বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬   কার্তিক ৭ ১৪৩৩   ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

সর্বশেষ:
জাতিসংঘে খলিলের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
১১

সড়কে হারাচ্ছে প্রজন্ম নিহতের ২৪% শিশু

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬  

৮ বছর বয়সী এলমা আক্তার। বরগুনার আমতলীতে নানাবাড়ি বেড়াতে গিয়েছিল। সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে সে চকলেট খাচ্ছিল। হঠাৎ দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় দ্বিতীয় শ্রেণির এই শিক্ষার্থী। 

গত ১৬ অক্টোবর এ দুর্ঘটনা ঘটে। এর আগের মাসে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় ৪ বছর বয়সী ওমর ফারুকের মৃত্যু হয় তার বাড়ির সামনের রাস্তায়। গত শনিবার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শ্রীরামদি এলাকায় রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের চাপায় ছয় বছর বয়সী ইভা প্রাণ হারায়। 

প্রতিবছর এলমা, ওমর, ইভার মতো হাজারো শিশুর জীবন ঝরছে সড়ক দুর্ঘটনায়। এর বড় অংশ ঘটছে গ্রামীণ এলাকায় সড়ক পারাপারের সময় গাড়িচাপায়। সড়কের পাশে দাঁড়িয়ে থাকার সময়ে দ্রুতগতির ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা, ইজিবাইকের ধাক্কায় শিশুর জীবন যাচ্ছে। নছিমন, করিমন, ভটভটি, আলম সাধুর মতো অবৈধ যানবাহনচাপাতেও শিশুর প্রাণ যাচ্ছে। 

মোটরসাইকেলেও হতাহত হচ্ছে শিশু। শিশুরা মোটরসাইকেল চালাতে বা চড়তে গিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছে। আবার বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কাতে শিশুর জীবন যাচ্ছে। 
গত সাত বছরে সড়কে যত শিশু নিহত হয়েছে, তার ৩৭ দশমিক ১৪ শতাংশ মোটরসাইকেল-সংশ্লিষ্ট দুর্ঘটনা বলে জানিয়েছে বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশন। এছাড়া দুর্ঘটনায় অনেক শিশু পঙ্গু হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ পালিত হবে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য– ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।  

রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ছয় বছর ৯ মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় অন্তত সাত হাজার ৯৬৩ শিশু নিহত হয়েছে, যাদের বছর ১৭ বছরের কম ছিল। যে ঘটনাগুলো সংবাদমাধ্যমে এসেছে, শুধু সেগুলোই এই পরিসংখ্যানে এসেছে।  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও পুলিশের তথ্যানুযায়ী, একই সময়ে ৩৩ হাজার ৬৮৯ জনের প্রাণ গেছে সড়ক দুর্ঘটনায়। এ হিসাবে সড়কে প্রাণ হারানোদের কমপক্ষে এক-চতুর্থাংশ শিশু। 

বেসরকারি সংস্থাটির তথ্য অনুযায়ী, সড়কে নিহত ব্যক্তিদের মধ্যে শূন্য থেকে ৫ বছর বয়সী ছিল ১ হাজার ৫৩২ জন। ৬ থেকে ১২ বছর বয়সী ছিল ২ হাজার ৮৮৪ জন। নিহতদের মধ্যে ১৩ থেকে ১৭ বছর বয়সী ৩ হাজার ৫৪৭ জন। এ হিসাবে নিহত শিশুদের ৫৬ শতাংশ ১২ বছরের কম বয়সী। 

স্কুলে যাওয়া-আসার সময় নিহত হয়েছে ২ হাজার ৫১৩ শিশু। বাড়ির আশপাশের সড়কে খেলার সময় নিহত হয়েছে ৯৬২ শিশু। রোড সেফটি ফাউন্ডেশন বলছে, শিশুরা গ্রামীণ সড়কে বেশি হতাহত হচ্ছে। কারণ, গ্রামীণ সড়কগুলো বসতবাড়ি ঘেঁষা এবং যানবাহনগুলো কোনো নিয়মনীতি মেনে চলে না।

বিশেষজ্ঞরা বলছেন, সড়ক নির্মাণে ত্রুটি, ভুল নকশা, লাইসেন্সবিহীন চালকের নিবন্ধনহীন যানবাহনের কারণে গ্রামীণ সড়কে শিশুর প্রাণ যাচ্ছে। পরিসংখ্যানে যে তথ্য আসছে তার চেয়ে মৃত্যুর প্রকৃত সংখ্যা অনেক বেশি। কারণ, সব ঘটনার তথ্য সংবাদমাধ্যমে আসে না। এ ছাড়া মামলা না হওয়ার কারণে প্রকৃত সংখ্যাও জানা যায় না। 

মামলা-বিচার হয় না
গ্রামীণ এলাকায় সড়কে শিশুর প্রাণহানির ঘটনায় অনেক ক্ষেত্রে মামলা হয় না। প্রতিবেদনের শুরুতে বলা এলমা আক্তারের প্রাণহানিতেও আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন সমকালকে বলেন, সাধারণ ডায়েরি (জিডি) হয়েছিল। দুই পক্ষ আপস হয়ে গেছে। তাই ঘটনাটি জিডি মূলে নিষ্পত্তি হয়েছে।

২০১৮ সালের সড়ক পরিবহন আইন অনুযায়ী, দুর্ঘটনায় মৃত্যু ফৌজদারি অপরাধ এবং মামলা বাধ্যতামূলক। পুলিশ কিংবা নিহত ব্যক্তির পরিবার মামলা করতে পারে। সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে পুলিশ প্রথমে অপমৃত্যু অর্থাৎ ‘ইউডি’ মামলা করে। এরপর যদি চালকের অবহেলা বা বেপরোয়া গতির প্রমাণ পাওয়া যায়, তবে পুলিশ নিজেই বাদী হয়ে নিয়মিত ফৌজদারি মামলা  করতে পারে। সড়ক পরিবহনের আইনের ১০৫ ধারা অনুযায়ী মৃত্যুর ঘটনায় দায় থাকলে দায়ী ব্যক্তির তিন বছর কারাদণ্ড হতে পারে। এই ধারার অপরাধ আপসযোগ্য নয়। পুলিশ মামলা করেনি কেন–এ প্রশ্নে ওসি ইয়াকুব হোসেন সমকালকে বলেন, স্থানীয়ভাবে মীমাংসা হওয়ায় আর মামলা হয়নি। শিশুর পরিবার চাইলে এখনও মামলা করতে পারে। 

নিহত এলমার বাবা জসিম উদ্দিন জানান, মামলা করে কী লাভ– এই চিন্তা থেকে আর আইনি পদক্ষেপ নিইনি। মামলা করলে তো মেয়ে ফিরবে না। 
স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার সময় অটোরিকশাটি চালাচ্ছিলেন নাঈম নামে এক যুবক। তিনি এলমার নানাবাড়ির এলাকার বাসিন্দা। তিনি দুর্ঘটনার পর পালিয়ে যান। পরে স্থানীয়ভাবে আপস করে দুই পক্ষ। 

গাড়িচাপা, ধাক্কায় যাচ্ছে ছোট্ট প্রাণ
রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, বিভিন্ন যানবাহনের যাত্রী হিসেবে ২০২০ সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত নিহত হয়েছে দুই হাজার ১৯৩ শিশু। যা মোট নিহতের ২৭ দশমিক ৫৩ শতাংশ। রাস্তা পারাপার ও রাস্তায় হাঁটার সময় যানবাহনের ধাক্কা ও চাপায় নিহত হয়েছে দুই হাজার ৮১২ শিশু। যা নিহতের ৩৫ দশমিক ৩১ শতাংশ। নিহত শিশুর দুই হাজার ৯৫৮ জন মোটরসাইকেলের চালক বা যাত্রী। যা নিহতের ৩৭ দশমিক ১৪ শতাংশ।

রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে,  বাস, ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ ইত্যাদি ভারী যানবাহনের চাপা ও ধাক্কায় নিহত হয়েছে এক হাজার ১২৬ শিশু। প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও জিপের চাপা ও ধাক্কায় নিহত হয়েছে ৩১৭ শিশু। সিএনজি, অটোরিকশা, নসিমন, ভটভটির মতো যানবাহনের ধাক্কায় নিহত হয়েছে এক হাজার ২৭১ শিশু। মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে ৯৮ শিশু।

রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন এই প্রতিবেদন আমলে নিতে চান না। তিনি বিআরটিএর বরাতে বলেছেন, চলতি বছরে অটোরিকশা, ইজিবাইক, ব্যাটারিচালিত যানবাহনসংশ্লিষ্ট ১৪৫ দুর্ঘটনায় ১৩৬ জন নিহত হয়েছেন। তাদের কতজন শিশু তা তিনি জানেন না। তিনি দাবি করেন, ব্যাটারিচালিত রিকশাবিরোধী বয়ান তৈরির জন্য বলা হচ্ছে, মফস্বলে অনেক শিশু মারা যাচ্ছে এসব যানবাহনের ধাক্কায়।

উল্লেখযোগ্য সংখ্যক শিশু ব্যাটারিচালিত যানবাহন, মোটরাসাইকেলের ধাক্কা-চাপায় মারা যাচ্ছে, তা মেনে নিয়ে খালেকুজ্জামান লিপন বলেন, ‘এই জন্যই আমরা বৈধতা চাইছি। সরকার চালকদের প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স দিক। যানবাহনের রেজিস্ট্রেশন দিক। তাহলে নিয়ন্ত্রণ করা সম্ভব। সরকার এসব যানবাহন তৈরির নীতিমালা দিক, যাতে এসব যানবাহন ঘণ্টায় ২৫ কিলোমিটারের বেশি গতিতে চলতে না পারে। তাহলে আর দুর্ঘটনায় প্রাণহানি হবে না।’  

নীতিমালার খসড়াতেই পাঁচ বছর
ব্যাটারিচালিত যানবাহনকে শৃঙ্খলায় আনতে  নীতিমালা প্রণয়নের উদ্যোগ ২০২১ সালে শুরু হয়। ২০২৩ সালে খসড়া চূড়ান্ত করেছিল সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগ। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৫ সালে আরেকটি খসড়া করা হয়। তবে একই বছরে স্থানীয় সরকারের আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। এতে সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদের মতো প্রতিষ্ঠানগুলোতে লাইসেন্স দেওয়ার ক্ষমতা দেওয়া হয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয় নতুন করে নীতিমালা প্রণয়ন শুরু করেছে। তা শিগগির হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নতুন পরিকল্পনায় ঢাকার দুই সিটি করপোরেশনকে  আটটি এলাকায় ভাগ করে আট লাখ রিকশা অনুমোদন দেওয়া হবে। প্রধান সড়কে এসব রিকশা চলবে না। এলাকাভিত্তিক নিয়ন্ত্রণে অনলাইনে জিপিএস ও জিও-ফেন্সিং প্রযুক্তি এবং অফলাইনে রিকশার গায়ে আলাদা রং ও নম্বরপ্লেটে এলাকাভিত্তিক কোড ব্যবহারের প্রস্তাব রয়েছে। 

পরিকল্পনায় বুয়েট অনুমোদিত নতুন ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনের পর সড়কে নামানোর কথা বলা হয়েছে। খসড়া সিদ্ধান্তে একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি রিকশার নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। প্রতিটি রিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল সর্বোচ্চ ১০ বছর নির্ধারণের প্রস্তাব রয়েছে। মেয়াদ শেষে নিবন্ধন বাতিল করা হবে।

সড়ক পরিবহন মন্ত্রণালয় বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ করেছে। এ অনুযায়ী, ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক বিআরটিএ অনুমোদিত নির্দিষ্ট কারিগরি বৈশিষ্ট্য (স্পেসিফিকেশন) অনুযায়ী তৈরি হতে হবে। বাধ্যতামূলক রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট ও চালকদের জন্য ড্রাইভিং লাইসেন্স লাগবে। এগুলো মহাসড়কে চলতে পারবে না। সর্বোচ্চ  ৩০ কিলোমিটার গতিতে চলতে পারবে।

এ বিষয়ে সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এবং সড়ক পরিবহন সচিব জিয়াউল হকের বক্তব্য জানতে পারেনি সমকাল। রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান সমকালকে বলেছেন, গ্রাম এবং মফস্বলের সড়কে শিশুদের প্রাণঘাতী হয়ে উঠেছে ব্যাটারির যানবাহন ও মোটরসাইকেল। এর রাশ টানতেই হবে। শিশুদের সড়ক ব্যবহার সম্পর্কে সচেতন করতে হবে। 

রোড সেফটি ফাউন্ডেশনের বিশ্লেষণ অনুযায়ী, নিহত আট হাজার শিশুর মধ্যে মহাসড়কে নিহত হয়েছে এক হাজার ৯৭৪ জন। আঞ্চলিক সড়কে দুই হাজার ৮২, গ্রামীণ সড়কে দুই হাজার ৭১৩ এবং শহরের সড়কে এক হাজার ১৯৪ শিশু নিহত হয়েছে। 

বিশেষজ্ঞরা যা বলছেন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং পরিবহন বিশেষজ্ঞ ড. সামছুল হক সমকালকে বলেছেন, সড়ক দুর্ঘটনায় শিশুদের মৃত্যুর জন্য দায়ী সরকার এবং সংস্থাগুলো। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গ্রামের দানের জমিতে ঘরের পাশে পাকা সড়ক বানিয়ে গর্ব করছে। কিন্তু খেলায় মগ্ন শিশু দৌড়ে উঠান বা ঘর থেকে সড়কে এসে গাড়িচাপা পড়ছে। এসব রাস্তা সাপের মতো আঁকাবাঁকা। শিশুরা দেখতে পায় না, বাঁকের আড়াল থেকে কী আসছে। বিজ্ঞানের ভাষায় যে সড়ক আঁকাবাঁকা, তা সড়ক নয়। তা জেনেও এলজিইডি রাস্তা বানাচ্ছে। 

অটোরিকশা, ইজিবাইক ও মোটরসাইকেলের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধির জন্য সরকারকে দায়ী করেন সামছুল হক। তিনি বলেন, ২০১১ সাল থেকে বলা হচ্ছে, এগুলো নিয়ন্ত্রণ করুন। কিন্তু সরকার করেনি। আমলারা বুঝিয়েছেন, দেশে বিনিয়োগ ও ব্যবসা হচ্ছে। ব্যাটারি রিকশার বডি তৈরি, ব্যাটারি আমদানি, যন্ত্রাংশ তৈরির বিশাল অর্থনীতি গড়ে উঠেছে। লাখ লাখ চালকের জীবিকা হয়েছে। এক লাখ টাকায় রিকশা বা মোটরসাইকেল কিনে ভাড়ায় নামানো যাচ্ছে। লাইসেন্স রেজিস্ট্রেশন নেই, তাই রাস্তায় চলতে ঘুষ-চাঁদা দিতে হয়। আবার ব্যাটারি চার্জ করার জন্য ঘুষ দিতে হয়। সব মিলিয়ে পুলিশ, রাজনীতিক এবং গুন্ডাদের সিন্ডিকেট গড়ে উঠেছে। এখন উচ্ছেদ করতে গেলে, চালকের জীবিকার কথা সামনে আনা হচ্ছে। এগুলোকে যেভাবেই হোক নিয়মের মধ্যে আনতে হবে। তা না হলে শিশুদের প্রাণ যেতেই থাকবে, যারা আমাদের ভবিষ্যৎ। 

মোটরসাইকেল বৃদ্ধির জন্য বিআরটিএকে দায়ী করেন সামছুল হক। তিনি বলেছেন, সরকারের আঞ্চলিক পরিবহন কমিটি (আরটিসি) জানে না কীভাবে বাসের রুট পারমিট দিতে হয়। আবার দুনিয়ার অন্য দেশে তাড়া খেয়ে আসা মোটরসাইকেল কোম্পানিকে বাংলাদেশে কারখানা করতে দেওয়া হয়েছে। আবার তাদের আবদারে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন খরচ কমানো হয়েছে। এতে মোটরসাইকেল বাড়ছে। মোটরসাইকেলও ব্যাটারির রিকশার মতো গ্রামে ভাড়ায় যাত্রী পরিবহন করছে। চালকরা তাড়ায় থাকে,পথে শিশুকে চাপা দিচ্ছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এস এম হাফিজুর রশীদ সমকালকে বলেন, সড়কে শিশুদের মৃত্যু নিয়ে সরকারও উদ্বিগ্ন। পাঠ্যপুস্তকে ট্রাফিক শিক্ষা অন্তর্ভুক্ত করতে কাজ চলছে। আগামী বছরেই শিশুরা ট্রাফিক নিয়মকানুন স্কুলে শিখতে পারবে।

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর