলেট গতির শট তার গ্লাভস ছুঁয়ে জড়ায় জালে। তিন মিনিট পর হওয়াংয়ের নৈপুণ্যে ব্যবধান কমায় সালসবুর্ক। এনোক মউয়েপুর কাছ থেকে বল পেয়ে লিভারপুলের দুই ডিফেন্ডারকে এক ঝটকায় বিভ্রান্ত করে কোনাকুনি শটে জাল খুঁজে নেন দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে লিভারপুলের রক্ষণে প্রচণ্ড চাপ তৈরি করে সালসবুর্ক। ৫৫তম মিনিটে কোনোমতে বেঁচে যায় স্বাগতিকরা। মিনামিনোর ক্রসে ঠিকানা খুঁজে পাননি হওয়াং। পরের মিনিটে ব্যবধান আরো কমায় অস্ট্রিয়ার দলটি। হওয়াংয়ের দারুণ ক্রসে চমৎকার ভলিতে বল জালে পাঠান অরক্ষিত জাপানিজ ফরোয়ার্ড মিনামিনো।
৬০তম মিনিটে ম্যাচে সমতা ফেরায় সালসবুর্ক। বদলি নামার তিন মিনিটের মধ্যে গোল পেয়ে যান চ্যাম্পিয়ন্স লিগে আগের ম্যাচে হ্যাটট্রিক করা আর্লিং হলান্ড। দারুণ স্কয়ার পাসে মূল কাজটা করেন মিনামিনো। অরক্ষিত স্ট্রাইকার হলান্ডের স্রেফ একটা টোকা দিতে হয়েছে।
বিরতির আগে ও পরে ২০ মিনিটের মধ্যে ৩ গোল হজম করা লিভারপুল এগিয়ে যায় সফরকারীদের ভুলে। একজন বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে পেয়ে যান ফাবিনিয়ো। তার পাস পেয়ে ফিরমিনো ফ্লিকে বল বাড়ান সালাহকে। সঙ্গে লেগে থাকা খেলোয়াড়দের পেছনে ফেলে বাকিটা সারেন মিশরের এই স্ট্রাইকার।
চার মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করেন মানে। অ্যালেক্সজান্ডার-আর্নল্ডের কর্নারে স্রেফ মাথা ছোঁয়াতে পারলেই গোল পেয়ে যেতেন তিনি। কিন্তু বলের নাগাল পাননি এই ফরোয়ার্ড।
বাকি সময়ে আর গোলের দেখা পায়নি কোনো দলই। আগের ম্যাচে হেঙ্ককে ৬-২ গোলে হারানো সালসবুর্ক পায় প্রথম হারের তেতো স্বাদ।
‘ই’ গ্রুপের অন্য ম্যাচে হেঙ্কের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে নাপোলি। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।
জি’ গ্রুপে জার্মানির ক্লাব লাইপজিগের মাঠে ২-০ গোলে জিতেছে ফ্রান্সের লিওঁ। গ্রুপের অন্য ম্যাচে রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গ ৩-১ গোলে হারিয়েছে পর্তুগালের বেনফিকাকে।
‘এইচ’ গ্রুপে ফ্রান্সের দল লিলের মাঠে ২-১ গোলে জিতেছে ইংল্যান্ডের চেলসি। আরেক ম্যাচে স্পেনের ভালেন্সিয়ার মাঠে ৩-০ গোলে জিতেছে গতবারের সেমি-ফাইনালিস্ট ডাচ ক্লাব আয়াক্স।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
