সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণায় অংশ নিতে সিলেট পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বিমানে সিলেট পৌঁছান তিনি। বিকেল সাড়ে ৪টায় ফের বিমানেই ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
সিলেটে পৌঁছেই হযরত শাহ জালাল (রহ), হযরত শাহ পরান (রহ) ও সিলেটের প্রথম মুসলমান বোরহান উদ্দিনের মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। পরে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেওয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি। এর পর সিলেট সার্কিট হাউজে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে নামাজ আদায় শেষে বেলা আড়াইটা থেকে ৩টার মধ্যে আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা মঞ্চে যাবেন তিনি।
জনসভা শেষে ফেরার পথে সিলেট ক্লাবে বিভাগের নৌকার প্রার্থী ও সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে শেখ হাসিনা মতবিনিময় করবেন বলে জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া সকাল থেকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে আলিয়া মাদ্রাসার মাঠের চারদিক। নগরীতেও মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য। দলীয় প্রধানের জনসভা সামনে রেখে উজ্জীবিত চার জেলার আওয়ামী লীগ।
সিলেট বিভাগের সবকটি আসনের প্রার্থীর বিজয়ে আলিয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর এ জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। তিনি বলেন, এটি হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের সবচেয়ে বড় জনসভা। এতে প্রতিটি ইউনিয়ন, থানা, পৌরসভা ও উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হবেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এর আগে গত ১২ ডিসেম্বর নিজের আসন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া-কোটালিপাড়ায় প্রথম জনসভা করেন শেখ হাসিনা। এর পরই তিনি আজ আসছেন সিলেটে। এ ছাড়া ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন আসনের জনসভায় যুক্ত হয়ে মহাজোট প্রার্থীদের পক্ষে ভোট চাচ্ছেন প্রধানমন্ত্রী।
- ‘ঠিকানা’র ৩৬ বছরপূর্তি অনুষ্ঠান
‘ঠিকানা টিভি’র আনুষ্ঠানিক ঘোষণা - শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস’র পুনর্মিলনী অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির নতুন কমিটির শপথ গ্রহণ
- নিউইয়র্কে একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত
- চালকবিহীন গাড়ি
ক্যাব ও উবার ড্রাইভারদের দুঃসংবাদ - হাসিনা-কামাল ও হাদির ঘাতককে ফেরত চেয়েছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সবার চোখ ইসলামাবাদে
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত
- সোসাইটির নির্বাচনে ৩ সিলেটির লড়াই!
- ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’: সিনেটর বার্নি স্যান্ডার্স
- ৪০তম ফোবানার পর্দা উঠবে কানাডার টরেন্টোতে
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকের সংখ্যা ৯১৭
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
