হাতে নতুন কালশিটে, গুরুতর অসুস্থ ট্রাম্প?
প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৬
হোয়াইট হাউসে ফেরার এক বছর পূর্ণ হওয়ার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বড়দিন উপলক্ষে মার-আ-লাগো ক্লাবে সান্তা ট্র্যাকার ফোন কলে অংশ নেওয়ার সময় ট্রাম্পের বাম হাতে নতুন কিছু দাগ ও কালশিটে দেখা যায়। যা নিয়ে এখন মার্কিন রাজনৈতিক ও চিকিৎসা মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ।
৭৯ বছর বয়সী ট্রাম্পের ডান হাতে আগে থেকেই দীর্ঘমেয়াদী কালশিটে ছিল। তবে বাম হাতের এই নতুন দাগ বিষয়টিকে আরও রহস্যময় করে তুলেছে।
এর আগে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছিল, ট্রাম্প ডানহাতি হওয়ার কারণে অতিরিক্ত করমর্দন এবং নিয়মিত অ্যাসপিরিন সেবনের ফলে তার হাতে এমন দাগ হতে পারে। কিন্তু বাম হাতে একই ধরনের দাগ দেখা দেওয়ায় সেই ব্যাখ্যা এখন প্রশ্নের মুখে পড়েছে।
যদিও চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, এই বয়সে হাতে এমন কালশিটে পড়া খুবই সাধারণ এবং এটি কোনো বড় শারীরিক সমস্যার লক্ষণ নাও হতে পারে। তবুও হোয়াইট হাউসের তথ্য গোপন করার প্রবণতা জনমনে সন্দেহ বাড়িয়ে দিচ্ছে। নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির চিকিৎসক ড. জেফরি লিন্ডার মনে করেন, ট্রাম্প নিজের যে শক্তিশালী এবং প্রাণবন্ত ভাবমূর্তি বজায় রাখতে চান, এই ছোটখাটো শারীরিক পরিবর্তনগুলো তাতে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
গত বছর নির্বাচনী প্রচারণার সময় জো বাইডেনের বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে আক্রমণ করে ফায়দা লুটেছিলেন ট্রাম্প। এখন সেই একই বয়সের ভার ও স্বাস্থ্য নিয়ে তাকেও নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। গত জুলাই মাসে ট্রাম্পের পায়ে ফোলা ভাব দেখে চিকিৎসকরা জানিয়েছিলেন তিনি ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি নামক বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন। তবে তার বাম হাতের নতুন কালশিটে নিয়ে বর্তমানে হোয়াইট হাউস কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দিতে রাজি হয়নি। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বিষয়টিকে এড়িয়ে গিয়ে ট্রাম্পের জনসম্পৃক্ততা ও অধিক করমর্দনের কথা বললেও চিকিৎসকরা বলছেন, বাম হাতে এমন দাগের পেছনে পড়ে যাওয়া বা কোথাও আঘাত পাওয়ার মতো কারণ থাকতে পারে।
জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির কার্ডিওলজিস্ট ড. জোনাথন রেইনার জানান, ট্রাম্পের এই অবস্থা সম্ভবত অ্যাসপিরিন বা কোনো রক্ত পাতলা করার ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া। কিন্তু প্রেসিডেন্ট আসলে কী কী ওষুধ সেবন করছেন বা তার আসল শারীরিক অবস্থা কেমন, তা নিয়ে লুকোচুরি করাতেই বিতর্ক বাড়ছে। গত অক্টোবর মাসে হঠাৎ করে ওয়াল্টার রিড হাসপাতালে ট্রাম্পের এমআরআই করানো এবং মন্ত্রিসভার বৈঠকে তার তন্দ্রাচ্ছন্ন হওয়ার খবর গণমাধ্যমে আসার পর এই নতুন কালশিটে ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, বয়সের তুলনায় নিজেকে অতিমাত্রায় সতেজ প্রমাণ করার যে চেষ্টা ট্রাম্প করেন, তা সামান্যতম শারীরিক দুর্বলতাকেও এখন বড় ইস্যু করে তুলছে।
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
