সমাবেশে বাধার শঙ্কায় ‘কৌশলী’ বিএনপি
প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২
নেতাকর্মীদের নয়াপল্টনে আসার নির্দেশ
বিভাগীয় জেলার নেতাকর্মীরা বেশিরভাগই রাজধানীতে
বাধা আসবে এমনটা ধরে নিয়েই ঢাকার গণসমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ১০ ডিসেম্বর এ কর্মসূচিকে কেন্দ্র করে নানা কৌশলে এগোচ্ছে দলটি।
এই মুহূর্তে কোনো সংঘাতে জড়াতে চায় না তারা। তাই সরকারের কোনো ফাঁদে পা না দিয়ে সুশৃঙ্খলভাবে সমাবেশ সফল করতে চায় হাইকমান্ড।
এদিকে সমাবেশের স্থান চূড়ান্ত না হলেও নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচি হবে-এমন বার্তা দেওয়া হয়েছে বিভাগের ১১টি সাংগঠনিক জেলার নেতাকর্মীদের।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পহেলা ডিসেম্বর থেকেই রাজধানীতে আসতে শুরু করেছেন তারা। শুক্রবারের মধ্যেই টার্গেট অনুযায়ী নেতাকর্মী ঢাকায় চলে আসবে বলে জানান সমাবেশ প্রস্তুতি কমিটির একাধিক নেতা। তারা বলেন, সমাবেশের দিন ক্ষসতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজপথে থাকার ঘোষণা দিয়েছে। তাই বিশৃঙ্খলা এড়াতে ওইদিন কমসংখ্যক নেতাকর্মীকে রাজধানীতে প্রবেশের জন্য বলা হয়েছে।
সমাবেশের স্থান ও নতুন কর্মসূচি নিয়ে সোমবার স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় আলোচনা হয়। বৈঠক সূত্রে জানা গেছে, সভায় ১০ ডিসেম্বরের গণসমাবেশের স্থান নিয়ে নেতারা তাদের মতামত তুলে ধরেন। প্রায় সব নেতা একই সুরে বলেন, নয়াপল্টনের বিকল্প হিসাবে আরামবাগে সমাবেশের জন্য অনুমতি চাওয়া হয়েছে। সরকার যদি আরামবাগে অনুমতি না দেয় তাহলে নতুন করে আর কোনো স্থান চাওয়া হবে না। অনুমতি না দিলেও নয়াপল্টনেই সমাবেশ করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।
বৈঠকে জানানো হয়, ১০ ডিসেম্বর গণসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। ১০ দফার ভিত্তিতে হবে এ কর্মসূচি। এ সময় এক সদস্য বলেন, বিএনপির পক্ষ থেকে ৯ দফা চূড়ান্ত করা হয়েছিল। মিত্র দলগুলোর সঙ্গে আলোচনার পর তা ১০ দফা হলেও সেগুলো আমাদের সবার জানা উচিত। এ সময় দলের হাইকমান্ডের পক্ষ থেকে বলা হয়, দফা ও কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে চূড়ান্ত করা হবে।
বিএনপি নেতারা জানান, আপাতত তারা কোনো সংঘাতে যেতে চায় না। ১০ ডিসেম্বর একই সঙ্গে বিশ্ব মানবাধিকার দিবসও। তাই এদিন সরকারের কাছ থেকে কোনো বাধা এলেও পালটা কোনো প্রতিরোধের নির্দেশনা নেই। সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালন রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। অন্য ৯ বিভাগীয় গণসমাবেশের মতোই শান্তিপূর্ণ হবে ঢাকার কর্মসূচি। ওইসব বিভাগীয় কর্মসূচির অভিজ্ঞার আলোকেই পরিকল্পনা করা হয়েছে ঢাকার গণসমাবেশের। যে কারণে দু-একদিন আগেই নেতাকর্মীদের রাজধানীতে অবস্থান নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দেখা গেছে, সকাল থেকেই নেতাকর্মীদের পদচারণায় মুখর। তারা কার্যালয়ের সামনে গণসমাবেশ সফলে মিছিলও করছেন। অনেককে আবার সেখানে দুপুরের খাবারও খেতে দেখা গেছে। নরসিংদী থেকে আসা রমজান আলী নামের এক কর্মী জানান, সোমবার বিকালে জেলার এক নেতার সঙ্গে তারা ২০০ নেতাকর্মী এসেছেন। হোটেলে না থেকে আত্মীয়, বন্ধুদের বাসায় উঠেছেন। টাঙ্গাইল থেকে আসা আতিকুর রহমান জানান, জেলার অধিকাংশ নেতাকর্মী এখন রাজধানীতে। বাধা দেওয়া হবে-এমন শঙ্কা থেকে জেলার নেতারা তাদের নিয়ে এসেছেন বলেও জানান তিনি।
সোমবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায়ও ঢাকার গণসমাবেশে নিয়ে দীর্ঘ আলোচনা হয়। প্রস্তুতির বিষয়ে সমাবেশের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিস্তারিত আলোচনা করেন। সভায় ১০ ডিসেম্বর শান্তিপূর্ণভাবে ঢাকায় গণসমাবেশ সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ করা হয়। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ঢাকা মহানগর এবং সারা দেশে এখন পর্যন্ত প্রায় ১৫শ নেতাকর্মীকে গ্রেফতার, বাড়ি-বাড়ি তল্লাশি, নির্যাতনে দেশে একটা ভয়াবহ ভীতি ও ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে। সভায় অবিলম্বে এ ধরনের বেআইনি গ্রেফতার, মিথ্যা মামলা, পুলিশি তল্লাশি বন্ধ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে গ্রেফতারকৃতদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
বিএনপি মহাসচিব বলেন, সভা মনে করে বিএনপির সংবিধানসম্মত ১০ ডিসেম্বর গণসমাবেশ নস্যাৎ করার হীন উদ্দেশ্যে এ ধরনের নির্যাতনের পথ বেছে নিয়েছে সরকার। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেআইনিভাবে ব্যবহার করে পরিস্থিতি উদ্বেগজনক ও ভীতিকর করে তুলতে চাইছে সরকার। এই ধরনের গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসার জন্য আওয়ামী লীগের প্রতি আহ্বান জানানো হয়। সভা আরও মনে করে, শত বাধা উপেক্ষা করে স্বতঃফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জনগণ ঢাকায় শান্তিপূর্ণ গণসমাবেশ সফল করবে।
প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান বলেন, দলের কেন্দ্রীয় নির্দেশনা হচ্ছে-সরকার যতই সংঘাতে যাওয়ার ব্যাপারে উসকানি দিক, সেই ফাঁদে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে নয়াপল্টনে যেতে হবে। সরকার ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিএনপি ও জনগণকে সংঘাতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সরকারের পাতা ফাঁদে আমরা পা দেব না। শত বাধা সত্ত্বেও গণসমাবেশে যেতে নায়ায়ণগঞ্জের বিপুলসংখ্যক মানুষ প্রস্তুত। ইতোমধ্যেই অনেকে ঢাকা চলেও গেছেন। আশা করছি আগামি দু-এক দিনের মধ্যেই সবাই ঢাকায় থাকবেন।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, ঢাকা জেলার যারা সচেতন নাগরিক অধিকাংশই রাজধানীতেই থাকেন। আমাদের প্রস্তুতি অনেক ভালো। অন্যান্য গণসমাবেশেও অনেক বাধা দেওয়া হয়েছে। তারপরও নেতাকর্মীসহ সাধারণ জনগণকে থামাতে পারেনি। ঢাকার গণসমাবেশে তার চেয়েও কয়েকগুণ উৎফুল্ল নিয়ে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক যুগান্তরকে বলেন, নেতাকর্মীসহ সাধারণ জনগণ সবাই প্রস্তুত। বিএনপির দাবি হচ্ছে জনগণের দাবি। শতভাগ শান্তিপূর্ণভাবেই গণসমাবেশ করতে চাই। কোনো বাধা এলে দৃঢ়ভাবে তা আমরা প্রতিরোধ করব।
মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবির বলেন, জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকার গণসমাবেশে অংশ নেবেন। যদিও বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে, মামলা, অভিযান-গ্রেফতার তো চলছেই। এতকিছু সত্ত্বেও ঢাকার সমাবেশে অংশ নিতে নেতাকর্মীদের যে উদ্দীপনা ও আগ্রহ তা একটুও কমেনি। বরং মামলা-হয়রানির কারণে অনেকেই ইতোমধ্যে ঢাকায় চলে গেছেন। যারা দুদিন পর যেতেন, তারা এখন দুদিন আগেই যাচ্ছেন।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
