হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
প্রকাশিত: ১১ জুন ২০২৬
ইসরায়েলি স্পাইওয়্যার প্রস্তুতকারক সংস্থা এনএসও গ্রুপ-এর বিরুদ্ধে ঐতিহাসিক নিষেধাজ্ঞা জারির আট মাস পার হতে না হতেই পুনরায় আদালতের দ্বারস্থ হলো হোয়াটসঅ্যাপ এবং এর মূল সংস্থা মেটা। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালতে দায়ের করা নতুন অভিযোগে মেটা দাবি করেছে, এনএসও গ্রুপ আদালতের ওই নিষেধাজ্ঞা প্রায় সঙ্গে সঙ্গেই লঙ্ঘন করেছে এবং তাদের কুখ্যাত 'পেগাসাস' স্পাইওয়্যার পরিচালনার স্বার্থে এখনও এই মেসেজিং প্ল্যাটফর্মটিকে ব্যবহার করে চলেছে।
ক্যালিফোর্নিয়ার উত্তর জেলা আদালতে দায়ের করা একটি আদালত অবমাননার আবেদনে মেটা জানিয়েছে, এনএসও গ্রুপ যে আদালতের নির্দেশ অমান্য করছে তার "স্পষ্ট ও বিশ্বাসযোগ্য প্রমাণ" তাদের কাছে রয়েছে। এই কারণে বিচারক ফিলিস হ্যামিল্টনের কাছে এনএসও-র বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ এবং বড় অঙ্কের জরিমানা আরোপের দাবি জানিয়েছে মেটা।
হোয়াটসঅ্যাপ এবং এনএসও গ্রুপের মধ্যকার এই আইনি লড়াইয়ের সূত্রপাত ২০১৯ সালে, যখন হোয়াটসঅ্যাপ প্রথম অভিযোগ তোলে যে এনএসও তাদের পরিকাঠামো ব্যবহার করে বিশ্বজুড়ে প্রায় ১,৪০০ ব্যবহারকারীর ফোনে পেগাসাস স্পাইওয়্যার ঢুকিয়েছে। দীর্ঘ শুনানির পর, গত বছরের অক্টোবরে আদালত এনএসও-র ওপর একটি স্থায়ী নিষেধাজ্ঞা জারি করে, যা চলতি বছরের ২৮ জানুয়ারি থেকে কার্যকর হয়।
এই নির্দেশ অনুযায়ী, এনএসও-র হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করা, প্ল্যাটফর্মের সঙ্গে কোনো প্রযুক্তিগত যোগাযোগ রাখা বা হোয়াটসঅ্যাপের কোড ব্যবহার করার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ছিল। কিন্তু মেটার থ্রেট ইন্টেলিজেন্স টিম জানিয়েছে, নিষেধাজ্ঞা জারির পর থেকে গত জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এনএসও-র সঙ্গে যুক্ত অন্তত ২৩টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং ৩৪টি হোয়াটসঅ্যাপ গ্রুপের সন্ধান পাওয়া গেছে।
গিনি, তানজানিয়া, মালি ও এল সালভাদরের মতো অন্তত ১৩টি দেশে "টেস্টিং গ্রুপ" তৈরি করে স্পাইওয়্যারের কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছিল। এমনকি একটি অ্যাকাউন্টের পাঠানো ছবিতে ডেস্কটপ ম্যাটের ওপর খোদ এনএসও গ্রুপের লোগোও দেখতে পেয়েছেন মেটার নিরাপত্তা প্রকৌশলীরা। মেটা আদালতের কাছে যুক্তি দিয়েছে যে, সাধারণ নির্দেশ বা হালকা কোনো জরিমানা দিয়ে এনএসও গ্রুপকে দমানো সম্ভব নয়, কারণ তারা বিচার ব্যবস্থার ক্ষমতাকে ক্রমাগত এড়ানোর চেষ্টা করছে।
তাই সংস্থাটি দাবি করেছে, যতদিন না এনএসও সম্পূর্ণভাবে আদালতের নির্দেশ মেনে চলছে, ততদিন যেন তাদের ওপর প্রতিদিন ক্রমবর্ধমান হারে জরিমানা চাপানো হয়। একই সঙ্গে, এনএসও-র প্রধান নির্বাহী কর্মকর্তা এবং কার্যনির্বাহী চেয়ারম্যানকে সশরীরে হলফনামা দিয়ে সম্পূর্ণ নিয়ম মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, বিশ্বজুড়ে সাংবাদিক, সমাজকর্মী, রাজনীতিক ও কূটনীতিকদের ফোনে নজরদারির জন্য এই পেগাসাস স্পাইওয়্যার বারবার বিতর্কের কেন্দ্রে এসেছে। ভারতের ক্ষেত্রেও ২০১৯ সালে হোয়াটসঅ্যাপ সরকারকে জানিয়েছিল যে ১২১ জন ভারতীয় ব্যবহারকারী এর শিকার হয়েছেন এবং ২০২১ সালে এক আন্তর্জাতিক মিডিয়া কনসোর্টিয়ামের তদন্তে প্রকাশ পায় যে ভারতের একাধিক বিরোধী নেতা ও সাংবাদিকদের ফোন এই স্পাইওয়্যারের নিশানা ছিল। তবে ভারত সরকার কখনোই পেগাসাস ব্যবহারের বিষয়টি স্পষ্ট করে স্বীকার বা অস্বীকার করেনি।
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প
- প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
