হামাসকে ‘মেরে ফেলার’ হুমকি ট্রাম্পের
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়েছেন—হামাস যদি গাজায় গ্যাং ও অভিযুক্ত ইসরায়েলি সহযোগীদের লক্ষ্য করে হামলা চালাতে থাকে, তাহলে তিনি হামাসের বিরুদ্ধে হামলা সমর্থন করবেন। এতে কার্যত ইসরায়েল ও হামাসের মধ্যে চলা যুদ্ধবিরতির অবসান ঘটবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ট্রাম্প স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘যদি হামাস গাজায় মানুষ হত্যা চালিয়ে যায়, যা চুক্তির অংশ ছিল না, তাহলে আমাদের কোনো উপায় থাকবে না।’ এ সময় তিনি ইসরায়েলের দিকে ইঙ্গিত করে হুমকি দিয়ে বলেন, তাহলে ‘আমাদের তাদের (গাজায়) ঢোকাতে হবে এবং তাদের (হামাসকে) মেরে ফেলতে হবে। এ বিষয়টির প্রতি আপনার মনোযোগের জন্য ধন্যবাদ!’
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প তাঁর হুমকিকে পরিমার্জন করে স্পষ্ট করেছেন যে মার্কিন বাহিনী গাজায় প্রবেশ করবে না। তিনি বলেন, ‘এটা আমাদের করতে হবে না। আমাদের এগোনোর প্রয়োজন পড়বে না। খুব কাছাকাছি, খুব নিকটবর্তী এমন কিছু মানুষ আছে, যারা গিয়ে কাজটি করবে এবং তারা সহজেই কাজটি করবে, কিন্তু আমাদের নজরদারির আওতায়।’
হামাসের বিরুদ্ধে ট্রাম্পের এসব হুমকি আগের মনোভাব থেকে বিরূপ বলে মনে হচ্ছে। সপ্তাহের শুরুতে তিনি বলেছিলেন, হামাস কর্তৃক গাজায় অপরাধী গ্যাং দমন নিয়ে তিনি বেশ সন্তুষ্ট ছিলেন। তিনি বলেন, ‘তারা কিছু ভয়ংকর গ্যাং তুলে নিয়েছে, খুবই ভয়ংকর গ্যাং। তারা তাদের নির্মূল করেছে এবং বেশ কিছু গ্যাং সদস্যকে মেরে ফেলেছে। তা আমাকে বেশ কষ্ট দেয়নি, সত্যিই বলছি। তা ঠিক আছে।’
গাজায় হামাস ও সশস্ত্র গোপন গ্যাংয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় মৃত্যু খবরের শিরোনামে উঠে এসেছে। এই গ্যাংগুলোর বিরুদ্ধে গাজায় মানবিক সহায়তা লুটপাট এবং ইসরায়েলের সঙ্গে সমঝোতার অভিযোগ আছে।
গত রোববারের সংঘর্ষের পরে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় রক্তক্ষয়ী সংঘর্ষে অংশ নেয়নি এমন গ্যাং সদস্যদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে। এর আগে, গত জুন মাসে ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছিলেন যে তাঁরা গাজার কিছু গ্যাংকে অস্ত্র দিয়েছে, আবার কিছু গ্যাংয়ের সঙ্গে আইএসআইএসের (আইএসআইএল) সংযোগ রয়েছে বলে মনে করা হয়, যাতে হামাসকে অস্থিতিশীল করা যায়। গত রোববার, ইসরায়েলের সঙ্গে জড়িত একটি গ্যাংয়ের গুলিতে গাজার প্রভাবশালী সাংবাদিক সালেহ আলজাফারাওয়ি নিহত হন।
তবে গাজার গ্যাংগুলোই শুধু ট্রাম্পের হামাসকে হুমকি না দেওয়ার একমাত্র কারণ নয়। ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার আওতায় হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে এবং গাজার শাসনে যেকোনো ভূমিকা ছেড়ে দিতে হবে। তবে এটা স্পষ্ট নয় যে হামাস এই শর্তগুলো মেনে নিয়েছে কি না।
বৃহস্পতিবার ট্রাম্প আরও সতর্ক করে বলেছেন, হামাস যদি স্বেচ্ছায় অস্ত্র ছেড়ে না দেয়, তাহলে তাদের জোর করে অস্ত্রমুক্ত করা হবে। তিনি বলেন, ‘তারা অস্ত্র ত্যাগ করবে, আর যদি তারা তা না করে, তাহলে আমরা তাদের অস্ত্রমুক্ত করে দেব এবং সেটা দ্রুত এবং হয়তো হিংস্রভাবে ঘটবে।’
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- বিয়ানীবাজারের ভোটাদের সঙ্গে ৪ প্রার্থীর মতবিনিময়
- বাড়ির মালিকদের ওপর কর বাড়াতে আদালতের না
- বাংলাদেশিদের নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড অনুষ্ঠিত
- শিবিরের সেই নেতার কাছে কনস্যুলেটের দুঃখ প্রকাশ
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
