সিটিতে প্রি-কে’র আসন সংখ্যা বাড়লো
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২২ মে ২০২৬
নিউ ইয়র্ক সিটির তিন বছর বয়সী শিশুদের জন্য চালু থাকা ইউনিভার্সাল প্রিস্কুল কর্মসূচি থ্রি-কে এবার আরো বড় পরিসরে সম্প্রসারিত করা হচ্ছে। সিটি প্রশাসন জানিয়েছে, চলতি শরতে অতিরিক্ত আরো ২ হাজার নতুন আসন যোগ করা হবে। এতে করে শহরের হাজারো পরিবারের জন্য প্রাক-শৈশব শিক্ষা আরো সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি এক ঘোষণায় নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানান, তার প্রশাসন থ্রি-কে কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা দ্বিগুণ করেছে। তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার মাত্র অষ্টম দিনে নিউ ইয়র্কবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা থ্রি-কে ব্যবস্থাকে ঠিক করব এবং এমন একটি শহর গড়ে তুলব যেখানে প্রতিটি পরিবার সহজে সাশ্রয়ী ও মানসম্মত শিশু পরিচর্যা পাবে। আজ আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি।
নতুন পরিকল্পনা অনুযায়ী, সম্প্রসারিত ২ হাজার আসনের বড় অংশ রাখা হবে কমিউনিটিভিত্তিক শিশু পরিচর্যা কেন্দ্রগুলোতে, যেগুলো শহরের সঙ্গে চুক্তিভিত্তিকভাবে থ্রি-কে সেবা পরিচালনা করে। এর বাইরে কিছু আসন থাকবে প্রাথমিক বিদ্যালয়ভিত্তিক কেন্দ্রেও। সিটি প্রশাসন জানায়, থ্রি-কে কর্মসূচি চালুর পর থেকেই একটি বড় সমস্যা ছিল ভৌগোলিক ভারসাম্যহীনতা। অর্থাৎ কিছু এলাকায় আসনের চাহিদা অনেক বেশি হলেও সেখানে পর্যাপ্ত কেন্দ্র নেই, আবার কিছু এলাকায় আসন থাকলেও শিশুদের সংখ্যা কম। ফলে নির্দিষ্ট কিছু জিপ কোডে দীর্ঘ অপেক্ষমাণ তালিকা তৈরি হয়েছে, আবার কিছু কেন্দ্র আসন পূর্ণ করতে পারেনি। নতুন আসনগুলো মূলত সেই এলাকাগুলোতেই দেওয়া হবে যেখানে চাহিদা বেশি এবং পরিবারের চাপ বেশি। যদিও চলতি সেশনের আবেদন ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, তবুও অভিভাবকরা অপেক্ষমাণ তালিকায় নাম যুক্ত করে নতুন আসনের জন্য আবেদন করতে পারবেন।
সিটি প্রশাসন জানিয়েছে, নিয়মিত ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে যেসব পরিবার ইতিমধ্যে আবেদন করেছে, তাদের কাছে মঙ্গলবার থেকে থ্রি-কে আসনের প্রস্তাব পাঠানো শুরু হবে। যারা ইতিমধ্যে কোনো অফার পেয়ে গেছেন, কিন্তু নতুন চালু হওয়া কেন্দ্রগুলোতে যেতে চান, তারা চাইলে অপেক্ষমাণ তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন।
নতুন সম্প্রসারণ পরিকল্পনার অর্থায়ন আসছে নিউ ইয়র্ক স্টেট সরকারের একটি বিশেষ তহবিল থেকে, যা জানুয়ারিতে ঘোষণা করা হয়েছিল। মেয়র দফতরের এক মুখপাত্র জানান, এই তহবিলের মাধ্যমেই থ্রি-কে সম্প্রসারণ, নতুন টু-কে (দুই বছর বয়সী শিশুদের জন্য প্রাথমিক সেবা) কর্মসূচি এবং নিম্ন আয়ের পরিবারের জন্য প্রাইভেট চাইল্ড কেয়ারের ভাউচার ব্যবস্থা চালু করা হচ্ছে। এ উদ্যোগকে শিশু পরিচর্যা ব্যবস্থার বড় রূপান্তর হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে প্রথমবারের মতো দুই বছর বয়সী শিশুদের জন্যও সরকারি শিশু পরিচর্যা কর্মসূচি চালু করার পরিকল্পনা নিউ ইয়র্কের সামাজিক নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
