পাকিস্তানের হামলার ভয়ে ফের ব্ল্যাকআউট অমৃতসার, মধ্যরাতে বিস্ফোরণ
প্রকাশিত: ৯ মে ২০২৫
আবারও ভারতের পাঞ্জাবের অমৃতসারে ব্ল্যাকআউট প্রটোকল গ্রহণ করা হয়েছে। বুধবার মধ্যরাতে সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পর সেখানে ব্ল্যাকআউট শুরু করে অমৃতসার বিভাগীয় প্রশাসন।
এক্সে এক পোস্টে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সর্বোচ্চ সতর্কতা নিয়ে অমৃতসার বিভাগীয় প্রশাসন আবারও ব্ল্যাকআউট শুরু করেছে।
তারা বাসিন্দাদের ঘরে থাকতে বলেছে। সঙ্গে আতঙ্কিত না হতে, বাড়ির বাইরে জড়ো না হতে এবং ঘরের সব লাইট বন্ধ রাখতে অনুরোধ জানানো হয়েছে।
এনএনআইয়ের একই প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে, ব্ল্যাকআউট করা হচ্ছে পূর্ব সতর্কতার অংশ হিসেবে। তবে, সেখানে পাকিস্তানের বিমানবাহিনী বা সেনারা হামলা চালিয়েছে বলে কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ জানিয়েছে, অমৃতসারে বিস্ফোরণের শব্দ শোনার তথ্য পাওয়া গেছে।
এর মধ্যে ফেসবুকে অমৃতসারের অনেক মানুষকে উদ্বিগ্ন হয়ে পোস্ট দিতে দেখা গেছে। পি এন শর্মা নামে একজন লিখেছেন, আত্তারি সীমান্ত এলাকায় বিকট শব্দ শোনা গেছে। আমারবীর সিং নামে একজন লিখেছেন, এগুলো কোনো সনিক শব্দ ছিল না। ছিল বড় ধরনের বিস্ফোরণ। বাড়ি কেঁপে ওঠার পর আমি জেগে উঠি।
এর আগে, আজাদ কাশ্মির ও অন্যান্য জায়গায় ভারতের হামলায় নিহতদের রক্তের বদলা নেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শেহবাজ বলেন, ভারত আমাদের ওপর হামলা চালিয়ে বড় ভুল করেছে। আগ্রাসনের জন্য তাদের মূল্য দিতে হবে।
তিনি বলেন, আমাদের চেয়ে অনেক বড় সৈন্যবাহিনী থাকা ভারতকে আমাদের ইচ্ছার কাছে হার মানতে বেশি সময় লাগেনি। তাদের গৌরবের প্রতীক ও পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। আমাদের প্রতিক্রিয়া ছিল নিষ্পত্তিমূলক। আমরা তাদের মধ্যে যে ক্ষত তৈরি করেছি সেটি সহজে সারবে না।
ভারতের হামলায় এক শিশুসহ ২৬ জন নিহত হয়েছেন জানিয়ে শেহবাজ বলেন, আমরা শহীদদের পরিবারের পাশে আছি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমরা ঘোষণা দিচ্ছি, শহীদদের প্রতিফোটা রক্ত বিবেচনায় নেওয়া হবে।
শেহবাজ ২৬ জন নিহত হওয়ার তথ্য জানালেও পাকিস্তানের ডিজিএফআইয়ের প্রধান লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ৩১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
সীমান্তে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করায় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশংসা করে তিনি বলেন, তারা তাদের অসাধারণ দক্ষতা ও সাহসিকতা দেখিয়েছে। আমাদের সেনারা প্রমাণ করেছে কীভাবে বিধ্বংসী জবাব দিতে হয়। আমরা তাদের বীরত্বকে স্যালুট জানাই।
ভারতের বিরুদ্ধে বদলা নেওয়ার হুমকি দিয়ে তিনি আরও বলেন, এই হামলার জন্য ভারতকে ভুগতে হবে। গতরাতে যেসব রক্ত ঝরেছে তার প্রতিটি ফোঁটার বদলা নেওয়া হবে। ভারত হলো কাপুরুষ শত্রু। যারা নিরস্ত্র বেসামরিকদের ওপর হামলা চালিয়েছে। তারা আবার নিজেদের শক্তিশালী মনে করে। কিন্তু গতকাল আমরা প্রমাণ করেছি পাকিস্তান জানে কীভাবে উপযুক্ত জবাব দিতে হয়। পুরো জাতি সশস্ত্র বাহিনীর সাহসিকতাকে স্যালুট জানায়।
এছাড়া, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার সঙ্গে পাকিস্তান জড়িত নয় বলেও জানান তিনি।
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
