২৭ বছর পর কোমা থেকে ফিরলেন নারী
স্বাস্থ্য ডেস্ক :
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯
সাতাশ বছর আগে আরব আমিরাতে এক সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছিল মুনিরা আবদুল্লাহর স্বাভাবিক জীবন। মস্তিষ্কের আঘাত পেয়ে চলে যান কোমায়। এই দীর্ঘ সময়ে পৃথিবীতে ঘটে গেছে অনেক ঘটনা, পরিবর্তন হয়েছে অনেক কিছুরই। কিছুই জানেন না মুনিরা। কিন্তু এত বছর অজ্ঞান থাকার পর হঠাৎ করেই সংজ্ঞা ফিরেছে তাঁর।
গতকাল মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
২৭ বছর আগে ওই দুর্ঘটনার সময় মুনিরার বয়স ছিল ৩২ বছর। ছেলেকে স্কুল থেকে গাড়িতে করে ফিরছিলেন তিনি। পথে একটি বাসের সঙ্গে সংঘর্ষে মস্তিষ্কে গুরুতর আঘাত পান মুনিরা। তাঁর ছেলে চার বছর বয়সী ওমর ওয়েবার পাশেই বসে ছিল। কিন্তু দুর্ঘটনার সময় মুনিরা তাঁর ছেলে ওমরকে বাঁচাতে জড়িয়ে ধরেছিলেন। আর সে জন্য বেঁচে যায় ওমর।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম দি ন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে ঘটে যাওয়া ওই দুর্ঘটনা ও মায়ের অবস্থার উন্নতির কথা জানান ওমর ওয়েবার।
ওমর বলেন, ‘আমি কখনোই তাঁর ব্যাপারে আশা ছাড়িনি। কারণ আমার সব সময় মনে হতো, একদিন তিনি জেগে উঠবেন।’
ওমর আরো বলেন, ‘আমি এই গল্পটি সবার কাছে তুলে ধরছি। কারণ, আমি মানুষকে বলতে চাই, কেউ যেন তাঁর প্রিয়জনের ব্যাপারে আশা ছেড়ে না দেন। এ রকম পরিস্থিতিতে কেউ যেন তাঁদের মৃত না ভাবেন।’
ওমর বলেন, ‘আমার মা আমার সঙ্গে পেছনের সিটে বসে ছিলেন। যখন তিনি দেখেন যে দুর্ঘটনা ঘটছে, তিনি আমাকে রক্ষা করার জন্য জড়িয়ে ধরেন।’
এরপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় মুনিরা আবদুল্লাকে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় লন্ডনে। সেখানে মুনিরার অবস্থাকে ‘ভেজিটেটিভ’ বলে উল্লেখ করেন চিকিৎসকরা। তার মানে, তিনি ব্যথা অনুভব করবেন, কিন্তু প্রতিক্রিয়া দেখাতে পারবেন না।
এরপর মনিরাকে সংযুক্ত আরব আমিরাতের আল-আইন শহরে নিয়ে আসা হয়, যেখানে তিনি বাস করতেন। সেখান থেকেই তাঁকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বেশ কয়েক বছর সেখানে ছিলেন তিনি। টিউবের মাধ্যমে খাবার খাইয়ে তাঁকে জীবিত রাখা হচ্ছিল।
এরপর ২০১৭ সালে সরকারি অনুদানের অর্থে মুনিরাকে জার্মানিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর বেশ কয়েকটি অস্ত্রোপচার করা হয়। এ ছাড়া তাঁর অবস্থার উন্নতির জন্য এবং তাঁকে জাগিয়ে তোলার জন্য বিভিন্ন ওষুধ প্রয়োগ করা হয়।
একদিন হাসপাতালের কোনো ব্যক্তির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিলেন ওমর। তখন হঠাৎ করেই জেগে ওঠেন তাঁর মা মুনিরা।
ওমর বলেন, ‘হাসপাতালে একটি ভুল বোঝাবুঝির অবস্থা হয়েছিল। আমার মা ভেবেছিলেন, আমি হয়তো কোনো ঝুঁকির মধ্যে আছি। তিনি অদ্ভুত শব্দ করছিলেন। আর আমি ডাক্তারদের ডাকছিলাম তাঁকে পরীক্ষা করার জন্য। তাঁরা বলেন, সবকিছু স্বাভাবিকই আছে।’
ওমর বলেন, ‘এর কিছুদিন পর কারো ডাকে আমি জেগে উঠি। আমার মা আমার নাম ধরে ডাকছিলেন। আমি আনন্দে উড়ছিলাম। অনেক বছর এই মুহূর্তটি পাওয়ার জন্য স্বপ্ন দেখছিলাম আমি। আমার নাম ধরে ডাকাই ছিল তাঁর প্রথম শব্দ।’
মুনিরা এখন আরো সাড়া দিচ্ছেন। তিনি সামান্য কথোপকথনও করতে পারেন। তাঁকে এখন আবুধাবিতে নিয়ে আসা হয়েছে। সেখানে তাঁকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে।
এভাবে জ্ঞান ফিরে পাওয়ার ঘটনা আগেও ঘটেছে। তবে তা সংখ্যায় খুব বেশি নয়। এ রকম পরিস্থিতি থেকে কে কখন জ্ঞান ফিরে পাবেন, এ বিষয়ে অনুমান করাও অনেক কঠিন।
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- সেক্স কমে গেলে যেসব শারীরিক সমস্যা হয় (ভিডিও)
- নবজাতকের মায়েদের স্তনের পাঁচটি সমস্যা এবং তার সমাধান
- ‘ওরাল সেক্স’র আগে-পরে দাঁত ব্রাশ করতে নিষেধ চিকিৎসকদের
- দেহ বিষমুক্ত রাখতে গরম পানি পানের উপকারিতা
- স্যানিটারি প্যাড তরুণ প্রজন্মের ভয়াবহ নেশা!
- প্লাস্টিক বা কাচ নয় পানি পান করুন স্বাস্থ্যকর মাটির বোতলে
- ফ্যাটি লিভারের যত সমস্যা
- ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ
- মিষ্টি বা টক দই কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?
- দেশের প্রধান তেলবীজ সরিষা : অ্যান্টিবায়োটিকের বিকল্প
- দেশে কম বয়সে হৃদরোগ-মৃত্যু বাড়ছে
- দায়িত্বে অবহেলা হলে চিকিৎসকদের ওএসডির নির্দেশ
- কোষ্ঠকাঠিন্য দূর করার সাতটি সহজ উপায়
- শরীরে ভিটামিন ডির ঘাটতি বুঝবেন কীভাবে?
- মাত্র ১০ মিনিটে ক্যানসার শনাক্ত! এরপর চিকিৎসা…
