সিটি কলেজের অধ্যক্ষ নিয়োগে ৫০ লাখ টাকা ঘুস দাবির অভিযোগ
প্রকাশিত: ৯ জুলাই ২০২৫
ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ নিয়োগে ৫০ লাখ টাকার ঘুস দাবির অভিযোগ উঠেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বিরুদ্ধে। গত ৪ জুলাই ধানমন্ডি ৮/এ বিশ্ববিদ্যালয় অফিসে ডেকে এই ঘুস দাবি করেন উপাচার্যের পিএস আমিনুল আক্তার।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সিটি কলেজের শিক্ষক অধ্যাপক কাজি নেয়ামুল হক। তবে এই অভিযোগকে বানোয়াট ও ভিত্তিহীন বলেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
সংবাদ সম্মেলনে কাজি নেয়ামুল হক বলেন, গত ১৩ জুন ঢাকা সিটি কলেজে অধ্যক্ষ নিয়োগের পরীক্ষা হয়। এতে আমি প্রথম স্থান অধিকার অর্জন করি। পরের দিন ১৪ জুন গভর্নিং বডির সভায় আমাকে অধ্যক্ষ নিযুক্ত করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিসির পূর্বানুমতির জন্য প্রেরণ করা হয়। কিন্তু অদ্যাবধি ভিসি অনুমোদন নিয়ে গড়িমসি করছে। অথচ যে নিয়োগ কমিটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি-২ নিজেই উপস্থিত ছিলেন।
তিনি বলেন, গত শুক্রবার সন্ধ্যায় ভিসির পিএস আমিনুল আক্তার আমাকে ধানমন্ডি ৮/এ বিশ্ববিদ্যালয় অফিসে ডাকেন। এসময় আমার সঙ্গে তিনজন সহকর্মী ফকির মোহাম্মদ শহিদুল্লাহ, বাদশাহ আলমগীর ও জাহাঙ্গীর হোসেন যাদের উপস্থিতিতে আমিনুল আক্তার ভিসির পক্ষে ৫০ লাখ টাকা ঘুস দাবি করেন। আমি সরাসরি এই দাবি প্রত্যাখ্যান করি।
তিনি বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে ফ্যাসিস্টের দোসর তৎকালীন অধ্যক্ষ বেদার উদ্দিন আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরাসরি বিরোধিতা করায় ছাত্রদের দাবির মুখে নিজে স্বেচ্ছায় পদত্যাগ করেন। কিন্তু এর পূর্বে ফ্যাসিস্টের প্রত্যক্ষ মদদদাতা ও নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় পদাধিকারির ছয়জন শিক্ষককে স্থায়ী বহিষ্কার করে। বহিষ্কৃত শিক্ষকরা হলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর উপ-সম্পাদক দেলোয়ার রহমান দীপু,মহিলা ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদিকা চৈতালী হালদার, ঢাবি মৈত্রী হল ছাত্রলীগ সম্পাদক ফরিদা পারভীন, ঢাবি জসীম উদ্দিন হল ছাত্রলীগ সভাপতি আল ফয়সাল, তাপস মনোনীত ঢাকা মহানগর ট্যাক্স লইয়ারর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের চাচাতো ভাই কায়কোবাদ সরকার।
কাজি নেয়ামুল হক বলেন, এই সকল ফ্যাসিস্টদের পুনর্বাসনের জন্য ভিসি আমানুল্লাহ বারবার চাপ দেয়। এতে আমাদের গভর্নিং বডি ও কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী প্রতিবাদমুখর হয়। তাদের পুনর্বাসন করতে অস্বীকার করায় ভিসি বিরাগভাজন হয়ে অন্যায়ভাবে গভর্নিং বডি চেয়ারম্যান ও বিদ্যোৎসাহী সদস্য নিয়োগ দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, অভিযোগ একেবারেই বানোয়াট ও ভিত্তিহীন। আমার কোনো স্টাফ কারও কাছ থেকে অবৈধ সুবিধা চাওয়ার প্রশ্নই উঠে না। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। অভিযোগকারীকে ঘুস দাবির বিষয়টি প্রমাণ করতে হবে।
তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় আড়াই হাজার প্রতিষ্ঠানের কোনোটি গত ১১ মাসে আমাদের বিরুদ্ধে এমন অভিযোগ আনতে পারেনি।
উপাচার্য আরও বলেন, সিটি কলেজের অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে প্রফেসর নেয়ামুল একাই একজন প্রার্থী। তাই নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে আপাতত নিয়োগটি স্থগিত রাখা হয়েছে। এছাড়া কলেজটির সভাপতি পদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ হচ্ছে কোনো কলেজের সভাপতি পদে কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি থাকতে পারবেন না। তাই সিটি কলেজের সভাপতি পদে পরিবর্তন আনা হয়েছে। এ কারণে একটি স্বার্থান্বেষী মহল আমার স্টাফদের বিরুদ্ধে ঘুস দাবির মিথ্যা অভিযোগ তুলেছে। এই অভিযোগ তাদেরকে প্রমাণ করতে হবে। নতুবা জাতীয় বিশ্ববিদ্যালয় ডিসিপ্লিনারি একশনে যাবে।
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
