সুরক্ষা কমছে ব্যাংক আমানতকারীদের
প্রকাশিত: ১ নভেম্বর ২০২২
মূলধন পর্যাপ্ততা অনুপাত নিয়ে আইএমএফের উদ্বেগ
বাংলাদেশের তফশিলি ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততা অনুপাত (সিএআর) আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে বলে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ) সরকারকে দেওয়া এক রিপোর্টে উল্লেখ করেছে। আন্তর্জাতিক ঋণদাতা এই সংস্থাটি বলছে, কভিড সংকটে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ধরনের নীতি সহায়তা দিলেও কিছু ক্ষেত্রে ব্যাংকিং খাতের ঝুঁকি বেড়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর সিএআর কমে যাওয়ার বিষয়টি এর মধ্যে একটি বলে উল্লেখ করেছে সংস্থাটি।
বাংলাদেশ ম্যাক্রোপ্রুডেনশিয়াল স্ট্রেস টেস্টিং শীর্ষক আইএমএফের এই প্রতিবেদনে বলা হয়েছে, তফশিলি ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততা অনুপাত বা ক্যাপিটাল এডিকোয়াসি রেশিও ২০২০ সালের ডিসেম্বরে ১১ দশমিক ৬ শতাংশ থেকে ২০২১ সালের ডিসেম্বরে ১১ দশমিক ১ শতাংশে নেমে এসেছে। এর মধ্যে সরকারি ব্যাংকগুলোর সিএআর কমেছে ৩ দশমিক ৭ শতাংশ।
ব্যাংকিং খাতের বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের যে কোনো ব্যাংকের মূলধনের পরিমাপক হলো মূলধন পর্যাপ্ততা অনুপাত বা সিএআর। এ অনুপাতকে আমানতকারীদের সুরক্ষা, ব্যাংকের স্থিতিশীলতা ও আর্থিক ব্যবস্থাপনার দক্ষতা পরিমাপের মাপকাঠি হিসেবে বিবেচনা করা হয়। ফলে কোনো ব্যাংকের সিএআর কমে যাওয়া মানে ওই ব্যাংকের আমানতকারীদের ঝুঁকির মধ্যে পড়া।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুন শেষে সরকারি-বেসরকারি খাতের ১৪ ব্যাংকের মূলধন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৯ হাজার কোটি টাকা। সূত্র মতে, করোনা মহামারিতে খেলাপি ঋণ বেড়ে যাওয়া, বেশি সুদে তহবিল নিয়ে কম সুদে ঋণ দেওয়া, ঋণ বিতরণে অনিয়ম ও নামে-বেনামে পরিচালকদের ঋণ নেওয়াসহ বিভিন্ন কারণে প্রয়োজনীয় মূলধন সংরক্ষণে ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো।
বিশেষজ্ঞরা বলছেন, মূলধন পর্যাপ্ততা অনুপাতের দিক থেকে বাংলাদেশের ব্যাংকগুলো উন্নত দেশগুলোর ব্যাংকের তুলনায় অনেক পিছিয়ে আছে। এমনকি দক্ষিণ এশিয়ার দেশগুলোর চেয়েও পিছিয়ে আছে দেশের ব্যাংকিং খাত। আন্তর্জাতিক মানদণ্ড ব্যাসেল-৩ অনুযায়ী, ২০১৯ সাল শেষে (ব্যাসেল-৩ বাস্তবায়নের শেষ বছর) দেশের ব্যাংকিং খাতের সিএআর হওয়ার কথা সাড়ে ১২ শতাংশ। বাংলাদেশে এটি ছিল ১১ শতাংশের কাছাকাছি। একই সময়ে প্রতিবেশী দেশ পাকিস্তানে এ অনুপাত ছিল ১৭, শ্রীলঙ্কায় ১৬ দশমিক ৫০ এবং ভারতে ছিল ১৫ দশমিক ১০ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, ব্যাংকিং রীতি অনুযায়ী ঝুঁকি বিবেচনায় ব্যাংকগুলোকে নিয়মিত মূলধন সংরক্ষণ করতে হয়। বর্তমান নিয়মে ব্যাংকগুলোকে ৪০০ কোটি টাকা অথবা ঝুঁঁকিভিত্তিক সম্পদের ১০ শতাংশের মধ্যে যা বেশি সেই পরিমাণ অর্থ ন্যূনতম মূলধন হিসেবে সংরক্ষণ করতে হয়। এর বাইরে আপৎকালীন সুরক্ষা সঞ্চয় হিসেবে ব্যাংকগুলোকে ২০১৬ সাল থেকে অতিরিক্ত মূলধন রাখতে হচ্ছে। কিন্তু দেশের এক পঞ্চমাংশ ব্যাংক এক্ষেত্রে রীতি মেনে পর্যাপ্ত মূলধন রাখতে ব্যর্থ হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আইএমএফ প্রতিবেদনে মূলধন পর্যাপ্ততা কমার যে হার দেওয়া হয়েছে, সেটি হয়তো সব ব্যাংকের সমহারে কমেনি। কিছু ব্যাংকের বেশি কমেছে, কিছু ব্যাংক ভালো অবস্থায় আছে। তবে যে ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততা কমে যায়, সেখানে আমানতকারীদের ঝুঁকি তৈরি হয়। বাংলাদেশ ব্যাংকের এই সাবেক গভর্নর বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণ ও পরিচালন ব্যয় বেড়ে গেলে তারা ভালো ব্যবসা করতে পারে না। সে ক্ষেত্রে ব্যাংকগুলোর সিএআর রেশিও বা মূলধন পর্যাপ্ততা কমে যায়। যে ব্যাংকগুলোর সিএআর আশঙ্কাজনক হারে কমে গেছে, সেগুলোকে বিশেষ নজরদারিতে রেখে মূলধন বাড়ানের উদ্যোগ নেওয়া উচিত কেন্দ্রীয় ব্যাংকের।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
