দোষী সাব্যস্ত হলে জেল-জরিমানা
৩১ লাখ ট্যাক্স প্রতারক চিহ্নিত
মনোয়ারুল ইসলাম
প্রকাশিত: ১৮ মে ২০২৪
৩১ লাখ ট্যাক্স প্রতারককে চিহ্নিত করে তাদের ফাইলে রেডফ্লাগ ছাপ দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, বেশি ট্যাক্স রিটার্নের প্রত্যাশায় তারা মিথ্যা তথ্য দিয়ে ট্যাক্স ফাইল করেছিলেন। অডিট শেষে দোষী সাব্যস্ত হলে তাদের কমপক্ষে ৫ হাজার ডলার জরিমানা হতে পারে। এমনকি তারা দন্ডনীয় অপরাধের বিচারের (ক্রিমিনাল প্রেসিকিউশন) মুখোমুখি হতে পারে। এতে ট্যাক্স ফাইলিং প্রতিষ্ঠানগুলিও ফেঁসে যেতে পারে। সন্দেহভাজন ট্যাক্স ফাইলারের কাছে ট্যাক্সেও কাগজপত্র প্রস্তুতকারীর স্বাক্ষর সম্বলিত ডক্যুমেন্টসও চাওয়া হচ্ছে। এতে আইআরএস (ইন্টারনাল রেভিনিউ সার্ভিস) খতিয়ে দেখছে ট্যাক্স ফাইলিং প্রতিষ্ঠান অসত্য বা ভূয়া তথ্য দিয়ে তার গ্রাহককে অতিরিক্ত অর্থ পাওয়াতে সহায়তা করেছে কিনা। তা প্রমাণিত হলে সেই ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল হতে পারে।
গত মঙ্গলবার ১৪ মে আইআরএস কমিশনার ডেনিয়েল ওয়েরফেল এ তথ্য প্রকাশ করেছেন। তিনি সাংবাদিকদের বলেছেন, অনেক সময় সোশ্যাল মিডিায়া স্ক্যামাররাও বেশি ট্যাক্স পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে প্রচারণা চালিয়েছে। সাধারণ মানুষকে তারা ‘ট্রিক্স’ করেছে। যাকে বলা হচ্ছে ‘উইন্ডফল ট্যাক্স রিটার্ন’। ২০২৩ সালের ট্যাক্স ফাইলে রেকর্ড সংখ্যক আমেরিকান সঠিক সময়ে ট্যাক্স রিটার্নের অর্থ পাননি। যাদেরকেই সন্দেহ হয়েছে তাদের ফাইলই আটকে রেখে স্ক্রুটিনী করেছে আইআরএস। এতে অনেকেই রিটার্ন দেরিতে পেয়েছেন।
কুইন্সের জ্যাকসন হাইটসের একজন সিপিএ জানিয়েছেন, এ বছর আড়াই হাজার ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠানের ট্যাক্স তিনি ফাইল করেছেন। এতে প্রতি ১০ জনের একজন ট্যাক্স রিটার্ন বিলম্বে পেয়েছেন। অনেকে এখনও পাননি। বরং ডকুমেন্টস পাঠানোর জন্য অনেকে আইআরএস-এর কাছ থেকে চিঠি পাচ্ছেন। কার্যত তাদের ফাইলে রেড এলার্ট সংযোজিত হয়েছে। ট্যাক্স ফাইলে রিটার্ন ক্লেইম করতে গিয়ে যে সব তথ্য তারা দিয়েছেন তার ডকুমেন্টস এখন পাঠাতে হবে। আইআরএস-এর কাছে সন্তোষজনক মনে হলে কেসটির নিষ্পত্তি হবে এবং সংশ্লিষ্টরা ট্যাক্স রিটার্ন পাবেন। এই ট্যাক্স প্রিপারা বলেন, কমিউিনিটির অধিকাংশ কাস্টমারই আমাদের পরিচিত। তাদের মৌখিক কথা বিশ্বাস করে আমরা ট্যাক্স ফাইল করে দিই। ফরম ১০৪০তে স্বাক্ষরও করি। কিন্তু তাদের অসততার জন্য খড়গ আমাদের উপরও নেমে আসে। যেমন, একজন উবার বা ট্যাক্সি ড্রাইভার তেল, টোল ও গাড়ি মেরামতের জন্য অস্বাভাবিক খরচ দেখালে আমরা তাদের কথা বিশ্বাস করে অনেক সময় তা বসিয়ে দেই।
আইআরএস-এর তথ্যানুসারে, ট্যাক্স ফাইলে সবচেয়ে বেশি অনিয়ম ধরা পড়ছে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক ও টেক্সাস অঙ্গরাজ্যে। যেখানকার বড় একটি অংশ ইমিগ্রান্ট কমিউনিটি। আর অনেকেই ট্যাক্স ফাইল করে থাকেন ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাকটর হিসেবে। অনেকে ‘সিক ও ফ্যামিলি লিভ’ ক্রেডিট দাবি করেছেন ২০২৩ সালেও। অথচ এই ক্রেডিট প্রযোজ্য ছিল করোনাকালীন সময়ে ২০২০ ও ২০২১ সালের ট্যাক্স ইয়ারে। এই ক্রেডিট পেতে তারা ব্যববহার করছেন ফরম ৭২০২। আইআরএস ট্যাক্স ফাইলে এই ফরম দেখার সাথে সাথে তাতে ‘রেড ফ্লাগ’ লাগিয়ে দিচ্ছে।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
