সামরিক বিমানে ৩৯ বাংলাদেশি ডিপোর্ট
হাসান মাহমুদ
প্রকাশিত: ২ আগস্ট ২০২৫
যুক্তরাষ্ট্র থেকে ৩৯ প্রবাসি বাংলাদেশিকে (কাগজপত্রহীন/অবৈধ) ডিপোর্ট করা হলো। নিউইয়র্ক, নিউজার্সি, বোস্টন সহ বাংলাদেশিরা বসবাস করেন এমন কয়েকটি স্টেট থেকে তাদেরকে গ্রেফতার করে ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) কর্তৃপক্ষ। ইউএস এয়ারফোর্সের ‘গ্লোব মাস্টার’ হিসেবে পরিচিত সামরিক বিমান সি-১৭ যোগে প্রথমে ৬১ জন বাংলাদেশিকে ডিপোর্ট করার একটি তালিকা ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়। তবে চূড়ান্তভাবে ডিপোর্টের সময় ৩৯ জন নিয়ে ফ্লাইটটি বৃহস্পতিবার ৩১ আগষ্ট সকালে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বেইস থেকে উড্ডয়ন করেছে। এই রিপোর্ট লেখার সময় বিমানটি বাংলাদেশের পথে রয়েছে বলে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন একজন কর্মকর্তা এই প্রতিবেদককে ফোনে জানিয়েছেন। ২ আগস্ট শনিবার সকাল ৬.৪৫ মিনিটে আটক বাংলাদেশিদের বহনকারী সি-১৭ সামরিক বিমানটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এজন্য ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এক প্রশ্নের উত্তরে দূতাবাসের ওই কর্মকর্তা ‘আজকাল’কে জানান, ‘যুক্তরাষ্ট্রের আইস কর্তৃপক্ষ থেকে আমাদের কাছে তালিকা দেয়া হয়েছে ঢাকায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সামরিক বিমানটি ল্যান্ড করার পর যাতে তাদের ইমিগ্রেশন যথাযথভাবে হয় তার ব্যবস্থা করার জন্য। তাদের ট্র্যাভেল ডকুমেন্ট বা টিডি আপডেট করা হয়েছে।’ এই ফ্লাইটে কোন পরিবার বা নারীরা রয়েছেন কি-না এমন এক প্রশ্নের উত্তরে তিনি সবকিছু নিশ্চিত হয়ে জানান, ‘৩৯ জন বাংলাদেশির মধ্যে একজন নারী রয়েছেন। বাকী সবাই সিঙ্গেল পুরুষ। তারা বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। সম্প্রতি তারা বিভিন্ন কারণে আইস কর্মকর্তাদের হাতে গ্রেফতার হন’। তিনি জানান, ‘সামরিক বেইস থেকে এ ধরনের বিমান ছেড়ে যাবার সময় ওই দেশের দূতাবাসের পক্ষ থেকে সেখানে উপস্থিত থাকার কোন নিয়ম নেই’। এবার আটককৃত কয়েকজনের ট্রাভেল ডকুমেন্ট মেয়াদোত্তীর্ণ হয়েছে এমন বাংলাদেশিরা হলেন- আশরাফুল ইসলাম সুমন, আবু সাঈদ এবং মো. ইব্রাহিম খলিল বলে জানা যায়।
ওয়াশিংটনে দায়িত্বরত কর্মকর্তা বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কন্সোলার) ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে ফোনে জানান, ‘আটক ৩৯ জনকে নিয়ে ফ্লাইটটি ২ আগস্ট শনিবার সকালে ঢাকায় অবতরণ করার সিডিউল রয়েছে। এর বেশি কিছু আর আমি বলতে পারছি না’।
যুক্তরাষ্ট্র থেকে ভারতে গত ফেব্রুয়ারিতে সি-১৭ সামরিক বিমানে করে ১০৪ জনকে ডিপোর্ট করা হয়েছিল। তাদেরকে বিমানে উঠাবার আগে পায়ে শিকল এবং হ্যান্ডকাপ লাগানো ছিল। সামরিক বিমানে পরিবহন করার আগে এমনভাবেই তাদের রাখার বিধান বলে জানা যায়।
এর আগে গত ২৭ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত বিভিন্ন ফ্লাইটে করে ১৩ অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে ২৭ মে একজন, ২ জুন একজন, ৬ জুন একজন, ১৭ জুন একজন, ১৮ জুন দুইজন, ১৯ জুন একজন, ২০শে জুন দুইজন, ৭ জুলাই একজন এবং ১৮ জুলাই একজনকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগে ডিপোর্ট করা হয়েছে।
অন্য একটি সূত্রে জানা গেছে, এ ধরনের সামরিক বিমানে প্রতি ঘন্টায় খরচ হয় ২৮ হাজার ডলার। যুক্তরাষ্ট্র সরকারের আইস পুলিশের হাতে বাকী আটকদের ভিন্ন কোন ফ্লাইটে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
- মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
- ১২৪৩ কোটি টাকা আত্মসাৎ
- রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
- বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
- চারদিনের রাষ্ট্রীয় সফরে টোকিও`র পথে প্রধানমন্ত্রী
- সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া
- বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু
- সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
- ৮ যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প
- রাজধানীমুখী মানুষের ঢল
- আতঙ্ক ছড়াচ্ছে কারা
- পারস্য উপসাগরে মার্কিন জাহাজ ঢুকতে দেবে না ইরান
- ‘তদন্তের স্বার্থে’ রুমির বিষয়ে পুলিশের সিদ্ধান্ত বদল
- সীমান্ত পেরিয়ে বাংলাদেশিদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করল বিএসএফ
- কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর স্বাগত অনুষ্ঠান সম্পন্ন
- জ্যামাইকায় সেলিম-আলী পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
