৫০ হাজার মানুষের খেলা উপভোগের সুযোগ
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ১৩ জুন ২০২৬
১৯ জুলাই সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ ফাইনালের ওয়াচ পার্টি
২০২৬ সালের বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি দেখার জন্য ১৯ জুলাই সেন্ট্রাল পার্কে একটি বিশাল আয়োজন (ওয়াচ পার্টি) করা হয়েছে।
নিউ ইয়র্ক স্টেটের ৬ মিলিয়ন ডলারের বিনিয়োগে আয়োজিত এই অনুষ্ঠানে দর্শকদের জন্য বিশাল এলসিডি (খঈউ) স্ক্রিন ও উন্নত মানের সাউন্ড সিস্টেমের ব্যবস্থা থাকবে। পাশাপাশি থাকবে খাবারের দোকান, নিউ ইয়র্ক সিটির স্থানীয় ডিজে এবং হাফ-টাইম শো-এর আয়োজন।
সেন্ট্রাল পার্ক থেকে সোমবার নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেন, “আমরা সবাই মিলে ঘোষণা করছি যে, বিশ্বের সবচেয়ে বড় ম্যাচটি দেখার জন্য সবচেয়ে বড় আয়োজনটি আমরা এখানেই, সেন্ট্রাল পার্কে করতে যাচ্ছি। আর জানেন এর খরচ কত? এটি সম্পূর্ণ বিনামূল্যে।”
সেন্ট্রাল পার্কের ‘গ্রেট লন’-এ আয়োজিত এই অনুষ্ঠানে ৫০,০০০ দর্শক অংশ নিতে পারবেন। বিনামূল্যে টিকিট পেতে আগ্রহীরা লটারির মাধ্যমে আবেদন করতে পারবেন; এই লটারি প্রক্রিয়াটি বৃহস্পতিবার সকাল ১০টায় (ইস্টার্ন টাইম) শুরু হবে।
গভর্নর আরও বলেন, “এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না। সবাইকে এই স্থানে নিয়ে আসাটা নিউ ইয়র্কের এক অনন্য অভিজ্ঞতা... এটি নিউ ইয়র্কবাসীদের জন্য গ্রীষ্মকালীন আড্ডার প্রিয় জায়গা, আর এখন এটি সেই সুন্দর খেলাটি দেখার জন্য শহরের সেরা আসন বা ‘ফ্রন্ট রো সিট’ হয়ে উঠবে।”
এই বড় ঘোষণার সময় সেন্ট্রাল পার্কে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও উপস্থিত ছিলেন।
মামদানি বলেন, “বিশ্বের সবচেয়ে আইকনিক বা বিখ্যাত টুর্নামেন্টের সবচেয়ে আইকনিক ম্যাচটি দেখার জন্য বিশ্বের সবচেয়ে আইকনিক পার্ক-যার পটভূমিতে রয়েছে শহরের বিখ্যাত স্কাইলাইন-তার চেয়ে উপযুক্ত জায়গা আর কী হতে পারে।”
মেয়র আবারও এই গ্রীষ্মে বিশ্বকাপ ম্যাচ দেখার অত্যধিক খরচের বিষয়টি নিয়ে কথা বলেন-এমন একটি বাস্তবতা যার জন্য ফিফা এবং বিশেষ করে ইনফান্তিনো তীব্র সমালোচনার মুখে পড়েছেন।
ইনফান্তিনোর ঠিক সামনে দাঁড়িয়ে মঞ্চ থেকে মামদানি বলেন, “এমন এক সময়ে যখন খেলায় অংশ নেওয়া এবং তা থেকে স্মৃতি তৈরির বিষয়টি শ্রমজীবী মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, তখন আমরা এই ম্যাচ দেখার আয়োজনটি ১০০% বিনামূল্যে করছি।” অন্যান্য নিউ ইয়র্কবাসীর সাথে বসে ফাইনাল ম্যাচটি দেখার জন্য আপনাকে হাজার হাজার ডলার খরচ করতে হবে না।
নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালের ‘ক্যাটাগরি ১’-এর টিকিটের দাম ১০,০০০ ডলারেরও বেশি। এই মূল্য ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনাল ম্যাচের টিকিটের গড় দামের (১,৬০৭ ডলার) চার গুণেরও অনেক বেশি-যে ম্যাচে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে এক ঐতিহাসিক লড়াই হয়েছিল। উল্লেখ্য, চার বছর আগের সেই ফাইনাল ম্যাচের টিকিটের দামও ২০১৮ সালের বিশ্বকাপ ফাইনালের (গড় দাম ১,১০০ ডলার) তুলনায় অনেক বেশি ছিল।
ফিফার টিকিটের এই অত্যধিক মূল্যবৃদ্ধির কারণ হলো সংস্থাটির ‘ডাইনামিক প্রাইসিং’ বা পরিবর্তনশীল মূল্য নির্ধারণ পদ্ধতি-টুর্নামেন্টের ইতিহাসে যা এবারই প্রথম ব্যবহার করা হচ্ছে। ফিফা সভাপতি ইনফান্তিনো এই পদ্ধতির পক্ষে যুক্তি দিয়ে বলেছেন যে, এটি মূলত যুক্তরাষ্ট্রের বাজারের বাস্তবতার সাথে মানিয়ে নেওয়ার একটি পদক্ষেপ। গত মাসে তিনি বলেন, “আমরা এমন এক বাজারে কাজ করছি যেখানে বিনোদন খাত বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত; তাই আমাদের বাজারের প্রচলিত হারই অনুসরণ করতে হচ্ছে।”
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- রুহুল ও সেলিম ভাই উভয়েই অর্থ দিতে চেয়েছিলেন ঃ ওসমান
- বাংলাদেশ সোসাইটির কোর্ট হেয়ারিং ১৭ ডিসেম্বর
- মিশিগানে মুসলিম ভোটাররা ইসলামবিদ্বেষী হামলার আশঙ্কায়
- ট্রাম্প ও ওবামার নির্বাচনী যুদ্ধ
- আজকাল ৯৪৬
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩২
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
