সিনেটে ট্রাম্পের প্রথম ধাক্কা
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৫
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে প্রস্তাব করা বিল আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের সংসদের উচ্চকক্ষ সিনেট। গত ৯ জানুয়ারি নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অবৈধ আদালত প্রতিক্রিয়া আইন নামের এই বিলটি পাস হলেও, মঙ্গলবার সিনেটে বিলটি আটকে যাওয়ায় সেটি এ মুহূর্তে আর আইনে পরিণত হচ্ছে না। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিনেটে প্রস্তাবটি উত্থাপন করেছিলেন রিপাবলিকান আইনপ্রণেতারা। ১০০ সদস্যদের সিনেটে প্রস্তাবটি পাসের জন্য ন্যূনতম ৬০টি ভোটের প্রয়োজন ছিল। কিন্তু বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রয়োজনীয় ভোটের বাধা অতিক্রম করতে পারেনি। প্রস্তাবটির পক্ষে ৪৫ আর বিপক্ষে ৫৪ ভোট পড়ে। বিলটির বিপক্ষে ডেমোক্র্যাট সদস্যদের পাশাপাশি ভোট দিয়েছেন কয়েকজন রিপাবলিকানও। তবে ডেমোক্র্যাট দলের একমাত্র সদস্য হিসেবে সিনেটর জন ফেটারম্যান বিলটির পক্ষে ভোট দেন। এজন্য তাকে প্রশংসা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ইসরায়েলপন্থি লবিগোষ্ঠী আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি। আর ডেমোক্রেটিক সিনেটর জন ওসফ ভোট দেওয়া থেকে বিরত থাকেন।
মানবতাবিরোধী অপরাধ ও গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্টের বিরুদ্ধে, গত বছর নভেম্বরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। পাল্টা জবাব হিসেবে আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের একটি বিল পাস করতে চায় যুক্তরাষ্ট্র। বিলটিতে বলা হয়েছিল, অবৈধ আদালতবিরোধী আইনের মাধ্যমে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলসহ অন্য কোনো মিত্র দেশের নাগরিকের বিরুদ্ধে কোনো বিদেশি ব্যক্তি তদন্ত, গ্রেপ্তার, আটক বা বিচারকাজ পরিচালনায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করবে ওয়াশিংটন। তবে এই বিলের বিরুদ্ধে ভোট দিলেও, ডেমোক্র্যাট সিনেটর নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করাকে ইসরায়েলের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন।
ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার বলেন, ‘আমি ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির পক্ষপাতিত্বের বিরোধিতা করি এবং এই প্রতিষ্ঠানকে ব্যাপকভাবে সংস্কার করতে চাই। তবে বর্তমান বিলটির খসড়ায় গুরুতর সমস্যা রয়েছে। শুমার যুক্তি দেন, এই বিল মিত্র দেশগুলো ও আইসিসির সঙ্গে কাজ করা ব্যবসাগুলোর ক্ষতি করতে পারে। তিনি রিপাবলিকানদের প্রতি আহ্বান জানান বিলের ভাষা সংশোধনের জন্য নতুন করে আলোচনায় বসতে। সিনেটে বিলের পক্ষে কথা বলতে গিয়ে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ও রিপাবলিকান সিনেটর জন থুন বলেন, একজন ঘনিষ্ঠ মিত্রকে লক্ষ্যবস্তু বানানো আমাদের সবার জন্য উদ্বেগজনক হওয়া উচিত। তিনি সতর্ক করে বলেন, এখন আইসিসি ইসরায়েলিদের লক্ষ্যবস্তু করছে, কিন্তু এটি সহজেই আগামীতে আমেরিকানদের দিকেও নজর দিতে পারে। নেতানিয়াহু ও গ্যালান্টের পাশাপাশি একই সঙ্গে আইসিসি হামাস কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও পরোয়ানা জারি করেছে। যিনি ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলার জন্য দায়ী। তবে তেল আবিবের দাবি, তাদের হামলায় দেইফ নিহত হয়েছেন। জাতিসংঘের বিশেষজ্ঞ, ইউরোপীয় কর্মকর্তারা এবং আইসিসির বর্তমান ও সাবেক পরিচালনা পর্ষদ বিলটির বিরুদ্ধে সতর্কতা জানিয়েছেন। তাদের মতে, এটি আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের জন্য বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করবে।
যুক্তরাষ্ট্র, ইসরায়েল কেউই আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়। ফলে সংস্থাটির বিধিবিধান মেনে চলতেও তাদের আইনি কোনো বাধ্যবাধকতা নেই। আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তাবটি চলতি মাসের শুরুতে হাউজ অব রিপ্রেজেনটেটিভসে অনুমোদিত হয়। প্রস্তাবটির পক্ষে ২৪৩ ও বিপক্ষে ১৪০ ভোট পড়ে। ৪৫ জন ডেমোক্র্যাট সদস্যও রিপাবলিকানদের সঙ্গে ভোট দেন। সিনেটে ভোটাভুটি বিষয়ে ডেমোক্র্যাটদের পক্ষ থেকে জানানো হয়, প্রস্তাবের বেশিরভাগ অংশে তাদের আপত্তি ছিল না। তবে এর আওতা এতই বেশি বিস্তৃত যে, তা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্রদের সঙ্গে দূরত্ব সৃষ্টি করতে পারে এবং আইসিসির নিম্ন পর্যায়ের কর্মীরা তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে। দ্বিতীয় দফায় হোয়াইট হাউজে ফেরার পর থেকেই একের পর এক নির্বাহী আদেশ জারি করে আলোচনার জন্ম দিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আইসিসির ওপর নিষেধাজ্ঞা প্রস্তাব অনুমোদনেও নিজের নির্বাহী ক্ষমতার অধিকার প্রয়োগ করবেন কি নাÑ তা জানতে রয়টার্স হোয়াইট হাউজের সাথে যোগাযোগ করলেও সে অনুরোধে সাড়া দেওয়া
হয়নি। এর আগে ট্রাম্পের জারি করা জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশ ও ফেডারেল তহবিল বন্ধের আদেশ সাময়িকভাবে আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র আদালত।
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
